Breaking





Friday, September 4, 2026

September 04, 2026

শিক্ষক দিবস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF || Teachers Day Related to Questions and Answers PDF

শিক্ষক দিবস সম্পর্কিত ২০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF || Teachers Day Questions and Answers

শিক্ষক দিবস সম্পর্কিত ২০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF || Teachers Day Questions and AnswersSOFOL,

Hi Aspirants,

            আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, শিক্ষক দিবস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF; যেটির মধ্যে শিক্ষক দিবস সম্পর্কিত ২০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সুন্দর একটি পিডিএফ লিপিবদ্ধ করা আছে |যারা শিক্ষক দিবস উপলক্ষে বিভিন্ন রকম প্রতিষ্ঠানের কুইজ প্রতিযোগিতায় অংশ নিছেন তোমাদের জন্য আজকের এই পিডিএফ টি খুবগুরুত্বপূর্ণ হবে | সুতরাং সময় অপচয় না করে নীচ থেকে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে রাখুন |

শিক্ষক দিবস জিকে প্রশ্ন ও উত্তর

1. প্রশ্ন: ভারতে শিক্ষক দিবস কবে পালিত হয়?

উত্তর: ৫ সেপ্টেম্বর।


2. প্রশ্ন: ভারতে শিক্ষক দিবস কার জন্মদিন উপলক্ষে পালিত হয়?

উত্তর: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে।


3. প্রশ্ন: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কবে?

উত্তর: ৫ সেপ্টেম্বর ১৮৮৮।


4. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণনের জন্মস্থান কোথায়?

উত্তর: তিরুতানি, তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সি।


5. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?

উত্তর: ভারতের।


6. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণন ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন?

উত্তর: দ্বিতীয় রাষ্ট্রপতি।


7. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হিসেবে কোন সময়ে দায়িত্ব পালন করেন?

উত্তর: ১৯৬২–১৯৬৭।


8. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণন ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন কোন সময়ে?

উত্তর: ১৯৫২–১৯৬২।


9. প্রশ্ন: ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন।


10. প্রশ্ন: ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন।


11. প্রশ্ন: শিক্ষক দিবস ভারতে প্রথম কবে পালিত হয়?

উত্তর: ১৯৬২ সালে।


12. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালনের প্রস্তাব কে দিয়েছিলেন?

উত্তর: ড. রাধাকৃষ্ণন নিজেই তাঁর জন্মদিন পালন না করে শিক্ষকদের সম্মান জানানোর কথা বলেছিলেন।


13. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণনের পেশাগত পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক কী ছিল?

উত্তর: তিনি একজন দার্শনিক ও শিক্ষক ছিলেন।


14. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণন কোন বিষয়ে বিশেষভাবে খ্যাত ছিলেন?

উত্তর: ভারতীয় দর্শন ও তুলনামূলক ধর্মতত্ত্বে।


15. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন?

উত্তর: মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।


16. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কী পদে ছিলেন?

উত্তর: দর্শনের অধ্যাপক।


17. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোন পদে ছিলেন?

উত্তর: Eastern Religions and Ethics-এর অধ্যাপক।


18. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণন কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন?

উত্তর: অন্ধ্র বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।


19. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণন কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৭ এপ্রিল ১৯৭৫।


20. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণনকে ভারতরত্ন কবে দেওয়া হয়?

 উত্তর: ১৯৫৪ সালে।


21. প্রশ্ন: ড. রাধাকৃষ্ণনের পুরো নাম কী?

উত্তর: সর্বপল্লী রাধাকৃষ্ণন।


22. প্রশ্ন: রাধাকৃষ্ণনের পিতার নাম কী?

উত্তর: সর্বপল্লী বীরস্বামী।


23. প্রশ্ন: রাধাকৃষ্ণনের মাতার নাম কী?

উত্তর: সীতাম্মা।


24. প্রশ্ন: রাধাকৃষ্ণনের জন্ম কোন শতাব্দীতে?

উত্তর: উনবিংশ শতাব্দীতে।


25. প্রশ্ন: রাধাকৃষ্ণনের জন্মদিন সপ্তাহের কোন দিনে ছিল?

উত্তর: বুধবার।


26. প্রশ্ন: রাধাকৃষ্ণন কোন ধর্মীয়-দার্শনিক ঐতিহ্য নিয়ে ব্যাপকভাবে লিখেছেন?

উত্তর: হিন্দু/ভারতীয় দর্শন।


27. প্রশ্ন: রাধাকৃষ্ণনের বিখ্যাত গ্রন্থের নাম কী?

 উত্তর: Indian Philosophy।


28. প্রশ্ন: The Philosophy of Rabindranath Tagore কার লেখা?

উত্তর: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের।


29. প্রশ্ন: The Hindu View of Life গ্রন্থের লেখক কে?

উত্তর: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন।


30. প্রশ্ন: An Idealist View of Life কার রচনা?

উত্তর: ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের।


31. প্রশ্ন: রাধাকৃষ্ণন কোন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন?

উত্তর: দর্শন।


32. প্রশ্ন: রাধাকৃষ্ণন কোন বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?

উত্তর: মাদ্রাজ খ্রিস্টান কলেজ।


33. প্রশ্ন: রাধাকৃষ্ণন কোন বিষয়ে তাঁর গবেষণামূলক প্রবন্ধ লেখেন?

উত্তর: বেদান্ত দর্শন।


34. প্রশ্ন: রাধাকৃষ্ণনের দর্শনের মূল বৈশিষ্ট্য কী ছিল?

উত্তর: পূর্ব ও পশ্চিমের দার্শনিক চিন্তার মধ্যে সেতুবন্ধন।


35. প্রশ্ন: রাধাকৃষ্ণন কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন?

উত্তর: UNESCO।


36. প্রশ্ন: রাধাকৃষ্ণন UNESCO-তে ভারতের প্রতিনিধি ছিলেন কখন?

উত্তর: স্বাধীনতার পর বিভিন্ন সময়ে।


37. প্রশ্ন: রাধাকৃষ্ণন সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত ছিলেন কি?

উত্তর: হ্যাঁ।


38. প্রশ্ন: রাধাকৃষ্ণন সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত ছিলেন কোন সময়ে?

উত্তর: ১৯৪৯–১৯৫২।


39. প্রশ্ন: রাধাকৃষ্ণন কোন ধরনের শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন?

উত্তর: দার্শনিক ও অনুপ্রেরণাদায়ী শিক্ষক হিসেবে।


40. প্রশ্ন: শিক্ষক দিবস রাধাকৃষ্ণনের কোন গুণকে স্মরণ করে?

উত্তর: শিক্ষকতা, জ্ঞানচর্চা ও শিক্ষার প্রতি তাঁর গভীর শ্রদ্ধাকে।


41. প্রশ্ন: বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়?

উত্তর: ৫ অক্টোবর।


42. প্রশ্ন: বিশ্ব শিক্ষক দিবসের ইংরেজি নাম কী?

উত্তর: World Teachers’ Day।


43. প্রশ্ন: বিশ্ব শিক্ষক দিবস কোন সংস্থার উদ্যোগে পালিত হয়?

উত্তর: UNESCO।


44. প্রশ্ন: বিশ্ব শিক্ষক দিবস প্রথম পালিত হয় কবে?

উত্তর: ১৯৯৪ সালে।


45. প্রশ্ন: ৫ অক্টোবর তারিখটি কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: ১৯৬৬ সালে UNESCO ও ILO শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশ গ্রহণ করে।


46. প্রশ্ন: শিক্ষকদের মর্যাদা সম্পর্কিত সুপারিশের ইংরেজি নাম কী?

উত্তর: Recommendation concerning the Status of Teachers।


47. প্রশ্ন: ১৯৬৬ সালের শিক্ষক-সংক্রান্ত সুপারিশ কোন দুই সংস্থার যৌথ উদ্যোগ?

উত্তর: UNESCO ও ILO।


48. প্রশ্ন: ILO-এর পূর্ণরূপ কী?

উত্তর: International Labour Organization।


49. প্রশ্ন: UNESCO-এর পূর্ণরূপ কী?

উত্তর: United Nations Educational, Scientific and Cultural Organization।


50. প্রশ্ন: বিশ্ব শিক্ষক দিবসের মূল উদ্দেশ্য কী?

উত্তর: শিক্ষকদের অবদান ও মর্যাদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।


51. প্রশ্ন: বিশ্ব শিক্ষক দিবস কি ভারতের শিক্ষক দিবসের একই দিনে?

উত্তর: না। ভারতে ৫ সেপ্টেম্বর, বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর।


52. প্রশ্ন: বিশ্ব শিক্ষক দিবস কত সাল থেকে পালিত হচ্ছে?

উত্তর: ১৯৯৪ সাল থেকে।


53. প্রশ্ন: বিশ্ব শিক্ষক দিবসের প্রধান আলোচ্য বিষয় কী?

উত্তর: শিক্ষকদের অধিকার, মর্যাদা, পেশাগত উন্নয়ন ও শিক্ষায় তাঁদের ভূমিকা।


54. প্রশ্ন: বিশ্ব শিক্ষক দিবস পালনে কোন আন্তর্জাতিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

উত্তর: UNESCO।


55. প্রশ্ন: বিশ্ব শিক্ষক দিবস কোন মাসে পালিত হয়?

উত্তর: অক্টোবর।


56. প্রশ্ন: শিক্ষার মূল উদ্দেশ্য কী?

উত্তর: জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও চরিত্রের বিকাশ।


57. প্রশ্ন: একজন শিক্ষকের প্রধান কাজ কী?

উত্তর: শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা।


58. প্রশ্ন: শিক্ষককে সমাজের কী বলা হয়?

উত্তর: সমাজের পথপ্রদর্শক।


59. প্রশ্ন: শিক্ষকের অন্যতম প্রধান গুণ কী?

উত্তর: ধৈর্য।


60. প্রশ্ন: একজন আদর্শ শিক্ষকের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ কী?

উত্তর: সহানুভূতি।


File Details::


File Name:- শিক্ষক দিবস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF

File Format:-PDF

File Language:- Bengali

No. of Pages:- 18

File size:- 902 KB


Click Here to Download


Thursday, September 3, 2026

September 03, 2026

ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য তালিকা PDF || Coast Lines of India PDF

ভারতের বিভিন্ন উপকূলরেখার দৈর্ঘ্য PDF || Coast Lines of India
ভারতের বিভিন্ন উপকূলরেখার দৈর্ঘ্য PDF || Coast Lines of India
Sofol,
সুপ্রিয় বন্ধুরা,
            ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপকূলরেখার দৈর্ঘ্য বা ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপকূল রেখা সমূহ ভারতের ভূগোলের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই আজকের পোস্টে ভারতের বিভিন্ন উপকূলরেখার দৈর্ঘ্য PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ৯টি উপকূলবর্তী রাজ্য ও ৪টি উপকূলবর্তী কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ১৩টি উপকূল রেখা এবং তাদের দৈর্ঘ্যের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে প্রশ্ন ও উত্তর গুলি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে পিডিএফটি ফাইলটি সংগ্রহ করে নিন।

ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য তালিকা

উপকূল রেখা দৈর্ঘ্য
ওড়িশা ৪৭৬.৪ কিমি
কর্ণাটক ২৮০ কিমি
পশ্চিমবঙ্গ ১৫৭.৫ কিমি
গোয়া ১০১ কিমি
গুজরাট ১২১৪.৭ কিমি
অন্ধ্রপ্রদেশ ৯৭৩.৭ কিমি
তামিলনাড়ু ৯০৬.৯ কিমি
মহারাষ্ট্র ৬৫২.৬ কিমি
কেরালা ৫৬৯.৭ কিমি
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৬২ কিমি
দমন ও দিউ ৪২.৫ কিমি
মোট ৭৫১৬.৬ কিমি
লাক্ষাদ্বীপ ১৩২ কিমি
পুদুচেরি ৪৭.৬ কিমি

File Details::

File Name:- ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য তালিকা PDF
File Format:- PDF
No. of Pages:-01
File size:- 418 KB



■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত ?
উত্তরঃ প্রায় ৭৫১৭ কিমি। 

প্রশ্নঃ  ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ?
উত্তরঃ গুজরাট।

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে কম ?
উত্তরঃ গোয়া।

প্রশ্নঃ ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোনটি ?
উত্তরঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

প্রশ্নঃ ভারতের মূল ভূখণ্ডের কত কিমি এলাকাজুড়ে উপকূল রেখা বিস্তৃত ?
উত্তরঃ ৬১০০ কিমি

প্রশ্নঃ ভারতের উপকূলরেখা যুক্ত রাজ্যের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৯টি।

প্রশ্ন: ভারতের কোন রাজ্যের উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ?
উত্তর: গুজরাট — ২,৩৪০.৬২ কিমি।

প্রশ্ন: ভারতের দ্বিতীয় দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যের?
উত্তর: তামিলনাড়ু — ১,০৬৮.৬৯ কিমি।

প্রশ্ন: ভারতের তৃতীয় দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যের?
উত্তর: অন্ধ্রপ্রদেশ — ১,০৫৩.০৭ কিমি।

প্রশ্ন: মহারাষ্ট্রের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ৮৭৭.৯৭ কিমি

প্রশ্ন: পশ্চিমবঙ্গের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ৭২১.০২ কিমি।

প্রশ্ন: কেরলের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ৬০০.১৫ কিমি।

প্রশ্ন: ওড়িশার উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ৫৭৪.৭১ কিমি।

প্রশ্ন: কর্ণাটকের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ৩৪৩.৩০ কিমি।

প্রশ্ন: গোয়ার উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ১৯৩.৯৫ কিমি।

প্রশ্ন: নতুন হিসাব অনুযায়ী ভারতের মোট উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ১১,০৯৮.৮১ কিমি। 

প্রশ্ন: নতুন হিসাব অনুযায়ী ভারতের কোন রাজ্যের উপকূলরেখা ২,০০০ কিমির বেশি?
উত্তর: গুজরাট।

প্রশ্ন: নতুন হিসাব অনুযায়ী ১,০০০ কিমির বেশি উপকূলরেখা রয়েছে এমন রাজ্য কোনগুলি?
উত্তর: গুজরাট, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ।

প্রশ্ন: ভারতের কোন উপকূলবর্তী রাজ্যের উপকূলরেখা ২০০ কিমির কম?
উত্তর: গোয়া — ১৯৩.৯৫ কিমি।

প্রশ্ন: ২০২৫ সালের পুনর্মাপের পর কোন রাজ্যউপকূলরেখার দৈর্ঘ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।

September 03, 2026

WBPSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্রশ্ন PDF || WBPSC Miscellaneous GK PDF in Bengali

WBPSC GK প্রশ্ন উত্তর PDF Download || WBPSC-এর জন্য ১০০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পর্ব-০১

WBPSC GK প্রশ্ন উত্তর PDF Download || WBPSC-এর জন্য ১০০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পর্ব-০১

Sofol,
সুপ্রিয় ছাত্রছাত্রী,

                 আজকের পোস্টে WBPSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম।WBPSC পরীক্ষায় ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান ও সাধারণ জ্ঞানের বিষয় থেকে বাছাই করা ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে। তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে প্রশ্ন ও উত্তর গুলি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে পিডিএফটি ফাইলটি সংগ্রহ করে নিন।

WBPSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK

1.ভারতের জাতীয় প্রতীক কী? 

উত্তর:- সারনাথের সিংহস্তম্ভ |


2. ভারতের জাতীয় পশু কী? 

উত্তর:- রয়্যাল বেঙ্গল টাইগার |


3. ভারতের জাতীয় পাখি কী? 

উত্তর:- ময়ূর |


4. ভারতের জাতীয় ফুল কী? 

উত্তর:- পদ্ম |


5. ভারতের জাতীয় ফল কী? 

উত্তর:- আম |


6. ভারতের জাতীয় বৃক্ষ কী? 

উত্তর:- বটগাছ |


7. ভারতের জাতীয় জলজ প্রাণী কী? 

উত্তর:- গঙ্গার শুশুক |


8. ভারতের জাতীয় খেলা হিসেবে প্রচলিতভাবে কোন খেলাকে ধরা হয়? 

উত্তর:- হকি |


9. ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? 

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর |


10. ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম্’-এর রচয়িতা কে? 

উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |


11. পলাশীর যুদ্ধ কবে হয়? 

উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দ |


12. বক্সারের যুদ্ধ কবে হয়? 

উত্তর:- ১৭৬৪ খ্রিস্টাব্দ |


13. স্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? 

উত্তর:- লর্ড কর্নওয়ালিস |


14. স্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়? 

উত্তর:- ১৭৯৩ খ্রিস্টাব্দ |


15. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? 

উত্তর:- ১৮৮৫ খ্রিস্টাব্দ |


16. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 

উত্তর:- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় |


17. বঙ্গভঙ্গ হয় কবে? 

উত্তর:- ১৯০৫ খ্রিস্টাব্দ |


18. বঙ্গভঙ্গ রদ হয় কবে? 

উত্তর:- ১৯১১ খ্রিস্টাব্দ |


19. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে? 

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দ |


20. ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? 

উত্তর:-১৯৪২ খ্রিস্টাব্দ |


21. ভারতের দীর্ঘতম নদী কোনটি? 

উত্তর:- গঙ্গা |


22. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? 

উত্তর:- কাঞ্চনজঙ্ঘা |


23. ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? 

উত্তর:- থর মরুভূমি |


24. ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? 

উত্তর:- দাক্ষিণাত্য মালভূমি |


25. ভারতের দীর্ঘতম উপকূলরেখাবিশিষ্ট রাজ্য কোনটি? 

উত্তর:- গুজরাট |


26. ভারতের বৃহত্তম রাজ্য (আয়তনে) কোনটি? 

উত্তর:- রাজস্থান |


27. ভারতের ক্ষুদ্রতম রাজ্য (আয়তনে) কোনটি? 

উত্তর:- গোয়া |


28. ভারতের সর্বাধিক জনসংখ্যার রাজ্য কোনটি? 

উত্তর:- উত্তরপ্রদেশ |


29. ভারতের দীর্ঘতম নদীসেতু হিসেবে পরিচিত ভূপেন হাজারিকা সেতু কোন নদীর উপর? 

উত্তর:- ব্রহ্মপুত্র |


30. সুন্দরবন কোন ধরনের বনভূমির জন্য বিখ্যাত? 

উত্তর:- ম্যানগ্রোভ বন |


31. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? 

উত্তর:- শতদ্রু |


32. হিরাকুদ বাঁধ কোন নদীর উপর?

উত্তর:-মহানদী |


33. তেহরি বাঁধ কোন নদীর উপর?

উত্তর:- ভাগীরথী |


34. ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর? 

উত্তর:- গঙ্গা |


35. দামোদর নদকে কী বলা হয়? 

উত্তর:- বাংলার দুঃখ |


36. ‘দক্ষিণ ভারতের গঙ্গা’ নামে পরিচিত নদী কোনটি? 

উত্তর:- গোদাবরী |


37. নর্মদা নদী কোন সাগরে পতিত হয়েছে? 

উত্তর:- আরব সাগর |


38. তাপ্তী নদী কোন সাগরে পতিত হয়েছে? 

উত্তর:- আরব সাগর |


39. গঙ্গার মোহনার বদ্বীপের নাম কী? 

উত্তর:- সুন্দরবন বদ্বীপ |


40. ব্রহ্মপুত্র তিব্বতে কী নামে পরিচিত? 

উত্তর:- সাংপো |


41. জলের রাসায়নিক সংকেত কী? 

উত্তর:- H₂O |


42. অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 

উত্তর:- ৮ |


43. মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? 

উত্তর:- ত্বক |


44. মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? 

উত্তর:- যকৃত |


45. রক্তের লোহিত কণিকার প্রধান কাজ কী?

উত্তর:-অক্সিজেন পরিবহন |


46. ভিটামিন C-এর অভাবে কোন রোগ হয়? 

উত্তর:- স্কার্ভি |


47. ভিটামিন D-এর অভাবে কোন রোগ হয়? 

উত্তর:-রিকেট |


48. ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? 

উত্তর:- অগ্ন্যাশয় |


49. মানবদেহে রক্ত পরিশোধনের প্রধান অঙ্গ কোনটি? 

উত্তর:- বৃক্ক |


50. উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে? 

উত্তর:- সালোকসংশ্লেষ |


⬇️ WBPSC Miscellaneous GK PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে


File Details::

File Name:- WBPSC Miscellaneous GK Part-01 PDF
File Format:- PDF
No. of Pages:-07
File size:- 691 KB


September 03, 2026

পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা PDF Download

পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রে সমূহের তালিকা PDF - List of Thermal Power Plants in West Bengal PDF Download 

পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রে সমূহের তালিকা PDF - List of Thermal Power Plants in West Bengal PDF Download

Sofol,

Hi Aspirants,

                       আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা PDF; যেটির পশ্চিমবঙ্গের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম, অবস্থান ও উৎপাদন ক্ষমতা সম্পর্কিত সুন্দর একটি তালিকা উপস্থাপন করা আছে| 

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রায়শই প্রশ্ন এসেই থাকে| তাই আপনারা যদি তালিকাটি ভালোভাবে মুখস্থ করে রাখেন, তাহলে অতি সহজেই ওই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন |


পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা


বিদ্যুৎ কেন্দ্রের নামঅবস্থানউৎপাদন ক্ষমতা 
ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশনফারাক্কা২১০০
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রমেজিয়া,বাকুড়া২৩৪০
দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রদুর্গাপুর২৩৪০
দুর্গাপুর স্টিল তাপবিদ্যুৎ কেন্দ্রদুর্গাপুর৩৬০
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রমেচেদা১২৬০
বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রসিউরি১০৫০
বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্রবজবজ৬৫০
সাওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রসাওতালডিহি৫০০
সাগরদিঘি তাপবিদ্যুত কেন্দ্রসাগরদিঘি১১০০
ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রব্যান্ডেল৪৫০
টিটাগর তাপবিদ্যুৎ কেন্দ্রটিটাগর২৪০
দক্ষিণ তাপবিদ্যুৎ কেন্দ্রকলকাতা১৩৫
কাশিপুর তাপবিদ্যুৎ কেন্দ্রকলকাতা১০০
হলদিয়া এনার্জি তাপবিদ্যুৎ কেন্দ্রহলদিয়া৬০০
রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্ররঘুনাথপুর১২০০


File Details::

Wednesday, September 2, 2026

September 02, 2026

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF || Mughal Empire Questions and Answers PDF

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর PDF || মুঘল সাম্রাজ্য প্রশ্ন ও উত্তর || Mughal Empire Questions and Answers

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর PDF || মুঘল সাম্রাজ্য প্রশ্ন ও উত্তর || Mughal Empire Questions and Answers

সুপ্রিয় ছাত্রছাত্রী,

                 আজকের পোস্টে মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে মুঘল সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর সুন্দর একটি পিডিএফ দেওয়া আছে। চাকরীর পরীক্ষায় ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন আসতে পারে। তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে প্রশ্ন ও উত্তর গুলি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে পিডিএফটি ফাইলটি সংগ্রহ করে নিন।

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

1. প্রশ্ন: ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: বাবর।


2. প্রশ্ন: বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন?

উত্তর: প্রথম পানিপথের যুদ্ধে (১৫২৬)।


3. প্রশ্ন: প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়?

উত্তর: ২১ এপ্রিল, ১৫২৬ খ্রিস্টাব্দ।


4. প্রশ্ন: বাবরের আত্মজীবনীর নাম কী?

উত্তর: বাবরনামা (তুজুক-ই-বাবরি)।


5. প্রশ্ন: বাবরনামা কোন ভাষায় লেখা?

উত্তর: তুর্কি (চাগতাই তুর্কি) ভাষায়।


6. প্রশ্ন: বাবরের মৃত্যুর পর কে মুঘল সম্রাট হন?

উত্তর: হুমায়ুন।


7. প্রশ্ন: হুমায়ুনকে চৌসার যুদ্ধে কে পরাজিত করেন?

উত্তর: শের শাহ সূরি।


8. প্রশ্ন: কানৌজের যুদ্ধ কবে হয়?

উত্তর: ১৫৪০ খ্রিস্টাব্দে।


9. প্রশ্ন: হুমায়ুন কত সালে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন?

উত্তর: ১৫৫৫ খ্রিস্টাব্দে।


10. প্রশ্ন: হুমায়ুনের সমাধি কোথায়?

উত্তর: দিল্লিতে।


11. প্রশ্ন: হুমায়ুনের সমাধি নির্মাণ করান কে?

উত্তর: হামিদা বানু বেগম।


12. প্রশ্ন: আকবর কত সালে সিংহাসনে বসেন?

উত্তর: ১৫৫৬ খ্রিস্টাব্দে।


13. প্রশ্ন: আকবরের সিংহাসনে আরোহণের সময় তাঁর বয়স কত ছিল?

উত্তর: প্রায় ১৩ বছর।


14. প্রশ্ন: আকবরের অভিভাবক কে ছিলেন?

উত্তর: বৈরাম খান।


15. প্রশ্ন: দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়?

উত্তর: ১৫৫৬ খ্রিস্টাব্দে।


16. প্রশ্ন: দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর কাকে পরাজিত করেন?

উত্তর: হেমুকে।


17. প্রশ্ন: আকবরের রাজস্ব ব্যবস্থার প্রধান সংস্কারক কে ছিলেন?

উত্তর: রাজা টোডরমল।


18. প্রশ্ন: আকবরের আমলে প্রবর্তিত দশসালা বন্দোবস্ত কী নামে পরিচিত?

উত্তর: জাবতি ব্যবস্থা।


19. প্রশ্ন: আকবরের ধর্মীয় নীতির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল?

উত্তর: সর্বধর্ম সমন্বয় ও সহিষ্ণুতা।

20. প্রশ্ন: আকবর ‘দীন-ই-ইলাহি’ কবে প্রবর্তন করেন?

উত্তর: ১৫৮২ খ্রিস্টাব্দে।


21. প্রশ্ন: আকবরের দরবারের বিখ্যাত নয়জন ব্যক্তিকে কী বলা হয়?

উত্তর: নবরত্ন


22. প্রশ্ন: আকবরের দরবারের বিখ্যাত সংগীতজ্ঞ কে ছিলেন?

উত্তর: তানসেন।


23. প্রশ্ন: আকবরের সমাধি কোথায়?

উত্তর: সিকান্দ্রায়, আগ্রায়।


24. প্রশ্ন: আকবরের সমাধি কে নির্মাণ শুরু করেন?

উত্তর: আকবর নিজে; পরে জাহাঙ্গীর তা সম্পূর্ণ করেন।


25. প্রশ্ন: আকবরের রাজধানী ফতেহপুর সিক্রি কেন বিখ্যাত?

উত্তর: আকবরের নির্মিত পরিকল্পিত রাজধানী হিসেবে।


26. প্রশ্ন: জাহাঙ্গীরের প্রকৃত নাম কী?

উত্তর: সেলিম।


27. প্রশ্ন: জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী?

উত্তর: তুজুক-ই-জাহাঙ্গিরি।


28. প্রশ্ন: জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের প্রকৃত নাম কী?

উত্তর: মেহেরুন্নিসা।


29. প্রশ্ন: জাহাঙ্গীরের আমলে ইংরেজ দূত হিসেবে কে ভারতে আসেন?

উত্তর: স্যার টমাস রো।


30. প্রশ্ন: শাহজাহানের প্রকৃত নাম কী?

উত্তর: খুররম।


31. প্রশ্ন: শাহজাহান কোন স্থাপত্যের জন্য সর্বাধিক বিখ্যাত?

উত্তর: তাজমহল।


32. প্রশ্ন: তাজমহল কে নির্মাণ করেন?

উত্তর: শাহজাহান।


33. প্রশ্ন: তাজমহল কার স্মৃতিতে নির্মিত?

উত্তর: মুমতাজ মহলের স্মৃতিতে।


34. প্রশ্ন: তাজমহল কোথায় অবস্থিত?

উত্তর: আগ্রায়, যমুনা নদীর তীরে।


35. প্রশ্ন: দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন?

উত্তর: শাহজাহান।


36. প্রশ্ন: শাহজাহান কোথায় ময়ূর সিংহাসন নির্মাণ করান?

উত্তর: দিল্লিতে।


37. প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন?

উত্তর: ঔরঙ্গজেব।


38. প্রশ্ন: ঔরঙ্গজেবের উপাধি কী ছিল?

উত্তর: আলমগীর।


39. প্রশ্ন: ঔরঙ্গজেব কত সালে সিংহাসনে বসেন?

উত্তর: ১৬৫৮ খ্রিস্টাব্দে।


40. প্রশ্ন: ঔরঙ্গজেব কত সালে জিজিয়া কর পুনরায় চালু করেন?

উত্তর: ১৬৭৯ খ্রিস্টাব্দে।


41. প্রশ্ন: ঔরঙ্গজেবের আমলে কোন শিখ গুরু মৃত্যুদণ্ডে দণ্ডিত হন?

উত্তর: গুরু তেগবাহাদুর।


42. প্রশ্ন: ঔরঙ্গজেবের সমাধি কোথায়?

উত্তর: খূলদাবাদ, মহারাষ্ট্রে।


43. প্রশ্ন: মুঘল আমলে ‘মনসবদারি ব্যবস্থা’ কে প্রবর্তন করেন?

উত্তর: আকবর।


44. প্রশ্ন: ‘মনসব’ শব্দের অর্থ কী?

উত্তর: পদ বা মর্যাদা।


45. প্রশ্ন: মুঘল আমলের সরকারি রাজভাষা কী ছিল?

উত্তর: ফারসি।


46. প্রশ্ন: ‘আইন-ই-আকবরি’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর আবুল ফজল।


47. প্রশ্ন: ‘আকবরনামা’ কে রচনা করেন?

উত্তর: আবুল ফজল।


48. প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন?

উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ (বাহাদুর শাহ জাফর)।


49. প্রশ্ন: ১৮৫৭ সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন?

উত্তর: বাহাদুর শাহ জাফর।


50. প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান কবে ঘটে?

উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে।


মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পিডিএফে আছে নিচে


File Details::

File Name:-  মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF

File Format:- PDF

File Language:- Bengali

No. of Pages:- 08

File size:- 698 KB


Click Here to Download


📌 আরও পড়ুন
সিন্ধু সভ্যতার প্রশ্নোত্তর PDF Download

Monday, August 31, 2026

August 31, 2026

ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের তালিকা PDF || Space Research Centres in India

ISRO কেন্দ্রের তালিকা || ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র PDF Download || ISRO Centres List

ISRO কেন্দ্রের তালিকা || ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র PDF Download || ISRO Centres List

Hello Students,

                 আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো,ভারতের মহাকাশ গবেষণা গার তালিকা PDF টি আপনাদের দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। যেটির মধ্যে তোমরা মহাকাশ গবেষণা কেন্দ্র ও অবস্থানের সম্পূর্ণ সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন এসেইথাকে তাই এরোকম ধরনের প্রশ্ন গুলির সঠিক উত্তর দিতে তালিকা টি পড়েনিন | আর নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিন  |

 ভারতের মহাকাশ গবেষণা গার তালিকা

মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থান
বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) তিরুবনন্তপুরম
ইউ. আর. রাও স্যাটেলাইট সেন্টার (URSC)  বেঙ্গালুরু
সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SDSC-SHAR) শ্রীহরিকোটা
লিকুইড প্রপালশন সিস্টেমস সেন্টার (LPSC) তিরুবনন্তপুরম ও বেঙ্গালুরু
ইসরো প্রপালশন কমপ্লেক্স (IPRC) মহেন্দ্রগিরি
স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার (SAC)  আহমেদাবাদ
ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC) হায়দরাবাদ
ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (ISTRAC) বেঙ্গালুরু
হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার (HSFC)  বেঙ্গালুরু
ইসরো ইনর্শিয়াল সিস্টেমস ইউনিট (IISU) তিরুবনন্তপুরম
ল্যাবরেটরি ফর ইলেকট্রো-অপটিক্স সিস্টেমস (LEOS) বেঙ্গালুরু
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং (IIRS)  দেরাদুন
মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটি (MCF) হাসান
ন্যাশনাল অ্যাটমসফেরিক রিসার্চ ল্যাবরেটরি (NARL) তিরুপতি
নর্থ ইস্টার্ন-স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার (NE-SAC) শিলং
ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (PRL)   আহমেদাবাদ
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIST) তিরুবনন্তপুরম

পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ

* VSSC → রকেট/লঞ্চ ভেহিকল প্রযুক্তি
* URSC → উপগ্রহ তৈরি ও উন্নয়ন
* SDSC-SHAR → রকেট উৎক্ষেপণ কেন্দ্র
* SAC → মহাকাশ প্রযুক্তির প্রয়োগ
* NRSC → রিমোট সেন্সিং
* LPSC → তরল ও ক্রায়োজেনিক প্রপালশন
* HSFC → মানব মহাকাশযাত্রা ও গগনযান কর্মসূচি ([ISRO][2])

সম্পূর্ণ তালিকাটির পিডিএফে রয়েছে নিচে |

File Details::

File Name:-  List of the world famous caves in Bengali
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 02
File size:- 543 KB


Sunday, August 30, 2026

August 30, 2026

ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রের তালিকা PDF || Nuclear Research Centres in India

ভারতের পারমাণু গবেষণা কেন্দ্রের তালিকা PDF || ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রের নাম ও স্থান তালিকা || List of Nuclear Research Centres in India

ভারতের পারমাণু গবেষণা কেন্দ্রের তালিকা PDF || ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রের নাম ও স্থান তালিকা || List of Nuclear Research Centres in India

Sofol,

সুপ্রিয় বন্ধুরা,

          আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো,ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রের তালিকা PDF ;টির মধ্যে ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রের নাম ও স্থান সমূহের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন এসেইথাকে তাই এরোকম ধরনের প্রশ্ন গুলির সঠিক উত্তর দিতে তালিকা টি পড়েনিন | আর নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিন  |


ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রের

নাম স্থান বছর
সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কলকাতা ১৯৪৯
পারমাণবিক জ্বালানি কমপ্লেক্স হায়দ্রাবাদ ১৯৭১
ভাভা পারমাণবিক গবেষণা কেন্দ্র ট্রম্বে (মুম্বাই) ১৯৫৭
ভৌত গবেষণাগার আহমেদাবাদ ১৯৪৭
পারমাণবিক শক্তি কমিশন মুম্বাই ১৯৪৮
পৃথিবী বিজ্ঞান অধ্যয়ন কেন্দ্র ত্রিভেন্দ্রাম ১৯৭৮
ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হায়দ্রাবাদ ১৯৬৭
ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া জাদুগোদা ১৯৬৭
পারমাণবিক খনিজ পদার্থ অনুসন্ধান ও গবেষণা অধিদপ্তর হায়দ্রাবাদ ১৯৪৮
সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট দুর্গাপুর ১৯৫৮
রেডিও জ্যোতির্বিদ্যা কেন্দ্র তামিলনাড়ু ১৯৬৮
পরিবর্তনশীল শক্তি সাইক্লোট্রন কেন্দ্র মুম্বাই ১৯৭৭
ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড আলওয়ে (কেরালা) ১৯৫০
জাতীয় রাসায়নিক পরীক্ষাগার পুনে ১৯৫০
ইন্দিরা গান্ধী পরমাণু গবেষণা কেন্দ্র তামিলনাড়ু ১৯৭১
উচ্চ উচ্চতা গবেষণা পরীক্ষাগার গুলমার্গ ১৯৬৩
কেন্দ্রীয় খনি গবেষণা প্রতিষ্ঠান ধানবাদ ১৯৫৬


⬇️ ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রের নাম ও স্থান তালিকা PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে।

File Details::

File Name:- Nuclear Research Centres in India
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 02
File size:- 414 KB


11