Breaking





Showing posts with label প্রকল্প. Show all posts
Showing posts with label প্রকল্প. Show all posts

Thursday, July 9, 2026

July 09, 2026

Ayushman Card Status Check 2026 || আয়ুষ্মান ভারত স্ট্যাটাস চেক

আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক 2026 | West Bengal Ayushman Bharat Card Status Check Online

আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক 2026 | West Bengal Ayushman Bharat Card Status Check Online

প্রিয় পাঠকেরা,

              আজ পশ্চিমবঙ্গে এবার কেন্দ্রের Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) কার্যকর হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে প্রকল্প নিয়ে আগ্রহ বেড়েছে। ইতিমধ্যেই রাজ্যের বহু পরিবার এই প্রকল্পের আওতায় আয়ুষ্মান ভারত কার্ড তৈরির জন্য আবেদন করেছেন। আবেদন করার পর স্বাভাবিকভাবেই অনেকেই জানতে চান তাদের আবেদনটি অনুমোদিত হয়েছে কি না বা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে।

আজকের এই পোস্টে আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক করার ডিরেক্ট লিঙ্ক, অনলাইনে স্ট্যাটাস দেখার সম্পূর্ণ পদ্ধতি এবং প্রয়োজনীয় তথ্য ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। ফলে আপনারা বাড়িতে বসেই খুব সহজে নিজেদের Ayushman Card Status চেক করতে পারবেন একটি সম্পূর্ণ গাইড।


বিষয়:-

✦Ayushman Bharat Card কী?
✦Ayushman Bharat Card-এর প্রধান সুবিধা
✦প্রয়োজনীয় ডকুমেন্ট
✦WB Ayushman Bharat Card Status Check 2026 করার ধাপ
✦Ayushman Bharat Card Download করার নিয়ম
✦Ayushman Bharat Hospital List কীভাবে দেখবেন?
✦গুরুত্বপূর্ণ পরামর্শ


বিষয় তথ্য
প্রকল্পের নাম আয়ুষ্মান ভারত — প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)
পরিচালনাকারী দপ্তর ন্যাশনাল হেলথ অথরিটি (National Health Authority)
প্রধান সুবিধা পরিবার পিছু বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা চিকিৎসার স্থান সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল
অফিসিয়াল ওয়েবসাইট beneficiary.nha.gov.in


✦ Ayushman Bharat Card কী?

আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Card) হলো কেন্দ্রীয় সরকারের একটি ডিজিটাল স্বাস্থ্য কার্ড, যার মাধ্যমে দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি দেশের সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল থেকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার (Cashless Treatment) সুবিধা পান।


✦ Ayushman Bharat Card-এর প্রধান সুবিধা

✪ বছরে পরিবার প্রতি সর্বোচ্চ ₹5,00,000 পর্যন্ত স্বাস্থ্যবিমা সুবিধা।
✪ অনুমোদিত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা।
✪ ভারতের বিভিন্ন রাজ্যে ব্যবহারযোগ্য।
✪ ডিজিটাল ও প্রিন্ট— উভয় ধরনের কার্ড ব্যবহার করা যায়।
✪ বড় অপারেশন ও বিভিন্ন বিশেষায়িত চিকিৎসার সুবিধা।
✪ অনলাইনেই কার্ড ডাউনলোড করার সুযোগ।

✦ প্রয়োজনীয় ডকুমেন্ট

ডকুমেন্ট কেন প্রয়োজন
Aadhaar Card:- পরিচয় যাচাই
Aadhaar Link Mobile Number:- OTP যাচাই
Ration Card / Family Details:- পরিবারের তথ্য যাচাই
Address Proof:- ঠিকানা যাচাই
Passport Size Photo:- কার্ড তৈরির জন্য
অন্যান্য প্রয়োজনীয় নথি:- প্রয়োজন অনুযায়ী


✦ আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক করার পদ্ধতি

আয়ুষ্মান ভারত (PM-JAY) কার্ডের স্ট্যাটাস  চেক  নিচের ধাপগুলো অনুসরণ করুন—

✪ প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল Beneficiary Portal (beneficiary.nha.gov.in) ভিজিট করুন।
✪ Login as সেকশনে Beneficiary অপশনটি নির্বাচন করুন।
✪ স্ক্রিনে প্রদর্শিত Captcha কোডটি সঠিকভাবে লিখে আপনার মোবাইল নম্বর প্রদান করুন এবং VERIFY বাটনে ক্লিক করুন।
✪ মোবাইলে প্রাপ্ত ৬ সংখ্যার OTP লিখে LOGIN বাটনে ক্লিক করুন।
✪ লগইন করার পর একটি নতুন ড্যাশবোর্ড খুলবে।
✪ এবার Scheme অপশনে PMJAY নির্বাচন করুন।
✪ State অপশনে West Bengal নির্বাচন করুন।
✪ Sub Scheme অপশনে PMJAY নির্বাচন করুন।
✪ এরপর আপনার District নির্বাচন করুন।
✪ Search By অপশনে Ration Card Number, Family ID অথবা Aadhaar Number যে কোনো একটি অপশন নির্বাচন করুন।
✪ নির্বাচিত অপশন অনুযায়ী প্রয়োজনীয় নম্বরটি লিখুন।
✪ পুনরায় স্ক্রিনে প্রদর্শিত Captcha কোডটি সঠিকভাবে পূরণ করুন।
✪ সবশেষে Search বাটনে ক্লিক করুন।

✦ Ayushman Bharat Card Download 

যদি আপনার আবেদন অনুমোদিত হয়ে থাকে তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করুন—

✪ অফিসিয়াল পোর্টালে Beneficiary Login করুন।
✪ Beneficiary Dashboard খুলুন।
✪ নিজের নাম নির্বাচন করুন।
✪ Download Card অপশনে ক্লিক করুন।
✪ PDF ফাইল মোবাইল বা কম্পিউটারে সংরক্ষণ করুন।
✪ প্রয়োজন হলে প্রিন্ট করে ব্যবহার করুন।

✦ Ayushman Bharat Hospital List কীভাবে দেখবেন?

✪ চিকিৎসার আগে কোন হাসপাতালে এই কার্ড গ্রহণ করা হয় তা দেখে নেওয়া উচিত।
✪ অফিসিয়াল পোর্টালে Hospital Search অপশন ব্যবহার করুন।
✪ রাজ্য, জেলা ও হাসপাতালের ধরন নির্বাচন করুন।
✪ অনুমোদিত হাসপাতালের সম্পূর্ণ তালিকা দেখতে পারবেন।
✪ সরকারি ও বেসরকারি— উভয় ধরনের হাসপাতালের তথ্য পাওয়া যাবে।

✦ আয়ুষ্মান ভারত স্ট্যাটাস চেক লিঙ্ক

✪ আপনাদের সুবিধার জন্য নিচে আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক করার অফিসিয়াল Direct Link দেওয়া হলো। নিচের লিঙ্কে ক্লিক করে মোবাইল নম্বর ও OTP-এর মাধ্যমে লগইন করলে খুব সহজেই আপনার আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন বা বর্তমান স্ট্যাটাস অনলাইনে দেখে নিতে পারবেন।


আয়ুষ্মান ভারত স্ট্যাটাস চেক 

Ayushman Card Status Check Link

👉 Click Here

Friday, July 3, 2026

July 03, 2026

অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক || Annapurna Yojana Status Check

অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক || অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করব কিভাবে || Annapurna Yojana Status Check Online

অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক || Annapurna Yojana Status Check

নমস্কার বন্ধুরা,

           আজকে আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে অন্নপূর্ণা যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।ইতিমধ্যেই রাজ্যের বহু মহিলা অনলাইন ও অফলাইন মাধ্যমে এই প্রকল্পে আবেদন করেছেন। আবেদন জমা দেওয়ার পর অনেকেরই মনে প্রশ্ন থাকে, আবেদনটি অনুমোদিত হয়েছে কি না, বাতিল হয়েছে, নাকি এখনও যাচাই প্রক্রিয়ায় রয়েছে।

আপনিও যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন এবং নিজের আবেদনের বর্তমান অবস্থা জানতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে তুলে ধরা হয়েছে।


অন্নপূর্ণা স্ট্যাটাস চেক ফোন নম্বর দিয়ে


প্রকল্পের নাম :- অন্নপূর্ণা যোজনা

পরিচালনাকারী দপ্তর:- নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর

চালুর তারিখ :- ১ জুন ২০২৬

সুবিধা:- প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা

উপভোক্তা:- পশ্চিমবঙ্গের যোগ্য মহিলারা


অন্নপূর্ণা যোজনা অনলাইন পোর্টাল

অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন ও আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য পশ্চিমবঙ্গ সরকার Social Registry Portal (socialregistry.wb.gov.in) চালু করেছে।


আবেদনকারীরা এই অফিসিয়াল পোর্টালের মাধ্যমে খুব সহজেই অনলাইনে আবেদন করতে এবং আবেদনের বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন।


অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করার পদ্ধতি

✦প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল socialregistry.wb.gov.in -এ ভিজিট করুন।

✦হোমপেজে থাকা "Access Citizen Portal" অপশনে ক্লিক করুন।

✦এরপর আপনার জেলা নির্বাচন করুন।

✦আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বর এবং স্ক্রিনে প্রদর্শিত Captcha Code সঠিকভাবে লিখুন।

✦এবার "Request OTP" বাটনে ক্লিক করুন।

✦আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে প্রাপ্ত ৬ সংখ্যার OTP নির্ধারিত ঘরে লিখুন।

✦সবশেষে "Verify & Continue" বাটনে ক্লিক করুন।

✦সফলভাবে লগইন করার পর আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য এবং বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে দেখতে পারবেন।


অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক

Annapurna Yojana Status Check

👉 Click Here

Thursday, June 25, 2026

June 25, 2026

পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পের স্ট্যাটাস চেক || Samarth Portal Status Check Process

সরকারি ভাতা ও পেনশন প্রকল্পের স্ট্যাটাস চেক করার নতুন সুবিধা || Samarth Portal Status Check Process || West Bengal Govt Scheme Status Check 2026

সরকারি ভাতা ও পেনশন প্রকল্পের স্ট্যাটাস চেক করার নতুন সুবিধা

পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পের স্ট্যাটাস চেক || Samarth Portal Status Check Process

নমস্কার বন্ধুরা,

           আজকে আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের জন্য ‘একটি অত্যন্ত বড় ও খুশির খবর সামনে এসেছে‘। রাজ্যে চলমান সমস্ত ধরণের সামাজিক সুরক্ষা ভাতা এবং জনকল্যাণমূলক পেনশন প্রকল্পের বর্তমান স্থিতি Status ও পেমেন্ট ট্র্যাক করার জন্য একটি সম্পূর্ণ নতুন ও সমন্বিত পোর্টাল চালু করা হয়েছে, যার নাম “SAMARTH” (সমর্থ পোর্টাল)|


এই পোর্টালের মাধ্যমে শুধুমাত্র আধার নম্বর, মোবাইল নম্বর অথবা Beneficiary ID ব্যবহার করে খুব সহজেই জানতে পারবেন—

✦আবেদন অনুমোদিত হয়েছে কিনা।

✦বর্তমানে আবেদন কোন পর্যায়ে রয়েছে।

✦ভাতার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা।

✦পেমেন্টের বর্তমান স্ট্যাটাস।


 তাই এখন আর অফিসে বারবার যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই কয়েক মিনিটে সমস্ত তথ্য দেখে নিতে পারবেন।


Samarth Portal কী?

SAMARTH (samarth.wb.gov.in) হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি One Umbrella Social Security Portal। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও পেনশন প্রকল্পের আবেদন, অনুমোদন এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য এক জায়গায় পাওয়া যায়।


কোন কোন প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাবে?


SAMARTH Portal-এর মাধ্যমে নিম্নলিখিত প্রকল্পগুলির স্ট্যাটাস দেখা যাবে—

✦বার্ধক্য ভাতা

✦বিধবা ভাতা

✦মানবিক (প্রতিবন্ধী ভাতা)

✦তপশিলি বন্ধু (SC)

✦জয় জোহর (ST)

✦পুরোহিত ভাতা

✦কৃষক বার্ধক্য ভাতা

✦মৎস্যজীবী বার্ধক্য ভাতা

✦বস্ত্রশিল্প পেনশন

✦লোকপ্রসার প্রকল্প (LPP)

✦MSME Pension

✦Legacy Old Age Pension for ST


সরকারি প্রকল্পের স্ট্যাটাস চেক করার পদ্ধতি 


❏ নিচের ধাপগুলি অনুসরণ করে খুব সহজেই আবেদন স্ট্যাটাস দেখতে পারবেন—

ধাপ ১:- প্রথমে SAMARTH Portal-এ প্রবেশ করুন।

ধাপ ২:- Track Applicant Status অপশনে ক্লিক করুন।

ধাপ ৩:-Scheme অপশন থেকে আপনার প্রকল্পটি নির্বাচন করুন।

ধাপ ৪:- Search Using অপশনে Beneficiary ID, Mobile Number অথবা Aadhaar Number-এর মধ্যে যেকোনো একটি নির্বাচন করুন।

ধাপ ৫:-সংশ্লিষ্ট নম্বরটি লিখে ক্যাপচা পূরণ করুন।

ধাপ ৬:- সবশেষে Search বাটনে ক্লিক করুন।

এরপরই আপনার আবেদন এবং পেমেন্ট স্ট্যাটাস স্ক্রিনে দেখতে পাবেন


পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পের স্ট্যাটাস চেক

WB Govt Scheme Status Check

👉 WB Govt Scheme Status Check Online

Wednesday, June 17, 2026

June 17, 2026

জব কার্ড ফর্ম PDF Download || জব কার্ড ফর্ম ফিলাপ পদ্ধতি || West Bengal Job Card Application Form 2026

নতুন জব কার্ড ফর্ম PDF Download || West Bengal Job Card Application Form 2026 Download

নতুন জব কার্ড ফর্ম PDF Download || West Bengal Job Card Application Form 2026 Download

নমস্কার বন্ধুরা,

           আজকে আপনাদের সঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGS)-এর অধীনে গ্রামীণ দরিদ্র পরিবারগুলিকে দেওয়া একটি সরকারি নথি হলো জব কার্ড। এই কার্ডের মাধ্যমে একটি আর্থিক বছরে একটি গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের একশো দিনের মজুরি-ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন কারণে অনেকের জব কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যায়। এই পরিস্থিতিতে জন কল্যাণ শিবির-এর মাধ্যমে নতুন জব কার্ডের আবেদন এবং ডিলিট বা নিষ্ক্রিয় জব কার্ড আপনাদের জন্য ফর্ম টি তুলে ধরলাম । তাই এই পোস্টে পশ্চিমবঙ্গ নতুন জব কার্ড আবেদন ফর্ম PDF-এর ডাউনলোড লিঙ্ক শেয়ার করলাম৷

যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চান বা পুরনো জব কার্ড পুনরায় সক্রিয় করতে চান, তারা নিচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নির্ধারিত জন কল্যাণ শিবির বা সংশ্লিষ্ট অফিসে জমা দিন |


জব কার্ড ফর্ম ফিলাপ পদ্ধতি


জব কার্ড এর সুবিধা

✧ MGNREGA প্রকল্পের আওতায় কাজ পাওয়ার সুযোগ

✧ সরকারি কর্মসংস্থান প্রকল্পে অংশগ্রহণের সুবিধা

✧ পরিবারের কর্মরত সদস্যদের তথ্য সংরক্ষণ

✧ সরকারি মজুরি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্তি

✧ গ্রামীণ উন্নয়নমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণের সুযোগ


জব কার্ড এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

নিচের শর্তগুলি পূরণ করলে আবেদন করা যাবে—

✧ আবেদনকারীকে গ্রামীণ এলাকার বাসিন্দা হতে হবে।

✧ আবেদনকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।

✧ পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য আবেদন করতে পারবেন।

✧ যব কার্ডটি ডিলিট হয়ে গেছে। তাহলেও আবেদন করতে পারবেন।

✧ কাজ করার ইচ্ছুক হতে হবে।

✧ পরিবারের কোন জব কার্ড নেই

✧ আবেদন করতে কী কী নথি লাগবে?


জব কার্ড এর জন্য আবেদন করার সময় সাধারণত নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হতে পারে--

✧ আধার কার্ড

✧ ভোটার কার্ড

✧ পাসপোর্ট সাইজ ছবি (জয়েন হলে স্বামী -স্ত্রীর ছবি )

✧ রেশন কার্ড

✧ মোবাইল নম্বর

✧ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ

✧ কাস্ট সার্টিফিকেট (যদি থাকে )


জব কার্ড আবেদন পদ্ধতি

✧ নিচে দেওয়া Job Card Application Form PDF ডাউনলোড করুন।

✧ ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।

✧ প্রয়োজনীয় নথির ফটোকপি সংযুক্ত করুন।

✧ আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দিন অথবা শিবিরে জমা করুন।

✧ যাচাইয়ের পর Job Card ইস্যু করা হবে।


West Bengal Job Card Application Form 2026

জব কার্ড ফর্ম PDF

👉 Click Here to Download
June 17, 2026

পশ্চিমবঙ্গ বিধবা ভাতা ফর্ম ডাউনলোড PDF || West Bengal Bidhoba Vata Form 2026

বিধবা ভাতা ফরম PDF Download || ফর্ম ফিলাপ পদ্ধতিWest Bengal Widow Pension (Bidhoba Bhata) Application Form 2026

বিধবা ভাতা ফরম PDF Download || ফর্ম ফিলাপ পদ্ধতিWest Bengal Widow Pension (Bidhoba Bhata) Application Form 2026

নমস্কার বন্ধুরা,

           আজকে আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় বিধবা ভাতা একটি আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিধবা মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি এই প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণ শুরু হয়েছে। তাই এই পোস্টে পশ্চিমবঙ্গের নতুন বিধবা ভাতা ফর্ম PDF ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো।

পশ্চিমবঙ্গ ফর্ম ডাউনলোড PDF


📌আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

●  আধার কার্ড (Aadhaar Card)

●  ভোটার কার্ড / পরিচয়পত্র (Voter ID)

●  রেশন কার্ড (Ration Card)

●  স্বামীর মৃত্যু শংসাপত্র (Husband Death Certificate)

●  আয় শংসাপত্র (Income Certificate)

●  বসবাসের প্রমাণপত্র (Residence Certificate)

●  ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স (Bank Passbook Copy)

●  পাসপোর্ট সাইজ ছবি (Passport Size Photo)

●  আবেদনকারীর স্বাক্ষর/টিপসই

●  নমিনেশন ফর্ম (Nomination Form)

📌বিধবা ভাতা ফর্ম ডাউনলোড

● নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্প্রতি প্রকাশিত পশ্চিমবঙ্গের নতুন বিধবা ভাতা ফর্মের PDF ডাউনলোড করে নিন।


West Bengal Widow Pension (Bidhoba Bhata) Application Form 2026

পশ্চিমবঙ্গ বিধবা ভাতা ফর্ম ।

👉 Click Here to Download
June 17, 2026

প্রতিবন্ধী ভাতা ফর্ম PDF Download || WB Disability Pension Form 2026

প্রতিবন্ধী ভাতা আবেদন ফর্ম ডাউনলোড || প্রতিবন্ধী ভাতা ফর্ম ফিলাপ পদ্ধতি || West Bengal Disability Pension Scheme Application Form PDF Download

প্রতিবন্ধী ভাতা আবেদন ফর্ম ডাউনলোড || প্রতিবন্ধী ভাতা ফর্ম ফিলাপ পদ্ধতি || West Bengal Disability Pension Scheme Application Form PDF Download

নমস্কার বন্ধুরা,

           আজকে আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ভাতা আবেদন ফর্ম PDF শেয়ার করলাম। যারা নতুন করে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান, তাদের জন্য এই আবেদন ফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে প্রতিবন্ধী ভাতার সুবিধা, প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন পদ্ধতি এবং আবেদন ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া হলো।

প্রতিবন্ধী ভাতা ফর্ম PDF


📌 প্রতিবন্ধী ভাতা কি ?

প্রতিবন্ধী ভাতা (Disability Allowance/Pension) হল সরকার কর্তৃক প্রদান করা একটি সামাজিক সুরক্ষামূলক আর্থিক সহায়তা। শারীরিক, মানসিক বা অন্যান্য অক্ষমতায় আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাপনের ব্যয়ভার মেটাতে এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নত করতে এই বিশেষ মাসিক বা নিয়মিত ভাতা প্রদান করা হয়।


📌 প্রতিবন্ধী ভাতার সুবিধা

✧ প্রতি মাসে ২,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

✧ প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে।

✧ সামাজিক সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক।


📌 প্রতিবন্ধী ভাতা প্রয়োজনীয় ডকুমেন্ট

✧ প্রতিবন্ধী সার্টিফিকেট

✧ আধার কার্ড

✧ ভোটার কার্ড

✧ জন্ম সার্টিফিকেট

✧ বাসস্থানের প্রমাণপত্র

✧ ব্যাঙ্ক পাসবুক

✧ পাসপোর্ট সাইজ ছবি

✧ মোবাইল নম্বর


📌 প্রতিবন্ধী ভাতা আবেদন করার পদ্ধতি

✧আবেদন ফর্মটি ডাউনলোড করুন।
✧প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
✧প্রয়োজনীয় নথির স্ব-স্বাক্ষরিত (Self-attested) ফটোকপি সংযুক্ত করুন।
✧নির্দিষ্ট সরকারি অফিসে জমা দিন।

WB Disability Pension Application Form

⇣⇣ প্রতিবন্ধী ভাতা ফর্ম ⇣⇣

👉 Click Here to Download
June 17, 2026

বার্ধক্য ভাতা আবেদন ফর্ম Download || WB Old Age Pension Form 2026 PDF

পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা ফর্ম PDF ডাউনলোড || বার্ধক্য ভাতা ফর্ম ফিলাপ পদ্ধতি || West Bengal Old Age Pension Scheme Application Form PDF

পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা ফর্ম PDF ডাউনলোড || বার্ধক্য ভাতা ফর্ম ফিলাপ পদ্ধতি || West Bengal Old Age Pension Scheme Application Form PDF

নমস্কার বন্ধুরা,

           আজকে আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা আবেদন ফর্ম PDF শেয়ার করলাম। যারা নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান, তারা এখান থেকে অফিসিয়াল আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি এই পোস্টে বার্ধক্য ভাতার সুবিধা, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া আছে।


পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্প


📌 বার্ধক্য ভাতা কি ?

বার্ধক্য ভাতা (Old Age Pension) হলো মূলত প্রবীণ নাগরিকদের জন্য একটি সামাজিক সুরক্ষা ব্যবস্থা। সাধারণত ৬০ বছর বা তার বেশি বয়সী বয়স্ক, দুস্থ, বা উপার্জনে অক্ষম ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য সরকার এই ভাতা বা মাসিক আর্থিক সহায়তা প্রদান করে থাকে।


📌 আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য নিচের নথি লাগবে –

✧ আধার কার্ড (Aadhar Card)

✧ ভোটার কার্ড (Voter Card)

✧ রেশন কার্ড (Ration Card)

✧ ইনকাম সার্টিফিকেট (Income Certificate)

✧ স্বামীর মৃত্যু সনদ (শুধুমাত্র বিধবা ভাতার জন্য)

✧ ব্যাঙ্ক পাসবই (Bank Passbook)

✧ প্রতিবন্ধী সার্টিফিকেট (Disability Certificate)

✧ সমস্ত নথির ফটোকপিতে Self Attested সই করতে হবে।


📌 কারা কারা আবেদন করতে পারবেন?

✧ বয়স কমপক্ষে ৬০ বছর হতে হবে।

✧ কমপক্ষে ১০ বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

✧ আবেদন করতে হবে অফলাইনে নির্দিষ্ট ফর্মে।


📌 বার্ধক্য ভাতা আবেদন পদ্ধতি

✧ আবেদন ফর্মটি ডাউনলোড করুন।

✧ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।

✧ প্রয়োজনীয় নথির স্ব-স্বাক্ষরিত (Self-attested) ফটোকপি সংযুক্ত করুন।

✧ নির্দিষ্ট BDO/ SDO/ KMC অফিস বা সরকার নির্ধারিত কেন্দ্রে জমা দিন।


📌 কত টাকা দেওয়া হবে প্রতি মাসে?

✧ আবেদন অনুমোদিত হলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা প্রতি মাসে  ₹2000 টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।


দ্রষ্টব্য: যেসব উপভোক্তা ইতিমধ্যেই অন্তর্ভুক্ত, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। 


WB Old Age Pension Application Form

⇣⇣ বার্ধক্য ভাতা আবেদন ফর্ম  ⇣⇣

👉 Click Here to Download

Monday, June 15, 2026

June 15, 2026

আয়ুষ্মান ভারত ফর্ম PDF Download || Ayushman Bharat Form 2026 PDF

আয়ুষ্মান ভারত কার্ড ফর্ম ডাউনলোড || Ayushman Bharat Form PDF Download

আয়ুষ্মান ভারত কার্ড ফর্ম ডাউনলোড || Ayushman Bharat Form PDF Download

নমস্কার বন্ধুরা,

           আজকে আপনাদের সঙ্গে ভারত সরকারের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রকল্প হলো আয়ুষ্মান ভারত যোজনা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা দেওয়া হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়।তাই আর দেরী না করে নীচ থেকে ভারত সরকারের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রকল্প হলো আয়ুষ্মান ভারত যোজনা ফর্ম টি ডাউনলোড করে নিন এবং ফিলাপ করে পার্শ্ববর্তী ক্যামপে জমা দিন ।

 Ayushman Bharat Form 2026

Ayushman Bharat Yojana কী?

আয়ুষ্মান ভারত (PM-JAY) হল কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, যার মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলিকে ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসা করানো যায়।

আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা কী কী ?

এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলো নিচের সুবিধাগুলি পেয়ে থাকে—

✧বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা কভার। 
✧সরকারি ও অনুমোদিত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা সুবিধা। 
✧হাসপাতালে ভর্তি, অপারেশন, ওষুধ এবং পরীক্ষার খরচ অন্তর্ভুক্ত। 
✧দেশের বিভিন্ন রাজ্যে সুবিধা গ্রহণের সুযোগ। 

আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে ?

আবেদন করার সময় সাধারণত নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হতে পারে—

✧আধার কার্ড
✧রেশন কার্ড
✧ভোটার কার্ড
✧মোবাইল নম্বর
✧স্বাস্থ্য সাথী কার্ড (যদি থাকে)
✧পাসপোর্ট সাইজ ছবি
✧ঠিকানার প্রমাণপত্র

Ayushman Bharat Application Form কিভাবে জমা করবেন?

ধাপ ১:- আবেদন ফর্ম ডাউনলোড করুন।
ধাপ ২:- ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ধাপ ৩:- প্রয়োজনীয় নথির ফটোকপি সংযুক্ত করুন।
ধাপ ৪:- নিকটবর্তী জনকল্যাণ শিবির, সরকারি ক্যাম্প বা আশাকর্মীদের কাছে জমা করুন।
ধাপ ৫:- সরকারি যাচাইয়ের পর যোগ্য হলে আপনার নাম আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।

 WB Ayushman Bharat Application Form

 আয়ুষ্মান ভারত কার্ড ফর্ম ডাউনলোড

👉 Click Here to Download

Wednesday, June 10, 2026

June 10, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইন ফর্ম ফিলাপ পদ্ধতি || Annapurna Bhandar Online Form Fill Up Process || Annapurna Bhandar Apply Online

অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ কিভাবে করবো ||অন্নপূর্ণা যোজনা Online Form Fill Up Process
অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ কিভাবে করবো ||অন্নপূর্ণা যোজনা Online Form Fill Up Process

সুপ্রিয় বন্ধুরা,
        পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আবেদনকারীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনেকেই প্রথমবার অনলাইনে ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এই পোস্টে অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম পূরণের সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে সহজ ভাষায় তুলে ধরা হলো।

অনলাইন আবেদন করার জন্য যা যা প্রয়োজন

আবেদন শুরু করার আগে নিচের তথ্য ও নথিগুলি হাতে রাখুন—
⏩  আধার কার্ড
⏩  ভোটার কার্ড 
⏩  মোবাইল নম্বর
⏩  পরিবারের সদস্যদের তথ্য
⏩  রেশন কার্ড

অন্নপূর্ণা যোজনা Online Form Fill Up Process

Step 1:- পোর্টালে লগইন

প্রথমে socialregistry.wb.gov.in -এ প্রবেশ করুন।
এরপর—
⏩ প্রথমে আপনার জেলা নির্বাচন করুন।
⏩ মোবাইল নম্বর প্রদান করুন।
⏩ মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
⏩ OTP যাচাই হওয়ার পর পোর্টালে লগইন করুন।

Step 2:- পরিবারের প্রধানের (HOF) তথ্য পূরণ করুন

লগইন করার পর প্রথমে পরিবারের প্রধান সদস্যের (Head of Family - HOF) তথ্য দিতে হবে।
যেমন—
⏩ নাম
⏩ জন্মতারিখ
⏩ লিঙ্গ
⏩ সামাজিক শ্রেণি
⏩ আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর
⏩ আধার সংক্রান্ত তথ্য
⏩ ঠিকানা
⏩ সমস্ত তথ্য সরকারি নথি অনুযায়ী সঠিকভাবে পূরণ কর।

Step 3:- পরিবারের সদস্যদের তথ্য যোগ করুন

পরিবারে মোট কতজন সদস্য আছেন তা উল্লেখ করতে হবে। সদস্য সংখ্যা লিখলেই সদস্যদের তথ্য পূরণের জন্য আলাদা অপশন খুলে যাবে। সেখানে প্রত্যেক সদস্যের তথ্য একে একে যুক্ত করুন।

Step 4:- রেশন কার্ডের তথ্য প্রদান করুন
এরপর পরিবারের সকল সদস্যের রেশন কার্ড সংক্রান্ত তথ্য দিতে হবে। রেশন কার্ড নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।

Step 5: সম্পদ সংক্রান্ত তথ্য দিন

এই ধাপে পরিবারের সম্পত্তি ও সম্পদ সম্পর্কিত তথ্য দিতে হবে।
যেমন—
⏩ বাড়ি
⏩ জমি
⏩ যানবাহন
⏩ অন্যান্য সম্পদ
⏩ যা প্রযোজ্য, সেই তথ্য সঠিকভাবে উল্লেখ করুন।

Step 6:- আয় সংক্রান্ত তথ্য পূরণ করুন

পরবর্তী ধাপে পরিবারের আয় সম্পর্কিত তথ্য দিতে হবে। পরিবারের মোট আয়, আয়ের উৎস ইত্যাদি তথ্য সঠিকভাবে উল্লেখ করুন।

Step 7:- পরিচয়পত্রের প্রমাণ জমা দিন

এই ধাপে প্রয়োজনীয় পরিচয়পত্র ও অন্যান্য নথির তথ্য প্রদান করতে হবে।

Step 8: চূড়ান্ত যাচাই ও ফর্ম জমা

সবশেষে আপনাকে জানাতে হবে যে পরিবারের কেউ অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না।
এরপর—
⏩ সমস্ত তথ্য পুনরায় যাচাই করুন।
⏩ ভুল থাকলে সংশোধন করুন।
⏩ সব ঠিক থাকলে Submit বাটনে ক্লিক করুন।
⏩ সফলভাবে আবেদন জমা হলে একটি Application/ Reference Number পাওয়া যাবে। 

☟☟Annapurna Bhandar Apply Link ☟☟

অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইন ফর্ম ফিলাপ

অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইন ফর্ম ফিলাপ করতে নিচের লিংকে ক্লিক করুন।

👉 Click Here to Annapurna Bhandar Apply Online
11