Breaking





Friday, September 11, 2026

September 11, 2026

কাজী নজরুল ইসলাম জীবনী | Kazi Nazrul Islam Biography in Bengali

কাজী নজরুল ইসলাম জীবনী | Kazi Nazrul Islam Biography in Bengali

কাজী নজরুল ইসলাম জীবনী | Kazi Nazrul Islam Biography in Bengali

Sofol,
সুপ্রিয় বন্ধুরা,

              আজ আপনাদের কাছে উপস্থাপন করলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী। এখানে সহজ-সরল ও সুন্দর ভাষায় জীবন, সাহিত্যকর্ম এবং অবদানের বিষয়ে আলোচনা করা হয়েছে। কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং বাংলাদেশের জাতীয় কবি। ব্রিটিশবিরোধী আন্দোলনে তার অসামান্য অবদানের জন্য তাকে "বিদ্রোহী কবি" বলা হয়। 

কাজী নজরুল ইসলামের বিস্তারিত জীবনী নিচে দেওয়া হলো

ভূমিকা

 বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি,সাহিত্যিক, গীতিকার, সুরকার,  সংগীতজ্ঞ ছিলেন কাজী নজরুল ইসলাম|তিনি কবিতা, গান ও লেখার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের স্বাধীনতা, সাম্য, ভালোবাসা এবং মানবতার কথা বারবার বলেছেল তাই তিনি আমাদের ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত। তিনি একজন সাহসী ও স্বাধীনচেতা মানুষ। তাঁর লেখায় সাধারণ মানুষের দুঃখ-কষ্ট যেমন ফুটে উঠেছে, তেমনই ফুটে উঠেছে নতুন সমাজ গড়ার স্বপ্ন।


জন্ম ও পরিবার

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (বাংলা ১১ জ্যৈষ্ঠ ১৩০৬) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কাজী ফকির আহমদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। তাকে অত্যন্ত সাধারণ ও দরিদ্র পরিবারের অভাব-অনটনের মধ্যে বড় হতে হয়|

নজরুলের ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। ছোটবেলার জীবনে দুঃখ-কষ্ট বেশি থাকায় এই নামটি যেন তাঁর জীবনের সঙ্গে মিশে গিয়েছিল। কিন্তু দারিদ্র্য তাঁকে কখনো দুর্বল করে দিতে পারেনি। বরং জীবনের কঠিন অভিজ্ঞতা তাঁকে সাহসী ও সংগ্রামী করে তুলেছিল।


শৈশব ও শিক্ষাজীবন

 গ্রামের মক্তবে তার প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা শুরু হয়| আর্থিক সংকটের কারনে তিনি তার পড়াশোনা চালিয়ে যেতে পারেননি | কিন্তু ছোটবেলা থেকেই তাঁর কবিতা ও গান লেখার প্রতি বিশেষ আগ্রহ ছিল।

পিতার মৃত্যুর পর পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন অল্প বয়সেই নজরুলকে বিভিন্ন কাজ করতে হয়। তিনি মসজিদে মুয়াজ্জিনের ও রুটির দোকানেও কাজ করেছেন |জীবিকার উদ্যেশ্য ও সাহিত্য সত্বার টানে স্থানীয় লোকনাট্যদল বা লেটো দল এর  সঙ্গে যুক্ত হন। সেখানে নজরুল গান লিখতেন, কবিতা রচনা করতেন, অভিনয় করতেন এবং গান গাইতেন। 

লেটো দলে থাকার সময় থেকেই তাঁর মধ্যে কবিতা ও গান লেখার প্রতিভা প্রকাশ পেতে থাকে। তিনি হিন্দু ও মুসলিম উভয় সংস্কৃতির নানা বিষয় সম্পর্কে জানতে পারেন। পরবর্তীকালে তাঁর লেখায় এই মিলিত সংস্কৃতির সুন্দর প্রকাশ দেখা যায়।


সেনাবাহিনীতে যোগদান

কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর ৪৯তম বেঙ্গল রেজিমেন্টে সৈনিক হিসেবে কাজ করেন। প্রশিক্ষনের শেষে তাকে করাচিতে পাঠানো হয়| তিনি তার ব্যাটালিয়নের কোয়াটারমাস্টার হিসাবে দায়িত্ব পানল করেন| সেনাবাহিনীতে থাকার সময়ও তাঁর সাহিত্যচর্চা বন্ধ হয়নি। ১৯২০ সালের দিকে যুদ্ধ থেকে ফিরে তিনি পুরোদমে লেখালেখি শুরু করেন |


সাহিত্যজীবনের শুরু

কলকাতায় এসে নজরুল সাহিত্যচর্চায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। তাঁর কবিতা ও লেখা দ্রুত পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। তাঁর ভাষা ছিল শক্তিশালী, প্রাণবন্ত এবং নতুন ধরনের। তিনি প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নতুন ভাবনা ও নতুন শব্দ ব্যবহার করতেন।

১৯২২ সালে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’। এই কবিতা প্রকাশের পর নজরুল রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন। কবিতাটিতে তিনি অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলেছেন। কবিতার ভাষা ছিল অত্যন্ত শক্তিশালী ও উদ্দীপনাময়।‘বিদ্রোহী’ কবিতার জন্যই তিনি বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত হন।


‘অগ্নিবীণা’ ও অন্যান্য রচনা

১৯২২ সালেই তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ প্রকাশিত হয়। এই বই বাংলা কবিতায় নতুন যুগের সূচনা করে। ‘বিদ্রোহী’, ‘প্রলয়োল্লাস’, ‘কামাল পাশা’সহ বিভিন্ন কবিতা এই গ্রন্থে স্থান পায়।

নজরুলের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে—

অগ্নিবীণা,  দোলনচাঁপা,  ভাঙার গান,  ফণিমনসা,  সিন্ধু-হিন্দোল, 

বিষের বাঁশী,  চক্রবাক,  সর্বহারা,  সাম্যবাদী, ইত্যাদি |

তাঁর লেখা গল্প, উপন্যাস ও প্রবন্ধও বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে ‘বাঁধনহারা’, ‘মৃত্যুক্ষুধা’ এবং ‘কুহেলিকা’ উল্লেখযোগ্য।


সাংবাদিকতা ও ‘ধূমকেতু’

১৯২০ সালে মুজফফর আহমদের সঙ্গে যৌথ সম্পাদনায় ‘নবযুগ’ দৈনিকের মাধ্যমে নজরুলের সাংবাদিক জীবন শুরু হয় | পরবর্তীকালে তিনি ‘লাঙল’ পত্রিকাতেও তিনি সম্পাদনা করেন |

১৯২২ সালে ১১ আগস্ট নজরুলের ‘ধূমকেতু’ প্রত্রিকা প্রকাশিত হয় | এই পত্রিকার প্রধান লক্ষ্য ছিল ভারতবর্ষের স্বাধীনতা অর্জন ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা |তাই তাঁর লেখার কারণে ব্রিটিশ সরকার তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে  তাঁকে গ্রেপ্তার করে এবং কারাদণ্ড দেয়।


কারাবাস ও প্রতিবাদ

নজরুল তার কবিতার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের কারনে ১৯২৩ সালে জানুয়ারী মাসে তাকে এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয় |কারাগারেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যান। তিনি বন্দিদের ওপর অত্যাচারের প্রতিবাদে অনশন করেছিলেন। তাঁর বিখ্যাত কবিতা ‘রাজবন্দীর জবানবন্দী’ তাঁর সংগ্রামী মনোভাবের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

নজরুলের বিদ্রোহ শুধু রাজনৈতিক স্বাধীনতার জন্য ছিল না। তিনি মানুষের মনের স্বাধীনতার কথাও বলেছেন। জাতি, ধর্ম, বর্ণ, ধনী-গরিবের বিভেদ তিনি মেনে নিতে পারেননি।


সাম্য ও মানবতার কবি

নজরুল ছিলেন সাম্য ও মানবতার কবি। তাঁর বিখ্যাত কবিতা ‘সাম্যবাদী’-তে তিনি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না করার কথা বলেছেন।

তার কাছে জাতি, ধর্ম বা বর্ণের চেয়ে মানুষ পরিচয়টি ছিল সচেয়ে বড় | তিনি তার বিখ্যাত কবিতা ‘মানুষ’-এও মানবতার কথা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাইতো হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ না করে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন।


হিন্দু-মুসলিম সম্প্রীতির কবি

নজরুল ইসলামের সাহিত্যজীবনের একটি বড় বৈশিষ্ট্য হলো হিন্দু-মুসলিম সম্প্রীতি। তিনি ইসলামি গান যেমন লিখেছেন, তেমনই শ্যামাসংগীত, ভক্তিগীতি ও হিন্দু ধর্মীয় বিষয়ের গানও রচনা করেছেন।

তিনি বিশ্বাস করতেন, ধর্ম মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য, বিভেদ তৈরি করার জন্য নয়। তাঁর কবিতা ও গান দুই সম্প্রদায়ের মানুষের হৃদয়কে কাছাকাছি এনেছে।


নজরুলের সংগীত

কাজী নজরুল ইসলাম বাংলা গানের জগতেও অসাধারণ অবদান রেখেছেন। তাঁর রচিত গানগুলো ‘নজরুলগীতি’ নামে পরিচিত।

তিনি প্রায় চার হাজারের মতো গান রচনা করেছেন বলে সাধারণভাবে মনে করা হয়। তাঁর গানগুলোর বিষয় ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। প্রেম, প্রকৃতি, দেশপ্রেম, ইসলামি ভাবধারা, শ্যামাসংগীত, ভক্তি, মানবতা—সবকিছুই তাঁর গানে স্থান পেয়েছে।

তিনি শুধু গান লিখতেন না, নিজেই সুরও দিতেন। বাংলা সংগীতে তাঁর অবদান তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।


প্রেম ও প্রকৃতির কবি

নজরুলকে শুধু বিদ্রোহের কবি ভাবলে তাঁর সাহিত্যকে সম্পূর্ণভাবে বোঝা যায় না। তিনি ছিলেন প্রেম ও প্রকৃতিরও অসাধারণ কবি।

তাঁর প্রেমের কবিতা ও গান অত্যন্ত আবেগপূর্ণ। মানুষের ভালোবাসা, বিচ্ছেদ, আনন্দ ও বেদনা তিনি সুন্দরভাবে প্রকাশ করেছেন।

প্রকৃতির সৌন্দর্যও তাঁর কবিতায় দেখা যায়। ফুল, পাখি, নদী, আকাশ, বসন্ত, বৃষ্টি—প্রকৃতির বিভিন্ন উপাদান তাঁর লেখায় জীবন্ত হয়ে উঠেছে।


ব্যক্তিজীবন

নজরুল ১৯২৪ সালে ২৪ এপ্রিল কুমিল্লার আশালতা সেনগুপ্তা তথা প্রমীলা দেবীকে বিবাহ করেন। তাঁদের সংসারে চার পুত্র সন্তানের  জন্মও হয় | কিন্তু তাঁর ব্যক্তিজীবন সবসময় সুখের ছিল না। নানা দুঃখ-কষ্ট ও পারিবারিক সমস্যার মধ্য দিয়েও তাঁকে যেতে হয়েছে। তবুও সাহিত্য ও সংগীতের প্রতি তাঁর ভালোবাসা কখনো কমেনি।


অসুস্থতা ও নীরবতা

জীবনের শেষ দিকে নজরুল এক কঠিন অসুস্থতায় আক্রান্ত হন। ১৯৪২ সালের পর তাঁর বাক্‌শক্তি ও স্মৃতিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। ফলে তিনি আর আগের মতো লিখতে বা কথা বলতে পারেননি।

এটি বাংলা সাহিত্যের জন্য এক বিরাট দুঃখের ঘটনা ছিল। যে কবির কণ্ঠ অন্যায়ের বিরুদ্ধে বজ্রের মতো গর্জে উঠেছিল, সেই কণ্ঠ একসময় নীরব হয়ে যায়।

তবে তাঁর লেখা কবিতা ও গান মানুষের হৃদয়ে তাঁর কণ্ঠকে বাঁচিয়ে রাখে।


বাংলাদেশে নজরুল

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নজরুলকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়। ১৯৭২ সালে তাঁকে সপরিবারে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় | 

বাংলাদেশের মানুষ তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর কবিতা ও গান বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত।


পুরস্কার ও সম্মান

নজরুল তাঁর সাহিত্যকর্মের জন্য বহু সম্মান লাভ করেছেন। ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ প্রদান করে। ১৯৬০ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করে।

বাংলাদেশে তিনি ‘একুশে পদক’ এবং ১৯৭৬ সালে ‘স্বাধীনতা পুরস্কার’-সহ বিভিন্ন সম্মান লাভ করেন।

তবে কোনো পুরস্কারই তাঁর প্রকৃত পরিচয় নয়। তাঁর আসল পরিচয় হলো—তিনি মানুষের কবি, বিদ্রোহের কবি এবং সাম্যের কবি।


শেষ জীবন ও মৃত্যু

জীবনের শেষ সময়ে নজরুল ঢাকায় বসবাস করেন। দীর্ঘ অসুস্থতার কারণে তিনি সাহিত্যচর্চা করতে পারেননি। কিন্তু তাঁর সৃষ্টি মানুষের মনে জীবন্ত ছিল।

১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। তাঁকে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।

তাঁর মৃত্যুর মধ্য দিয়ে একজন মহান কবির জীবন শেষ হলেও তাঁর সাহিত্য ও আদর্শ আজও বেঁচে আছে।


উপসংহার

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর লেখনী শোষন,ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে চিরকাল প্রতিবাদী চেতনা ও মুক্তির অনুপ্রেরনা যুগিয়েছে| তাই তিনি নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন।

তিনি অন্যায়ের সামনে মাথা নত করেননি। মানুষের স্বাধীনতা, সাম্য ও মর্যাদার জন্য তিনি সারাজীবন কথা বলেছেন। তাঁর ‘বিদ্রোহী’ কবিতা আজও মানুষের মনে সাহস জাগায়। তাঁর গান আজও মানুষের হৃদয়কে আনন্দ দেয় এবং তাঁর মানবতার বাণী মানুষকে একসঙ্গে থাকার শিক্ষা দেয়।

কাজী নজরুল ইসলাম শুধু একটি নাম নন; তিনি একটি চেতনা, একটি সাহস এবং একটি আদর্শ। যতদিন মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়বে, ততদিন নজরুলের কবিতা ও গান মানুষের মনে অনুপ্রেরণা জোগাবে।তাই বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের স্থান চিরকাল অমর ও অনন্য।

:: পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ::

1. প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ২৪ মে ১৮৯৯ খ্রিস্টাব্দ।


2. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়?

উত্তর: চুরুলিয়া, বর্ধমান (বর্তমানে পশ্চিম বর্ধমান), পশ্চিমবঙ্গ।


3. প্রশ্ন: নজরুল ইসলামের পিতার নাম কী?

উত্তর: কাজী ফকির আহমদ।


4. প্রশ্ন: নজরুল ইসলামের মাতার নাম কী?

উত্তর: জাহেদা খাতুন।


5. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের ডাকনাম কী ছিল?

উত্তর: দুখু মিয়া।


6. প্রশ্ন: নজরুল ইসলাম কোন নামে বিশেষভাবে পরিচিত?

উত্তর: বিদ্রোহী কবি।


7. প্রশ্ন: নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?

উত্তর: ‘মুক্তি’।


8. প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়?

উত্তর: ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে।


9. প্রশ্ন: ‘অগ্নিবীণা’ কবে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২২ খ্রিস্টাব্দে।


10. প্রশ্ন: নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ কবে রচিত হয়?

উত্তর: ১৯২১ খ্রিস্টাব্দে।


11. প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতার প্রথম পংক্তি কী?

উত্তর: “বল বীর—/ বল উন্নত মম শির!”


12. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: ‘অগ্নিবীণা’।


13. প্রশ্ন: নজরুলের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর: ‘বাঁধনহারা’।


14. প্রশ্ন: ‘বাঁধনহারা’ কী ধরনের রচনা?

উত্তর: উপন্যাস।


15. প্রশ্ন: নজরুলের বিখ্যাত গল্পগ্রন্থ ‘ব্যথার দান’ কবে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২২ খ্রিস্টাব্দে।


16. প্রশ্ন: ‘ধূমকেতু’ কী?

উত্তর: কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি পত্রিকা।


17. প্রশ্ন: ‘ধূমকেতু’ পত্রিকা কবে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২২ খ্রিস্টাব্দে।


18. প্রশ্ন: নজরুলের কোন লেখার জন্য তিনি ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন?

উত্তর: ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য।


19. প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কতদিন কারাবন্দি ছিলেন?

উত্তর: প্রায় এক বছর।


20. প্রশ্ন: জেলে নজরুল প্রতিবাদে কী করেছিলেন?

উত্তর: অনশন করেছিলেন।


21. প্রশ্ন: নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘বিষের বাঁশী’ কবে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২৪ খ্রিস্টাব্দে।


22. প্রশ্ন: ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের মূল ভাব কী?

উত্তর: সাম্য, মানবতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ।


23. প্রশ্ন: নজরুলের রচিত বিখ্যাত গান ‘চল চল চল’ কী ধরনের গান?

উত্তর: উদ্দীপনামূলক/দেশাত্মবোধক গান।


24. প্রশ্ন: ‘চল চল চল’ বর্তমানে কোন দেশের রণসংগীত?

উত্তর: বাংলাদেশ।


25. প্রশ্ন: কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয়?

উত্তর: ১৯৭২ সালে।


September 11, 2026

লোদী বংশের ইতিহাস | এক নজরে লোদী বংশ | Complete information Lodi dynasty

লোদী বংশের সম্পূর্ণ ইতিহাস | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Bahlul Lodi, Sikandar Lodi, Ibrahim Lodi

লোদী বংশের সম্পূর্ণ ইতিহাস | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Bahlul Lodi, Sikandar Lodi, Ibrahim Lodi

Sofol,

Hi Aspirants,

               আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো,লোদী বংশের সম্পূর্ণ ইতিহাস ; যেটির মধ্যে লোদী বংশের ইতিহাস, লোদী বংশের সম্পূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ইত্যাদি জেনে নিন। যা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় । তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে ভালোভাবে দেখে নিন |


লোদী বংশের সম্পূর্ণ তথ্য

১. লোডি রাজবংশ সম্পর্কে

⚫ লোদিরা ছিল দিল্লি সালতানাতের সর্বশেষ শাসক এবং আফগানদের দ্বারা শাসিত প্রথম শাসক।

⚫ লোদি রাজ্য সাইয়িদদের রাজ্যের চেয়ে বড় রাজ্যে ছিল। তারা সালতানাতে একটি বিশাল সেনাবাহিনী গঠন করেছিল।

⚫ লোদিরা পাঞ্জাব এবং উচ্চ গঙ্গা উপত্যকায় আধিপত্য বিস্তার করেছিল। তারা তাদের বেহলুলি মুদ্রার জন্য পরিচিত ছিল, যা আকবরের শাসনকাল পর্যন্ত প্রচলিত ছিল।

⚫ এ ছাড়া, গজ-ই-সিকান্দারি নামে পরিচিত পরিমাপের মান মুঘল আমল পর্যন্ত প্রচলিত ছিল।

২. লোদী বংশের প্রতিষ্ঠা

লোদী বংশের প্রতিষ্ঠাতা হলেন বহলুল লোদী। তিনি আফগান লোদী গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন।  সায়্যিদ বংশের শেষ সুলতান আলাউদ্দিন আলম শাহ ১৪৫১ সালে সিংহাসন ত্যাগ করলে বহলুল লোদী দিল্লির সিংহাসনে বসেন।

⚫ লোদী বংশের শাসনকাল: ১৪৫১–১৫২৬ খ্রিস্টাব্দ

⚫ প্রতিষ্ঠাতা: বহলুল লোদী

⚫ জাতিগত পরিচয়: আফগান

⚫ রাজধানী: দিল্লি


৩. লোদী বংশের তিনজন শাসক

লোদী বংশে প্রধানত তিনজন শাসক ছিলেন—

শাসক — শাসনকাল — গুরুত্বপূর্ণ ঘটনা 

১. বহলুল লোদী — ১৪৫১—১৪৮৯ — লোদী বংশ প্রতিষ্ঠা 

২. সিকান্দার লোদী — ১৪৮৯—১৫১৭ — আগ্রা প্রতিষ্ঠা, প্রশাসনিক সংস্কার 

৩. ইব্রাহিম লোদী — ১৫১৭—১৫২৬ —প্রথম পানিপথের যুদ্ধে পরাজয় 


১. বাহলুল লোদী (১৪৫১-৮৯ খ্রিস্টাব্দ)

⚫ বাহলুল লোদি ১৪৫১ খ্রিস্টাব্দে লোদি রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং ১৪৮৯ খ্রিস্টাব্দ  দিল্লি সালতানাত শাসন করেন।

⚫ বাহলুল লোদী একজন মহান সৈনিক এবং সেনাপতি ছিলেন। তিনি অভিজাতদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন।

⚫ বাহলুল লোদীর রাজত্বের উল্লেখযোগ্য সাফল্য ছিল জৌনপুর রাজ্যকে অবশেষে সাম্রাজ্যভুক্ত করা।

⚫ তিনি জৌনপুরের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করেন।

⚫ বাহলুল লোদি সমগ্র শারকি রাজ্য ও দখল করেন এবং বাহুলি মুদ্রা প্রচলনের জন্য পরিচিত ছিলেন। 

⚫ তিনি আফগান অভিজাতদের সহযোগিতার ওপর অনেকটাই নির্ভরশীল ছিলেন।

⚫ ১৪৮৯ সালে তাঁর মৃত্যু হয়।


২. সিকান্দার লোদি (১৪৮৯-১৫১৭ খ্রিস্টাব্দ)

⚫ বাহলুল লোদীর মৃত্যুর পর সিকান্দার লোদী সিংহাসনে আরোহণ করেন। তিনি ১৪৮৯ খ্রিস্টাব্দ থেকে ১৫১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত লোদী রাজবংশের দ্বিতীয় শাসক ছিলেন।

সিকান্দার লোদির আসল নাম ছিল নিজাম শাহ, যাকে সুলতান সিকান্দার শাহও বলা হয়।

সিকান্দার লোদি একজন সুপ্রশাসক ছিলেন, যিনি রাস্তাঘাট নির্মাণ ও সেচ ব্যবস্থাকে উৎসাহিত করেছিলেন।

সিকান্দার লোদি সুলতানের অবস্থানকে অভিজাতদের চেয়ে উচ্চতর বলে মনে করতেন। সিকান্দার লোদি অভিজাত ও আমিরদের দরবারে এবং বাইরে আনুষ্ঠানিকভাবে সুলতানকে সম্মান করতে বাধ্য করতেন এবং তাদের সাথে কঠোর আচরণ করতেন।

সিকান্দার লোদি বিহার, ধোলপুর, নারওয়ার এবং গোয়ালিয়র ও নাগরের কিছু অংশ দিল্লী সালতানাতের সাথে পুনরায় যুক্ত করেন।

⚫ সিকান্দার লোদী ১৫০৪ খ্রিস্টাব্দে আগ্রা নগর প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে আগ্রা উত্তর ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে।

সিকান্দার লোদি জমি পরিমাপের জন্য 'সিকান্দার' পদ্ধতিও চালু করেন এবং শস্যের উপর অকট্রয় শুল্ক বিলুপ্ত করেন।

⚫ সিকান্দার লোদি মন্দির ধ্বংসকার্যে লিপ্ত ছিলেন। তিনি মুসলিমদের প্রতি সামান্যই সহনশীলতা দেখাতেন এবং তাদের উপর পুনরায় জিজিয়া কর আরোপ করেন। 

⚫ সিকান্দার লোদি গুলরুখি ছদ্মনামে কবিতা রচনা করতেন।

⚫ ২১ নভেম্বর, ১৫১৭ খ্রিস্টাব্দ তাঁর মৃত্যু হয়।


৩. ইব্রাহিম লোদি (১৫১৭-২৬ খ্রিস্টাব্দ)

⚫ ইব্রাহিম লোদি ছিলেন লোদি রাজবংশের সর্বশেষ শাসক। তিনি ১৫১৭ খ্রিস্টাব্দে তাঁর পিতা সিকান্দার লোদির মৃত্যুর পর সিংহাসনে বসেন

⚫ ইব্রাহিম লোদির শাসআম তার কর্মকর্তা ও অভিজাতদের দ্বারা সংঘটিত একাধিক বিদ্রোহ দ্বারা প্রভাবিত ছিল। 

⚫ তার ভাই জালাল খান তার বিরুদ্ধে বিদ্রোহ করলে, ইব্রাহিম লোদি জালাল খানকে হত্যা করেন।

বিহারের গভর্নর তাঁর স্বাধীনতা ঘোষণা করেন। পাঞ্জাবের গভর্নর দৌলত খান কাবুলের শাসক বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানান। বাবর সেই প্রস্তাব গ্রহণ করে দিল্লির দিকে আকর্ষণ হন।

১৫২৬ সালে পানিপথের যুদ্ধে বাবর ও ইব্রাহিম লোদীকে পরাজিত করেন। তাঁর মৃত্যুর সাথে সাথে লোদী সাম্রাজ্যের অবসান ঘটে এবং বাবর একটি নতুন রাজবংশ প্রতিষ্ঠা শুরু করেন, যা মুঘল সাম্রাজ্য নামে অধিক পরিচিত।

এইভাবে, ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধক্ষেত্রে যে দিল্লি সালতানাতের উৎপত্তি হয়েছিল, তা ১৫২৬ খ্রিস্টাব্দে মাত্র কয়েক মাইল দূরে পানিপথের যুদ্ধক্ষেত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।


৪.সাহিত্য, 

⚫ লোদি রাজবংশের শাসকেরা সাহিত্যের উপর গুরুত্ব আরোপ করেছিলেন, যা ফারসি, সংস্কৃত এবং অন্যান্য ধর্মীয় ভাষায় রচিত হয়েছিল।

⚫ সালতানাতের শাসকেরা বিভিন্ন পণ্ডিতকে আশ্রয় দিতেন, যাঁরা গদ্য, নাটক ও পদ্যে ঐতিহাসিক ও ধর্মীয় সাহিত্য রচনা করতেন।


৫.শিল্পকলা ও স্থাপত্য

⚫ সাজসজ্জায় জ্যামিতিক ও ফুলের নকশার পাশাপাশি কুরআনের আয়াত ব্যবহার করা হয়েছিল।

⚫ লোদি রাজবংশ তাদের মৃত নেতাদের স্মরণে বেশ কয়েকটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল, যা বীভৎস যুগ নামেও পরিচিত।

⚫ রাজধানীর চারপাশে বহু সমাধি ও উদ্যান নির্মাণ করা হয়েছিল। সিকান্দার লোদির সমাধি লোদি উদ্যানের অভ্যন্তরে নির্মিত হয়েছিল।

⚫ লোদী রাজবংশের অন্যান্য বিখ্যাত স্থাপত্যের মধ্যে রয়েছে বাদে খান কা গুম্বাদ, ছোটে খান কা গুম্বাদ, বড় গুম্বাদ, শিহাব-উদ-দিন তাজ খানের সমাধি এবং পলি কা গুম্বাদ।

⚫ ললিতপুরের সমাধি, যা জামা মসজিদ নামে অধিক পরিচিত, লোদি রাজবংশের ইসলামী স্থাপত্যের একটি প্রতীকী নিদর্শন ছিল।


৬. প্রথম পানিপথের যুদ্ধ

⚫ তারিখ: ২১ এপ্রিল ১৫২৬ খ্রিস্টাব্দ

⚫ স্থান: পানিপথ, হরিয়ানা

যুদ্ধ হয়েছিল কার মধ্যে?

⚫ বাবর বনাম ইব্রাহিম লোদী

⚫ বাবরের বাহিনী ছোট হলে ও উন্নত সামরিক কৌশল এবং কামান ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার তাকে বড় সুবিধা দেয়।ইব্রাহিম লোদী যুদ্ধে পরাজিত  হন।

ফলাফল

১. লোদী বংশের পতন ঘটে।

২. দিল্লি সালতানাতের অবসান ঘটে।

৩. ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়।

৪. বাবর দিল্লি ও আগ্রা দখল করেন।

৭. পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ এক লাইনের তথ্য

* লোদী বংশ প্রতিষ্ঠা করেন — বহলুল লোদী
* লোদী বংশের প্রতিষ্ঠা  সাল — ১৪৫১
* লোদী বংশের শেষ শাসক — ইব্রাহিম লোদী
* লোদী বংশের শ্রেষ্ঠ শাসক — সিকান্দার লোদী
* আগ্রা প্রতিষ্ঠা করেন — সিকান্দার লোদী
* লোদী বংশের শাসনকাল — ১৪৫১–১৫২৬
* প্রথম পানিপথের যুদ্ধ — ১৫২৬
* প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত — ইব্রাহিম লোদী
* ইব্রাহিম লোদীকে পরাজিত করেন — বাবর
* লোদী বংশের পতনের পর প্রতিষ্ঠিত হয় — মুঘল সাম্রাজ্য
* দিল্লির প্রথম আফগান রাজবংশ — লোদী বংশ
* দিল্লি সালতানাতের শেষ রাজবংশ — লোদী বংশ


৮.পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রশ্ন: লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: বহলুল লোদী।


প্রশ্ন: লোদী বংশ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৪৫১ খ্রিস্টাব্দে।


প্রশ্ন:  লোদী বংশের শেষ শাসক কে?

উত্তর: ইব্রাহিম লোদী।


প্রশ্ন: আগ্রা নগর প্রতিষ্ঠা করেন কে?

উত্তর: সিকান্দার লোদী।


প্রশ্ন:  লোদী বংশের শাসনকাল কত?

উত্তর: ১৪৫১–১৫২৬ খ্রিস্টাব্দ।


প্রশ্ন:  প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়?

উত্তর: ২১ এপ্রিল ১৫২৬ খ্রিস্টাব্দে।


প্রশ্ন: প্রথম পানিপথের যুদ্ধে কারা যুদ্ধ করেন?

উত্তর: বাবর ও ইব্রাহিম লোদী।


প্রশ্ন: ইব্রাহিম লোদী কীভাবে মারা যান?

উত্তর: প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত হয়ে নিহত হন।


প্রশ্ন: লোদী বংশের পতনের পর ভারতে কোন সাম্রাজ্যের সূচনা হয়?

উত্তর: মুঘল সাম্রাজ্য।


প্রশ্ন: দিল্লি সালতানাতের শেষ রাজবংশ কোনটি?

উত্তর: লোদী বংশ।


প্রশ্ন: লোদী বংশ দিল্লির কোন বংশের পরে ক্ষমতায় আসে?

উত্তর: সায়্যিদ বংশের পরে।


প্রশ্ন: সায়্যিদ বংশের শেষ শাসক কে ছিলেন?

উত্তর: আলাউদ্দিন আলম শাহ।


প্রশ্ন: আলাউদ্দিন আলম শাহ কাকে দিল্লির সিংহাসন ছেড়ে দেন?

উত্তর: বহলুল লোদীকে।


প্রশ্ন: লোদী বংশের প্রতিষ্ঠাতা কোন জাতিগোষ্ঠীর ছিলেন?

উত্তর: আফগান।


প্রশ্ন: লোদী বংশের প্রথম সুলতান কে?

উত্তর: বহলুল লোদী।


প্রশ্ন: বহলুল লোদীর পুত্র নাম কী ?

উত্তর: সিকান্দার লোদী।


প্রশ্ন: সিকান্দার লোদীর আসল নাম কী ছিল?

উত্তর: নিজাম খান।


প্রশ্ন: সিকান্দার লোদীর পর কে সুলতান হন?

উত্তর: ইব্রাহিম লোদী।


প্রশ্ন: ইব্রাহিম লোদী কার পুত্র ছিলেন?

উত্তর: সিকান্দার লোদীর।


প্রশ্ন: লোদী বংশের মোট কতজন প্রধান সুলতান ছিলেন?

উত্তর: তিনজন।


প্রশ্ন: বহলুল লোদী কোন রাজ্য জয় করেছিলেন?

উত্তর: জৌনপুর।


প্রশ্ন: জৌনপুর জয়ের মাধ্যমে কোন শাসক নিজের ক্ষমতা বৃদ্ধি করেন?

উত্তর: বহলুল লোদী।


প্রশ্ন: সিকান্দার লোদী কোন শহরকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে পরিণত করেন?

উত্তর: আগ্রা।


প্রশ্ন: আগ্রা নগর প্রতিষ্ঠার সঙ্গে কোন লোদী শাসকের নাম জড়িত?

উত্তর: সিকান্দার লোদী।


প্রশ্ন: সিকান্দার লোদীর শাসন কত সাল?

উত্তর: ১৪৮৯–১৫১৭ খ্রিস্টাব্দ।


প্রশ্ন: ইব্রাহিম লোদীর শাসন কত সাল ?

উত্তর: ১৫১৭–১৫২৬ খ্রিস্টাব্দ।


প্রশ্ন: ইব্রাহিম লোদীর বিরুদ্ধে কে আফগান অভিজাত বিদ্রোহ করেছিলেন?

উত্তর: দৌলত খান লোদী।


প্রশ্ন: দৌলত খান লোদী কার কাছে সাহায্য চেয়েছিলেন?

উত্তর: বাবরের কাছে।


প্রশ্ন: প্রথম পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল?

উত্তর: বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ শহরের নিকটবর্তী এলাকায়।


প্রশ্ন: প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয় ?

উত্তর: ১৫২৬ খ্রিস্টাব্দ।


প্রশ্ন: প্রথম পানিপথের যুদ্ধে বাবরের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সুবিধা কী ছিল?

উত্তর: কামান ও উন্নত যুদ্ধকৌশলের বেবস্তা।


প্রশ্ন: প্রথম পানিপথের যুদ্ধে কে নিহত হন?

উত্তর: ইব্রাহিম লোদী।


প্রশ্ন: ইব্রাহিম লোদীর পরাজয়ের ফলে কোন বংশের অবসান ঘটে?

উত্তর: লোদী বংশের।


প্রশ্ন: লোদী বংশের পতনের পর দিল্লিতে কে ক্ষমতা দখল করেন?

উত্তর: বাবর।


প্রশ্ন: বাবরের বিজয়ের ফলে ভারতে কোন সাম্রাজ্যের স্থাপিত হয়?

উত্তর: মুঘল সাম্রাজ্য।


প্রশ্ন: দিল্লি সালতানাতের শেষ রাজবংশের নাম কী ?

উত্তর: লোদী বংশ।


প্রশ্ন: দিল্লি সালতানাতের প্রথম আফগান রাজবংশ কী?

উত্তর: লোদী বংশ।


প্রশ্ন: লোদী যুগের স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য কী?

উত্তর: গম্বুজ, খিলান ও সমাধি স্থাপত্যের ব্যবহার।


Wednesday, September 9, 2026

September 09, 2026

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী | Rabindranath Tagore Biography in Bengali

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী | Rabindranath Tagore Biography

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী | Rabindranath Tagore Biography

Sofol,

সুপ্রিয় বন্ধুরা,

       আজ আমরা যার জীবনী নিয়ে আলোচনা করতে চলেছি, তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর বৈচিত্র্যময় জীবনপ্রবাহ, সাহিত্যসাধনা এবং বিশ্বসাহিত্যে অসামান্য অবদান আজও সমানভাবে সমাদৃত। কবিতা, গান, উপন্যাস, ছোটগল্প, নাটক ও প্রবন্ধ — সাহিত্যর প্রায় প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন অনন্য কৃতিত্বের ছাপ। নীচে তাঁর জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করা হলো। 


রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী

ভূমিকা--

বাংলা ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর এক মহান সাহিত্যপ্রতিভা। তিনি ছিলেন কবি, সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার,  সংগীতস্রষ্টা, চিত্রশিল্পী, শিক্ষাবিদ ও দার্শনিক।বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেন। তাঁর রচনায় মানুষের প্রতি ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্য, দেশপ্রেম, মানবতাবোধ, আধ্যাত্মিকতা ও স্বাধীন চিন্তার প্রকাশ ঘটেছে। ১৯১৩ সালে তাঁর কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’-র জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনিই ছিলেন তাঁর রচিত ‘জন গণ মন’ ভারতের জাতীয় সংগীত এবং ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত । তাই তিনি শুধু বাংলার নন, সমগ্র বিশ্বের তার প্রভাব ছড়িয়েছেন |


জন্ম ও পরিবার--

রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ মে, বাংলা ১২৬৮ সালের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী।  তাঁর পিতা ছিলেন ব্রাহ্মসমাজের বিশিষ্ট নেতা এবং ধর্ম ও সমাজসংস্কারেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন।

ছোটবেলা থেকেই তিনি  সাহিত্য, সংগীত, শিল্প, দর্শন ও সমাজসংস্কারের চর্চার  মধ্য দিয়ে বড় হয়ে ওঠেন |তাঁর বড় ভাই দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ প্রমুখও ছিলেন প্রতিভাবান। ফলে পারিবারিক পরিবেশই তাঁর  মনকে বিকশিত হতে সাহায্য করে।


শৈশব ও শিক্ষাজীবন--

শৈশব থেকেই প্রকৃতির প্রতি তাঁর গভীর আকর্ষণ ছিল।  বাড়ির ছাদ, বাগান ও আশপাশের পরিবেশ তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল তাই অল্প বয়সেই তাঁকে বিভিন্ন বিদ্যালয়ে পাঠানো হলেও প্রচলিত শিক্ষাব্যবস্থা তাঁর মনকে আকর্ষণ করতে পারেনি। বাড়িতেই তিনি গৃহশিক্ষকদের কাছে।বিভিন্ন বিষয়ে যেমন -সংস্কৃত, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংগীত ও সাহিত্য—ইত্যাদি বিষয়ে শিক্ষালাভ করেন | কৈশোরেই তাঁর কবিতায় প্রতিভার পরিচয় পাওয়া যায়।  তিনি মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 

১৮৭৮ সালে তিনি ব্যারিস্টার হওয়ার জন্য ইংল্যান্ডে যান। লন্ডন ইউনিভার্সিটিতে আইন   বিষয়ে পড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ না করে  ১৮৮০ সালে দেশে ফিরে আসেন। তবে বিদেশযাত্রা তাঁর চিন্তাভাবনাকে আরো জাগরিত করেছিলেন |


সাহিত্যজীবনের সূচনা--

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের  সাহিত্যজীবন শুরু হয় তাঁর শৈশবে। তাঁর প্রথম দিকের কবিতায় প্রকৃতি, প্রেম, সৌন্দর্য ও মানুষের অনুভূতি ফুটে উঠেছিল।  তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা |

তাঁর বহুসংখ্যক কাব্যগ্রন্থের মধ্যে কয়েকটি - ‘সোনার তরী’, ‘মানসী’, ‘চিত্রা’, ‘চৈতালি’, ‘বলাকা’, ‘পুনশ্চ’ প্রভৃতি। তাঁর কবিতায় কখনো প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, কখনো মানুষের আনন্দ-বেদনা, আবার কখনো জীবন ও মৃত্যুর গভীর দর্শন প্রকাশ পেয়েছে।


গীতাঞ্জলি ও নোবেল পুরস্কার--

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন | এই কাব্যগ্রন্থে ঈশ্বর, প্রকৃতি, মানুষ ও জীবনের সঙ্গে আত্মার সম্পর্ক অত্যন্ত গভীরভাবে প্রকাশিত হয়েছে। তাঁর কবিতার ইংরেজি অনুবাদ পাশ্চাত্যের সাহিত্যিক মহলে ব্যাপক প্রশংসা লাভ করে।

তিনিই প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় ব্যক্তি যিনি সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন |১৯১৩ সালে ১৩ নভেম্বর ‘গীতাঞ্জলি’-র জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এই সম্মান শুধু রবীন্দ্রনাথের ব্যক্তিগত সাফল্য ছিল না; এর মাধ্যমে বাংলা ভাষা ও ভারতীয় সাহিত্য বিশ্বসাহিত্যের দরবারে বিশেষ মর্যাদা লাভ করে।


গল্প ও উপন্যাস--

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ও উপন্যাস বাংলা সাহিত্যের দুটি অমূল্য সম্পদ | তাকে বাংলা ছোটগল্পের জনক বলা হয় | তাঁর হাত ধরেই বাংলা ছোটগল্পের প্রকৃত সূচনা হয়েছিল এবং বাংলা উপন্যাস এক আধুনিক রূপ পেয়েছিল |তার গল্পে সাধারণ মানুষের জীবন, সুখ-দুঃখ, সম্পর্ক,  নদীমাতৃক বাংলা ও প্রকৃতি অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। ‘পোস্টমাস্টার’, ‘কাবুলিওয়ালা’, ‘ছুটি’, ‘অতিথি’, ‘দেনাপাওনা’, ‘শাস্তি’ ইত্যাদি  গল্প আজও পাঠকের হৃদয় স্পর্শ করে।

তার উপন্যাসগুলো সামাজিক রীতিনীতি, রাজনৈতিক অস্থিরতা, দেশপ্রেম ইত্যাদি বিষয়ে তীব্র প্রতিবাদ দেখা যায় ও চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং সম্পর্কের জটিলতা তার উপন্যাসে বেশি প্রধান্য পেয়েছে |  তাঁর উল্লেখযোগ্য উপন্যাস হলো ‘চোখের বালি’, ‘গোরা’, ‘ঘরে বাইরে’, ‘যোগাযোগ’, ‘নৌকাডুবি’ ইত্যাদি |


নাটক ও নৃত্যনাট্য--

রবীন্দ্রনাথ নাট্যসাহিত্যেও অসামান্য অবদান রেখেছেন। তাঁর নাটকের মধ্যে ‘রাজা’, ‘ডাকঘর’, ‘রক্তকরবী’, ‘মুক্তধারা’, ‘অচলায়তন’, ‘চিত্রাঙ্গদা’, ‘শ্যামা’ প্রভৃতি উল্লেখযোগ্য।

‘ডাকঘর’ নাটকে মুক্তির আকাঙ্ক্ষা ও মানবিকতার গভীর ভাব প্রকাশ পেয়েছে। ‘রক্তকরবী’-তে যান্ত্রিক ও শোষণমূলক সমাজব্যবস্থার বিরুদ্ধে মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে। তাঁর নৃত্যনাট্যগুলোতে সাহিত্য, সংগীত ও নৃত্যের এক অপূর্ব সমন্বয় ঘটেছে।


রবীন্দ্রসংগীত--

রবীন্দ্রনাথ ঠাকুরের গান যা রবীন্দ্রসংগীত নামে পরিচিত, বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ |  তিনি প্রায় দুই হাজারেরও বেশি গান রচনা করেন। তাঁর গানে প্রেম, প্রকৃতি, পূজা, দেশপ্রেম, মানবতা, বিরহ, আনন্দ ও জীবনের নানা অনুভূতির প্রকাশ ঘটেছে।

‘আমার সোনার বাংলা’, ‘জন গণ মন’, ‘একলা চলো রে’, ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘পুরানো সেই দিনের কথা’ প্রভৃতি গান মানুষের মনে আজও গভীর আবেগ সৃষ্টি করে।

তাঁর সংগীতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—কথা ও সুরের অপূর্ব মিলন। কবিগুরুর বাংলা গানের প্রতিটি শব্দের যে অর্থ, সুরের ওঠানামা ঠিক সেই ভাবটিকে ফুটিয়ে তোলে | গানের মাধ্যমে কথাকে আরো জীবন্ত করে তোলে | 


দেশপ্রেম ও স্বদেশচেতনা--

রবীন্দ্রনাথ ঠাকুর গভীরভাবে দেশপ্রেমিক ছিলেন। বঙ্গভঙ্গের প্রতিবাদে ১৯০৫ সালের স্বদেশি আন্দোলনের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার জন্য তিনি রাখিবন্ধন উৎসবের আয়োজন করেন।

তবে তাঁর দেশপ্রেম ছিল সংকীর্ণ জাতীয়তাবাদ থেকে মুক্ত। তিনি বিশ্বাস করতেন, দেশকে ভালোবাসতে হবে, কিন্তু অন্য জাতি বা দেশের প্রতি ঘৃণা সৃষ্টি করে নয়। তাঁর কাছে মানবতাই ছিল সর্বোচ্চ আদর্শ।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও নাইটহুড ত্যাগ--

১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড রবীন্দ্রনাথকে গভীরভাবে ব্যথিত করে। ব্রিটিশ সরকারের এই নৃশংসতার প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারের দেওয়া ‘নাইট’ উপাধি ত্যাগ করেন। তাঁর এই সিদ্ধান্ত ছিল অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ।

তিনি দেখিয়ে দিয়েছিলেন যে সম্মান বা ব্যক্তিগত মর্যাদার চেয়ে মানুষের অধিকার ও আত্মসম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ।


শান্তিনিকেতন ও বিশ্বভারতী--

রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো শান্তিনিকেতন প্রতিষ্ঠা। তাঁর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্রনাথ সেখানে ১৯০১ সালে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

তিনি এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে ছাত্রছাত্রীরা প্রকৃতির মুক্ত পরিবেশে শিক্ষা লাভ করবে। তাঁর মতে শিক্ষা শুধু বই মুখস্থ করার বিষয় নয়; শিক্ষা মানুষের মন, চিন্তা ও সৃজনশীলতাকে বিকশিত করবে।

পরবর্তীকালে শান্তিনিকেতন বিশ্বভারতীতে রূপ লাভ করে। ভারতীয় ও পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করা ছিল বিশ্বভারতীর অন্যতম উদ্দেশ্য। বিভিন্ন দেশের ছাত্র, শিক্ষক ও চিন্তাবিদ এখানে এসে জ্ঞান ও সংস্কৃতির আদান-প্রদান করতেন।


চিত্রকলা --

 রবীন্দ্রনাথের চিত্রকলা বলতে বিশ্বকবির অজ্কিত ছবি সমূহকে বোঝায় |জীবনের শেষপর্বে রবীন্দ্রনাথ চিত্রাঙ্কনে বিশেষভাবে মনোনিবেশ করেন। প্রথাগত শিল্পশিক্ষা না থাকলেও তাঁর আঁকা ছবিতে নিজস্ব কল্পনা ও সৃজনশীলতার প্রকাশ দেখা যায়। তাঁর চিত্রকর্মে মানুষের মুখ, প্রাণী, প্রকৃতি ও বিমূর্ত আকারের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাঁর চিত্রশিল্প তাঁর বহুমুখী প্রতিভার আরেকটি প্রমাণ।

দর্শন ও মানবতাবাদ--

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ও মানবতাবাদ হলো তার সমগ্র সাহিত্য, চিন্তা এবং কর্মের মূল ভিত্তি | তার চিন্তাধারার কেন্দ্রে ছিল মানুষ। তিনি জাতি, ধর্ম, বর্ণ ও দেশের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবতার কথা বলেছেন। তাঁর মতে মানুষে মানুষে বিভেদ নয়, বরং ভালোবাসা ও সহযোগিতাই পৃথিবীকে সুন্দর করতে পারে।  তার এই চিন্তাধারাকে গবেষকেরা অধ্যাত্মিক মানবতাবাদ বা বিশ্বমানবতাবাদ নামে অবিহিত করেছেন |

তিনি প্রকৃতির সঙ্গেও মানুষের গভীর সম্পর্কের কথা বলেছেন। তাঁর সাহিত্য ও দর্শনে প্রকৃতি শুধু সৌন্দর্যের বিষয় নয়; প্রকৃতি মানুষের জীবনের শিক্ষক ও সঙ্গী।


পুরস্কার ও সম্মান--

রবীন্দ্রনাথ তাঁর অসামান্য সাহিত্যকর্মের জন্য দেশে-বিদেশে বহু সম্মান লাভ করেন। ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯১৯ সালে তিনি সেই উপাধি ত্যাগ করেন।

তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং সাহিত্য, শিক্ষা ও মানবতাবাদ নিয়ে বক্তৃতা দেন। তাঁর চিন্তাধারা বহু দেশের মানুষকে প্রভাবিত করে।


শেষজীবন--

সারাজীবন সু-স্বাস্থ্যের অথিকারী হলেও জীবনের শেষ চার বছর কবি মারাত্মক শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যান | জীবনের শেষপর্যায়েও রবীন্দ্রনাথ সাহিত্যচর্চা থেকে দূরে সরে যাননি। শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি কবিতা, প্রবন্ধ, গান ও ছবি আঁকার কাজ চালিয়ে যান। তাঁর শেষদিকের রচনায় জীবন, মৃত্যু, বিজ্ঞান, সভ্যতা ও মানবসমাজ সম্পর্কে গভীর চিন্তার পরিচয় পাওয়া যায়। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি বাংলা ভাষাকে এমন এক সমৃদ্ধি দিয়েছেন যা আজও আমাদের অনুপ্রাণিত করে।


মৃত্যু--

৭ আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দে (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে একটি যুগের অবসান ঘটে। কিন্তু তাঁর সাহিত্য, গান, দর্শন ও আদর্শ আজও আমাদের জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে চলেছে।


উপসংহার--

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা ও বিশ্বসাহিত্যের এক অনন্য প্রতিভা। তিনি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের মনে সৌন্দর্য, প্রেম, স্বাধীনতা ও মানবতার বোধ জাগিয়েছেন। তাঁর সাহিত্যকর্ম শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়; সব যুগের মানুষের জন্য প্রাসঙ্গিক।

তিনি আমাদের শিখিয়েছেন প্রকৃতিকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে এবং সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে চিন্তা করতে। তাঁর কবিতা ও গান আমাদের আনন্দের সময় যেমন সঙ্গী হয়, তেমনি দুঃখের সময়ও সান্ত্বনা দেয়। তাঁর শিক্ষা ও মানবতাবাদ আজও সমানভাবে গুরুত্বপূর্ণ।

তাই রবীন্দ্রনাথ শুধু ‘কবিগুরু’ নন, তিনি বাঙালির আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর সৃষ্টি যতদিন বাংলা ভাষা ও মানুষের হৃদয়ে বেঁচে থাকবে, ততদিন তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন |


পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ৭ মে ১৮৬১ খ্রিস্টাব্দে (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ)।


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে।


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?

উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কী?

উত্তর: সারদা দেবী।


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর: ১৯১৩ সালে।


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ে নোবেল পুরস্কার পান?

উত্তর: সাহিত্যে।


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী গ্রন্থের নাম কী?

উত্তর: গীতাঞ্জলি।


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম কোন এশীয় নোবেলজয়ী?

উত্তর: সাহিত্যে প্রথম এশীয় নোবেলজয়ী।


প্রশ্ন: ভারতের জাতীয় সংগীতের রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: ভারতের জাতীয় সংগীতের নাম কী?

উত্তর: জন গণ মন।


প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীতের নাম কী?

উত্তর: আমার সোনার বাংলা।


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কী?

উত্তর: বিশ্বভারতী।


প্রশ্ন: বিশ্বভারতী কোথায় অবস্থিত?

উত্তর: শান্তিনিকেতন, বীরভূম, পশ্চিমবঙ্গ।


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইটহুড উপাধি ত্যাগ করেন?

উত্তর: ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে।


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ‘গোরা’-র রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: ‘ঘরে বাইরে’ কার লেখা?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ছিল?

উত্তর: ভানুসিংহ।


প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ৭ আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দে (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ)।


Tuesday, September 8, 2026

September 08, 2026

গঙ্গা নদীর উৎপত্তি, ব্যবস্থা, উপনদী বিখ্যাত বাঁধ ও ব্যারাজ নাম, অবস্থান ও উদ্দেশ্য | এক নজরে গঙ্গা নদী

গঙ্গা নদীর উপর বিখ্যাত বাঁধ ও ব্যারাজ নাম, অবস্থান ও উদ্দেশ্য | এক নজরে গঙ্গা নদী | Ganga River System in India: Tributaries & Major Dams
গঙ্গা নদীর উৎপত্তি, ব্যবস্থা, উপনদী বিখ্যাত বাঁধ ও ব্যারাজ নাম, অবস্থান ও উদ্দেশ্য | এক নজরে গঙ্গা নদী
Sofol,
Hi Aspirants,
               আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো,এক নজরে গঙ্গা নদী | Ganga River ; যেটির মধ্যে গঙ্গা নদী গঙ্গা নদীর উপর অবস্থিত বিখ্যাত বাঁধ ও ব্যারাজের তালিকা, অবস্থান, নদীর নাম, নির্মাণের উদ্দেশ্য ইত্যাদি  জেনে নিন।  যা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় । তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে ভালোভাবে দেখে নিন |

এক নজরে গঙ্গা নদী | Ganga Rive

1. নদীর নাম: গঙ্গা
2. ইংরেজি নাম: Ganga / Ganges
3. দৈর্ঘ্য: প্রায় ২,৫২৫ কিমি।
4. প্রধান উৎসধারা: ভাগীরথী
5. উৎস: গঙ্গোত্রী হিমবাহের গোমুখ
6. উৎসের উচ্চতা: প্রায় ৩,৮৯২ মিটার। 
7. প্রধান মিলনস্থল: দেবপ্রয়াগ
8. দেবপ্রয়াগে মিলিত নদী: ভাগীরথী + অলকানন্দা
9. মিলনের পর নদীর নাম: গঙ্গা
10. প্রবাহের শেষ গন্তব্য: বঙ্গোপসাগর
11. মোহনা/সাগরাঞ্চল: গঙ্গাসাগর অঞ্চল
12. প্রধান বদ্বীপ: গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা বদ্বীপ

১. গঙ্গার উৎপত্তি

গঙ্গা নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে প্রায় ২,৫২৫ কিলোমিটার পূর্ব দিকে প্রবাহিত হয় এবং অবশেষে বঙ্গোপসাগরে পতিত হয় । গঙ্গা নদী ভারতের প্রায় ২৬.৪% এলাকা জুড়ে বিস্তৃত এবং দেশের অর্ধেক জনসংখ্যার জীবনধারণের উৎস। নদীটি ৩,৮৯২ মিটার উচ্চতায় গৌমুখের গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়, উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনের পর সম্মিলিত নদীটি গঙ্গা নামে পরিচিত হয়।।


২.গঙ্গা নদী ব্যবস্থা সম্পর্কে

⚫ গঙ্গা নদী ব্যবস্থা হিমালয় জল নিষ্কাশন ব্যবস্থা গঠনকারী তিনটি প্রধান নদী মধ্যে অন্যতম। ( সিন্ধু নদী ব্যবস্থা,গঙ্গা নদী ব্যবস্থা, ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা )
⚫ গঙ্গা নদী ও এর বিভিন্ন উপনদী ভারতীয় উপমহাদেশের উত্তর ও পূর্ব অংশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
⚫ ২,৫২৫ কিলোমিটারেরও বেশি মোট দৈর্ঘ্য নিয়ে গঙ্গা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী এবং এশিয়ার অন্যতম দীর্ঘতম নদী।

৩.গঙ্গার প্রধান উপনদী

⚫ গঙ্গার উপনদীগুলিকে সাধারণত দুই ভাগে বিভক্ত, বাম তীরের (উত্তর দিক থেকে আসা) ও ডান তীরের (দক্ষিণ দিক থেকে আসা) উপনদী হিসেবে ভাগ করা হয়।

বাম তীরের (উত্তর দিক থেকে আসা)

উপনদী ➞      তথ্য 
রামগঙ্গা ➞ উত্তরাখণ্ড থেকে উৎপন্ন হয়ে গঙ্গায় মেশে
গোমতী ➞উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ নদী
ঘাঘরা ➞হিমালয় থেকে উৎপন্ন গঙ্গার প্রধান উপনদী 
গণ্ডক ➞ নেপাল হিমালয় অঞ্চল থেকে উৎপন্ন
কোসি ➞ হিমালয় থেকে উৎপন্ন  বিহারের দুঃখ নামে পরিচিত 
মহানন্দা ➞ পশ্চিমবঙ্গ ও বিহারের গুরুত্বপূর্ণ নদী
  

ডান তীরের (দক্ষিণ দিক থেকে আসা)

উপনদী ➞     তথ্য 
যমুনা ➞ গঙ্গার দীর্ঘতম ও অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী
টনস ➞ যমুনা ব্যবস্থার গুরুত্বপূর্ণ নদী
চম্বল ➞ যমুনার প্রধান উপনদী
বেতওয়া ➞ যমুনার উপনদী
কেন ➞ যমুনার উপনদী
সোন ➞ গঙ্গার অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষিণী উপনদী

৪. গঙ্গা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে 

⚫ গঙ্গা নদী ভারতের মোট ৫টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে
১. উত্তরাখণ্ড
২. উত্তরপ্রদেশ
৩. বিহার
৪. ঝাড়খণ্ড
৫. পশ্চিমবঙ্গ

৫. গঙ্গার তীরের গুরুত্বপূর্ণ শহরগুলি

⚫ গঙ্গা নদীর তীরে ভারতের প্রধান শহর/নগরগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে
✧ শ্রীনগর
✧ ঋষিকেশ
✧ হরিদ্বার
✧ রুরকি (উত্তরাখণ্ড)
✧ বিজনোর
✧ নারোরা
✧ কানৌজ
✧ কানপুর
✧ এলাহাবাদ
✧ বারাণসী
✧ মির্জাপুর (উত্তর প্রদেশ)
✧ পাটনা
✧ ভাগলপুর (বিহার)
✧ বেহরামপুর
✧ সেরামপুর
✧ হাওড়া
✧ কলকাতা

৬.গঙ্গা নদীর উপর বিখ্যাত বাঁধ

⚫ গঙ্গা নদী ও গঙ্গার প্রধান ৬ টি বাঁধ বিখ্যাত বাঁধ/ব্যারাজ এবং তাদের উদ্দেশ্য |
বাঁধ / প্রকল্পনদীঅবস্থানরাজ্যউদ্দেশ্য / বৈশিষ্ট্য
তেহরি বাঁধভাগীরথী নদী (গঙ্গার মাথার স্রোত)তেহরি উত্তরাখণ্ড২৪০০ মেগাওয়াট, জলবিদ্যুৎ সেচ ও পানীয় জল সরবরাহ; বিশ্বের পঞ্চম উচ্চতম বাঁধ
কোটেশ্বর বাঁধভাগীরথী নদী কোটেশ্বর উত্তরাখণ্ডতেহরি প্রকল্পের জন্য নিম্নধারার ভারসাম্য জলাধার
মানেরি ভালি-১ ও ২ভাগীরথী নদীউত্তরকাশী উত্তরাখণ্ডজলবিদ্যুৎ উৎপাদন (৯০ মেগাওয়াট + ৩০৪ মেগাওয়াট)
রামগঙ্গা বাঁধ (কালাগড় বাঁধ)রামগঙ্গা নদীকালাগড় উত্তরাখণ্ডবহুমুখী: সেচ, জলবিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ
নারোরা ব্যারেজ গঙ্গা নদীবুলন্দশহরউত্তর প্রদেশনরোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে সেচ ও জল নিয়ন্ত্রণ কাঠামো
কানপুর ব্যারেজগঙ্গা নদীকানপুর উত্তর প্রদেশজল সরবরাহ ও সেচ নিয়ন্ত্রণ প্রদান করে
ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীমুর্শিদাবাদ পশ্চিমবঙ্গভাগীরথী-হুগলি নদীতে জলপ্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে সাহায্য করা (২৩০৪ মিটার দীর্ঘ )।
গন্ডক প্রকল্পগন্ডক নদীবাল্মীকি নগর বিহারযৌথ ভারত-নেপাল সেচ ও বিদ্যুৎ প্রকল্প
কোসি প্রকল্পকোসি নদীবীরপুর বিহারবন্যা নিয়ন্ত্রণ ও সেচ; ভারত-নেপাল সহযোগিতা
রিহান্দ বাঁধ রিহান্দ নদী (সোন নদীর উপনদী)পিপরি, সোনভদ্রা উত্তর প্রদেশআয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জলাধার; জলবিদ্যুৎ ও সেচ
বানসাগর বাঁধসন নদীশাহডোল মধ্যপ্রদেশবহু-রাজ্যীয় (মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার) সেচ ও জলবিদ্যুৎ প্রকল্প
মাতাটিলা বাঁধ বেতওয়া নদী (যমুনার উপনদী) ললিতপুর উত্তর প্রদেশবিদ্যুৎ ও সেচ সরবরাহ
দামোদর উপত্যকা প্রকল্পদামোদর নদীঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গবহুমুখী বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন ও সেচ প্রকল্প.....
দুর্গাবতী বাঁধদূর্গাবতী নদী(করমানসার উপনদী)কাইমুর বিহারনির্মাণাধীন; সেচ ও পানীয় জল প্রকল্প

৭.গঙ্গার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ খাল

✧Upper Ganga Canal — হরিদ্বার ব্যারাজ থেকে
✧Madhya Ganga Canal — বিজনৌর ব্যারাজ থেকে
✧ Lower Ganga Canal — নারোরা ব্যারাজ থেকে
✧Farakka Feeder Canal — ফারাক্কা থেকে ভাগীরথী-হুগলি ব্যবস্থায় জল প্রবাহে গুরুত্বপূর্ণ।


৮.পঞ্চ প্রয়াগ (পাঁচটি সঙ্গমস্থল)

⚫ পঞ্চ প্রয়াগ হলো উত্তরাখণ্ডের গাড়ওয়াল হিমালয়ে অবস্থিত অলকানন্দা নদীর ওপর পাঁচটি পবিত্র নদী সঙ্গমস্থল।

সঙ্গমস্থল →নদী ব্যবস্থা
দেবপ্রয়াগ → ভাগীরথী এবং অলকানন্দা
রুদ্রপ্রয়াগ → মন্দাকিনী এবং অলকানন্দা
নন্দপ্রয়াগ → নন্দকিনী এবং অলকানন্দা
কর্ণপ্রয়াগ → পিন্ডার এবং অলকানন্দা
বিষ্ণুপ্রয়াগ → ধৌলিগঙ্গা এবং অলকানন্দা

৯.পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. প্রশ্ন: গঙ্গার প্রধান উৎসধারা ভাগীরথীর উপর অবস্থিত বিখ্যাত বাঁধের নাম কী?
উত্তর:তেহরি বাঁধ।

২. প্রশ্ন: তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত?
উত্তর:ভাগীরথী নদীর উপর।

৩. প্রশ্ন: তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:উত্তরাখণ্ডে।

৪. প্রশ্ন: তেহরি বাঁধের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর:জলবিদ্যুৎ উৎপাদন, সেচ, জল সংরক্ষণ ও পানীয় জলের সরবরাহ।

৫. প্রশ্ন: হরিদ্বারের ভীমগোড়া ব্যারাজ কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:গঙ্গা নদীর উপর।

৬. প্রশ্ন: ভীমগোড়া ব্যারাজের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর:গঙ্গার জল Upper Ganga Canal-এ সরবরাহ করে সেচের কাজে ব্যবহার করা।

৭. প্রশ্ন: নারোরা ব্যারাজ কোন নদীর উপর নির্মিত?
উত্তর:গঙ্গা নদীর উপর।


৮. প্রশ্ন: নারোরা ব্যারাজের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: সেচের জন্য জল সরবরাহ এবং Lower Ganga Canal-এ জল প্রবাহিত করা।

৯. প্রশ্ন: ফারাক্কা ব্যারাজ কোন নদীর উপর এবং কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: গঙ্গা নদীর উপর, পশ্চিমবঙ্গে।

১০. প্রশ্ন: ফারাক্কা ব্যারাজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর:ভাগীরথী-হুগলি নদীতে জলপ্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে সাহায্য করা।


⚫ এক নজরে _____ তালিকা

Friday, September 4, 2026

September 04, 2026

শিক্ষক দিবস উপলক্ষে কিছু কবিতা ও ছড়া ||Teachers Day Poems and Rhymes

শিক্ষক দিবস স্পেশাল কবিতা ও ছড়া || স্কুল অনুষ্ঠানের জন্য সেরা কবিতা || Teachers Day Poems and Rhymes
শিক্ষক দিবস স্পেশাল কবিতা ও ছড়া || স্কুল অনুষ্ঠানের জন্য সেরা কবিতা || Teachers Day Poems and Rhymes
SOFOL,
Hi Aspirants,
            আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, শিক্ষক দিবসের কবিতা ও ছড়া ; যেটির মধ্যে শিক্ষক দিবস সম্পর্কিত ১১ টি ছড়া ও কবিতা লিপিবদ্ধ করা আছে| শিক্ষক দিবস উপলক্ষে স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি ও ছড়া পরিবেশনের মাধ্যমে তাঁদের প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করে। আজকের এই বিশেষ পোস্টে থাকছে শিক্ষক দিবসের সুন্দর কবিতা ও ছড়ার একটি আকর্ষণীয় সংগ্রহ, যা স্কুলের শিক্ষক দিবসের অনুষ্ঠান, আবৃত্তি প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সহজেই ব্যবহার করতে পারবে।

শিক্ষক দিবস স্পেশাল কবিতা ও ছড়া

01. শিক্ষকের আলো

শিক্ষক হলেন জ্ঞানের আলো,
তাঁরই ছোঁয়ায় জীবন ভালো।
অন্ধকারে দেখান পথ,
সত্যের পথে রাখেন রথ।
ভুল করলে দেন যে শিক্ষা,
শিক্ষকই তো জীবনের দিশা।


02.গুরুর মর্যাদা

গুরু হলেন শ্রদ্ধার পাত্র,
তাঁর শিক্ষায় গড়ি চরিত্র।
জীবন পথে যতই বাধা,
গুরু দেখান চলার সাধা।
তাঁর কথাতে পাই প্রেরণা,

03.জ্ঞানের বাতিঘর

শিক্ষক যেন বাতিঘর,
আলো দেন নিরন্তর।
ঝড় এলেও ভয় না পেয়ে,
সঠিক পথে দেন যে নিয়ে।
তাঁর শিক্ষায় স্বপ্ন গড়ি,
তাঁরই জন্য সামনে বাড়ি।

04.শিক্ষক দিবস

আজকে বিশেষ আনন্দের দিন,
শিক্ষকদের করি সম্মান।
তাঁদের হাতে গড়ে উঠি,
জীবন পথে সামনে ছুটি।
শিক্ষক আমাদের প্রেরণার ধন,
তাঁদের জন্য শ্রদ্ধা অসীম মন।

05.আমার শিক্ষক

আমার শিক্ষক আমার গর্ব,
তাঁর শিক্ষাতে জীবন সর্ব।
জ্ঞান দিয়ে করেন সমৃদ্ধ,
সত্যের পথে রাখেন দৃঢ়।
তাঁর কথাগুলো মনে রাখি,
সফলতার স্বপ্ন আঁকি।


06.শ্রদ্ধার্ঘ্য

ফুলের মতো ফুটুক জীবন,
শিক্ষকের হোক সেই প্রেরণ।
জ্ঞান দিয়ে করেন আলোকিত,
তাঁদের শিক্ষা চিরস্মরণীয়।
আজকে শুধু একটি কথা—
শিক্ষক, আপনিই আমাদের পথের দিশা।


07.আমার প্রিয় শিক্ষক

শিক্ষক তুমি আলোর দিশা,
দাও তুমি পথের ভাষা।
অজ্ঞতার অন্ধকার দূরে সরিয়ে,
স্বপ্ন দেখাও নতুন ভোরের আশায়।

হাত ধরে তুমি শেখাও চলতে,
সত্যের পথে জীবন গড়তে।
ভুল করলে তুমি শুধরে দাও,
নতুন করে বাঁচার সাহস পাও।

বইয়ের পাতায় জ্ঞানের আলো,
তোমার কাছে সবই ভালো।
তোমার শিক্ষা হৃদয়ে রাখি,
সফল হব—এই স্বপ্ন আঁকি।

শ্রদ্ধা জানাই তোমার চরণে,
থাকো তুমি আমাদের স্মরণে।
জীবনের পথে যত দূর যাই,
প্রিয় শিক্ষক, তোমাকে ভুলব নাই।


08.শিক্ষকের হাসি

শিক্ষকের মুখের হাসি,
মুছে দেয় মনের হতাশা।
একটি কথায় সাহস পাই,
নতুন করে স্বপ্ন দেখি তাই।
তাঁর স্নেহের ছায়ায় থাকি,
জীবনটাকে সুন্দর রাখি।

08.গুরু

গুরু মানে জ্ঞানের আলো,
গুরু মানে মনের ভালো।
জীবন পথে যতই বাধা,
গুরু দেন চলার সাদা।
তাঁর শিক্ষাই জীবনের ধন,
তাঁকে জানাই অশেষ প্রণাম।

09.প্রিয় স্যার

প্রিয় স্যার আমাদের সবার,
শিক্ষা দেন তিনি বারবার।
ভুল করলে দেন যে বকা,
তবুও তিনি সবার দেখা।

পড়াশোনার দেন যে দিশা,
মুছে দেন সব মনের হতাশা।
স্যার আমাদের অনেক প্রিয়,
শ্রদ্ধা জানাই শিক্ষক দিবসের এই দিন।

10.প্রিয় ম্যাডাম

প্রিয় ম্যাডাম হাসিমুখে,
পড়ান আমাদের মনের সুখে।
কঠিন বিষয় সহজ করে,
বোঝান তিনি আদর ভরে।

তাঁর শিক্ষাতে স্বপ্ন দেখি,
সফলতার পথে আমরা এগিয়ে চলি।
শিক্ষক দিবসের শুভক্ষণে,
শ্রদ্ধা জানাই হৃদয়ের গভীরে।

ছোটদের জন্য সহজ ছড়া
শিক্ষক আমার বন্ধু সেরা,
শেখান আমায় অক্ষর ধরা।
পড়তে লিখতে শিখি তাঁর কাছে,
স্বপ্নগুলো ডানা মেলে নাচে।

ভালো মানুষ হতে হবে,
এই কথাটিই তিনি বলেন সবে।
শিক্ষক দিবসে করি প্রণাম,
তাঁদের প্রতি রইল সালাম।

11.গুরুর প্রতি শ্রদ্ধা

প্রথম অক্ষর হাতে ধরে,
শিখিয়েছ তুমি যতনে ভরে।
অ আ ক খ শিখতে গিয়ে,
তোমার কাছেই শুরু পথটি নিয়ে।

ভুল করেছি কত শতবার,
বকেছ তুমি করেছেন আবার।
সেই বকুনির মাঝেও ছিল,
আমাদের জন্য ভালোবাসার ঢল।

আজকে আমরা বড় হব একদিন,
ছড়িয়ে পড়ব দেশের বিভিন্ন দিন।
যেখানেই থাকি, যত দূরে যাই,
প্রিয় শিক্ষক, তোমায় ভুলব নাই।


September 04, 2026

ভারতের উল্লেখযোগ্য বাঁধসমূহের তালিকা PDF -List of Notable Dams in India Bengali PDF Download

ভারতের বিভিন্ন বাঁধসমূহের তালিকা PDF ||  ভারতের উল্লেখযোগ্য বাঁধ || List of Major River Dams in India

ভারতের বিভিন্ন বাঁধসমূহের তালিকা PDF ||  ভারতের উল্লেখযোগ্য বাঁধ || List of Major River Dams in India

Sofol,

Hi Aspirants,

আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, ভারতের উল্লেখযোগ্য বাঁধসমূহের তালিকা PDF; যেটির মধ্যে ভারতের ৫২টি উল্লেখযোগ্য বাঁধসমূহের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ আছে । যা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় । তাই আর দেরী না করেতালিকা টি পড়ে নিন এবং প্রয়োজনে  নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন ।

ভারতের বিভিন্ন বাঁধসমূহের তালিকা

বাঁধের নাম
নদীর নাম
রাজ্যের নাম
রানাপ্রতাপ সাগর বাঁধ
চম্বল
রাজস্থান
সর্দার সরোবর বাঁধ
নর্মদা
গুজরাট
ফারাক্কা বাঁধ
গঙ্গা
পশ্চিমবঙ্গ
গান্ধী সাগর বাঁধ
চম্বল
মধ্যপ্রদেশ
তুঙ্গভদ্রা বাঁধ
তুঙ্গভদ্রা
কর্ণাটক
গোবিন্দ সাগর বাঁধ
শতদ্রু
হিমাচল প্রদেশ
রাজঘাট বাঁধ
বতোয়া
উত্তরপ্রদেশ
মেট্টুর বাঁধ
কাবেরী
তামিলনাড়ু
জওহর সাগর বাঁধ
চম্বল
রাজস্থান
নাগার্জুন সাগর বাঁধ
কৃষ্ণা
অন্ধ্রপ্রদেশ
মাইথন বাঁধ
বরাকর
ঝাড়খণ্ড
ইদুক্কি বাঁধ
পেরিয়ার
কেরালা
কয়না বাঁধ
কয়না
মহারাষ্ট্র
হীরাকুঁদ বাঁধ
মহানদী
ওড়িশা
উকাই বাঁধ
তাপ্তি
গুজরাট
তেহরি বাঁধ
ভাগীরথী
উত্তরাখণ্ড
ভাকরা নাঙ্গাল বাঁধ
শতদ্রু
পাঞ্জাব
বাগলিহার বাঁধ
চেনাব
জম্মু ও কাশ্মীর
কৃষ্ণরাজ সাগর বাঁধ
কাবেরী
কর্ণাটক
ম্যাসেঞ্জার বাঁধ
ময়ূরাক্ষী
পশ্চিমবঙ্গ
ভবানী সাগর বাঁধ
ভবানী
তামিলনাড়ু
গোবিন্দবল্লভ পন্থ সাগর বাঁধ
রিহান্দ
উত্তরপ্রদেশ
ইন্দ্রাবতী বাঁধ
ইন্দ্রাবতী
ওড়িশা
বান সাগর বাঁধ
শোন
মধ্যপ্রদেশ
উরি বাঁধ
ঝিলাম
জম্মু ও কাশ্মীর
দুমখার বাঁধ
সিন্ধু
জম্মু ও কাশ্মীর
সালাল বাঁধ
চেনাব
জম্মু ও কাশ্মীর
ধৌলি গঙ্গা বাঁধ
ধৌলি গঙ্গা
উত্তরাখণ্ড
পেরুচানী বাঁধ
পারালায়ার
তামিলনাড়ু
ভাইগাই বাঁধ
ভাইগাই
তামিলনাড়ু
সিঙ্গুর বাঁধ
মঞ্জিরা
তেলেঙ্গানা
নিজাম সাগর বাঁধ
মঞ্জিরা
তেলেঙ্গানা
রাধানগরী বাঁধ
ভগবতী
তেলেঙ্গানা
কন্যা বাঁধ
কন্যা
মহারাষ্ট্র
উজানী বাঁধ
ভীমা
মহারাষ্ট্র
খাদাক বাসলা বাঁধ
মুথা
মহারাষ্ট্র
মূলশি বাঁধ
মুলা
মহারাষ্ট্র
গিরনা বাঁধ
গিরনা
মহারাষ্ট্র
জায়কওয়াদি বাঁধ
গোদাবরী
মহারাষ্ট্র
বর্ণা বাঁধ
বর্ণা
মধ্যপ্রদেশ
শ্রীশৈলম বাঁধ
কৃষ্ণা
অন্ধ্রপ্রদেশ
সোমাসিলা বাঁধ
পেন্নার
অন্ধ্রপ্রদেশ
পাঞ্চেত বাঁধ
দামোদর
ঝারখণ্ড
পেচি বাঁধ
মানালি
কেরালা
মুল্লাপেরিয়ারব বাঁধ
পেরিয়ার
কেরালা
পরামবিকুলাম বাঁধ
পরামবিকুলাম
কেরালা
ধারোই বাঁধ
সবরমতি
গুজরাট
নাথপা ঝাকরি বাঁধ
শতদ্রু
হিমাচল প্রদেশ
চামেরা বাঁধ
রবি
হিমাচল প্রদেশ
সুপা বাঁধ
কালী
কর্ণাটক
আলামাট্টি বাঁধ
কৃষ্ণা
কর্ণাটক
লিঙ্গনামাক্কি বাঁধ
শরাবতী
কর্ণাটক

File Details::

File Name:- List of Notable Dams in India
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 03
File size:- 449 kb



11