Breaking





Showing posts with label Scholarship - স্কলারশিপ. Show all posts
Showing posts with label Scholarship - স্কলারশিপ. Show all posts

Saturday, July 2, 2022

July 02, 2022

নবান্ন স্কলারশিপ ২০২২ || উত্তরকন্যা স্কলারশিপ ২০২২ আবেদন পদ্ধতি || Nabanna Scholarship 2022

নবান্ন স্কলারশিপ ২০২২ || উত্তরকন্যা স্কলারশিপ ২০২২ || Nabanna Scholarship 2022 || যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন পদ্ধতি

যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন পদ্ধতি

শিক্ষা সাথী,

সুপ্রিয় বন্ধুরা

                   পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রতিবছর ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশীপ দেওয়া হয়ে থাকে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ও কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন, তারা এই মুখ্যমন্ত্রীর নবান্ন ২০২২ স্কলারশিপ আবেদন করতে পারবেন। প্রসঙ্গত নবান্ন স্কলারশিপ ও উত্তর কন্যা স্কলারশিপ উভয়ই একই স্কলারশিপ, দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে নবান্ন স্কলারশিপ নামে পরিচিত এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য নিম্নে আলোচনা করা হলো।

Nabanna Scholarship 2022

❏ নবান্ন স্কলারশিপ আবেদনের যোগ্যতা::

১. নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদন করার জন্য বিভিন্ন কোর্স অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে। যেসব ছাত্র-ছাত্রী মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, আবার যেসব ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে, অথবা যে সমস্ত ছাত্র ছাত্রীরা কলেজে ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা এই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।


.নবান্ন স্কলারশিপ 2022 -এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 60 হাজার (60,000/-) টাকার কম হতে হবে।

. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই এই স্কলারশিপ সে পাবে।

. যেসমস্ত ছাত্র ছাত্রীরা বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ -এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য যেকোনো সরকারি স্কলারশিপ পাচ্ছেন তারা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করতে পারবেন না।

৫. যে সমস্ত ছাত্রছাত্রী কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন শিক্ষা বোর্ড, কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, পশ্চিমবঙ্গের কোন স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের জন্য যোগ্য।

❏ নবান্ন স্কলারশিপে টাকার পরিমান::

নবান্ন স্কলারশিপে আবেদন করলে বাৎসরিক ১০,০০০ টাকা পাওয়া যাবে। তবে বিভিন্ন কোর্সের সময়সীমা ও কোর্সের খরচ অনুযায়ী টাকার পরিমান বাড়তে পারে।

নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট::

⦿ নবান্ন স্কলারশিপ আবেদনপত্র (link given below)
⦿ Self Declaration Copy (link given below)
⦿ এলাকার MLA Recommendation Certificate (link given below)
⦿ শেষ পরীক্ষার মার্কশীট।
⦿ বর্তমান কোর্সে ভর্তির রশিদ।
⦿ সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
⦿ এন্ট্রান্স পরীক্ষার র‍্যাঙ্ক কার্ড (প্রযোজ্য হলে)

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদন পদ্ধতি::

নবান্ন স্কলারশিপ ২০২২ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২২উভয় স্কলারশিপের আবেদন পদ্ধতি একই। এই স্কলারশিপ আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে। তবে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে দুটি আলাদা আলাদা ঠিকানায় আবেদন পত্র দিতে হবে।

১. নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদনপত্রটি ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে।

২. প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এবং আবেদনপত্রটির নির্দিষ্ট স্থানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে।

৩. আবেদনপত্রের পাশাপাশি সেল্ফ ডিক্লারেশন ফর্ম বা স্ব- ঘোষণাপত্র পূরণ করতে হবে।

৪. আপনার এলাকার MLA -এর Recommendation Certificate বা এম.এল.এ সুপারিশ করা শংসাপত্র নিতে হবে।
৫.  যেকোন গ্যাজেটেড গ্রুপ- এ অফিসার দ্বারা পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র নিতে হবে।

উপরে উল্লিখিত সমস্ত নথিপত্র গুলি গ্রুপ- এ গ্যাজেটেড অফিসার দ্বারা Attested করতে হবে। আবেদনপত্রের সাথে Attested করা নথিপত্র গুলি সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। কেবল আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই আবেদনপত্র বা ফর্ম সরাসরি অফিসে গিয়ে জমা দিতে পারবেন।

 
নবান্ন স্কলারশিপ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা::
Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102

উত্তরকন্যা স্কলারশিপ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা::
Uttarkanya, P.O. - Satellite Township, Fulbari, Jalpaiguri-734015

নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর::
প্রতিবছর পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্র-ছাত্রী নবান্ন স্কলারশিপ -এ আবেদন করে থাকেন। আবেদন করার সময় যেকোনো সমস্যা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। স্কলারশিপ আবেদন সংক্রান্ত যেকোন অসুবিধার সম্মুখীন হলে নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বরে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন।

(033)2214 1902 অথবা (033) 2253 5278

আবেদনের শুরু ও শেষ তারিখ::
নবান্ন স্কলারশিপ আবেদন করার নির্দিষ্ট কোন তারিখ নেই। ছাত্র-ছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময় নবান্ন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারে।

নবান্ন স্কলারশিপের আবেদন পত্র ডাউনলোড ::
অ্যাপ্লিকেশন ফর্মডাউনলোড লিংক
Official Website Download
Nabanna Scholarship Application Form Download
Uttarkanya Scholarship Application Form Download
MLA Recommendation Form Download
Self Declaration Form Download

July 02, 2022

বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ || স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি

বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ আবেদন পদ্ধতি  | | Bikash Bhavan Scholarship 2022

বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ আবেদন পদ্ধতি  | | Bikash Bhavan Scholarship 2022

শিক্ষা সাথী,

সুপ্রিয় বন্ধুরা

                পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর বিভাগ থেকে প্রতি বছর মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যেসব ছাত্রছাত্রীরা এই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন, তারা এই বিকাশ ভবন স্কলারশিপ 2022 -এর  জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, কীভাবে আবেদন করবেন, এই স্কলারশিপের টাকার পরমাণ কত প্রভৃতি সমস্ত কিছু উল্লেখ করা আছে।

বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ


স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের যোগ্যতা:-

❍ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

❍ পশ্চিমবঙ্গের মধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাঠরত থাকতে হবে । 

❍ বিকাশ ভবন স্কলারশিপ 2022 -এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২,৫০,০০০ হাজার টাকা বা তার কম হতে হবে।

❍ যেসমস্ত ছাত্র ছাত্রীরা নবান্ন স্কলারশিপ -এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য কোনো সরকারি স্কলারশিপের সুবিধা পাচ্ছেন, তারা বিকাশ ভবন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

❍ যারা মাধ্যমিক পাস আবেদন করবেন তাদের মাধ্যমিকে ৬০% নাম্বার নিয়ে পাস করতে হবে। 

❍ যারা উচ্চমাধ্যমিক পাস আবেদন করবেন তাদের উচ্চমাধ্যমিকে ৬০% নাম্বার নিয়ে পাস করতে হবে।

❍ স্নাতক পাস করে যারা আবেদন করবেন তাদের ৫৩% নম্বর নিয়ে পাস করতে হবে ।

❍ যে সমস্ত ছাত্র-ছাত্রী পলিটেকনিক/ ডিপ্লোমা কোর্স দিয়ে আবেদন করবেন তাদের ৬০% নাম্বার নিয়ে পাশ করতে হবে ।

❍ এই স্কলারশিপ পাওয়ার জন্য পরবর্তী ক্লাসে ভর্তি হওয়া বাধ্যতামূলক, তাছাড়া আপনি এই স্কলারশিপ পাবেন না । 

❍ যারা কন্যাশ্রী K1 & K2 পেয়েছে, তাদের মধ্যে যদি স্নাতকোত্তরে ৪৫% নাম্বার নিয়ে ভর্তি হয় তাহলে তারা ২৪ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে ।

বিকাশ ভবন স্কলারশিপের টাকার পরিমাণ:-

কোর্স অনুযায়ী এই স্কলারশিপের টাকার পরিমাণ নির্ভর করে।  নিম্নে কোর্স অনুযায়ী তালিকাকারে দেওয়া হল:- 

বিকাশ ভবন স্কলারশিপের টাকার পরিমাণ

বিকাশ ভবন স্কলারশিপ আবেদন পদ্ধতি:-

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করা যায় সরাসরি অনলাইনে। www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। 


1. প্রত্যেক ছাত্র-ছাত্রীদের সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।  রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে ‘Directorate’ নির্বাচন করতে হবে।  কোন কোর্সের জন্য কোন ‘Directorate’ নির্বাচন করতে হবে তা নিম্নে দেওয়া হল-


উচ্চমাধ্যমিক স্তর : -Directorate of School Education

স্নাতক ও স্নাতকোত্তর স্তর :- Directorate of Public Instruction

মেডিকেল কোর্স :- Directorate of Medical Education

পলিটেকনিক কোর্স :- Directorate of Technical Education and Training

ইঞ্জিনিয়ারিং :- Directorate of Technical Education

2.Directorate’ নির্বাচন করার পর আবেদনকারীকে নিজের নাম, Mobile Number, Email ID সহ বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।  রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর স্ক্রিনে একটি ‘Application ID’ আসবে সেটি যত্নসহকারে রাখবেন, যেটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে।


3. স্কলারশিপের স্থিতি জানতে ‘Application ID’ ও 'Password' দিয়ে Log In করে দেখুন।


স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রয়োজনীয় ডকুমেন্টস:-

বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট বা কাজগপত্র লাগে, সেগুলি নীচে দেওয়া হল -

❍ জন্মের শংসাপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)

❍ শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা কলেজ ইত্যাদি)

❍ শেষ পরীক্ষার এডমিট কার্ড

❍ সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের শংসাপত্র

❍ আবেদনকারীর আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড

❍ ব্যাংক একাউন্টের প্রথম পাতার স্ক্যান কপি

❍ নতুন কোর্সে ভর্তির রশিদ

উপরের ডকুমেন্টস গুলি কে স্ক্যান করে PDF File করে Upload করতে হবে। এবং ডকুমেন্টস গুলির সাইজ 400 KB -এর বেশি হওয়া চলবে না।


স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু বা শেষ তারিখ :-

প্রতিবছর বিকাশ ভবন স্কলারশিপ -এর আবেদন শুরু হয় অক্টোবর মাস থেকে। আশা করা যায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপ শেষ তারিখ হল ফেব্রুয়ারি, ২০২৩


স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হেল্পলাইন নম্বর :-

 :- ১৮০০১০২৮০১৪


স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইমেল আইডি :-

:- helpdesk.svmcmwb@gov.in

বিকাশ ভবন স্কলারশিপ Apply Link :-

∎ Official Notice :- Download

∎ Apply Now :- Click Here


11