Breaking





Showing posts with label গণিত {Mathematics}. Show all posts
Showing posts with label গণিত {Mathematics}. Show all posts

Thursday, May 28, 2026

May 28, 2026

ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সমাধান নির্ণয় PDF || Calendar Math Formula and Solution in Bengali PDF

ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সুত্র এবং সমাধান PDF || Calendar Math Shortcut Tricks in Bengali PDF 

ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সুত্র এবং সমাধান PDF || Calendar Math Shortcut Tricks in Bengali PDF

নমস্কার বন্ধুরা,

            আজকের পোস্টে Calendar Math Formula and Solution in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সুত্র এবং সমাধান শর্টকাট টেকনিক বা পদ্ধতি সম্পূর্ণ বাংলা ভাষায় উপস্থাপন করা আছে। যেগুলি Primary TET, CTET, Upper Primary TET, WBCS, Rail সহ যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী। সমস্ত পরীক্ষায় অঙ্ক বা গণিটের অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ক্যালেন্ডার অংক থেকে প্রশ্ন প্রায়শই এসে থাকে। আর সেই কারণে খুবই কম সময়ে ক্যালেন্ডার অংকের সমাধান করতে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ ফ্রীতে।


ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সুত্র এবং সমাধান


❏ সাধারণ বছর (ordinary year) = 365 দিন।

❏ অধিবর্ষ বা লীপ-ঈয়ার (Leap year) = 366 দিন।

❏ সাধারণ বছরে odd day = 1টি।

❏ লীপ-ঈয়ার এ odd day = 2টি।

❏ 100 বছরে 76টি সাধারণ বছর এবং 24টি লীপ-ঈয়ার।

❏ 100 বছরে odd day = 5টি।।

❏ 200 বছরে odd day = (5 x 2) = (10-7) = 3টি।

❏ 300 বছরে odd day = (5 x 3) = (15–7 x 2) = 1টি।

❏ 400, 800, 1200, 1600 এবং 2000 অর্থাৎ (400-এর গুণিতক বছরে) odd day=0টি।

❏ সাল (বছর) কে 4 দ্বারা ভাগে মিললে লীপ-ঈয়ার বা অধিবর্ষ হয়


ক্যালেন্ডার অংক সমাধান নির্ণয়ের সম্পূর্ণ পিডিএফের লিংক নীচে দেওয়া আছে


File Details::

File Name:- Calendar Math Formula and Solution

File Format:- PDF

File Language:- Bengali

No. of Pages:- 14

File size:- 2 MB


Click Here to Download


Sunday, May 24, 2026

May 24, 2026

গণিতের শর্টকাট টেকনিক বা পদ্ধতি || Math Shortcut Tricks in Bengali PDF

গণিতের শর্টকাট টেকনিক PDF || Math Shortcut Tricks PDF

গণিতের শর্টকাট টেকনিক PDF || Math Shortcut Tricks PDF

প্রিয় পাঠকেরা,

         আজকের পোস্টে Math Shortcut Tricks PDF;টি শেয়ার করলাম। যেটিতে গণিতের বিভিন্ন শর্টকাট টেকনিক বা পদ্ধতি সম্পূর্ণ বাংলা ভাষায় লিপিবদ্ধ করা আছে। যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে। সমস্ত পরীক্ষায় অঙ্ক বা গণিত অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাড়িয়েছে। আর সেই কারণে খুবই কম সময়ে অংকের সমাধান করতে Math Shortcut Formula PDF ফাইলটি সংগ্রহ করে বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন। সুতরাং সময় অপচয় না করে নীচের দেওয়া লিংকে ক্লিক করে গণিতের শর্টকাট টেকনিক বা সুত্র পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।


গণিতের শর্টকাট টেকনিক বা পদ্ধতি

:: যে  অধ্যায় গুলি আছে ::


✪ শতকরা হ্রাস/বৃদ্ধি

✪ ট্রেন সংক্রান্ত

✪ ঘন্টা ও মিনিট থেকে ডিগ্রি/কোণ

✪ বাহু এবং কোণ নির্ণয় 

✪ পিপা,ট্যাঁঙ্ক,চৌবাচ্চা সংক্রান্ত 

✪ ত্রিভুজ ও বৃত্ত সংক্রান্ত

✪ কাজ ও শ্রমিক সংক্রান্ত

✪ অনুপাত ও সমানুপাত 

✪ প্রাণী বিষয়ক - লাফ, দূরত্ব 

✪ বিক্রয় ও লাভ সংক্রান্ত

✪ বীজগনিতের ভাগশেষ নির্ণয় 

✪ নৌকা ও স্রোত সংক্রান্ত

✪ লাভ-ক্ষতি সংক্রান্ত

✪ মূলধন,সময়,সুদের হার,সুদ সংক্রান্ত

✪ বৃত্ত ও ত্রিভুজ সংক্রান্ত

✪ একই সংখ্যার বর্গমূল সংক্রান্ত

✪ চাকা সংক্রান্ত

✪ ভাজক নির্ণয় 

✪ দুই সংখ্যার বর্গ নির্ণয় 

✪ আয়তক্ষেত্র সংক্রান্ত 

✪ বিবিধ.....


সমস্ত শর্টকাট সূত্র গুলি পিডিএফে আছে

 

File Details::

File Name:- Math Short Technique

File Format:-PDF

File Language:- Bengali

No. of Pages:- 35

File size:-3 MB

Click Here to Download



Wednesday, April 22, 2026

April 22, 2026

Important Math Formula in Bengali PDF Download || গণিতের সকল সূত্র সমূহ--বীজগণিত , পাটিগণিত , পরিমিতি , ত্রিকোনমিতি

Important Math Formula in Bengali PDF Download || গণিতের সকল সূত্র সমূহ--বীজগণিত , পাটিগণিত , পরিমিতি , ত্রিকোনমিতি 

গণিতের সকল সূত্র সমূহ--বীজগণিত , পাটিগণিত , পরিমিতি , ত্রিকোনমিতি

Hi Aspirants,

আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, গণিতের সকল সূত্র সমূহ পিডিএফ; যেটির মধ্যে বীজগণিত,পাটিগণিত,পরিমিতি এবং ত্রিকোনমিতির সূত্র গুলি সুন্দর ভাবে বাংলাভাষায় দেওয়া আছে |

গণিতে যারা দুর্বল এবং দক্ষ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই PDF টি  খুবই গুরুত্বপূর্ণ | কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিত থেকে ভালোরকম প্রশ্ন আসে |

তাই আর দেরী না করে PDF টি নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন ।


File Details::

File Name:- All Math Formula

File Format:- PDF

File Language:- Bengali

No. of Pages:- 86

File size:- 8 mb 

Click Here to Download



April 22, 2026

পরিমিতির সমস্ত সূত্র এবং সমাধান PDF || All formulas and solutions of measurement in Bengali PDF Download

পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDF || All formulas and solutions of measurement in Bengali  PDF Download 

পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDF || All formulas and solutions of measurement in Bengali  PDF Download

Hi Aspirants,

                     আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পরিমিতির সমস্ত সূত্র PDF, যেটির মধ্যে আপনারা পরিমিতির প্রায় সমস্ত সূত্রের সুন্দর একটি তালিকা পাবেন | RRB, UPSC, PSC, CGL, WBCS, wbp, ssc সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় পরিমিতি থেকে প্রায়শই অঙ্ক এসে থাকে | তাই পরিমিতির সূত্র গুলি যদি আয়ত্ত মধ্যে রাখা যায়, তাহলে অতি সহজেই যে কোন চাকরির পরীক্ষায় পরিমিতির অঙ্ক গুলির সমাধান করা সহজ হয়ে যাবে |সুতরাং অযথা সময় অপচয় না করে পরিমিতির সমস্ত সূত্র PDFটি ডাউনলোড করে নিন |


:: যে সমস্ত বিষয় গুলি থাকছে PDF-এর মধ্যে ::


◪ আয়তক্ষেত্র

◪ বর্গক্ষেত্র

◪ সামান্তরিক

◪ ট্রাপিজিয়াম

◪ রম্বস

◪ সমবাহু,বিষম বাহু,সমকোণী ত্রিভুজ

◪ বৃত্ত

◪ শঙ্কু

◪ গোলক

◪ বৃত্তচাপের দৈর্ঘ্য

◪ আয়তকার ঘনবস্তু

◪ ঘনক

◪ চোং


সম্পূর্ণ পিডিএফ টির লিংক নীচে আছে

File Details::

File Name:- All Measurement Formula

File Format:- PDF

No. of Pages:- 10

File size:- 0.9 MB


Click Here to Download


Thursday, August 11, 2022

August 11, 2022

ত্রিকোণমিতির সূত্র সমূহ PDF || Trigonometry Formulas PDF

ত্রিকোণমিতির সূত্র সমূহ PDF || Trigonometry Formulas PDF 

ত্রিকোণমিতির সূত্র সমূহ PDF || Trigonometry Formulas PDF

Hi Aspirants,

            আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ত্রিকোণমিতির সকল সূত্র PDF,যেটির ত্রিকোণমিতির ত্রিকোণমিতির বিভিন্ন অধ্যায়ের সূত্রগুলি খুব সুন্দর করে একটি পিডিএফ পাবেন | RRB, UPSC, PSC, CGL, WBCS, wbp, ssc সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় ত্রিকোণমিতির থেকে প্রায়শই অঙ্ক এসে থাকে | তাই ত্রিকোণমিতির সূত্র গুলি যদি আয়ত্ত মধ্যে রাখা যায়, তাহলে অতি সহজেই যে কোন চাকরির পরীক্ষায় ত্রিকোণমিতির অঙ্ক গুলির সমাধান করা সহজ হয়ে যাবে |সুতরাং অযথা সময় অপচয় না করে ত্রিকোণমিতির সমস্ত সূত্র PDFটি ডাউনলোড করে নিন |

ত্রিকোণমিতির সূত্র সমূহ PDF



ত্রিকোণমিতির সকল সূত্র পিডিএফ টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে


File Details::

File Name:-   Trigonometry Formulas PDF

File Language:- Bengali

No. of Pages:-07

File size: -02 MB 

Click Here to Download


Saturday, July 9, 2022

July 09, 2022

পাটিগণিতের সমস্ত সূত্র PDF || All Arithmetic Formula in Bengali PDF

পাটিগণিতের সকল সূত্র PDF || All Arithmetic Formula in Bengali PDF

পাটিগণিতের সকল সূত্র PDF || All Arithmetic Formula in Bengali PDF

Hi Aspirants,

            আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাটিগণিতের সূত্র সমূহ PDF, যেটির পাটিগণিতের অঙ্কগুলি সহজে ও কম সময়ে করবার জন্য সূত্রের একটি পিডিএফ পাবেন | RRB, UPSC, PSC, CGL, WBCS, wbp, ssc সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় পাটিগণিত থেকে প্রায়শই অঙ্ক এসে থাকে | তাই পাটিগণিতের সূত্র গুলি যদি আয়ত্ত মধ্যে রাখা যায়, তাহলে অতি সহজেই যে কোন চাকরির পরীক্ষায় পাটিগণিত অঙ্ক গুলির সমাধান করা সহজ হয়ে যাবে |সুতরাং অযথা সময় অপচয় না করে পাটিগণিতের সমস্ত সূত্র PDFটি ডাউনলোড করে নিন |

পাটিগণিতের সকল সূত্র

■ সংখ্যা,
■ ভগ্নাংশ,
■ গড়,
■ বর্গমূল,
■ অনুপাত ও সমানুপাত,
■ শতকরা,
■ লাভ ও ক্ষতি,
■ নৌকা ও স্রোত,
■ ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব,
■ সরল সুদ,
■ চক্রবৃদ্ধি সুদ,
■ নল ও চৌবাচ্চা,
■ সময় ও কাজ,
■ সময় ও দূরত্ব,
■ ইত্যাদি

পাটিগণিতের সকল সূত্র পিডিএফ টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details::

File Name:-  All Arithmetic Formula in Bengali PDF
File Language:- Bengali
No. of Pages:-48
File size: -04 MB 



Thursday, July 7, 2022

July 07, 2022

বীজগণিতের সূত্র সমূহ PDF || Algebra Math Formula in Bengali PDF

বীজগণিতের সকল সূত্র  PDF || Algebra Math Formula in Bengali PDF

বীজগণিতের সকল সূত্র  PDF || Algebra Math Formula in Bengali PDF

Hi Aspirants,

            আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বীজগণিতের সূত্র সমূহ PDF, যেটির বীজগণিতের প্রায় সমস্ত অধ্যায়ের সূত্রাবলী খুব সুন্দর একটি তালিকা পাবেন | RRB, UPSC, PSC, CGL, WBCS, wbp, ssc সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বীজগণিত থেকে প্রায়শই অঙ্ক এসে থাকে | তাই বীজগণিতের সূত্র গুলি যদি আয়ত্ত মধ্যে রাখা যায়, তাহলে অতি সহজেই যে কোন চাকরির পরীক্ষায় বীজগণিত অঙ্ক গুলির সমাধান করা সহজ হয়ে যাবে |সুতরাং অযথা সময় অপচয় না করে বীজগণিত সমস্ত সূত্র PDFটি ডাউনলোড করে নিন |

বীজগণিতের সকল সূত্র

■ বর্গ

■ ঘন

■ উৎপাদক

■ সূচক

■ লগারিদম

■ সরলীকরণ

■ ধারা

■ ইত্যাদি

সকল সূত্র পিডিএফ টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে


File Details::

File Name:-  Algebra Math Formula in Bengali PDF

File Language:- Bengali

No. of Pages:- 10

File size: -03 MB 

Click Here to Download


Sunday, August 9, 2020

August 09, 2020

100+ Math Practice Set Part-৩ Bengali PDF Download | গণিত প্র্যাকটিস সেট পর্ব-৩

100+ Math Practice Set Part-৩ Bengali PDF Download | গণিত প্র্যাকটিস সেট পর্ব-৩
100+ Math Practice Set Part-৩ Bengali PDF Download | গণিত প্র্যাকটিস সেট পর্ব-৩
 নমস্কার বন্ধুরা,
সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য Math Practice Set Part-৩ Bengali PDF Download | গণিত প্র্যাকটিস সেট পর্ব-৩ পিডিএফটি আপনাদের সঙ্গে শেয়ার করছি |  যেহেতু সব পরীক্ষাতেই গণিত বিষয়টা আবশ্যিক হয়ে গেছে ,তাই এই বিষয়ে নিজেকে পারদর্শী না করতে পারলে Exam Crack করা চাপ হয়ে যাবে |তাহলে আগত পরীক্ষায় ভালো ফল লাভ করতে পারবেন  অতি সহজেই |

        সুতরাং দেরী না করে Math Practice Set Part-3 Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং প্র্যাকটিস করতে থাকুন |

কিছু নমুনা :-

❏ দুজন শ্রমিকের প্রতিদিনের মজুরির অনুপাত 4:3 এবং একজন অপর জনের চেয়ে 9 টাকা বেশি পায়| তাদের মজুরি কত ?
1. 32 টাকা এবং 24 টাকা 
2. 60 টাকা এবং 45 টাকা 
3. 80 টাকা এবং 60 টাকা 
4. 36 টাকা এবং 27 টাকা ✔️

❏ কোনও সংখ্যার 20 শতাংশ= 90 হলে, সংখ্যাটি কত ?
1. 400 
2. 900 
3. 450 ✔️
4. 540 

❏ 48 মিটার ব্যাসযুক্ত একটি গোলাকার পার্কের চারিদিকে 7 মিটার চওড়া একটি রাস্তা আছে| পথটির ক্ষেত্রফল কত বর্গ মিটার ?
1. 1210 ✔️
2. 1110 
3. 1120 
4. 1200 

❏ 90 এর 40 শতাংশের সঙ্গে 150 এর 30 শতাংশ যোগ করা হল| ফল কত হবে ?
1. 70 
2. 80 
3. 81 ✔️
4. 90 

❏ 697 সংখ্যাটি 75,13 দ্বারা বিভাজ্য হলে লুপ্ত অঙ্কটি কত হবে ?
1. 7 ✔️
2. 9 
3. 1 
4. 2 

❏ বার্ষিক 6.25 শতাংশ হারে কত বছরে কোনও মূলধন দ্বিগুণ হবে ?
1. 16 
2. 20 ✔️
3. 18 
4. 15 

❏ 25 ও 225 এর মধ্যে সমানুপাতি কী ?
1. 150 
2. 125 
3. 75 ✔️
4. 1755

❏ ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 4:5 হলে লাভ হয় ?
1.  5%
2. 20%
3. 15%
4. 25% ✔️

 দুটি ক্রমিক জোড় সংখ্যার গুনফল 528, সংখ্যা দুটি কী কী ?
1. 44,42 
2. 52,54 
3. 34,32 
4. 22,24 ✔️

❏ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা সংখ্যামান সমান হলে তার বাহুর দৈঘ্যের সংখ্যামান হবে ?
1. 2
2. 3
3. 4 ✔️
4. 5

❏ 44 লিটার জলমিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 10:1| ওই মিশ্রনে 1লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে ?
1. 8:1 ✔️
2. 7:1
3. 6:1
4. 5:1


❏ তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের ল.সা.গু. 72, তাহলে তাদের গ.সা.গু. কত ?
1. 12 ✔️
2. 18 
3. 24 
4. ৩৬ 

❏ দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার বর্গের বিয়োগফল 200 হলে তাদের মধ্যে ক্ষুদ্রতর সংখ্যাটি কত ?
1. 49 ✔️
2. 51 
3. 53 
4. 55 

❏ একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7 মি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে -?
1. 30 বর্গ মি 
2. 35 বর্গ মি 
3. 49 বর্গ মি ✔️
4. 63 বর্গ মি 

❏ রাম বাংলা, ইংরাজি, ভূগোল ও অঙ্কে 100 এর মধ্যে যথাক্রমে 76,65,82 ও 85 নম্বর পেয়েছে, তার নম্বরের গড় কত ?
1. 60 
2. 70 
3. 75 ✔️
4. 80 

File Details:

File Name:- 100+ Math Practice Set Part-৩ Bengali PDF 
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 13
File size:- 701 kb


Friday, May 15, 2020

May 15, 2020

গণিত প্র‍্যাকটিস সেট পর্ব -২ বাংলা পিডিএফ ডাউনলোড-Math Practice Set Part-2 BanglaI PDF Download

গণিত প্র‍্যাকটিস সেট  পর্ব -২ বাংলা পিডিএফ ডাউনলোড-Math Practice Set Part-2 BanglaI PDF Download




  নমস্কার বন্ধুরা;
                                আজ আপনাদের সাথে শেয়ার করছি গণিত প্র‍্যাকটিস সেট পর্ব -২ বাংলা পিডিএফ -Math Practice Set Part-2  BanglaI PDF  যেটির মধ্যে ৫০+ টি পশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে |  পিডিএফ টি আপনাদের সবার সাতে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলা ভাষায় প্রদান করছি  কারণ বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় গণিত প্র‍্যাকটিস সেট  প্রশ্ন আসতে দেখা গেছে | পশ্ন ও উত্তর মুখস্থ করে রাখুন আগত পরীক্ষার প্রস্তুতির জন্য  
  

সুতরাং সময় নষ্ট না করে নমুনা গুলো দেখে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে ণিত প্র‍্যাকটিস সেট পর্ব -২  পিডিএফ টি ডাউনলোড করেনিন|



কিছু নমুনা:-


 এক বিক্রেতার বিক্রয়মূল্যের উপর ২০% ক্ষতি হয় তাহলে তার ক্ষতির শতকরা হার কত

  ❶২০%
  ❷৪০%
  ❸৪৫%
  ❹২৫%

৮৭৮৬ মিলি= কত লিটার

  ❶৮৭.৮৬ লিটার
  ❷৭৮.৬৮ লিটার
  ❸৮.৭৮৬ লিটার
  ❹.৮৭৮৬ লিটার

  পরপর দুটিধনাত্মক অখন্ড সংখ্যার গুনফল ১২, ক্ষুদ্রতমটি কত

  ❶৩
  ❷৫
  ❸২
  ❹৮



 ঘন্টায় ৪০ কিমি বেগে 130 মি দৈঘ্যের
একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে

  ❶১১ সেকেন্ড
  ❷১১.৭ সেকেন্ড
  ❸৭ সেকেন্ড
  ❹৮ সেকেন্ড

 কোনটি ঘনবস্তু নয়

  ❶পিরামিড
  ❷ঠান্ডা
  ❸বরফ
  ❹টিভি

  একটি চোঙের আয়তন ৩৫২ ঘনসেমি ও ব্যাসার্ধ ৪ সেমি হলে উহার উচ্চতা হবে

  ❶৫ সেমি
  ❷৪ সেমি
  ❸৭ সেমি
  ❹৮ সেমি

 √(১.৫৬২৫) = কত

  ❶১.৬২
  ❷১.২৫
  ❸১.১৫
  ❹৫

 দুটি সংখ্যার অনুপাত ৩:৪ ও তাদের গ. সা. গু. ৫, সংখ্যা দুটির ল. সা. গু. কত

  ❶৩০
  ❷৪৫
  ❸৫৫
  ❹৬০

 ১ জন পুরুষ বা ২ জন স্ত্রীলোক বা ৪ জন বালক একটি কাজ ৫৬ দিনে শেষ করতে পারে| অনুরূপ একটি কাজ ১ জন পুরুষ, ১ জন স্ত্রীলোক ও ১ জন বালক কতদিনে শেষ করবে

  ❶২০ দিন
  ❷২৫ দিন
  ❸৩০ দিন
  ❹৩৫ দিন

  একটি বহুভুজের একটি বহি:কোণের মান 〖৩৬〗^. এর বাহু সংখ্যা কত

  ❶৭
  ❷১২
  ❸১০
  ❹১৫

  ৯৯১/৭ + ৯৯২/৭ + ৯৯৩/৭ + ৯৯৪/৭ + ৯৯৫/৭ + ৯৯৬/৭ = কত

  ❶৫৯৭
  ❷৬০০
  ❸৬৫০
  ❹৯০০

  ৬ টি কলম ও ১৪ টি খাতার মূল্য ১৩৯ টাকা কিন্তু ৫ টি কলম ও ৮ টি খাতার মূল্য ১০৩ টাকা তাহলে ৩ টি কলম ও ৬ টি খাতার মূল্য কত হবে

  ❶৭৭ টাকা
  ❷৬৬ টাকা
  ❸৫৫ টাকা
  ❹৪৪ টাকা

  একজন হকার ৫ টাকায় ৯ টি দরে লিচু ক্রয় করে ৮ টাকা ডজন দরে বিক্রি করল  তার কত লাভ বা ক্ষতি হল

  ❶১০% ক্ষতি
  ❷১০% লাভ
  ❸২০% ক্ষতি
  ❹২০% লাভ

  A, B, C তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৩৬ মিনিটে পূর্ণ হয়| তিনটি নল একত্রে ১২ মিনিট চলার পর C নল বন্ধ করে দিলে A ও B নল দ্বারা চৌবাচ্চাটি ৪৮ মিনিটে পূর্ণ হয়| তবে শুধুমাত্র C নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে

  ❶৭২ মিনিট
  ❷৭০ মিনিট
  ❸৬০ মিনিট
  ❹৬৮ মিনিট

 প্রথম ৫১ টি স্বাভাবিক সংখ্যার গড় ২৬ হলে প্রথম ৫২ টি স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করো
 
  ❶২৭
  ❷২৬.৫
  ❸২৭.৫
  ❹৩০

 রাম স্যাম ও যদুর মূলধনের অনুপাত ১০:১২:১৫| ৪ মাস পরে রাম তার মূলধনের অর্ধেক তুলে নেয় যদি ৮ মাস পরে লাভের পরিমাণ ১,২৪২ টাকা তবে রাম এর লভ্যাংশ কত

  ❶৩৩০ টাকা
  ❷৩৫০ টাকা
  ❸২৭০ টাকা
  ❹৫২০ টাকা

 ৩৪০৫ x ৯৮৯ = কত

  ❶৩০৫৬৭৪
  ❷৩৩৬৭৫৪৫
  ❸৪৫৬৭২০
  ❹৬৮৭১৫২১

 একটি বাস ১১০ কিমি যায় ৫ ঘন্টা ৩০ মিনিটে | ১৬০ কিমি যেতে গাড়িটির কত সময় লাগবে

  ❶৭ ঘন্টা
  ❷৫ ঘন্টা
  ❸৮ ঘন্টা
  ❹১২ ঘন্টা

 একটি বৃত্তের ব্যাসার্ধ ৭ সেমি হলে তার পরিধির অর্ধেক কত হবে

  ❶২২ সেমি
  ❷২০ সেমি
  ❸২৫ সেমি
  ❹৩০ সেমি

 ২০২৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তা পূর্ণবর্গ হবে

  ❶৩
  ❷২
  ❸৪
  ❹৬

 কোন পরীক্ষায় ভূগোলে ৪৩%, গণিতে ২৪% ও উভয় বিষয়ে ১৩% ফেল করেছে কতজন উভয় বিষয়ে পাশ করেছে

  ❶৪৬%
  ❷৪০%
  ❸৩৬%
  ❹৬২%

 তিন অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত

  ❶৮৮৬
  ❷৭৯৯
  ❸৮২০
  ❹৯৬১

 ৮৮ লি. মিশ্রণে দুধ ও জলের অনুপাত ৭:৪  মিশ্রনটি তে দুধের পরিমাণ কত

  ❶৫৬ লি.
  ❷৬৫ লি.
  ❸৭৬ লি.
  ❹৫৫ লি.

 সরল সুদে কোনো আসলের ৫ বছরে সুদ আসলের এক চতুর্থাংশ হয় সুদের হার কত

  ❶৫%
  ❷৬%
  ❸৪%
  ❹৮%

 যদি একটি সংখ্যাকে ৪৯ দিয়ে ভাগ করলে ৩২ অবশিষ্ট থাকে তবে ওই সংখ্যাটিকে ৭ দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে

  ❶৪
  ❷৩
  ❸২
  ❹৫

  তিনটি সংখ্যা ১:২:৪ অনুপাতে রয়েছে এদের গুনফল ১২৫ হলে দ্বিতীয় সংখ্যাটি কত

  ❶২
  ❷৫
  ❸৮
  ❹৯



  একটি গুদামে ১৮০০ জন লোকের ১০ সপ্তাহের খাদ্য মজুত ছিল ওই খাদ্য কতজন লোকের ২০ সপ্তাহ চলবে যদি প্রত্যেকে ১/১০ অংশ খাদ্য কম খায়

  ❶৯০০
  ❷৯৫০
  ❸১০০০
  ❹১০৫০

  ০.০৯ x ০.০০৮ = কত

  ❶০.০৭২
  ❷০.০০৭২
  ❸০.০০০৭২
  ❹০.৭২

 ২০ পয়সা এবং ২৫ পয়সার ৩২৪ টি মুদ্রা মিলিয়ে মোট ৭১ টাকা হয় পয়সার মুদ্রার সংখ্যা

  ❶১২০
  ❷১২৪
  ❸১৪৪
  ❹২০০

 এখন থেকে ১৫ বছর পর এক ব্যক্তির বয়স ১৫ বছর আগে যা ছিল তার ৪ গুন বর্তমানে তার বয়স -

  ❶১০ বছর
  ❷২৫ বছর
  ❸২০ বছর
  ❹৩০ বছর

 ৪ জন লোক ৪ দিনে ৪ টি মাদুর তৈরি করে ২০০ জন লোক ২০০ দিনে কতগুলি মাদুর তৈরি করবে

  ❶২০০ টি
  ❷১০০০০ টি
  ❸১০০০ টি
  ❹৫০০০ টি

 ঘন্টায় ৫৪ কিমি বেগে একটি ট্রেন ২৭০ মিটার লম্বা সেতু অতিক্রম করে ৩০ সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত

  ❶১০০ মিটার
  ❷১৫০ মিটার
  ❸১৮০ মিটার
  ❹২০০ মিটার

 স্রোতের অনুকূলে একটি নৌকা ৫ ঘন্টায় ৬০ কিমি যায় স্থির জলে নৌকাটির গতিবেগ ৮ কিমি হলে নদীর স্রোতের গতিবেগ কত

  ❶৭ ঘন্টা
  ❷৮ ঘন্টা
  ❸১০ ঘন্টা
  ❹১২ ঘন্টা

 একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগ যাওয়া হল অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ে গেলে দুটি গতিবেগের অনুপাত

  ❶৪:১ 
  ❷১:৪
  ❸২:১
  ❹১:২




File Details:

File Name: Math Practice Set Part-2  BanglaI PDF
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 642 KB

Click Here to Download



গণিত প্র্যাকটিস সেট ৪৫টি পর্ব-১ বাংলা পিডিএফ


 Telegram chanei এ যুক্ত হোন
 whatsapp gurup  যুক্ত হোন 
 FacebookGroup এ যুক্ত হোন

Thursday, May 7, 2020

May 07, 2020

গণিত প্র্যাকটিস সেট ৪৫টি পর্ব-১ বাংলা পিডিএফ ডাউনলোড-Mathematics Practice Set 45 Episode-1 Bangla PDF Download

গণিত প্র্যাকটিস সেট  ৪৫টি  পর্ব-১ বাংলা পিডিএফ ডাউনলোড-Mathematics Practice Set 45 Episode-1 Bangla PDF Download




হাই ফ্রেন্ডস:
                       আজ আপনাদের সাথে শেয়ার করছি  গণিত প্র্যাকটিস সেট   পর্ব-১ বাংলা পিডিএফ -Mathematics Practice Set 45 Episode-1 Bangla PDF টি আপনাদের  বিনামূল্যে প্রদান করছি| যেটিতে বাছাই করা মোট ৪৫ টি অঙ্ক এবং তার উত্তর রয়েছে| এটি SSC, PSC,Primary TET, WBP Constable, Clerkship, Food SI, ICDS, CTET, সহ সমস্ত পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করতে সাহায্য করবে|
সুতরাং সময় নষ্ট না করে নমুনা গুলো দেখে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে
Mathematics Practice Set 45 Episode-1 Bangla PDF ডাউনলোড করে নিন|


কিছু নমুনা:-

 ❏ ২:৩, ৫:৪ এবং ৬:১৫ অনুপাতগুলির মিশ্র অনুপাত হ

  ❶ ২:১             
  ❷ ১:২         
  ❸ ১:৩ ✔         
  ❹ ৩:১

 ❏ একটি ঘড়ি ৩১৫ টাকায় বিক্রি করায় ৫% লাভ হল| ঘড়িটি যেমূল্যে বিক্রি করলে ২০% ক্ষতি হবে তা হল

  ❶ ২০০ টাকা         
  ❷ ২২০ টাকা
  ❸ ২৪০ টাকা       
  ❹ ২৬০ টাকা ✔

 ❏ বাঙালীদের ৬৫% মাছ খায়, ৫৫% মাংস খায় এবং ৫৫% মাছ, মাংস উভয়ই খায়| বাঙালীদের মধ্যে নিরামিষাশী হল

  ❶ ২০% ✔  
  ❷ ২২%
  ❸ ২৪%             
  ❹ ২৮%

 ❏ ৪:৭=১২:x সম্পর্কটি থেকে x এর মান হল

  ❶ ১৪
  ❷ ২১ ✔
  ❸ ২৪
  ❹ ৩০

 ❏ একটি শহরের বর্তমান জনসংখ্যা ৫,৭৬,০০০| যদি জনসংখ্যা প্রতি বছর 
৬২/৩% হারে বৃদ্ধি পায় তাহলে ২ বছর আগে জনসংখ্যা ছিল

  ❶ ৫,০৬,০০০
  ❷ ৫,০৬,২৫০ ✔
  ❸ ৫,০৬,৫০০
  ❹ ৫,০৬,৭৫০

 ❏ যে ট্রেনের গতিবেগ ২৭১/২ কিমি/ঘন্টা সেই  ট্রেন ৬ ঘন্টায় যা

  ❶ ১৬৫ কিমি ✔
  ❷ ১৭০ কিমি
  ❸ ১৮০ কিমি
  ❹ ১৭৫ কিমি

 ❏ কোন ব্যাব্সাস্থে ক ১ লা জানুস্থরি ১০০০ টাকা, খ ১ লা এপ্রিল ১২০০ টাকা ও গ ১ লা জুলাই ১৫০০ টাকা দিল | যদি ওই বছরের মোট ৫৩০ টাকা লাভ হয়ে থাকে তাহলে লাভের অংশ হিসাবে গ পাবে

 ❶১০০ টাকা
 ❷১১৫ টাকা
 ❸১৩০ টাকা
 ❹১৫০ টাকা ✔

 ❏ বার্ষিক ১০% হার সুদে কিছু পরিমাণ টাকা ও তা থেকে প্রাপ্ত সূদের অনুপাত ২:১ হতে সময় লাগবে

 ❶৮ বছর
 ❷৭ বছর
 ❸৬ বছর
 ❹৫ বছর ✔

 ❏ ১.৫০ টাকা এবং৩.৫০ টাকার অনুপাত হল

 ❶১:৭
 ❷২:৭
 ❸৩:৭ ✔
 ❹৪:৭

 ❏ একটি ব্যাক্তি ক্রয়মুল্যের ওপর ২০% বাড়িয়ে ধার্যমুল্য স্থির করলেন | যদি তিনি বিক্রি করার সময় ১০%ছাড় দেন তাহলে তার শতকরা ল্যাব হবে :

 ❶৬১/২%
 ❷৭%
 ❸৭১/২%
 ❹৮% ✔

 ❏ ১৫ মিনিট ও ১ঘন্টা ১৫ মিনিটের অনুপাত হল

 ❶১:৫ ✔
 ❷২:৫
 ❸৩:৫
 ❹৪:৫

 ❏একটি ক্যাস্পে ৪০০০ জন লোকের ১৯০ দিনর খাদ্য মজুত ছিল | ৩০ দিন পরে ৮০০ জন লোক চলে গেল অবশিষ্ট খাদ্যে থেকে যাওয়া লোকের চলবে

 ❶২০০ দিন ✔
 ❷২০২ দিন
 ❸২১০ দিন
 ❹২২০ দিন

 ❏ দুটি স্টেশনের মধ্যে দূরত্ব ১২৫ কিমি | একটি ট্রেন ওই দূরত্ব অতিক্রম করতে ৫ ঘন্টা নেয় | তাহলে ট্রেনের গতিবেগ হল

 ❶২০ কিমি/ঘন্টা
 ❷২৫ কিমি/ঘন্টা ✔
 ❸৩০ কিমি/ঘন্টা
 ❹৪০ কিমি/ঘন্টা

 ❏ ৮ জন পুরুষ বা ১২ জন বালক একটি কাজ ১০০ দিন করতে পারে| ২৪ জন পুরুষ এবং১২ জন বালক কাজটি করতে কত দিন সময় নেবে

 ❶১০ দিন
 ❷১৫ দিন
 ❸২০ দিন
 ❹২৫ দিন ✔

 ❏ যে বর্গক্ষেএের ক্ষেএফল ৩৬/২৫ বর্গমিটার তার বাহুর দৈর্ঘ্যে র রাস্তা তৈরি করতে কত খরচ হবে তা হল

 ❶১৪৪০ টাকা
 ❷১৪৪০০ টাকা
 ❸১৪৪০০০ টাকা ✔
 ❹২০০০০০ টাকা

 ❏ এক ব্যাক্তি কিছু টাকা ধার করার ৬ বছর পর দেখলেন যে সুদের পরিমাণ আসলের ৩/৮ অংশ হয়েছে| সুদের হার হল

 ❶৬%
 ❷৬১/৯% ✔
 ❸৬৩/৪%
 ❹৭%

 ❏ দুটি রাশির অনুপাত ৫:৭ | যদি পূর্ব রাশি ৪০ কিগ্রা হয় তাহলে উভস্থ রাশি হল

  ❶৫৬কিগ্রা
  ❷৫৮কিগ্রা ✔
  ❸৬০কিগ্রা
  ❹৬৫কিগ্রা

 ❏ দুটি সংখ্যার গুনফল ৪৮ ও ভাগফল ৩ হলে সংখ্যা দুটি কী কী

  ❶১০,৫
  ❷১২,৪ ✔
  ❸৬,৮
  ❹১৬,৫

 ❏ এক ব্যবসায়ী কোনো বস্তুর ধার্যমুল্য ১২০০ টাকা 
স্থির করলেন | তিনি পর পর ১০% ও ২০% ছাড় দিলেন  তাহলে বস্তুটির বিক্রয়মূল্য হল

  ❶৮৫০ টাকা
  ❷৮৬৫ টাকা
  ❸৮৬৪ টাকা ✔
  ❹৮৭০ টাকা

 ❏ একটি পিপায় ৬৫ লিটার জল মিশ্রিত দুধ ছিল এবং তাতে দুধ ও জলের অনুপাত ছিল ১০:৩ | যদি ওই পিপায় আরও ১৬১/৪ লিটার জল মিশ্রন করা হয় তাহলে দুধ ও জলের অনুপাত হবে

  ❶৪:৫
  ❷৬:৫
  ❸৮:৫ ✔
  ❹১০:১০

 ❏ একটি পরিসংখ্যা বিভাজন নিম্নরূপ
প্রাপ্ত নম্বর: ২০-২৯  ৩০-৩৯  ৪০-৪৯  ৫০-৫৯     ৬০-৬৯  ৭০-৭৯
ছাত্র সংখ্যা: ৫  ১১  ১৮ ২২  ১৬  ৮
পরিসংখ্যা বিভাজনটির ভারযুক্ত গড় হল

  ❶৫১.১২৫
  ❷৫১.৩২৫
  ❸৫১.৬২৫ ✔
  ❹৫১.৫২৫

 ❏ ১০ কিমি/ ঘন্টা কে মিটার/ সেকেন্ড এককে প্রকাশ করলে হয়

  ❶১৭/৯ মিটার/ সেকেন্ড
  ❷২৭/৯ মিটার/ সেকেন্ড ✔
  ❸৩৭/৯ মিটার/ সেকেন্ড
  ❹৪৭/৯ মিটার/ সেকেন্ড

 ❏ টাকায় ৪ টা লেবু বিক্রি করে এক ফলবিক্রেতা ২৫% লাভ করেন|তিনি প্রতি টাকায় লেবু বিক্রি করেছেন 

  ❶৫ টি ✔
  ❷৬ টি
  ❸৮ টি
  ❹১০ টি

 ❏ (-৯) ও(-২৩) এর গুনফল কত

  ❶২০৭ ✔
  ❷-২০৭
  ❸২৭০
  ❹-২৭০

 ❏ যে পিরামিডের ভূমি একটি ত্রিভুজ তাকে বলে

  ❶চতুস্তলক ✔
  ❷শঙ্কু
  ❸বেলন
  ❹ ত্রিভুজ

 ❏ চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না

  ❶ ৯৯৯২
  ❷৯৯৯৮
  ❸৯৯৯৬ ✔
  ❹৯৬৯৬

 ❏ ৫০ গ্রাম = কত সেন্টিগ্রাম

 ❶৫০০০ সেন্টিগ্রাম ✔
 ❷.৫ সেন্টিগ্রাম
 ❸৫০০ সেন্টিগ্রাম
 ❹.০০৫ সেন্টিগ্রাম

 ❏ তিন বন্ধু ৩:৮:৫ অনুপাতে মূলধন নিয়োগ করে একটি কারবার শুরু করলো| তৃতীয় বন্ধু প্রথম বন্ধু ৬০ টাকা কম লাভ পেল| ঐ কারবার থেকে মোট কত টাকা লাভ হয়েছিল

 ❶৪০০ টাকা
 ❷৪৮০ টাকা ✔
 ❸৫০০ টাকা
 ❹৫২০ টাকা

 ❏ সারা পৃথিবীর জল ও স্থলের অনুপাত ২:১ ও উত্তর গোলার্ধে সেটি ৩:২| দক্ষিণ গোলার্ধে সেটি কত

 ❶৪:১১ ✔
 ❷৫:৬
 ❸৭:৯
 ❹১০:১০

 ❏ সুদীপ প্রতিদিন ২৫০ মিলি গ্লাসের ৪ গ্লাস জল পান করে|  তাহলে সে প্রতিদিন মোট কত লিটার জল পান করে

 ❶২ লিটার
 ❷১ লিটার ✔
 ❸২.৫ লিটার
 ❹১.৫ লিটার

 ❏ ১৬ টি দ্রব্যের ক্রয়মূল্য ২০ টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত

  ❶১০%
  ❷২০% ✔
  ❸১৫%
  ❹২৫%

 ❏ কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর ৩০ cm হলে  উহার ব্যাস কত

  ❶১০ cm ✔
  ❷৫ cm
  ❸১২ cm
  ❹১৪ cm

 ❏ স্রোতের গতিবেগ ৭ কিমি/ঘন্টা ও অনুকুলের গতিবেগ ৩৫ কিমি/ঘন্টা হলে প্রতিকূলের গতিবেগ কত

 ❶২১ কিমি/ঘন্টা ✔
 ❷২৫ কিমি/ঘন্টা
 ❸৩০ কিমি/ঘন্টা
 ❹৪০ কিমি/ঘন্টা

 ❏ ৩০০০ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৭,১১,১৩দ্বারা বিভাজ্য হবে

 ❶৯০০
 ❷৯৯৬
 ❸৯৯৮ ✔
 ❹১০২৫

 ❏ একটি ঘড়ির বিপরীতে রাখা আয়নার প্রতিবিম্বে পুরোপুরি ৫ টা দেখা যাচ্ছে| তখন ঘড়িতে প্রকৃত সময় কত

 ❶৬ টা
 ❷৮ টা
 ❸৯ টা
 ❹৭ টা ✔

 ❏ একটি সংখ্যাকে ১৩ দিয়ে ভাগ করলে ১১ ভাগশেষ থাকে আবার ১৭ দিয়ে ভাগ করলে ৯ ভাগ করলে ৯ ভাগশেষ থাকে| সংখ্যাটি কত

 ❶৩৪৪
 ❷৩৪৯ ✔
 ❸৪৪৯
 ❹৭৪৫

 ❏ বার্ষিক ৪% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে কিছু টাকায় এক বছরে সবৃদ্ধিমূল ৭৮০৫ টাকা| আসল কত

 ❶৭,৫০০ টাকা ✔
 ❷৮,৫০০ টাকা
 ❸৯,৫০০ টাকা
 ❹১০,৫০০ টাকা

 ❏ রাম ৬০০ মিটার লম্বা একটি রাস্তা ৫ মিনিটে অতিক্রম করলে তার গতিবেগ ঘন্টায় কত

 ❶২.৭ কিমি
 ❷৭.২ কিমি ✔
 ❸১.২ কিমি
 ❹৬.২ কিমি

 ❏ কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ৬৩০০ কে গুন করলে গুনফল একটি পুর্নবর্গ সংখ্যা হবে

 ❶৭ ✔
 ❷৯
 ❸৮
 ❹১০

 ❏ ১ থেকে ৩০ পর্যন্ত কটি মৌলিক সংখ্যা আছে

 ❶১১
 ❷১৩
 ❸১০ ✔
 ❹১৫

 ❏ ১গ্যালন=কত লিটার

 ❶৩.২৯ লিটার
 ❷৪.৫৩৬ লিটার ✔
 ❸৩.৭৭ লিটার
 ❹২.৭৫ লিটার

 ❏বৃহত্তম কোন সংখ্যা দ্বারা ২৩৯৭ ও ২৪৯১ কে ভাগ করলে ভাগশেষ থাক না

 ❶৪১
 ❷৪৫
 ❸৪৯
 ❹৪৭ ✔

 ❏ একজন কাঠ মিস্ত্রী ৪ দিনে ৩ টি আলমারি তৈরি করেন| ১২ আলমারি তৈরি করতে তার সময় লাগবে :

 ❶১৬ দিন ✔
 ❷১৮ দিন
 ❸২০ দিন
 ❹২২ দিন

 ❏ ২/২৭ এবং ৮/৩ এর গুণফলের বগমুল হল

❶ ১/৯
❷ ২/৯
❸ ১/৩
❹ ৪/৯ ✔

 ❏ ৩:২ অনুপাতে দুই প্রকার চা মিশ্রিত করার ফলে মিশ্রিত চায়ের মূল্য প্রতি কিগ্রা ৫২ টাকা হয়| প্রথম প্রকার চায়ের প্রতি কিগ্রার মূল্য ৬০ টাকা হলে দ্বিতীয় প্রকার চেয়ের প্রতি কিগ্রাম মূল্য :

 ❶৩৮ টাকা
 ❷৪০ টাকা ✔
 ❸৪৫ টাকা
 ❹৪৪ টাকা


File Details:

File Name: Mathematics Practice Set 45 Episode-1 Bangla PDF 
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 648 Kb

11