Breaking





Showing posts with label Indian Economy - ভারতের অর্থনীতি. Show all posts
Showing posts with label Indian Economy - ভারতের অর্থনীতি. Show all posts

Saturday, August 1, 2026

August 01, 2026

ভারতের অর্থনীতি MCQ বই PDF || Indian Economy in Bengali Book

ভারতের অর্থনীতি ৬০০+ MCQ  PDF || ভারতীয় অর্থনীতি৬০০+ প্রশ্নোত্তর PDF || Indian Economy in Bengali Book

ভারতের অর্থনীতি ৬০০+ MCQ  PDF || ভারতীয় অর্থনীতি৬০০+ প্রশ্নোত্তর PDF || Indian Economy in Bengali Book

নমস্কার বন্ধুরা 

                  আজ আপনাদের সাথে শেয়ার করবো, ভারতীয় অর্থনীতি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৬০০+ টি MCQ প্রশ্ন ও উত্তরের একটি পিডিএফ। যেটি আপনাকে আগত বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষনভাবে সাহায্য করবে।সুতরাং সময় নস্ট না করে ভারতীয় অর্থনীতি প্রশ্নোত্তর গুলি পড়ে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে Indian Economy Question & Answer সম্পূর্ণ পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন একদম বিনামূল্যে।

ভারতীয় অর্থনীতি প্রশ্ন ও উত্তর


১. ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়?

ক) ১৯৪৭

খ) ১৯৫০ ☑

গ) ১৯৫২

ঘ) ১৯৫৫


২. নীতি আয়োগ (NITI Aayog) কবে প্রতিষ্ঠিত হয়?

ক) ১ জানুয়ারি ২০১৫ ☑

খ) ২৬ জানুয়ারি ২০১৫

গ) ১৫ আগস্ট ২০১৪

ঘ) ২ অক্টোবর ২০১৫


৩. ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?

ক) SBI

খ) RBI ☑

গ) NABARD

ঘ) SIDBI


৪. RBI প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯৩০

খ) ১৯৩৫ ☑

গ) ১৯৪৭

ঘ) ১৯৫০


৫. RBI জাতীয়করণ করা হয় কত সালে?

ক) ১৯৪৭

খ) ১৯৪৮

গ) ১৯৪৯ ☑

ঘ) ১৯৫০


৬. ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়—

ক) ১৯৪৯

খ) ১৯৫০

গ) ১৯৫১ ☑

ঘ) ১৯৫২


৭. প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল—

ক) শিল্পে

খ) কৃষিতে ☑

গ) পরিবহনে

ঘ) তথ্যপ্রযুক্তিতে


৮. ভারতের জাতীয় আয় নির্ণয়ের প্রধান সংস্থা কোনটি?

ক) RBI

খ) NSO ☑

গ) SBI

ঘ) SEBI


৯. ভারতের মুদ্রার নাম কী?

ক) টাকা

খ) রুপি ☑

গ) দিনার

ঘ) ইয়েন


১০. ভারতের মুদ্রা ইস্যু করে কে?

ক) অর্থ মন্ত্রক

খ) RBI ☑

গ) SBI

ঘ) SEBI


১১. এক টাকার নোট ইস্যু করে—

ক) RBI নয়, অর্থ মন্ত্রক ☑

খ) RBI

গ) SBI

ঘ) নীতি আয়োগ


১২. ভারতের অর্থবছর হলো—

ক) জানুয়ারি–ডিসেম্বর

খ) এপ্রিল–মার্চ ☑

গ) জুলাই–জুন

ঘ) অক্টোবর–সেপ্টেম্বর


১৩. GDP-এর পূর্ণরূপ কী?

ক) Gross Domestic Product ☑

খ) Gross Development Product

গ) General Domestic Product

ঘ) Global Domestic Product


১৪. GNP-এর পূর্ণরূপ কী?

ক) Gross National Product ☑

খ) General National Product

গ) Gross Net Product

ঘ) Global National Product


১৫. ভারতের অর্থনীতিকে বলা হয়—

ক) সমাজতান্ত্রিক অর্থনীতি

খ) পুঁজিবাদী অর্থনীতি

গ) মিশ্র অর্থনীতি ☑

ঘ) বন্ধ অর্থনীতি


১৬. ব্যাংকের ব্যাংক বলা হয় কাকে?

ক) SBI

খ) RBI ☑

গ) NABARD

ঘ) SEBI


১৭. ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটি?

ক) PNB

খ) SBI ☑

গ) Bank of Baroda

ঘ) Canara Bank


১৮. কৃষি ঋণ প্রদানে প্রধান উন্নয়নমূলক প্রতিষ্ঠান কোনটি?

ক) NABARD ☑

খ) RBI

গ) SEBI

ঘ) SIDBI


১৯. শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?

ক) RBI

খ) NABARD

গ) SEBI ☑

ঘ) SBI


২০. ভারতের বাজেট সংসদে উপস্থাপন করেন কে?

ক) রাষ্ট্রপতি

খ) প্রধানমন্ত্রী

গ) অর্থমন্ত্রী ☑

ঘ) RBI-এর গভর্নর


৪১. ভারতের কেন্দ্রীয় বাজেট সাধারণত কে পেশ করেন?

ক) প্রধানমন্ত্রী

খ) অর্থমন্ত্রী ☑

গ) রাষ্ট্রপতি

ঘ) লোকসভার স্পিকার


৪২. ভারতে প্রথম GST চালু হয় কোন রাজ্যে (পরীক্ষামূলকভাবে)?

ক) মহারাষ্ট্র

খ) অসম ☑

গ) গুজরাট

ঘ) কর্ণাটক


৪৩. 'কালো টাকা' বলতে কী বোঝায়?

ক) বিদেশি মুদ্রা

খ) কর ফাঁকি দিয়ে অর্জিত আয় ☑

গ) ব্যাংকে জমা অর্থ

ঘ) ক্ষুদ্র সঞ্চয়


৪৪. মুদ্রাস্ফীতি (Inflation) বলতে বোঝায়—

ক) দ্রব্যমূল্যের সাধারণ বৃদ্ধি ☑

খ) দ্রব্যমূল্যের হ্রাস

গ) বেকারত্ব বৃদ্ধি

ঘ) রপ্তানি বৃদ্ধি


৪৫. মুদ্রাস্ফীতি পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো—

ক) CPI ☑

খ) HDI

গ) GDI

ঘ) PQLI


৪৬. WPI-এর পূর্ণরূপ কী?

ক) Wholesale Price Index ☑

খ) World Price Index

গ) Wide Price Indicator

ঘ) Weekly Price Index


৪৭. CPI-এর পূর্ণরূপ কী?

ক) Consumer Price Index ☑

খ) Common Price Index

গ) Consumer Product Index

ঘ) Central Price Indicator


৪৮. মুদ্রাসঙ্কোচন (Deflation) বলতে বোঝায়—

ক) দ্রব্যমূল্যের সাধারণ হ্রাস ☑

খ) দ্রব্যমূল্যের বৃদ্ধি

গ) কর বৃদ্ধি

ঘ) আমদানি বৃদ্ধি


৪৯. ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Forex Reserve) পরিচালনা করে—

ক) অর্থ মন্ত্রক

খ) RBI ☑

গ) SEBI

ঘ) SBI


৫০. ভারতীয় অর্থনীতিতে 'Repo Rate' নির্ধারণ করে—

ক) SBI

খ) RBI ☑

গ) NABARD

ঘ) SEBI

Tuesday, July 21, 2026

July 21, 2026

ভারতের অর্থ কমিশনের তালিকা PDF Download

ভারতের অর্থ কমিশনের তালিকা PDF - Finance Commission of India in Bengali PDF Download

ভারতের অর্থ কমিশনের তালিকা PDF - Finance Commission of India in Bengali PDF Download

SOFOL,

Hi Aspirants,

           আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, ভারতের অর্থ কমিশনের তালিকা PDF; যেটির মধ্যে ১৯৫২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের বিভিন্ন অর্থকমিশনের নাম ও তাদের কার্যকাল মেয়াদের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে | সুতরাং সময় অপচয় না করে নীচ থেকে তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে রাখুন |


ভারতের অর্থ কমিশন ও তার চেয়ারম্যান তালিকা

প্রতিষ্ঠাকাল চেয়ারম্যানকার্যকাল
১৯৫১ কে.সি. নিয়োগী ১৯৫২-৫৭
১৯৫৬ কে. সান্থানাম ১৯৫৭-৬২
১৯৬০ এ. কে. চন্দ ১৯৬২-৬৬
১৯৬৪ পি.ভি. রাজমান্নার ১৯৬৬-৬৯
১৯৬৮ মহাবীর ত্যাগী ১৯৬৯-৭৪
১৯৭২ কে. ব্রহ্মানন্দ রেড্ডি ১৯৭৪-৭৯
১৯৭৭ জ়ে.এম. সেলাত ১৯৭৯-৮৪
১৯৮৩ ওয়াই বি চ্যবন ১৯৮৪-৮৯
১৯৮৭ এন.কে.পি. সালভে ১৯৮৯-৯৫
১৯৯২ কে.সি. পন্থ ১৯৯৫-২০০০
১৯৯৮ এ.এম. খুশরু ২০০০-০৫
২০০২ সি. রঙ্গরাজন ২০০৫-১০
২০০৭ ড. বিজয় কেলকর ২০১০-১৫
২০১৩ ড. ওয়াই.ভি. রেড্ডি ২০১৫-২০
২০১৭ এন. কে. সিং ২০২০-২৬
২০২৩ অরবিন্দ পানাগড়িয়া ২০২৬-৩১


File Details::

File Name:- Finance Commission of India in Bengali
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 01
File size:- 188 KB



July 21, 2026

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা তালিকা PDF || Five Years Plan of India In Bengali

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা PDF || পরিকল্পনা, সময়কাল ও উদ্দেশ্য || Five Years Plans of India

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা PDF || পরিকল্পনা, সময়কাল ও উদ্দেশ্য || Five Years Plans of India

Hello বন্ধুরা,

          আজ ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা PDF টি আপনাদের প্রদান করছি, যেটিতে ভারতে ১৯৫১ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ১২টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা (Five-Year Plans) বাস্তবায়িত হয়েছিল। ভারতের অর্থনীতির অন্যতম একটি অধ্যায় হিসাবে বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? গরিবী হটাও কোন পরিকল্পনায় শ্লোগান দেওয়া হয়েছিল? ইত্যাদি।এই পরিকল্পনাগুলির বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো,তাই দেরী না করে পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা -Five-Year Plans


১) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

সাল:- ১৯৫১-৫৬

উদ্দেশ্য:- প্রাথমিক ক্ষেত্রের উন্নয়ন। সেচ ও শক্তি, কৃষি ও সম্প্রদায় উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ।


২) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা

সাল:- ১৯৫৬-৬১

উদ্দেশ্য:- পাবলিক সেক্টর ও দ্রুত শিল্পায়ন। জলবিদ্যুৎ প্রকল্প ও লৌহ-ইস্পাত শিল্প।


৩) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা

সাল:- ১৯৬১-৬৬

উদ্দেশ্য:- গম উৎপাদন বৃদ্ধি, সিমেন্ট ও সার কারখানা, গ্রামীন প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা।


৪) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা

সাল:- ১৯৬৯-৭৪

উদ্দেশ্য:- সবুজ বিপ্লব, দুগ্ধ বিপ্লব, ব্যাঙ্ক জাতীয়করণ। প্রথম পারমানবিক পরীক্ষা (পোখরান-১)।


৫) পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

সাল:- ১৯৭৪-৭৮

উদ্দেশ্য:- কৃষি স্বনির্ভরতা, কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণ, ন্যায়।


৬) ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা

সাল:- ১৯৮০-৮৫

উদ্দেশ্য:- আর্থিক ক্ষেত্রে বেসরকারিকরণ, মূল্য নিয়ন্ত্রন তুলে দেওয়া।


৭) সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

সাল:- ১৯৮৫-৯০

উদ্দেশ্য:- অর্থনৈতিক উৎপাদনশীলতা, সামাজিক ন্যায়, খাদ্যশস্য উৎপাদন, প্রযুক্তি উন্নয়ন।


৮) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

সাল:- ১৯৯২-৯৭

উদ্দেশ্য:- আর্থিক উদারীকরন ও বিশ্বায়ন, শিল্প আধুনিকীকরন।


৯) নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

সাল:- ১৯৯৭-২০০২

উদ্দেশ্য:- সামাজিক পরিকাঠামো, জল নীতি, কৃষি, তথ্যপ্রযুক্তি, অনগ্রসর শ্রেণী উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন।


১০) দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

সাল:- ২০০৩-০৭

উদ্দেশ্য:- দারিদ্র দূরীকরণ, আঞ্চলিক বৈষম্য রোধ, কর্মসংস্থান, স্বাক্ষরতা।


১১) একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা

সাল:-২০০৭-১২

উদ্দেশ্য:- পানীয় জল, লিঙ্গ বৈষম্য রোধ, দারিদ্র দূরীকরণ, শিক্ষার ক্ষমতায়ন, স্থিতিশীল উন্নয়ন।


১২) দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা

সাল:- ২০১২-১৭

উদ্দেশ্য:- কৃষি শিল্প বানিজ্যের উন্নতি ও বৃদ্ধি, দারিদ্র দূরীকরণ & কর্মসংস্থান।


২০১৫ সালে পরিকল্পনা কমিশন বিলুপ্ত করে 'নীতি আয়োগ' (NITI Aayog) গঠিত হওয়ার পর থেকে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পদ্ধতিটি বন্ধ হয়ে যায়।

11