সৌর জগৎ প্রশ্ন উত্তর PDF || সৌরজগৎ সাধারণ জ্ঞান || মহাকাশ ও সৌরজগৎ সাধারণ জ্ঞান ২০০ টি প্রশ্ন উত্তর PDF
Sofol,
Hello Aspirants,
মহাকাশ এবং আমাদের সৌরজগৎ সত্যিই এক অনন্ত বিস্ময়ের আধার। কোটি কোটি আলোকবর্ষ দূরের ছায়াপথ, গ্রহ-নক্ষত্রের জন্মরহস্য আর ব্ল্যাকহোলের মতো অজানা বিষয় নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই।সৌরজগৎ ও মহাকাশের সাম্প্রতিক ২০০ টি প্রশ্নোত্তর বাছাই করা। তবে শুধুমাত্র জানার আগ্রহই নয়, স্কুল স্তরের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও (যেমন— WBPSC, Primary TET, SSC, Railway) ভূগোল বা সাধারণ জ্ঞান হিসেবে সৌরজগৎ থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। তাই আজকের এই পোস্টে আমরা মহাকাশৎ সম্পর্কে তথ্য এবং পরীক্ষাতে আসার মতো বাছাই করা ২০০ টি গুরুত্বপূর্ণ সৌর জগৎ প্রশ্ন উত্তর PDF আপনাদের জন্য নিয়ে এসেছি।
মহাকাশ ও সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. মহাকাশ কী?
— পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থিত সীমাহীন ফাঁকা স্থান, যা বিভিন্ন গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সির মাঝখানে বিস্তৃত অসীম শূন্যস্থানকে মহাকাশ বলে।
২. মহাকাশ গবেষণার প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?
— স্পুটনিক-১।
৩. স্পুটনিক-১ উৎক্ষেপণ করে কোন দেশ?
— সোভিয়েত ইউনিয়ন।
৪. স্পুটনিক-১ উৎক্ষেপণ করা হয় কবে?
— ৪ অক্টোবর ১৯৫৭ সালে।
৫. মহাকাশে প্রথম মানুষ কে?
— ইউরি গ্যাগারিন।
৬. ইউরি গ্যাগারিন কোন দেশের ছিলেন?
— সোভিয়েত ইউনিয়নের।
৭. মহাকাশে প্রথম নারী কে?
— ভ্যালেন্তিনা তেরেশকোভা।
৮. চাঁদে প্রথম পদার্পণ করেন কে?
— নীল আর্মস্ট্রং।
৯. চাঁদে প্রথম অবতরণকারী মহাকাশযান কোনটি?
— অ্যাপোলো-১১।
১০. নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণ করেন কবে?
— ২০ জুলাই ১৯৬৯ সালে।
১১. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
— বৃহস্পতি।
১২. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
— বুধ।
১৩. পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি?
— চাঁদ।
১৪. সূর্য একটি কী?
— নক্ষত্র।
১৫. সৌরজগতের কেন্দ্র কোনটি?
— সূর্য।
১৬. লাল গ্রহ কাকে বলা হয়?
— মঙ্গল গ্রহকে।
১৭. নীল গ্রহ কাকে বলা হয়?
— পৃথিবীকে।
১৮. সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি?
— শুক্র।
১৯. সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
— গ্যানিমিড।
২০. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?
— প্রায় ১৫ কোটি কিলোমিটার।
২১. মহাকাশে প্রথম ভারতীয় কে?
— রাকেশ শর্মা।
২২. রাকেশ শর্মা মহাকাশে যান কবে?
— ১৯৮৪ সালে।
২৩. ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কী?
— ইসরো (ISRO)।
২৪. ISRO-এর পূর্ণরূপ কী?
— Indian Space Research Organisation।
২৫. ISRO প্রতিষ্ঠিত হয় কবে?
— ১৯৬৯ সালে।
২৬. ভারতের প্রথম উপগ্রহ কোনটি?
— আর্যভট্ট।
২৭. আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় কবে?
— ১৯৭৫ সালে।
২৮. ভারতের চন্দ্র অভিযান কী নামে পরিচিত?
— চন্দ্রযান।
২৯. ভারতের প্রথম চন্দ্র অভিযান কোনটি?
— চন্দ্রযান-১।
৩০. চন্দ্রযান-১ উৎক্ষেপণ করা হয় কবে?
— ২০০৮ সালে।
৩১. ভারতের প্রথম মঙ্গল অভিযান কোনটি?
— মঙ্গলযান।
৩২. মঙ্গলযানের অন্য নাম কী?
— মার্স অরবিটার মিশন (MOM)।
৩৩. চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করে কোথায়?
— চাঁদের দক্ষিণ মেরুর কাছে।
৩৪. চাঁদে বায়ুমণ্ডল আছে কি?
— নেই।
৩৫. চাঁদে মাধ্যাকর্ষণ পৃথিবীর কত ভাগ?
— প্রায় এক-ষষ্ঠাংশ।
৩৬. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
— বুধ।
৩৭. সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি?
— নেপচুন।
৩৮. সৌরজগতে মোট কয়টি গ্রহ আছে?
— ৮টি।
৩৯. প্লুটো বর্তমানে কী হিসেবে পরিচিত?
— বামন গ্রহ।
৪০. গ্রহগুলি সূর্যের চারদিকে কোন কক্ষপথে ঘোরে?
— উপবৃত্তাকার কক্ষপথে।
৪১. ধূমকেতুকে ইংরেজিতে কী বলে?
— Comet।
৪২. উল্কাকে ইংরেজিতে কী বলে?
— Meteor।
৪৩. উল্কাপিণ্ডকে ইংরেজিতে কী বলে?
— Meteorite।
৪৪. পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র কোনটি?
— সূর্য।
৪৫. সূর্যের পরে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
— প্রক্সিমা সেন্টরি।
৪৬. আকাশগঙ্গা কী?
— একটি ছায়াপথ।
৪৭. আমরা কোন ছায়াপথে বাস করি?
— মিল্কিওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথে।
৪৮. ব্ল্যাক হোল কী?
— অত্যন্ত শক্তিশালী মহাকর্ষীয় বস্তু।
৪৯. মহাবিশ্বের উৎপত্তি তত্ত্ব কোনটি?
— বিগ ব্যাং তত্ত্ব।
৫০. বিগ ব্যাং তত্ত্ব কে প্রস্তাব করেন?
— জর্জ লেমেত্র।
⬇️ মহাকাশ ও সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে নিচে।
File Details::
File Name:- মহাকাশ ও সৌরজগৎ সম্পর্কিত ২০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 13
File size:- 881 kb

No comments:
Post a Comment