Breaking





Sunday, July 26, 2026

ডঃ এপিজে আব্দুল কালামের ১৫০+ প্রশ্ন উত্তর PDF || Abdul Kalam Questions Answers PDF

ডঃ এপিজে আব্দুল কালামের ১৫০+ টিরও বেশি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর || ডঃ এপিজে আব্দুল কালাম || আব্দুল কালাম সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || APJ Abdul Kalam 

ডঃ এপিজে আব্দুল কালামের ১৫০+ টিরও বেশি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর || ডঃ এপিজে আব্দুল কালাম || আব্দুল কালাম সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || APJ Abdul Kalam

সুপ্রিয় বন্ধুরা,

            আজকের পোস্টে ডঃ এপিজে আব্দুল কালাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করলাম। এই পিডিএফটিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের জীবন ও কর্মভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর: তাঁর পুরো নাম অবুল পকির জয়নুল আবেদীন আব্দুল কালাম, জন্ম তামিলনাড়ুর রামেশ্বরমে এবং তিনি 'মিসাইল ম্যান' নামে পরিচিত।, আব্দুল কালাম তারি সম্পর্কে ১৫০+টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো, যা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত সহায়ক হবে। তাই আর দেরী না করে প্রশ্ন উত্তর গুলি পড়ে নিন এবং প্রয়োজনে  নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন ।


আব্দুল কালাম সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF


১. এপিজে আব্দুল কালামের পুরো নাম কী?

উত্তর: আবুল পাকির জয়নুলাবেদিন আব্দুল কালাম (Avul Pakir Jainulabdeen Abdul Kalam)।

২. এপিজে আব্দুল কালাম কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৫ অক্টোবর ১৯৩১।


৩. তাঁর জন্মস্থান কোথায়?

উত্তর: রামেশ্বরম, তামিলনাড়ু।


৪. তাঁর পিতার নাম কী?

উত্তর: জয়নুলাবেদিন।


৫. তাঁর মাতার নাম কী?

উত্তর: আশিয়াম্মা।


৬. এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন?

উত্তর: ১১তম রাষ্ট্রপতি।


৭. তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন?

উত্তর: ২০০২–২০০৭।


৮. তাঁকে কোন নামে ডাকা হয়?

উত্তর: মিসাইল ম্যান অব ইন্ডিয়া (Missile Man of India)।


৯. তিনি কোন বিষয়ে পড়াশোনা করেছিলেন?

উত্তর: অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং।


১০. তিনি কোন প্রতিষ্ঠানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন?

উত্তর: মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT)।


১১. তিনি প্রথম কোন সংস্থায় কর্মজীবন শুরু করেন?

উত্তর: DRDO (Defence Research and Development Organisation)।


১২. পরে তিনি কোন মহাকাশ সংস্থায় যোগ দেন?

উত্তর: ISRO।


১৩. ভারতের প্রথম স্বদেশি স্যাটেলাইট উৎক্ষেপণ যান (SLV-3)-এর প্রকল্প পরিচালক কে ছিলেন?

উত্তর: এপিজে আব্দুল কালাম।


১৪. SLV-3 কবে সফলভাবে উৎক্ষেপণ করা হয়?

উত্তর: ১৯৮০ সালে।


১৫. ভারতের সমন্বিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির (IGMDP) নেতৃত্ব কে দেন?

উত্তর: এপিজে আব্দুল কালাম।


১৬. তাঁর সঙ্গে যুক্ত বিখ্যাত ক্ষেপণাস্ত্রগুলির একটি নাম বলো।

উত্তর: অগ্নি।


১৭. পৃথ্বী ক্ষেপণাস্ত্রের উন্নয়নেও কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?

উত্তর: এপিজে আব্দুল কালাম।


১৮. তিনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন?

উত্তর: তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না


১৯. তিনি কোন রাষ্ট্রপতির নামে জনপ্রিয় ছিলেন?

উত্তর: People's President (জনগণের রাষ্ট্রপতি)।


২০. এপিজে আব্দুল কালাম কবে মৃত্যুবরণ করেন?

উত্তর: ২৭ জুলাই ২০১৫।


২১. এপিজে আব্দুল কালাম কোন ধর্মের অনুসারী ছিলেন?

উত্তর: ইসলাম।


২২. তিনি কোন ক্ষেত্রে সর্বাধিক পরিচিত ছিলেন?

উত্তর: মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি।


২৩. এপিজে আব্দুল কালামকে ভারতের "মিসাইল ম্যান" বলা হয় কেন?

উত্তর: ক্ষেপণাস্ত্র উন্নয়নে অসামান্য অবদানের জন্য।


২৪. ভারতের কোন পরমাণু পরীক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?

উত্তর: পোখরান–II (১৯৯৮)।


২৫. পোখরান–II পরীক্ষা কোন রাজ্যে হয়েছিল?

উত্তর: রাজস্থান।


২৬. এপিজে আব্দুল কালাম ১৯৯২–১৯৯৯ সালে কোন পদে ছিলেন?

উত্তর: প্রতিরক্ষা মন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা ও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব।


২৭. তিনি কোন সম্মানজনক ভারতীয় বেসামরিক পুরস্কার পান?

উত্তর: ভারত রত্ন।


২৮. তিনি কবে ভারত রত্ন পান?

উত্তর: ১৯৯৭ সালে।


২৯. তিনি পদ্মভূষণ কবে পান?

উত্তর: ১৯৮১ সালে।


৩০. তিনি পদ্মবিভূষণ কবে পান?

উত্তর: ১৯৯০ সালে।


৩১. এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম কী?

উত্তর: Wings of Fire।


৩২. Wings of Fire বইটি কার সঙ্গে যৌথভাবে লেখা?

উত্তর: অরুণ তিওয়ারি।


৩৩. তাঁর বিখ্যাত বই Ignited Minds কী বিষয়ের উপর?

উত্তর: যুবসমাজ ও ভারতের উন্নয়নের স্বপ্ন।


৩৪. India 2020 বইটি কী নিয়ে লেখা?

উত্তর: উন্নত ভারতের রূপরেখা।


৩৫. এপিজে আব্দুল কালাম কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন?

উত্তর: IIM শিলং-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে।


৩৬. তিনি মৃত্যুর সময় কোথায় বক্তৃতা দিচ্ছিলেন?

উত্তর: IIM শিলং।


৩৭. তাঁর মৃত্যুর কারণ কী ছিল?

উত্তর: হৃদরোগে আক্রান্ত হওয়া।


৩৮. তিনি কোন তারিখে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন?

উত্তর: ২৫ জুলাই ২০০২।


৩৯. তাঁর রাষ্ট্রপতি হিসেবে উত্তরসূরি কে ছিলেন?

উত্তর: প্রতিভা পাটিল।


৪০. তাঁর পূর্বসূরি রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: কে. আর. নারায়ণন।


৪১. এপিজে আব্দুল কালামের স্বপ্ন ছিল ভারতকে কবে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা?

উত্তর: ২০২০ সালের মধ্যে।


৪২. তিনি কি বিবাহিত ছিলেন?

উত্তর: না।


৪৩. তিনি ছাত্রছাত্রীদের কী করতে উৎসাহ দিতেন?

উত্তর: বড় স্বপ্ন দেখতে ও কঠোর পরিশ্রম করতে।


৪৪. তাঁর জন্মদিন ভারতে কী হিসেবে পালিত হয়?

উত্তর: World Students' Day (বিশ্ব ছাত্র দিবস)।


৪৫. তাঁর সমাধি কোথায় অবস্থিত?

উত্তর: পেই করুম্বু, রামেশ্বরম, তামিলনাড়ু।


৪৬. এপিজে আব্দুল কালাম কোন ভাষায় বেশি লেখালেখি করতেন?

উত্তর: ইংরেজি।


৪৭. তিনি প্রধানত কোন দুই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর: DRDO ও ISRO।


৪৮. ভারতের প্রথম স্বদেশি স্যাটেলাইট উৎক্ষেপণ যানের নাম কী?

উত্তর: SLV-3।


৪৯. এপিজে আব্দুল কালামের একটি বিখ্যাত উক্তি কী?

উত্তর: "Dream, dream, dream. Dreams transform into thoughts and thoughts result in action."


৫০. তাঁর মতে একজন সফল নাগরিকের প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর: দেশপ্রেম, সৎ চরিত্র ও কঠোর পরিশ্রম।


⬇️ আব্দুল কালাম সম্পর্কিত ১৫০+ প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে নিচে।


File Details::


File Name:-  APJ Abdul Kalam Questions Answers PDF

File Format:- PDF

File Language:- Bengali

No. of Pages:- 16

File size:-854 kb


Click Here to Download


No comments:

Post a Comment

11