Breaking





Saturday, April 25, 2026

সিন্ধু সভ্যতার প্রশ্নোত্তর PDF Download || Indus Valley Civilization Question and Answers

সিন্ধু সভ্যতা প্রশ্ন ও উত্তর – হরপ্পা সভ্যতা প্রশ্ন || Indus Valley Civilization Question and Answers in Bengali PDF Download

সিন্ধু সভ্যতা প্রশ্ন ও উত্তর – হরপ্পা সভ্যতা প্রশ্ন || Indus Valley Civilization Question and Answers in Bengali PDF Download

প্রিয় পাঠকেরা,

               আজকে আপনাদের সঙ্গে সিন্ধু সভ্যতার প্রশ্নোত্তর PDF; টি শেয়ার করলাম। যেটিতে সিন্ধু সভ্যতার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে।। যা আগত বিভিন্ন পরীক্ষা যেমন:- WBCS, WB Police, KP, Railway Group D, NTPC, SSC, PSC Clerkship, ICDS, Bank, Fire Operators সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের ভীষণভাবে সাহায্য করবে।সুতরাং সময় অপচয় না করে নিচের দেওয়া লিংকে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন এবং নিজের প্রস্তুতির মাত্রা একধাপ এগিয়ে রাখুন।

সিন্ধু সভ্যতা প্রশ্ন ও উত্তর – হরপ্পা সভ্যতা প্রশ্ন

❐ সিন্ধু সভ্যতার লিখন পদ্ধতি ছিল-য়

উঃ চিত্রলিপি ও লোগো-সিলেবলীয় |

❐ মেগালিথ শব্দের অর্থ কি ?

উঃ বড় পাথরের খন্ড |

❐ চানহুদারো কত সালে আবিষ্কৃত হয়েছিল ?

উঃ ১৯৩১ সালে |

❐ সিন্ধু সভ্যতার দাইমাবাদ শহরটি কোন রাজ্যে অবস্থিত ?

উঃ মহারাষ্ট্র |

❐ সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগারের নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায় ?

উঃ মহেঞ্জোদারোতে |

❐ সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার করা হত না?

উঃ লোহা  |

❐ সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার লক্ষ্য করা যায়? 

উঃ ব্রোঞ্জ  |

❐ সিন্ধু সভ্যতার অধিবাসীরা কি দিয়ে বাড়ি নির্মাণ করত?

উঃ পোড়া ইট  |

❐ মহেঞ্জোদারো শব্দের অর্থ কি?

উঃ মৃতের স্তূপ  |

❐ সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল?

উঃ উন্নত নিকাশী ব্যবস্থা ও পরিকল্পিত নগর নির্মাণ |

❐ হরপ্পা সভ্যতার প্রধান দুটি নগরের নাম কি ?

উঃ হরপ্পা ও মহেঞ্জোদারো |

❐ রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?

উঃ কালিবঙ্গান  |

❐ হরপ্পা শব্দের অর্থ কি ?

উঃ পশুপতির খাদ্য |

❐ বাংলা ভাষায় ‘কালিবঙ্গান’ শব্দের অর্থ কি ?

উঃ কালো চুড়ি |

❐ মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?

উঃ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে |

❐ গ্রেট বাথ কোথায় অবস্থিত?

উঃ মহেঞ্জোদারো |

❐ সিন্ধু সভ্যতা অন্য কোন সভ্যতার সঙ্গে সম্পর্কিত ছিল?

উঃ মেসোপটেমিয়ান সভ্যতা |

❐ সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কি ছিল ?

উঃ কৃষিকাজ |

❐ সিন্ধু সভ্যতায় কোথায় পুরনো চুড়ির কারখানা পাওয়া গেছে ?

উঃ চানহুদারো |

❐ রোপার শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

উঃ শতদ্রু |

❐ সিন্ধু সভ্যতায় মানুষ কোন প্রাণীর ব্যবহার জানত না ?

উঃ ঘোড়া |

❐ হরপ্পা সভ্যতা কে কবে আবিষ্কার করেছিলেন ?

উঃ দয়ারাম সাহানি, ১৯২১ সালে  |

❐ মহেঞ্জোদারো কে কবে আবিষ্কার করেছিলেন ?

উঃ রাখলদাস বন্দ্যোপাধ্যায়, ১৯২২ সালে  |

❐ সিন্ধু সভ্যতার সর্বপ্রথম আবিষ্কৃত শহর কোনটি?

উঃ হরপ্পা  |

❐ হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?

উঃ রাভি |

❐ সিন্ধু সভ্যতা অন্য কোন সভ্যতার সঙ্গে সম্পর্কিত ছিল?

উঃ মেসোপটেমিয়ান সভ্যতা |

❐ সিন্ধু সভ্যতার কোথায় দাড়িওয়ালা পুরুষ মূর্তির খোঁজ পাওয়া গেছে ?

উঃ মহেঞ্জোদারো |

❐ সিন্ধু সভ্যতার কোথায় পশুপতির মূর্তি পাওয়া গেছে ?

উঃ মহেঞ্জোদারো |

 ❐ সিন্ধু সভ্যতার কোথায় নৃত্যরত মহিলা মূর্তি পাওয়া গিয়েছিল ?

উঃ মহেঞ্জোদারোতে |

❐ সিন্ধু সভ্যতার অগ্নিকুণ্ড বা অগ্নি পুজোর প্রমাণ কোথায় পাওয়া যায় ?

উঃ মূলত রাজস্থানের কালিবঙ্গান এবং গুজরাটের লোথালে |

❐ সিন্ধু সভ্যতার বন্দর নগরী কোনটি ?

উঃ লোথাল |

❐ সিন্ধু সভ্যতার বাণিজ্য কাদের সাথে ছিল?

উত্তর: মেসোপটেমিয়া (সুমেরীয়), ব্যাবিলন ও মিশর  |

❐ সিন্ধু সভ্যতার কোথায় ঘোড়ার হাড় পাওয়া গেছে ?

উঃ সুরকোটাদায়   |

❐ সিন্ধু সভ্যতাবাসীদের প্রধান জীবিকা ছিল- ?

উঃ কৃষি, পশুপালন ও ব্যবস-বাণিজ্য  |

❐ কোন সভ্যতায় প্রথম নিকাশি ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়? 

উঃ সিন্ধু সভ্যতা |

❐ হরপ্পা সভ্যতাকে কোন যুগের সভ্যতা বলা হয়?

উঃ ব্রোঞ্জ যুগ |

❐ সিন্ধু সভ্যতা একটি – ?

উঃ চালকোলিথিক সভ্যতা 

❐হরপ্পা ও মহেঞ্জোদাড়োতে যখন প্রত্নতাত্বিক খননকার্য চালানো হয়, তখন “আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া” – এর প্রধান ছিলেন – 

উঃ জন মার্শাল |

❐সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল ?

উঃ গম ও বার্লি |

❐ সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয় না ?

উঃ অগ্নিকান্ড  |


সিন্ধু সভ্যতার প্রশ্নোত্তর সম্পূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফে টি নিচে রয়েছে



File Details::

File Name:- সিন্ধু সভ্যতার প্রশ্নোত্তর PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 03
File size:- 454 KB


No comments:

Post a Comment

11