Sofol,
সুপ্রিয় বন্ধুরা,
ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপকূলরেখার দৈর্ঘ্য বা ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপকূল রেখা সমূহ ভারতের ভূগোলের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই আজকের পোস্টে ভারতের বিভিন্ন উপকূলরেখার দৈর্ঘ্য PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ৯টি উপকূলবর্তী রাজ্য ও ৪টি উপকূলবর্তী কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ১৩টি উপকূল রেখা এবং তাদের দৈর্ঘ্যের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে প্রশ্ন ও উত্তর গুলি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে পিডিএফটি ফাইলটি সংগ্রহ করে নিন।
ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য তালিকা
| উপকূল রেখা | দৈর্ঘ্য |
|---|---|
| ওড়িশা | ৪৭৬.৪ কিমি |
| কর্ণাটক | ২৮০ কিমি |
| পশ্চিমবঙ্গ | ১৫৭.৫ কিমি |
| গোয়া | ১০১ কিমি |
| গুজরাট | ১২১৪.৭ কিমি |
| অন্ধ্রপ্রদেশ | ৯৭৩.৭ কিমি |
| তামিলনাড়ু | ৯০৬.৯ কিমি |
| মহারাষ্ট্র | ৬৫২.৬ কিমি |
| কেরালা | ৫৬৯.৭ কিমি |
| আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ১৯৬২ কিমি |
| দমন ও দিউ | ৪২.৫ কিমি |
| মোট | ৭৫১৬.৬ কিমি |
| লাক্ষাদ্বীপ | ১৩২ কিমি |
| পুদুচেরি | ৪৭.৬ কিমি |
File Details::
File Name:- ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য তালিকা PDF
File Format:- PDF
No. of Pages:-01
File size:- 418 KB
■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
প্রশ্নঃ ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত ?
উত্তরঃ প্রায় ৭৫১৭ কিমি।
প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ?
উত্তরঃ গুজরাট।
প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে কম ?
উত্তরঃ গোয়া।
প্রশ্নঃ ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোনটি ?
উত্তরঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
প্রশ্নঃ ভারতের মূল ভূখণ্ডের কত কিমি এলাকাজুড়ে উপকূল রেখা বিস্তৃত ?
উত্তরঃ ৬১০০ কিমি।
প্রশ্নঃ ভারতের উপকূলরেখা যুক্ত রাজ্যের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৯টি।
প্রশ্ন: ভারতের কোন রাজ্যের উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ?
উত্তর: গুজরাট — ২,৩৪০.৬২ কিমি।
প্রশ্ন: ভারতের দ্বিতীয় দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যের?
উত্তর: তামিলনাড়ু — ১,০৬৮.৬৯ কিমি।
প্রশ্ন: ভারতের তৃতীয় দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যের?
উত্তর: অন্ধ্রপ্রদেশ — ১,০৫৩.০৭ কিমি।
প্রশ্ন: মহারাষ্ট্রের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ৮৭৭.৯৭ কিমি।
প্রশ্ন: পশ্চিমবঙ্গের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ৭২১.০২ কিমি।
প্রশ্ন: কেরলের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ৬০০.১৫ কিমি।
প্রশ্ন: ওড়িশার উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ৫৭৪.৭১ কিমি।
প্রশ্ন: কর্ণাটকের উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ৩৪৩.৩০ কিমি।
প্রশ্ন: গোয়ার উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ১৯৩.৯৫ কিমি।
প্রশ্ন: নতুন হিসাব অনুযায়ী ভারতের মোট উপকূলরেখার দৈর্ঘ্য কত?
উত্তর: ১১,০৯৮.৮১ কিমি।
প্রশ্ন: নতুন হিসাব অনুযায়ী ভারতের কোন রাজ্যের উপকূলরেখা ২,০০০ কিমির বেশি?
উত্তর: গুজরাট।
প্রশ্ন: নতুন হিসাব অনুযায়ী ১,০০০ কিমির বেশি উপকূলরেখা রয়েছে এমন রাজ্য কোনগুলি?
উত্তর: গুজরাট, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন: ভারতের কোন উপকূলবর্তী রাজ্যের উপকূলরেখা ২০০ কিমির কম?
উত্তর: গোয়া — ১৯৩.৯৫ কিমি।
প্রশ্ন: ২০২৫ সালের পুনর্মাপের পর কোন রাজ্যউপকূলরেখার দৈর্ঘ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।

No comments:
Post a Comment