Breaking





Showing posts with label ইতিহাস{HISTORY}. Show all posts
Showing posts with label ইতিহাস{HISTORY}. Show all posts

Wednesday, September 2, 2026

September 02, 2026

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF || Mughal Empire Questions and Answers PDF

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর PDF || মুঘল সাম্রাজ্য প্রশ্ন ও উত্তর || Mughal Empire Questions and Answers

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর PDF || মুঘল সাম্রাজ্য প্রশ্ন ও উত্তর || Mughal Empire Questions and Answers

সুপ্রিয় ছাত্রছাত্রী,

                 আজকের পোস্টে মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে মুঘল সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন ও উত্তর সুন্দর একটি পিডিএফ দেওয়া আছে। চাকরীর পরীক্ষায় ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে মুঘল সাম্রাজ্য থেকে প্রশ্ন আসতে পারে। তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে প্রশ্ন ও উত্তর গুলি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে পিডিএফটি ফাইলটি সংগ্রহ করে নিন।

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

1. প্রশ্ন: ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: বাবর।


2. প্রশ্ন: বাবর কোন যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন?

উত্তর: প্রথম পানিপথের যুদ্ধে (১৫২৬)।


3. প্রশ্ন: প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়?

উত্তর: ২১ এপ্রিল, ১৫২৬ খ্রিস্টাব্দ।


4. প্রশ্ন: বাবরের আত্মজীবনীর নাম কী?

উত্তর: বাবরনামা (তুজুক-ই-বাবরি)।


5. প্রশ্ন: বাবরনামা কোন ভাষায় লেখা?

উত্তর: তুর্কি (চাগতাই তুর্কি) ভাষায়।


6. প্রশ্ন: বাবরের মৃত্যুর পর কে মুঘল সম্রাট হন?

উত্তর: হুমায়ুন।


7. প্রশ্ন: হুমায়ুনকে চৌসার যুদ্ধে কে পরাজিত করেন?

উত্তর: শের শাহ সূরি।


8. প্রশ্ন: কানৌজের যুদ্ধ কবে হয়?

উত্তর: ১৫৪০ খ্রিস্টাব্দে।


9. প্রশ্ন: হুমায়ুন কত সালে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন?

উত্তর: ১৫৫৫ খ্রিস্টাব্দে।


10. প্রশ্ন: হুমায়ুনের সমাধি কোথায়?

উত্তর: দিল্লিতে।


11. প্রশ্ন: হুমায়ুনের সমাধি নির্মাণ করান কে?

উত্তর: হামিদা বানু বেগম।


12. প্রশ্ন: আকবর কত সালে সিংহাসনে বসেন?

উত্তর: ১৫৫৬ খ্রিস্টাব্দে।


13. প্রশ্ন: আকবরের সিংহাসনে আরোহণের সময় তাঁর বয়স কত ছিল?

উত্তর: প্রায় ১৩ বছর।


14. প্রশ্ন: আকবরের অভিভাবক কে ছিলেন?

উত্তর: বৈরাম খান।


15. প্রশ্ন: দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়?

উত্তর: ১৫৫৬ খ্রিস্টাব্দে।


16. প্রশ্ন: দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর কাকে পরাজিত করেন?

উত্তর: হেমুকে।


17. প্রশ্ন: আকবরের রাজস্ব ব্যবস্থার প্রধান সংস্কারক কে ছিলেন?

উত্তর: রাজা টোডরমল।


18. প্রশ্ন: আকবরের আমলে প্রবর্তিত দশসালা বন্দোবস্ত কী নামে পরিচিত?

উত্তর: জাবতি ব্যবস্থা।


19. প্রশ্ন: আকবরের ধর্মীয় নীতির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল?

উত্তর: সর্বধর্ম সমন্বয় ও সহিষ্ণুতা।

20. প্রশ্ন: আকবর ‘দীন-ই-ইলাহি’ কবে প্রবর্তন করেন?

উত্তর: ১৫৮২ খ্রিস্টাব্দে।


21. প্রশ্ন: আকবরের দরবারের বিখ্যাত নয়জন ব্যক্তিকে কী বলা হয়?

উত্তর: নবরত্ন


22. প্রশ্ন: আকবরের দরবারের বিখ্যাত সংগীতজ্ঞ কে ছিলেন?

উত্তর: তানসেন।


23. প্রশ্ন: আকবরের সমাধি কোথায়?

উত্তর: সিকান্দ্রায়, আগ্রায়।


24. প্রশ্ন: আকবরের সমাধি কে নির্মাণ শুরু করেন?

উত্তর: আকবর নিজে; পরে জাহাঙ্গীর তা সম্পূর্ণ করেন।


25. প্রশ্ন: আকবরের রাজধানী ফতেহপুর সিক্রি কেন বিখ্যাত?

উত্তর: আকবরের নির্মিত পরিকল্পিত রাজধানী হিসেবে।


26. প্রশ্ন: জাহাঙ্গীরের প্রকৃত নাম কী?

উত্তর: সেলিম।


27. প্রশ্ন: জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী?

উত্তর: তুজুক-ই-জাহাঙ্গিরি।


28. প্রশ্ন: জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের প্রকৃত নাম কী?

উত্তর: মেহেরুন্নিসা।


29. প্রশ্ন: জাহাঙ্গীরের আমলে ইংরেজ দূত হিসেবে কে ভারতে আসেন?

উত্তর: স্যার টমাস রো।


30. প্রশ্ন: শাহজাহানের প্রকৃত নাম কী?

উত্তর: খুররম।


31. প্রশ্ন: শাহজাহান কোন স্থাপত্যের জন্য সর্বাধিক বিখ্যাত?

উত্তর: তাজমহল।


32. প্রশ্ন: তাজমহল কে নির্মাণ করেন?

উত্তর: শাহজাহান।


33. প্রশ্ন: তাজমহল কার স্মৃতিতে নির্মিত?

উত্তর: মুমতাজ মহলের স্মৃতিতে।


34. প্রশ্ন: তাজমহল কোথায় অবস্থিত?

উত্তর: আগ্রায়, যমুনা নদীর তীরে।


35. প্রশ্ন: দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন?

উত্তর: শাহজাহান।


36. প্রশ্ন: শাহজাহান কোথায় ময়ূর সিংহাসন নির্মাণ করান?

উত্তর: দিল্লিতে।


37. প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন?

উত্তর: ঔরঙ্গজেব।


38. প্রশ্ন: ঔরঙ্গজেবের উপাধি কী ছিল?

উত্তর: আলমগীর।


39. প্রশ্ন: ঔরঙ্গজেব কত সালে সিংহাসনে বসেন?

উত্তর: ১৬৫৮ খ্রিস্টাব্দে।


40. প্রশ্ন: ঔরঙ্গজেব কত সালে জিজিয়া কর পুনরায় চালু করেন?

উত্তর: ১৬৭৯ খ্রিস্টাব্দে।


41. প্রশ্ন: ঔরঙ্গজেবের আমলে কোন শিখ গুরু মৃত্যুদণ্ডে দণ্ডিত হন?

উত্তর: গুরু তেগবাহাদুর।


42. প্রশ্ন: ঔরঙ্গজেবের সমাধি কোথায়?

উত্তর: খূলদাবাদ, মহারাষ্ট্রে।


43. প্রশ্ন: মুঘল আমলে ‘মনসবদারি ব্যবস্থা’ কে প্রবর্তন করেন?

উত্তর: আকবর।


44. প্রশ্ন: ‘মনসব’ শব্দের অর্থ কী?

উত্তর: পদ বা মর্যাদা।


45. প্রশ্ন: মুঘল আমলের সরকারি রাজভাষা কী ছিল?

উত্তর: ফারসি।


46. প্রশ্ন: ‘আইন-ই-আকবরি’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর আবুল ফজল।


47. প্রশ্ন: ‘আকবরনামা’ কে রচনা করেন?

উত্তর: আবুল ফজল।


48. প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন?

উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ (বাহাদুর শাহ জাফর)।


49. প্রশ্ন: ১৮৫৭ সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন?

উত্তর: বাহাদুর শাহ জাফর।


50. প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান কবে ঘটে?

উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে।


মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পিডিএফে আছে নিচে


File Details::

File Name:-  মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF

File Format:- PDF

File Language:- Bengali

No. of Pages:- 08

File size:- 698 KB


Click Here to Download


📌 আরও পড়ুন
সিন্ধু সভ্যতার প্রশ্নোত্তর PDF Download

Wednesday, August 19, 2026

August 19, 2026

বিভিন্ন রাজা ও তাদের মন্ত্রী তালিকা PDF || The King and the Minister

বিভিন্ন রাজার মন্ত্রীদের নাম তালিকা PDF || রাজা ও তাদের মন্ত্রী || ইতিহাসের রাজা ও তাদের মন্ত্রী ||   Raja o Mantri

বিভিন্ন রাজার মন্ত্রীদের নাম তালিকা PDF || রাজা ও তাদের মন্ত্রী || ইতিহাসের রাজা ও তাদের মন্ত্রী ||   Raja o Mantri

সুপ্রিয় ছাত্রছাত্রী,

            আজকের পোস্টে ভারতের ইতিহাসের রাজা ও তাদের মন্ত্রী নামের তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ঐতিহাসিক বিভিন্ন রাজা বা সুলতান ও তাদের মন্ত্রীর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। চাকরীর পরীক্ষায় ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিভিন্ন রাজার মন্ত্রী থেকে প্রশ্ন আসতে পারে। যেমন:- বীরসেন কার মন্ত্রী ছিলেন? আলেকজান্ডারের মন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রীর নাম কি? মুহম্মদ শাহের মন্ত্রীর নাম কি? ইত্যাদি। তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

রাজাদের মন্ত্রীদের নাম

রাজার নামমন্ত্রীর নাম
বৃহদ্রথপুষ্যমিত্র শুঙ্গ
হরিহরসায়নাচার্য
মুহম্মদ শাহমেহমুদ গাওয়ান
আলেকজান্ডারসেলুকাস
ঔরঙ্গজেবশায়েস্তা খাঁ
দ্বিতীয় চন্দ্রগুপ্তবীরসেন
বুক্কামাধব বিদারন্য
চন্দ্রগুপ্ত মৌর্যচানক্য
মহম্মদ আদিল শাহহিমু
নাগদশকশিশুনাগ
দেবপালদর্ভপানি
পেশোয়া মাধবরাওনানা ফরনবীশ

রাজা ও মন্ত্রী সম্পর্কিত প্রশ্নোত্তর


প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রীর নাম কি?
উত্তর:- বীরসেন

প্রশ্ন: আলেকজান্ডারের মন্ত্রীর নাম কি?
উত্তর:- সেলুকাস

প্রশ্ন: দেবপালের মন্ত্রীর নাম কি?
উত্তর:- দর্ভপানি

প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রীর নাম কি?
উত্তর:- চানক্য

প্রশ্ন: সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন?
উত্তর:- টোডরমল

প্রশ্ন: সম্রাট আকবরের সামরিক মন্ত্রী কে ছিলেন?
উত্তর:- রাজা মানসিংহ

প্রশ্ন: রাজা বোজের সভার বিখ্যাত পণ্ডিত কারা ছিলেন?
উত্তর:- ধন্বন্তরি, বেতালভট্ট, কালিদাস প্রমুখ

প্রশ্ন: শের শাহ সূরির প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর:- আবুল ফজল খান

প্রশ্ন: মুহম্মদ শাহের মন্ত্রীর নাম কি?
উত্তর:- মেহমুদ গাওয়ান

প্রশ্ন: ঔরঙ্গজেবের মন্ত্রীর নাম কি?
উত্তর:- শায়েস্তা খাঁ

প্রশ্ন: হরিহরের মন্ত্রীর নাম কি?
উত্তর:- সায়নাচার্য

প্রশ্ন: মহম্মদ আদিল শাহের মন্ত্রীর নাম কি?
উত্তর:- হিমু

প্রশ্ন: বৃহদ্রথের মন্ত্রীর নাম কি?
উত্তর:- পুষ্যমিত্র শুঙ্গ

প্রশ্ন: পেশোয়া মাধবরাও-এর মন্ত্রীর নাম কি?
উত্তর:- নানা ফরনবীশ

প্রশ্ন: বুক্কার মন্ত্রীর নাম কি?
উত্তর:- মাধব বিদারন্য

প্রশ্ন: নাগদশকের মন্ত্রীর নাম কি?
উত্তর:- শিশুনাগ

প্রশ্ন: সম্রাট অশোকের প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর:- রাধাগুপ্ত

প্রশ্ন: হর্ষবর্ধনের সভা-পণ্ডিত ও মন্ত্রী কে ছিলেন?
উত্তর:- বানভট্ট

প্রশ্ন: সম্রাট বিক্রমাদিত্যের নবরত্নদের মধ্যে প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর:- আমাত্য (মন্ত্রী) ছিলেন বারাহমিহির

প্রশ্ন: রাজা কৃষ্ণদেবরায়ের প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর:- তেনালি রামন (তেনালি রামকৃষ্ণ)

প্রশ্ন: সম্রাট আকবরের প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর:- বীরবল (আসল নাম মহেশ দাস)

প্রশ্ন: শিবাজির প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- মোরােশ্বর পিংলে

প্রশ্ন: চোল রাজবংশের রাজা রাজরাজ চোলের প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর: রাজারাজান

প্রশ্ন: সম্রাট সমুদ্রগুপ্তের সভার প্রধান কবি কে ছিলেন?
উত্তর:- হরিষেণ

প্রশ্ন: রাজা কনিষ্কের সভার বিখ্যাত চিকিৎসক কে ছিলেন?
উত্তর:- নাগার্জুন


মন্ত্রীদের তালিকাটি পিডিএফে আছে নিচে

File Details::

File Name:-  বিভিন্ন রাজা ও তাদের মন্ত্রী তালিকা PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 01
File size:- 385 KB


Saturday, August 15, 2026

August 15, 2026

ভারতীয় জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা তালিকা PDF || Important events and years of the national movement

ভারতীয় জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা সম্পূর্ণ তালিকা PDF ||বিভিন্ন জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা || বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও সাল || movement Important events and years

ভারতীয় জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা সম্পূর্ণ তালিকা PDF ||বিভিন্ন জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা || বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও সাল ||

SOFOL,

নমস্কার বন্ধুরা,

       আজকের পোস্টে ভারতীয় জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা সম্পূর্ণ তালিকা PDF, টি শেয়ার করলাম। যেটির মধ্যে ১৮৫৭ থেকে ১৯৪৭ পর্যন্ত ভারতীয় জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, আইন, আন্দোলন, চুক্তি ও রাজনৈতিক প্রতিষ্ঠানের এর সমস্ত কিছু সুন্দরভাবে আলোচনা করা আছে। সুতরাং সময় অপচয় না করে পোস্টটি ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য নীচ থেকে ভারতের বিভিন্ন জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ভারতের বিভিন্ন জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা তালিকা

সাল গুরুত্বপূর্ণ ঘটনা
১৮৫৭ সিপাহী বিদ্রোহ / মহাবিদ্রোহ
১৮৫৮ ভারত শাসন আইন; কোম্পানি শাসনের অবসান, ব্রিটিশ ক্রাউন-এর শাসন শুরু
১৮৬১ ভারতীয় পরিষদ আইন
১৮৬৭ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা
১৮৭৫আর্য সমাজ প্রতিষ্ঠা; আলিগড় আন্দোলনের বিকাশ
১৮৭৬ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা (সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু)
১৮৭৮ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট; অস্ত্র আইন
১৮৮৩ ইলবার্ট বিল বিতর্ক
১৮৮৫ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা; প্রথম অধিবেশন বোম্বাইয়ে, সভাপতি W.C. Bonnerjee 
১৮৮৬ কংগ্রেসের কলকাতা অধিবেশন; সভাপতি দাদাভাই নওরোজি
১৮৮৭মাদ্রাজ অধিবেশন; প্রথম মুসলিম কংগ্রেস সভাপতি বদরুদ্দিন তায়াবজি
১৮৮৮ এলাহাবাদ অধিবেশন; প্রথম ইংরেজ সভাপতি জর্জ ইউল
১৮৯২ ভারতীয় পরিষদ আইন
১৮৯৬ কলকাতা কংগ্রেস অধিবেশনে ‘বন্দে মাতরম্’ প্রথমবার গাওয়া হয়
১৯০৩ বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা
১৯০৫ বঙ্গভঙ্গ; স্বদেশি ও বয়কট আন্দোলনের সূচনা
১৯০৬ ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা; কলকাতা কংগ্রেসে স্বরাজ, স্বদেশি, বয়কট ও জাতীয় শিক্ষার প্রস্তাব
১৯০৭ সুরাট বিভাজন—নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন
১৯০৮ ক্ষুদিরাম বসুর গ্রেপ্তার ও পরবর্তীতে ফাঁসি; আলিপুর বোমা মামলা
১৯০৯ মর্লে-মিন্টো সংস্কার / ভারতীয় পরিষদ আইন ১৯০৯; পৃথক নির্বাচকমণ্ডলী
১৯১১বঙ্গভঙ্গ রদ; ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা
১৯১৩ গদর আন্দোলনের সূচনা
১৯১৫মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন
১৯১৬ লখনউ চুক্তি; কংগ্রেসের নরমপন্থী-চরমপন্থী পুনর্মিলন; হোম রুল আন্দোলন
১৯১৭ চম্পারণ সত্যাগ্রহ; অ্যানি বেসান্ত কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি
১৯১৮আহমেদাবাদ মিল ধর্মঘট; খেড়া সত্যাগ্রহ
১৯১৯ রাওলাট আইন; জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড; খিলাফত আন্দোলনের সূচনা
১৯২০ অসহযোগ আন্দোলন শুরু; কংগ্রেসের নাগপুর অধিবেশন
১৯২১ অসহযোগ আন্দোলনের ব্যাপক বিস্তার
১৯২২ চৌরি-চৌরা ঘটনা; গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন
১৯২৩ স্বরাজ্য দল প্রতিষ্ঠা—চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু
১৯২৫ কাকোরি ষড়যন্ত্র/ট্রেন ডাকাতি; সরোজিনী নাইডু কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি
১৯২৭ সাইমন কমিশন নিয়োগ; কংগ্রেস কমিশন বয়কটের সিদ্ধান্ত
১৯২৮ সাইমন কমিশন ভারতে আসে; লালা লাজপত রায়ের উপর লাঠিচার্জ; নেহরু রিপোর্ট
১৯২৯ লাহোর কংগ্রেস; পূর্ণ স্বরাজকে লক্ষ্য হিসেবে গ্রহণ; জওহরলাল নেহরু সভাপতি
১৯৩০দাণ্ডি অভিযান/লবণ সত্যাগ্রহ; আইন অমান্য আন্দোলন শুরু
১৯৩০ প্রথম গোলটেবিল বৈঠক
১৯৩১ গান্ধী-আরউইন চুক্তি; দ্বিতীয় গোলটেবিল বৈঠক; করাচি কংগ্রেসে মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক কর্মসূচি
১৯৩২ তৃতীয় গোলটেবিল বৈঠক; পুনা চুক্তি
১৯৩৪ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা; আইন অমান্য আন্দোলনের সমাপ্তি
১৯৩৫ভারত শাসন আইন ১৯৩৫
১৯৩৭প্রাদেশিক নির্বাচন; বিভিন্ন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন
১৯৩৯ ত্রিপুরী কংগ্রেস; সুভাষচন্দ্র বসুর কংগ্রেস সভাপতির পদত্যাগ; দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু
১৯৪০ আগস্ট প্রস্তাব; ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু
১৯৪২ ক্রিপস মিশন; ভারত ছাড়ো আন্দোলন—‘করো বা মরো’
১৯৪৩সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা
১৯৪৪ আজাদ হিন্দ বাহিনীর সামরিক অভিযান; ইম্ফল-কোহিমা অভিযান
১৯৪৫ আইএনএ বিচার; সিমলা সম্মেলন
১৯৪৬ ক্যাবিনেট মিশন; অন্তর্বর্তী সরকার; রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ; গণপরিষদের প্রথম বৈঠক
১৯৪৭ মাউন্টব্যাটেন পরিকল্পনা; ভারতীয় স্বাধীনতা আইন; ১৫ আগস্ট ভারত স্বাধীন


পরীক্ষায়আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন

⭐ ১৮৫৭ — মহাবিদ্রোহ

⭐ ১৯০৫ — স্বদেশি ও বয়কট আন্দোলন

⭐ ১৯১৭ — চম্পারণ সত্যাগ্রহ

⭐ ১৯১৮ — খেড়া সত্যাগ্রহ

⭐ ১৯১৮ — আহমেদাবাদ মিল আন্দোলন

⭐ ১৯১৯ — রাওলাট বিরোধী আন্দোলন

⭐ ১৯২০–২২ — অসহযোগ আন্দোলন

⭐ ১৯৩০–৩৪ — আইন অমান্য আন্দোলন

⭐ ১৯৪২ — ভারত ছাড়ো আন্দোলন

⭐ ১৯৪২–৪৫ — আজাদ হিন্দ আন্দোলন

 গুরুত্বপূর্ণ কংগ্রেস অধিবেশন

⭐ ১৮৮৫, বোম্বাই — প্রথম অধিবেশন; W.C. Bonnerjee

⭐ ১৯০৬, কলকাতা — স্বরাজ, স্বদেশি, বয়কট ও জাতীয় শিক্ষার প্রস্তাব

⭐ ১৯০৭, সুরাট — কংগ্রেস বিভাজন

⭐ ১৯১৬, লখনউ — লখনউ চুক্তি

⭐ ১৯১৭, কলকাতা — অ্যানি বেসান্ত; প্রথম মহিলা সভাপতি

⭐ ১৯২০, নাগপুর — অসহযোগ আন্দোলনের সাংগঠনিক অনুমোদন

⭐ ১৯২৪, বেলগাঁও — গান্ধীজির সভাপতিত্বে একমাত্র কংগ্রেস অধিবেশন

⭐ ১৯২৫, কানপুর — সরোজিনী নাইডু; প্রথম ভারতীয় মহিলা সভাপতি

⭐ ১৯২৯, লাহোর — পূর্ণ স্বরাজ

⭐ ১৯৩১, করাচি — মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক কর্মসূচি

⭐ ১৯৩৭, ফৈজপুর — প্রথম গ্রামীণ কংগ্রেস অধিবেশন

⭐ ১৯৩৯, ত্রিপুরী — সুভাষচন্দ্র বসু ও কংগ্রেসের সংকট

⭐ ১৯৪৬, মেরঠ — স্বাধীনতার আগে শেষ কংগ্রেস অধিবেশনগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ অধিবেশন। 


File Details::

File Name:- ভারতীয় জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা তালিকা PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 04
File size:- 649 KB


Friday, August 14, 2026

August 14, 2026

ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা PDF || Indian Cities and Their Founders

বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা PDF ||ভারতের শহরের প্রতিষ্ঠাতা সমূহের তালিকা ||  Founder of Famous Cities

বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা PDF ||ভারতের শহরের প্রতিষ্ঠাতা সমূহের তালিকা ||  Founder of Famous Cities

Sofol,
Hello Friends,

           আজ বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিখ্যাত কিছু শহরের প্রতিষ্ঠাতাদের নামের তালিকা দেওয়া হয়েছে। জিকে এবং ইতিহাসের অংশ হিসাবে পরীক্ষায় এই অংশ থেকে বারংবার প্রশ্ন  আসে। যেমন:- কলকাতা শহরের প্রতিষ্ঠাতা কে? আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন? দেরাদুনকে প্রতিষ্ঠা করেছিলেন? ফৈজাবাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? ঝাঁসি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইত্যাদি। তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা


শহর প্রতিষ্ঠাতা রাজ্য
মুম্বাই রাজা ভিমদেব মহারাষ্ট্র
দৌলতাবাদ মহম্মদ বিন তুঘলক মহারাষ্ট্র
পুনে শাহাজি ভোসলে মহারাষ্ট্র
হায়দ্রাবাদ কুলি কুতুব শাহ তেলেঙ্গানা
কলকাতা জব চার্নক পশ্চিমবঙ্গ
দিল্লী আনঙ্গপাল তোমার দিল্লী
তুঘলকাবাদ গিয়াসউদ্দিন তুঘলক দিল্লী
নতুন দিল্লী এডউইন লুটিয়েনস (ডিজাইনার) দিল্লী
শাহজাহানবাদ শাহজাহান দিল্লী
বিজাপুর ইউসুফ আদিল শাহ কর্ণাটক
ব্যাঙ্গালর কেম্পে গৌরা কর্ণাটক
হাম্পি হরিহর ও বুক্কা কর্ণাটক
অমৃতসর গুরু রাম দাস পাঞ্জাব
ফিরোজপুর ফিরোজ শাহ তুঘলক পাঞ্জাব
ভোপাল রাজা ভোজ মধ্যপ্রদেশ
ইন্দোর রাও নন্দলাল চৌধুরী মধ্যপ্রদেশ
চণ্ডিগড় লে করবুসিয়ার চণ্ডিগড়
পাটনা উদয়ীন বিহার
আহমেদাবাদ সুলতান আহমেদ শাহ গুজরাট
উদয়পুর দ্বিতীয় উদয় সিংহ রাজস্থান
জয়পুর দ্বিতীয় জয় সিং রাজস্থান
আজমীর রাজা অজয়পাল চৌহান রাজস্থান
যোধপুর রাও যোধা রাজস্থান
কুম্ভলগড় রানা কুম্ভ রাজস্থান
এলাহাবাদ আকবর উত্তরপ্রদেশ
গাজিয়াবাদ উজির গাজী উদ্দিন উত্তরপ্রদেশ
আগ্রা সিকান্দার লোদি উত্তরপ্রদেশ
ফতেপুর সিক্রি আকবর উত্তরপ্রদেশ
ফৈজাবাজ আলী বর্দি খান উত্তরপ্রদেশ
মুরাদাবাদ রুস্তম খান উত্তরপ্রদেশ
লখনউ আসাফ-উদ-দৌলা উত্তরপ্রদেশ
দেরাদুন গুরু রাম রায় উত্তরাখন্ড
পুরী গং চোলা ওড়িশা
মাদ্রাজ (চেন্নাই) ফ্রান্সিস ডে ও অ্যান্ড্রু কোগান তামিলনাড়ু
মহাবলীপুরম নরসিংহবর্মন তামিলনাড়ু
রায়পুর ব্রহ্মদেও রায় ছত্তিশগড়
ঝাঁসি রাজা অর্চা উত্তরপ্রদেশ
ভুবনেশ্বর ওটো কনিগসবার্গার ওড়িশা
হিশার ফিরোজশাহ তুঘলক হরিয়ানা
রায়পুর ব্রাহ্মদেও রায় ছত্রিশগড়
জম্মু জাম্বু লোচন জম্মু ও কাশ্মীর
শ্রীনগর দ্বিতীয় প্রবরসেন (মতান্তরে অশোক) জম্মু ও কাশ্মীর
টাটানগর জামসেটজি টাটা ঝাড়খন্ড
নালন্দা প্রথম কুমারগুপ্ত বিহার
পাটনা (পাটলিপুত্র) উদয়ীন/উদয়ভদ্র বিহার

শহরের প্রতিষ্ঠাতাদের তালিকাটি পিডিএফে আছে

প্রশ্নঃ দিল্লি শহরের প্রতিষ্ঠাতা কে?
উঃ রাজা অনঙ্গপাল তোমর |

প্রশ্নঃদেরাদুনকে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ গুরু রাম রায় |

প্রশ্নঃফৈজাবাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ আলী বর্দি খান |

প্রশ্নঃঝাঁসি কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ রাজা অর্চা |

প্রশ্নঃ জয়পুর শহর কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ মহারাজা সাওয়াই জয় সিংহ দ্বিতীয় |

প্রশ্নঃ কলকাতা শহরের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে ধরা হয়?
উঃ জব চর্ণক |

প্রশ্নঃ হায়দ্রাবাদ শহর কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ মুহাম্মদ কুলি কুতুব শাহ |

প্রশ্নঃ আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন?
উঃ সিকন্দর লোদী |

প্রশ্নঃ আলাহাবাদ (প্রয়াগরাজ) কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ আকবর |

প্রশ্নঃ চণ্ডীগড় শহরের নকশা কে তৈরি করেছিলেন?
উঃ লে করবুজিয়ে (Le Corbusier) |

প্রশ্নঃ মুম্বাই (বোম্বে) শহরের গঠন কাদের মাধ্যমে শুরু হয়?
উঃ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি |

প্রশ্নঃ বেঙ্গালুরু (Bangalore) কে প্রতিষ্ঠা করেন?
উঃ কেম্পে গৌড়া প্রথম |

প্রশ্নঃ পাটনা শহর কে পুনর্গঠন করেন?
উঃ শের শাহ সুরি  |

প্রশ্নঃ ফতেহপুর সিক্রি কে নির্মাণ করেন?
উঃ সম্রাট আকবর |

প্রশ্নঃ মাইসোর শহরের বিকাশ কার আমলে হয়েছিল?
উঃ টিপু সুলতান |

প্রশ্নঃ লখনউ শহরের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে ধরা হয়?
উঃ নবাব আসফ-উদ-দৌলা |

প্রশ্নঃ পুরী শহর কে উন্নয়ন করেন?
উঃ চোড়গঙ্গ দেব |

প্রশ্নঃ পুদুচেরি শহরের আধুনিক রূপ কে দেন?
উঃ ফরাসিরা (French colonists) |

প্রশ্নঃ ভোপাল শহর কে প্রতিষ্ঠা করেন?
উঃ দোস্ত মোহাম্মদ খান |

প্রশ্নঃ গয়া শহর কে বিকশিত করেন?
উঃ মহারাজা রামনারায়ণ সিং |

প্রশ্নঃ উদয়পুর শহরের প্রতিষ্ঠাতা কে?
উঃ মহারানা উদয় সিংহ |

প্রশ্নঃ আমৃতসর শহর কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ 

প্রশ্নঃ আহমেদাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে?
উঃ সুলতান আহমদ শাহ |


File Details::

File Name:-  ভারতের বিভিন্ন শহরের প্রতিষ্ঠাতা তালিকা PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 03
File size:- 443 KB


Tuesday, August 11, 2026

August 11, 2026

প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ নগর ও তাদের অবস্থান তালিকা PDF || Important cities of ancient India PDF

প্রাচীন ভারতের বিভিন্ন নগর ও তাদের অবস্থান, বর্তমান অবস্থান তালিকা PDF || প্রাচীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ নগর ও বর্তমান অবস্থান || Important cities of ancient India

প্রাচীন ভারতের বিভিন্ন নগর ও তাদের অবস্থান, বর্তমান অবস্থান তালিকা PDF || প্রাচীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ নগর ও বর্তমান অবস্থান || Important cities of ancient India

নমস্কার বন্ধুরা,

              আজ প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ নগর ও তাদের অবস্থান তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ নগর ও তাদের অবস্থান উল্লেখ করা হয়েছে। প্রাচীন ইতিহাসের অংশ হিসাবে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে।তাই আর দেরী না করেতালিকা টি পড়ে নিন এবং প্রয়োজনে  নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন ।


প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ নগর ও তাদের বর্তমান অবস্থান

প্রাচীন নগর  বর্তমান অবস্থানবিশেষ পরিচিতি
হরপ্পা  পাঞ্জাব, পাকিস্তান সিন্ধু সভ্যতার প্রধান নগর
মহেঞ্জোদাড়ো সিন্ধু, পাকিস্তান সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ নগর 
ধোলাভিরা গুজরাট
সিন্ধু সভ্যতার প্রধান নগর
লোথাল গুজরাট প্রাচীন বন্দরনগর
কালীবঙ্গান রাজস্থান  সিন্ধু সভ্যতার নগর
 রাখিগড়ি  হরিয়ানা বৃহৎ হরপ্পীয় নগর
পাটলিপুত্র বিহার মগধের রাজধানী
রাজগৃহ  বিহার মগধের প্রাচীন রাজধানী 
বৈশালী বিহার লিচ্ছবি ও বৌদ্ধ ইতিহাসে গুরুত্বপূর্ণ
চম্পা বিহার অঙ্গের রাজধানী
কৌশাম্বী  উত্তরপ্রদেশ বৎসের রাজধানী
বারাণসী/কাশী  উত্তরপ্রদেশ  কাশী মহাজনপদের কেন্দ্র
 শ্রাবস্তী উত্তরপ্রদেশ কোশলের গুরুত্বপূর্ণ নগর
অযোধ্যা উত্তরপ্রদেশ কোশল রাজ্যের গুরুত্বপূর্ণ নগর
মথুরা উত্তরপ্রদেশ শূরসেনের রাজধানী
ইন্দ্রপ্রস্থদিল্লি মহাভারতীয় ঐতিহ্যে পাণ্ডবদের রাজধানী
উজ্জয়িনী  মধ্যপ্রদেশ অবন্তির গুরুত্বপূর্ণ রাজধানী
বিদিশা মধ্যপ্রদেশ প্রাচীন বাণিজ্যকেন্দ্র
তক্ষশিলাপাঞ্জাব, পাকিস্তান শিক্ষা ও বাণিজ্যের বিখ্যাত কেন্দ্র
পুষ্কলাবতী খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান গান্ধারের প্রাচীন নগর
মদুরাই তামিলনাড়ুপ্রাচীন পাণ্ড্য রাজ্যের কেন্দ্র
কাঞ্চীপুরম তামিলনাড়ু  প্রাচীন শিক্ষাকেন্দ্র ও গুরুত্বপূর্ণ নগর
পুহার/কাবেরীপট্টিনম তামিলনাড়ু  চোলদের গুরুত্বপূর্ণ বন্দর
তাম্রলিপ্ত পশ্চিমবঙ্গ প্রাচীন গুরুত্বপূর্ণ বন্দর
পুণ্ড্রনগর  বাংলাদেশ প্রাচীন পুণ্ড্রবর্ধনের কেন্দ্র
কর্ণসুবর্ণ পশ্চিমবঙ্গ গৌড়ের গুরুত্বপূর্ণ প্রাচীন নগর
তোষালী ওড়িশা কলিঙ্গের গুরুত্বপূর্ণ নগর
অমরাবতী অন্ধ্রপ্রদেশ সাতবাহন যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র
প্রতিষ্ঠান/পৈঠান মহারাষ্ট্র সাতবাহনদের রাজধানী
নাসিক মহারাষ্ট্র সাতবাহন ও বৌদ্ধ ইতিহাসে গুরুত্বপূর্ণ
সোপারা  মহারাষ্ট্র প্রাচীন বন্দর
ভরুকচ্ছ/ভরুচ  গুজরাট গুরুত্বপূর্ণ প্রাচীন বন্দর
দ্বারকা গুজরাট প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক নগর
শ্রীরঙ্গম তামিলনাড়ু প্রাচীন ধর্মীয় কেন্দ্র 
নাগার্জুনকোণ্ড অন্ধ্রপ্রদেশ বৌদ্ধ সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র
নালন্দা বিহার বিখ্যাত প্রাচীন মহাবিহার ও শিক্ষাকেন্দ্র
বিক্রমশীলা বিহার পাল যুগের বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র
অঙ্গ বিহার প্রাচীন মহাজনপদ; রাজধানী চম্পা
গিরিনগর/গিরনার  গুজরাট প্রাচীন সৌরাষ্ট্র অঞ্চলের কেন্দ্র 
মুঙ্গের বিহার প্রাচীন অঙ্গ-মগধ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান


তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে |

File Details:

File Name:- প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ নগর ও তাদের অবস্থান তালিকা PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 03
File Size:- 447 KB


11