Breaking





Wednesday, June 17, 2026

জব কার্ড ফর্ম PDF Download || জব কার্ড ফর্ম ফিলাপ পদ্ধতি || West Bengal Job Card Application Form 2026

নতুন জব কার্ড ফর্ম PDF Download || West Bengal Job Card Application Form 2026 Download

নতুন জব কার্ড ফর্ম PDF Download || West Bengal Job Card Application Form 2026 Download

নমস্কার বন্ধুরা,

           আজকে আপনাদের সঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGS)-এর অধীনে গ্রামীণ দরিদ্র পরিবারগুলিকে দেওয়া একটি সরকারি নথি হলো জব কার্ড। এই কার্ডের মাধ্যমে একটি আর্থিক বছরে একটি গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের একশো দিনের মজুরি-ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন কারণে অনেকের জব কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যায়। এই পরিস্থিতিতে জন কল্যাণ শিবির-এর মাধ্যমে নতুন জব কার্ডের আবেদন এবং ডিলিট বা নিষ্ক্রিয় জব কার্ড আপনাদের জন্য ফর্ম টি তুলে ধরলাম । তাই এই পোস্টে পশ্চিমবঙ্গ নতুন জব কার্ড আবেদন ফর্ম PDF-এর ডাউনলোড লিঙ্ক শেয়ার করলাম৷

যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চান বা পুরনো জব কার্ড পুনরায় সক্রিয় করতে চান, তারা নিচের লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নির্ধারিত জন কল্যাণ শিবির বা সংশ্লিষ্ট অফিসে জমা দিন |


জব কার্ড ফর্ম ফিলাপ পদ্ধতি


জব কার্ড এর সুবিধা

✧ MGNREGA প্রকল্পের আওতায় কাজ পাওয়ার সুযোগ

✧ সরকারি কর্মসংস্থান প্রকল্পে অংশগ্রহণের সুবিধা

✧ পরিবারের কর্মরত সদস্যদের তথ্য সংরক্ষণ

✧ সরকারি মজুরি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্তি

✧ গ্রামীণ উন্নয়নমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণের সুযোগ


জব কার্ড এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

নিচের শর্তগুলি পূরণ করলে আবেদন করা যাবে—

✧ আবেদনকারীকে গ্রামীণ এলাকার বাসিন্দা হতে হবে।

✧ আবেদনকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।

✧ পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য আবেদন করতে পারবেন।

✧ যব কার্ডটি ডিলিট হয়ে গেছে। তাহলেও আবেদন করতে পারবেন।

✧ কাজ করার ইচ্ছুক হতে হবে।

✧ পরিবারের কোন জব কার্ড নেই

✧ আবেদন করতে কী কী নথি লাগবে?


জব কার্ড এর জন্য আবেদন করার সময় সাধারণত নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হতে পারে--

✧ আধার কার্ড

✧ ভোটার কার্ড

✧ পাসপোর্ট সাইজ ছবি (জয়েন হলে স্বামী -স্ত্রীর ছবি )

✧ রেশন কার্ড

✧ মোবাইল নম্বর

✧ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ

✧ কাস্ট সার্টিফিকেট (যদি থাকে )


জব কার্ড আবেদন পদ্ধতি

✧ নিচে দেওয়া Job Card Application Form PDF ডাউনলোড করুন।

✧ ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।

✧ প্রয়োজনীয় নথির ফটোকপি সংযুক্ত করুন।

✧ আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দিন অথবা শিবিরে জমা করুন।

✧ যাচাইয়ের পর Job Card ইস্যু করা হবে।


West Bengal Job Card Application Form 2026

জব কার্ড ফর্ম PDF

👉 Click Here to Download

No comments:

Post a Comment

11