Breaking





Thursday, July 9, 2026

Ayushman Card Status Check 2026 || আয়ুষ্মান ভারত স্ট্যাটাস চেক

আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক 2026 | West Bengal Ayushman Bharat Card Status Check Online

আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক 2026 | West Bengal Ayushman Bharat Card Status Check Online

প্রিয় পাঠকেরা,

              আজ পশ্চিমবঙ্গে এবার কেন্দ্রের Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) কার্যকর হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে প্রকল্প নিয়ে আগ্রহ বেড়েছে। ইতিমধ্যেই রাজ্যের বহু পরিবার এই প্রকল্পের আওতায় আয়ুষ্মান ভারত কার্ড তৈরির জন্য আবেদন করেছেন। আবেদন করার পর স্বাভাবিকভাবেই অনেকেই জানতে চান তাদের আবেদনটি অনুমোদিত হয়েছে কি না বা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে।

আজকের এই পোস্টে আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক করার ডিরেক্ট লিঙ্ক, অনলাইনে স্ট্যাটাস দেখার সম্পূর্ণ পদ্ধতি এবং প্রয়োজনীয় তথ্য ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। ফলে আপনারা বাড়িতে বসেই খুব সহজে নিজেদের Ayushman Card Status চেক করতে পারবেন একটি সম্পূর্ণ গাইড।


বিষয়:-

✦Ayushman Bharat Card কী?
✦Ayushman Bharat Card-এর প্রধান সুবিধা
✦প্রয়োজনীয় ডকুমেন্ট
✦WB Ayushman Bharat Card Status Check 2026 করার ধাপ
✦Ayushman Bharat Card Download করার নিয়ম
✦Ayushman Bharat Hospital List কীভাবে দেখবেন?
✦গুরুত্বপূর্ণ পরামর্শ


বিষয় তথ্য
প্রকল্পের নাম আয়ুষ্মান ভারত — প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)
পরিচালনাকারী দপ্তর ন্যাশনাল হেলথ অথরিটি (National Health Authority)
প্রধান সুবিধা পরিবার পিছু বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা চিকিৎসার স্থান সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল
অফিসিয়াল ওয়েবসাইট beneficiary.nha.gov.in


✦ Ayushman Bharat Card কী?

আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Card) হলো কেন্দ্রীয় সরকারের একটি ডিজিটাল স্বাস্থ্য কার্ড, যার মাধ্যমে দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি দেশের সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল থেকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার (Cashless Treatment) সুবিধা পান।


✦ Ayushman Bharat Card-এর প্রধান সুবিধা

✪ বছরে পরিবার প্রতি সর্বোচ্চ ₹5,00,000 পর্যন্ত স্বাস্থ্যবিমা সুবিধা।
✪ অনুমোদিত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা।
✪ ভারতের বিভিন্ন রাজ্যে ব্যবহারযোগ্য।
✪ ডিজিটাল ও প্রিন্ট— উভয় ধরনের কার্ড ব্যবহার করা যায়।
✪ বড় অপারেশন ও বিভিন্ন বিশেষায়িত চিকিৎসার সুবিধা।
✪ অনলাইনেই কার্ড ডাউনলোড করার সুযোগ।

✦ প্রয়োজনীয় ডকুমেন্ট

ডকুমেন্ট কেন প্রয়োজন
Aadhaar Card:- পরিচয় যাচাই
Aadhaar Link Mobile Number:- OTP যাচাই
Ration Card / Family Details:- পরিবারের তথ্য যাচাই
Address Proof:- ঠিকানা যাচাই
Passport Size Photo:- কার্ড তৈরির জন্য
অন্যান্য প্রয়োজনীয় নথি:- প্রয়োজন অনুযায়ী


✦ আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক করার পদ্ধতি

আয়ুষ্মান ভারত (PM-JAY) কার্ডের স্ট্যাটাস  চেক  নিচের ধাপগুলো অনুসরণ করুন—

✪ প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল Beneficiary Portal (beneficiary.nha.gov.in) ভিজিট করুন।
✪ Login as সেকশনে Beneficiary অপশনটি নির্বাচন করুন।
✪ স্ক্রিনে প্রদর্শিত Captcha কোডটি সঠিকভাবে লিখে আপনার মোবাইল নম্বর প্রদান করুন এবং VERIFY বাটনে ক্লিক করুন।
✪ মোবাইলে প্রাপ্ত ৬ সংখ্যার OTP লিখে LOGIN বাটনে ক্লিক করুন।
✪ লগইন করার পর একটি নতুন ড্যাশবোর্ড খুলবে।
✪ এবার Scheme অপশনে PMJAY নির্বাচন করুন।
✪ State অপশনে West Bengal নির্বাচন করুন।
✪ Sub Scheme অপশনে PMJAY নির্বাচন করুন।
✪ এরপর আপনার District নির্বাচন করুন।
✪ Search By অপশনে Ration Card Number, Family ID অথবা Aadhaar Number যে কোনো একটি অপশন নির্বাচন করুন।
✪ নির্বাচিত অপশন অনুযায়ী প্রয়োজনীয় নম্বরটি লিখুন।
✪ পুনরায় স্ক্রিনে প্রদর্শিত Captcha কোডটি সঠিকভাবে পূরণ করুন।
✪ সবশেষে Search বাটনে ক্লিক করুন।

✦ Ayushman Bharat Card Download 

যদি আপনার আবেদন অনুমোদিত হয়ে থাকে তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করুন—

✪ অফিসিয়াল পোর্টালে Beneficiary Login করুন।
✪ Beneficiary Dashboard খুলুন।
✪ নিজের নাম নির্বাচন করুন।
✪ Download Card অপশনে ক্লিক করুন।
✪ PDF ফাইল মোবাইল বা কম্পিউটারে সংরক্ষণ করুন।
✪ প্রয়োজন হলে প্রিন্ট করে ব্যবহার করুন।

✦ Ayushman Bharat Hospital List কীভাবে দেখবেন?

✪ চিকিৎসার আগে কোন হাসপাতালে এই কার্ড গ্রহণ করা হয় তা দেখে নেওয়া উচিত।
✪ অফিসিয়াল পোর্টালে Hospital Search অপশন ব্যবহার করুন।
✪ রাজ্য, জেলা ও হাসপাতালের ধরন নির্বাচন করুন।
✪ অনুমোদিত হাসপাতালের সম্পূর্ণ তালিকা দেখতে পারবেন।
✪ সরকারি ও বেসরকারি— উভয় ধরনের হাসপাতালের তথ্য পাওয়া যাবে।

✦ আয়ুষ্মান ভারত স্ট্যাটাস চেক লিঙ্ক

✪ আপনাদের সুবিধার জন্য নিচে আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস চেক করার অফিসিয়াল Direct Link দেওয়া হলো। নিচের লিঙ্কে ক্লিক করে মোবাইল নম্বর ও OTP-এর মাধ্যমে লগইন করলে খুব সহজেই আপনার আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন বা বর্তমান স্ট্যাটাস অনলাইনে দেখে নিতে পারবেন।


আয়ুষ্মান ভারত স্ট্যাটাস চেক 

Ayushman Card Status Check Link

👉 Click Here

No comments:

Post a Comment

11