Breaking





Thursday, June 25, 2026

পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পের স্ট্যাটাস চেক || Samarth Portal Status Check Process

সরকারি ভাতা ও পেনশন প্রকল্পের স্ট্যাটাস চেক করার নতুন সুবিধা || Samarth Portal Status Check Process || West Bengal Govt Scheme Status Check 2026

সরকারি ভাতা ও পেনশন প্রকল্পের স্ট্যাটাস চেক করার নতুন সুবিধা

পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পের স্ট্যাটাস চেক || Samarth Portal Status Check Process

নমস্কার বন্ধুরা,

           আজকে আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের জন্য ‘একটি অত্যন্ত বড় ও খুশির খবর সামনে এসেছে‘। রাজ্যে চলমান সমস্ত ধরণের সামাজিক সুরক্ষা ভাতা এবং জনকল্যাণমূলক পেনশন প্রকল্পের বর্তমান স্থিতি Status ও পেমেন্ট ট্র্যাক করার জন্য একটি সম্পূর্ণ নতুন ও সমন্বিত পোর্টাল চালু করা হয়েছে, যার নাম “SAMARTH” (সমর্থ পোর্টাল)|


এই পোর্টালের মাধ্যমে শুধুমাত্র আধার নম্বর, মোবাইল নম্বর অথবা Beneficiary ID ব্যবহার করে খুব সহজেই জানতে পারবেন—

✦আবেদন অনুমোদিত হয়েছে কিনা।

✦বর্তমানে আবেদন কোন পর্যায়ে রয়েছে।

✦ভাতার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা।

✦পেমেন্টের বর্তমান স্ট্যাটাস।


 তাই এখন আর অফিসে বারবার যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই কয়েক মিনিটে সমস্ত তথ্য দেখে নিতে পারবেন।


Samarth Portal কী?

SAMARTH (samarth.wb.gov.in) হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি One Umbrella Social Security Portal। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও পেনশন প্রকল্পের আবেদন, অনুমোদন এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য এক জায়গায় পাওয়া যায়।


কোন কোন প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাবে?


SAMARTH Portal-এর মাধ্যমে নিম্নলিখিত প্রকল্পগুলির স্ট্যাটাস দেখা যাবে—

✦বার্ধক্য ভাতা

✦বিধবা ভাতা

✦মানবিক (প্রতিবন্ধী ভাতা)

✦তপশিলি বন্ধু (SC)

✦জয় জোহর (ST)

✦পুরোহিত ভাতা

✦কৃষক বার্ধক্য ভাতা

✦মৎস্যজীবী বার্ধক্য ভাতা

✦বস্ত্রশিল্প পেনশন

✦লোকপ্রসার প্রকল্প (LPP)

✦MSME Pension

✦Legacy Old Age Pension for ST


সরকারি প্রকল্পের স্ট্যাটাস চেক করার পদ্ধতি 


❏ নিচের ধাপগুলি অনুসরণ করে খুব সহজেই আবেদন স্ট্যাটাস দেখতে পারবেন—

ধাপ ১:- প্রথমে SAMARTH Portal-এ প্রবেশ করুন।

ধাপ ২:- Track Applicant Status অপশনে ক্লিক করুন।

ধাপ ৩:-Scheme অপশন থেকে আপনার প্রকল্পটি নির্বাচন করুন।

ধাপ ৪:- Search Using অপশনে Beneficiary ID, Mobile Number অথবা Aadhaar Number-এর মধ্যে যেকোনো একটি নির্বাচন করুন।

ধাপ ৫:-সংশ্লিষ্ট নম্বরটি লিখে ক্যাপচা পূরণ করুন।

ধাপ ৬:- সবশেষে Search বাটনে ক্লিক করুন।

এরপরই আপনার আবেদন এবং পেমেন্ট স্ট্যাটাস স্ক্রিনে দেখতে পাবেন


পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পের স্ট্যাটাস চেক

WB Govt Scheme Status Check

👉 WB Govt Scheme Status Check Online

No comments:

Post a Comment

11