Breaking





Friday, May 22, 2026

DBT Link Check Online 2026 || Aadhaar Bank Link Status || ডিবিটি লিঙ্ক

DBT Link  Check 2026 || ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস  চেক ও লিঙ্ক করার পদ্ধতি || 

DBT Link  Check 2026 || ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস  চেক ও লিঙ্ক করার পদ্ধতি ||

প্রিয় পাঠকেরা,

              অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি যেকোনো সামাজিক প্রকল্পের টাকা পেতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link থাকা বাধ্যতামূলক।  DBT Link না থাকলে সরকারি প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী Suvendu Adhikari জানিয়ে দিয়েছেন, রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে পাঠানো হবে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে অনলাইনে মোবাইল ফোনের সাহায্যে চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link রয়েছে কিনা। যদি DBT Link না থাকে, তাহলে বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে DBT Link কিভাবে করবেন, তা বিস্তারিত জেনেনিন।

DBT Link  Check 2026

DBT Link কী?

DBT Link কীভাবে চেক করবেন ?

DBT Link না থাকলে কীভাবে লিংক করবেন ?


DBT Link কী?

DBT বা Direct Benefit Transfer হল এমন একটি ব্যবস্থা, যেখানে সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি আপনার আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং DBT Mapping ঠিকভাবে যুক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ।

DBT Link কীভাবে চেক করবেন?

নিচে DBT Link Status চেক করার দুটি অফিসিয়াল পদ্ধতি দেওয়া হলো। বর্তমানে অনেকেই একসাথে স্ট্যাটাস চেক করার কারণে কোনো কোনো সময় একটি পোর্টাল সাময়িকভাবে স্লো বা ডাউন থাকতে পারে। সেক্ষেত্রে অন্য পোর্টাল ব্যবহার করে খুব সহজেই DBT Link Status যাচাই করতে পারবেন।

DBT Link Status চেক করার দুটি অফিসিয়াল পোর্টাল―
UIDAI Portal-এর মাধ্যমে DBT Link Status Check
NPCI Portal-এর মাধ্যমে DBT Link Status Check

UIDAI Portal-এর মাধ্যমে DBT Link Status Check―

UIDAI-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে খুব সহজেই আধারের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট DBT-এর জন্য লিংক রয়েছে, সেটির স্ট্যাটাস অনলাইনে চেক করা যায়। DBT Link Status Check করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন―
Step 1: প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in⁠-এ ভিজিট করুন।
Step 2: এরপর Login অপশনে ক্লিক করুন এবং নিজের আধার নম্বর ও Captcha পূরণ করে OTP-এর মাধ্যমে লগইন করুন।
Step 3: লগইন করার পর “Bank Seeding Status” অপশনে ক্লিক করুন।
Step 4: এখন আপনার আধারের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট DBT-তে লিঙ্ক রয়েছে তা দেখতে পারবেন।

যদি দেখায়—
Active — DBT Link সক্রিয় রয়েছে
Inactive — DBT Link সক্রিয় নয় অথবা লিঙ্ক করা নেই


NPCI DBT Link Check



DBT Link কিভাবে করবেন?

NPCI Portal-এর মাধ্যমে DBT Link―
PCI-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে খুব সহজেই অনলাইনে Aadhaar Seeding ও DBT Link করা যায়। নিচে ধাপে ধাপে সম্পূর্ণ পদ্ধতি আলোচনা করা হলো―
Step 1: প্রথমে NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইট npci.org.in⁠-এ ভিজিট করুন। 
Step 2: হোমপেজ থেকে “Customer” সেকশনে যান এবং Bharat Aadhaar Seeding Enabler (BASE) অপশন নির্বাচন করুন।
Step 3: পরবর্তী পেজে “Aadhaar Seeding/Deseeding” লেখাটির উপরে ক্লিক করুন।
Step 4: এখন DBT Link করার অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে। প্রথমে নিজের ১২ সংখ্যার আধার কার্ড নম্বর লিখুন, এরপর Request For Aadhaar অপশন থেকে “Seeding” সিলেক্ট করুন, যে ব্যাঙ্কে DBT Link করতে চান, সেটি ব্যাঙ্ক লিস্ট থেকে নির্বাচন করুন। 
Step 5: এরপর Seeding Type থেকে নিজের প্রয়োজন অনুযায়ী অপশন নির্বাচন করুন― Fresh Seeding (নতুন করে DBT Link করার জন্য)/ Movement – Same bank with another account (একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে পরিবর্তনের জন্য)/ Movement – from one bank to other bank (এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে DBT Link পরিবর্তনের জন্য)। 
Step 6: এখন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখুন এবং নিচের বক্সে টিক মার্ক করে Captcha Code পূরণ করুন। এরপর “Submit” অপশনে ক্লিক করুন।
Step 7: পরবর্তী পেজে দেওয়া T&C (Terms & Conditions) ভালোভাবে পড়ে নিচে থাকা “Agree and Continue” অপশনে ক্লিক করুন।
Step 8: এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে “Confirm” অপশনে ক্লিক করুন।
Step 9: কিছুক্ষণ অপেক্ষা করুন। সফলভাবে আবেদন সম্পন্ন হলে স্ক্রিনে “Aadhaar Seeding/Deseeding Status – SUCCESS” লেখা দেখতে পাবেন। Status SUCCESS দেখালেই আপনার DBT Link প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।


নতুন পোর্টালের মাধ্যমে DBT Link করুন―

UMANG Portal-এর মাধ্যমেও খুব সহজে অনলাইনে Aadhaar Seeding ও DBT Link করা যায়। নিচের ধাপগুলি অনুসরণ করে DBT Link করতে পারবেন―
Step 1: প্রথমে web.umang.gov.in ওয়েবসাইটে ভিজিট করুন। 
Step 2: তারপর মোবাইল নম্বরের মাধ্যমে Login বা Register করুন।
Step 3: এরপর সার্চ বক্সে “Aadhaar Seeding” লিখে সার্চ করুন।
Step 4: এখন Aadhaar Seeding/Deseeding অপশন নির্বাচন করুন।
Step 5: নিজের আধার নম্বর, ব্যাঙ্কের নাম এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে পূরণ করুন।
Step 6: এরপর OTP ভেরিফিকেশন সম্পূর্ণ করে আবেদনটি Submit করুন।
Step 7: সফলভাবে আবেদন সম্পন্ন হলে স্ক্রিনে Confirmation Message দেখতে পাবেন। কিছু সময় পরে আপনার DBT Link Active হয়ে যাবে।

UMANG DBT Link Check


বর্তমানে প্রচুর সংখ্যক মানুষ DBT Link Status  চেক করার কারণে পোর্টালের সার্ভার অনেক সময় স্লো কাজ করছে। তাই বারবার সমস্যা হলে রাত ১২টার পর অথবা ভোরের দিকে দেখুন |

 
⏩ Also Check:
⚫ যুব শক্তি প্রকল্প 2026 আবেদন | | যোগ্যতা, ডকুমেন্ট ও আবেদন পদ্ধতি

No comments:

Post a Comment

11