Breaking





Wednesday, July 22, 2026

বাল গঙ্গাধর তিলক সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF || Bal Gangadhar Tilak Questions and Answers PDF

বাল গঙ্গাধর তিলক সম্পর্কিত ১০০+ প্রশ্ন ও উত্তর PDF ||  Bal Gangadhar Tilak

বাল গঙ্গাধর তিলক সম্পর্কিত ১০০+ প্রশ্ন ও উত্তর PDF ||  Bal Gangadhar Tilak

সুপ্রিয় বন্ধুরা,

               আজকের পোস্টে বাল গঙ্গাধর তিলক সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF শেয়ার করলাম। এই পিডিএফটিতে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন প্রবল জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক ও আইনজীবী। তিনি "লোকমান্য" নামে পরিচিত ছিলেন। তাঁর বিখ্যাত ঘোষণা, "স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব", আজও ভারতীয়দের অনুপ্রাণিত করে, বাল গঙ্গাধর তিলক সম্পর্কে ১০০টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো, যা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত সহায়ক হবে। তাই আর দেরী না করে প্রশ্ন উত্তর গুলি পড়ে নিন এবং প্রয়োজনে  নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন ।

বাল গঙ্গাধর তিলক || Bal Gangadhar Tilak


১. বাল গঙ্গাধর তিলকের জন্ম কবে?

উত্তর: ২৩ জুলাই ১৮৫৬।


২. বাল গঙ্গাধর তিলকের জন্মস্থান কোথায়?

উত্তর: রত্নগিরি, মহারাষ্ট্র।


৩. বাল গঙ্গাধর তিলকের পুরো নাম কী?

উত্তর: কেশব গঙ্গাধর তিলক।


৪. তাঁর পিতার নাম কী?

উত্তর: গঙ্গাধর রামচন্দ্র তিলক।


৫. তাঁর মাতার নাম কী?

উত্তর: পার্বতীবাই তিলক।


৬. তিনি কোন আন্দোলনের প্রধান নেতা ছিলেন?

উত্তর: চরমপন্থী জাতীয়তাবাদী আন্দোলন।


৭. তাঁকে কী নামে ডাকা হতো?

উত্তর: লোকমান্য তিলক।


৮. "লোকমান্য" শব্দের অর্থ কী?

উত্তর: জনগণের দ্বারা স্বীকৃত নেতা।


৯. তিলক কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন?

উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস।


১০. লাল-বাল-পাল ত্রয়ীর 'বাল' কে ছিলেন?

উত্তর: বাল গঙ্গাধর তিলক।


১১. লাল-বাল-পাল কারা?

উত্তর: লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও বিপিনচন্দ্র পাল।


১২. তিলকের বিখ্যাত উক্তি কী?

উত্তর: স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা নিয়েই ছাড়ব।


১৩. তিনি কোন ভাষায় সংবাদপত্র প্রকাশ করতেন?

উত্তর: মারাঠি ও ইংরেজি।


১৪. মারাঠি সংবাদপত্রের নাম কী?

উত্তর: কেশরী।


১৫. ইংরেজি সংবাদপত্রের নাম কী?

উত্তর: দ্য মহারাট্টা (The Mahratta)।


১৬.কেশরী পত্রিকা কবে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৮১ সালে।


১৭. দ্য মহারাট্টা কবে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৮১ সালে।


১৮. তিলক কোন উৎসবকে জাতীয় চেতনার মাধ্যম করেছিলেন?

উত্তর: গণেশ উৎসব।


১৯.শিবাজী উৎসব চালু করেন কে?

উত্তর: বাল গঙ্গাধর তিলক।


২০.তিলকের মৃত্যু কবে?

উত্তর: ১ আগস্ট ১৯২০।


২১.বাল গঙ্গাধর তিলকের মৃত্যু কোথায় হয়?

উত্তর: বোম্বে (বর্তমান মুম্বাই), মহারাষ্ট্র।


২২. তিলক কোন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?

উত্তর: ডেকান এডুকেশন সোসাইটি (Deccan Education Society)।


২৩. ডেকান এডুকেশন সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৮৪ সালে।


২৪. তিলক কোন কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর: ফার্গুসন কলেজ, পুনে।


২৫. ফার্গুসন কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮৮৫ সালে।


২৬. তিলক কবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন?

উত্তর: ১৮৯০ সালে।


২৭. কংগ্রেসের কোন ধারার প্রধান নেতা ছিলেন তিলক?

উত্তর: চরমপন্থী (Extremist) ধারার।


২৮.১৯০৭ সালের কংগ্রেস বিভক্তি কোথায় হয়?

উত্তর: সুরাট অধিবেশনে।


২৯. সুরাট বিভাজনে তিলক কোন পক্ষের নেতা ছিলেন?

উত্তর: চরমপন্থী পক্ষের।


৩০. তিলকের বিরুদ্ধে প্রথম রাষ্ট্রদ্রোহের মামলা কত সালে হয়?

উত্তর: ১৮৯৭ সালে।


৩১.দ্বিতীয় রাষ্ট্রদ্রোহের মামলায় তিলক কত সালে দণ্ডিত হন?

উত্তর: ১৯০৮ সালে।


৩২.১৯০৮ সালে তাঁকে কোথায় নির্বাসনে পাঠানো হয়?

উত্তর: মান্দালয় কারাগার, বার্মা (বর্তমান মিয়ানমার)।


৩৩. তিলক কত বছরের কারাদণ্ড পান?

উত্তর: ৬ বছরের।


৩৪. মান্দালয় কারাগারে তিনি কোন বিখ্যাত গ্রন্থ রচনা করেন?

উত্তর: গীতা রহস্য।


৩৫. গীতা রহস্য গ্রন্থের মূল বিষয় কী?

উত্তর: কর্মযোগের দর্শন।


৩৬. তিলক কারাগার থেকে কবে মুক্তি পান?

উত্তর: ১৯১৪ সালে।


৩৭. তিলক কোন আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন?

উত্তর: হোম রুল আন্দোলন।


৩৮. তিলক কত সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন?

উত্তর: ১৯১৬ সালে।


৩৯. হোম রুল আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?

উত্তর: ভারতের জন্য স্বশাসন (Home Rule) অর্জন।


৪০. তিলকের সঙ্গে হোম রুল আন্দোলনের আরেক প্রধান নেত্রী কে ছিলেন?

উত্তর: অ্যানি বেসান্ত


⬇️ বাল গঙ্গাধর তিলক সম্পর্কিত ১০০+ প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে নিচে।

File Details::

File Name:-  বাল গঙ্গাধর তিলক সম্পর্কিত ১০০+ প্রশ্ন ও উত্তর PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 10
File size:- 750 kb



No comments:

Post a Comment

11