Breaking





Thursday, June 25, 2026

ICDS সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || ICDS Related Questions in Bengali PDF

ICDS সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর PDF || পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ || ICDS Related Questions in Bengali PDF

ICDS সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর PDF || পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ || ICDS Related Questions in Bengali PDF

সুপ্রিয় বন্ধুরা,

        আজকের পোস্টে ICDS সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF শেয়ার করলাম। এই পিডিএফটিতে ICDS সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে, যা ICDS সুপারভাইজর, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত সহায়ক হবে। তাই আর দেরী না করে প্রশ্ন উত্তর গুলি পড়ে নিন এবং প্রয়োজনে  নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন ।


আইসিডিএস জিকে প্রশ্ন উত্তর

∎ICDS কথাটির পুরো নাম কী? 

উত্তরঃ- Integrated Child Development Services (ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস)।


∎ICDS কি?

উত্তরঃ- ICDS (Integrated Child Development Services) বা সমন্বিত শিশু বিকাশ সেবা হলো ভারত সরকারের উত্তরঃ- একটি অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কর্মসূচি। এটি ১৯৭৫ সালের ২রা অক্টোবর শিশুদের পুষ্টি, স্বাস্থ্য এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে চালু করা হয়।


∎আইসিডিএস প্রকল্প কবে চালু হয়?

উত্তরঃ- ১৯৭৫ সালের ২ অক্টোবর ভারতে প্রথম চালু হয়।


∎ভারতে আইসিডিএস প্রকল্প কে চালু করেন?

উত্তরঃ- ভারতে ১৯৭৫ সালের ২রা অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবা বা আইসিডিএস প্রকল্প চালু করেন।


∎ICDS প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত ?

উত্তরঃ- ০ থেকে ৬ বছর |


∎পশ্চিমবঙ্গে প্রথম কোথায় ICDS প্রকল্প চালু হয়?

উত্তরঃ- পশ্চিমবঙ্গে ১৯৭৫ সালে সর্বপ্রথম দুটি স্থানে (ICDS) (সমন্বিত শিশু বিকাশ পরিষেবা) প্রকল্প চালু করা হয়েছিল। জায়গা দুটি হলো 

১. পুরুলিয়ার মানবাজার (Manbazar)

২. কলকাতার খিদিরপুর (Khiddirpur)


∎ভারতের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কে ?

উত্তরঃ- ভারতের বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হলেন অন্নপূর্ণা দেবী।


∎SNP-এর পুরো নাম কি?

উত্তরঃ-Special Nutrition Programme


∎ICDS –এ SNP কোন দপ্তরের সুপারিশে চালু হয়?

উত্তরঃ-ভারতীয় সমাজ কল্যান দপ্তরের |


∎শ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী কে?

উত্তরঃ- পশ্চিমবঙ্গের বর্তমান নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী হলেন মালতী রাভা রায়।


∎আইসিডিএস এর ছয়টি পরিষেবা কি কি?

উত্তরঃ- আইসিডিএস এর ছয়টি প্রধান পরিষেবাগুলো হলো—

✧পরিপূরক পুষ্টি (Supplementary Nutrition)

✧প্রাক-প্রাথমিক শিক্ষা (Pre-School Education)

✧টিকাকরণ (Immunization)

✧স্বাস্থ্য পরীক্ষা (Health Check-up)

✧রেফারেল পরিষেবা (Referral Services)

✧পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা (Nutrition & Health Education)


∎আইসিডিএস কী জাতীয় প্রকল্প?

উত্তরঃ- আইসিডিএস হল একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প।


∎পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে?

উত্তরঃ-CDPO 


∎মিড ডে মিল প্রথম কোন রাজ্যে চালু হয়?

উত্তরঃ- তামিলনাড়ু।


∎মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়?

উত্তরঃ- ১৯৯৫ সালের ১৫ই আগস্ট।


∎রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য ২০১৭ সালে পশ্চিমবঙ্গকে জন পরিষেবা পুরষ্কারে সম্মানিত করে?

উত্তরঃ- কন্যাশ্রী|


∎অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান কর্মীকে কি বলা হয়?

উত্তরঃ- একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধান কর্মীকে অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) বলা হয়।

∎CDS এর সুবিধাভোগী কারা?

উত্তরঃ- ICDS এর প্রধান সুবিধাভোগী হলেন- ০-৬ বছর বয়সী শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মা।

∎কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ICDS প্রকল্প চালু হয়?

উত্তরঃ- ICDS (Integrated Child Development Services) প্রকল্পটি ২ অক্টোবর ১৯৭৫ সালে ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৪–১৯৭৯) চলাকালীন চালু হয়।


∎আইসিডিএস প্রকল্পের সুবিধাভোগী শিশুদের বয়সসীমা কত?

উত্তরঃ- ৬ বছর বয়স পর্যন্ত।


∎মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি?

উত্তরঃ- ল্যাক্টোজ |

∎পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়?

উত্তরঃ-পশ্চিমবঙ্গে মিড ডে মিল আনুষ্ঠানিকভাবে ২০০৩ সালে চালু হয়।


∎UNICEF-এর পূর্ণরূপ কি?

উত্তরঃ- United Nations Children's Emergency Fund.


∎মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন কী ?

উত্তরঃ- যৌনকর্মী |


∎শিশু সাথী প্রকল্প হল-?

উত্তরঃ-শিশুর হৃদরোগের চিকিৎসা |


∎শিশুদিবস পালিত হয় কোন তারিখে?

উত্তরঃ-১৪ই নভেম্বর |


∎থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে?

উত্তরঃ-৮ই মে |


⬇️ আইসিডিএস সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে নিচে।


File Details::


File Name:-  ICDS Related Questions in Bengali PDF

File Format:- PDF

File Language:- Bengali

No. of Pages:- 03

File size:- 458 kb

Click Here to Download


No comments:

Post a Comment

11