Breaking





Wednesday, June 24, 2026

পুষ্টি বিজ্ঞান প্রশ্ন উত্তর বই PDF || Nutrition Question Answers Bengali Book

পুষ্টি বিজ্ঞান প্রশ্ন উত্তর বই PDF || উচ্চতর খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বই PDF || Nutrition Question

পুষ্টি বিজ্ঞান প্রশ্ন উত্তর বই PDF || উচ্চতর খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বই PDF || Nutrition Question

নমস্কার বন্ধুরা,

         আজকের পোস্টে পুষ্টি বিজ্ঞান প্রশ্ন উত্তর বই PDFটি শেয়ার করলাম।এই পিডিএফটিতে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত গুরুত্বপূর্ণ অধ্যায় গুলি খুব সুন্দর করে বাংলা ভাষায় দেওয়া হয়েছে। যারা ICDS ও অঙ্গনওয়ারী পরীক্ষা দেবেন তাদের জন্য এই বইটি খুবই উপযোগী হবে। কারণ,পুষ্টি বিজ্ঞান থেকে আসা যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই বই থেকেই। তাই আর দেরী না করে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন ।


পুষ্টি বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF


যে যে অধ্যায় গুলি এই বইয়ে রয়েছে ::


❏ খাদ্য রসায়ন 

জল, শর্করা যৌগ, প্রোটিন, তেল ও চর্বি জাতীয় যৌগ, ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট


❏ পুষ্টিবিজ্ঞান 

পুষ্টিদ্রব্য, খাদ্যের প্রকারভেদ, পুষ্টি দ্রব্য বিশ্লেষণ, অপুষ্ঠি, খাদ্যের জীবন রসায়ন, পুষ্টি লেবেল


❏ খাদ্যের বিষ-বিষয়ক বিজ্ঞান 

খাদ্যবাহিত রোগBusiness & Productivity Software


❏ খাদ্যের মান ও প্রবিধান


❏ খাদ্যে জীবানু বিষক্রিয়া


❏ খাদ্য প্রযুক্তি


কিছু প্রশ্ন উত্তর নমুনা


প্রশ্নঃ পুষ্টি কি?

উত্তরঃ খাদ্য উপাদান গ্রহণ করে শক্তি প্রাপ্তির পদ্ধতি কে পুষ্টি বলা হয়।


প্রশ্নঃ সালোকসংশ্লেষের সময় উৎপন্ন হাইড্রোজেন এর উৎস কি?

উত্তরঃ পরিবেশের জল


প্রশ্নঃ উদ্ভিদ গোষ্ঠী তে প্রয়োজনীয় ধাতব মৌল( পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ইত্যাদি) গুলোর উৎস কি?

উত্তরঃ মাটি কিংবা জলে মিশ্রিত বিভিন্ন খনিজ লবণ |


প্রশ্নঃ যে পদ্ধতিতে দুটি ভিন্ন প্রকারের জীব পরস্পরের উপর নির্ভর করে পুষ্টি সাধন করে তাকে কি বলে?

উত্তরঃ মিথোজীবী পুষ্টি(Symbiotic Nutrition) |


প্রশ্নঃ কোন জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1 থাকে?

উত্তরঃ কার্বোহাইড্রেট |


প্রশ্নঃ একটি  সপুষ্পক পরিপূর্ণ পরজীবী উদ্ভিদের নাম কি?

উত্তরঃ রাফ্লেশিয়া |


প্রশ্নঃ পাকস্থলীর অর্ধজীন ও অর্ধপাচ‍্য খাদ্যবস্তুকে কি বলা হয়ে থাকে?

উত্তরঃ কাইম |


প্রশ্নঃ মানুষের পুষ্টি পর্যায় সাধারণত কয়টি?

উত্তরঃ পাঁচটি |


প্রশ্নঃ মানবদেহের কোথা থেকে পিত্তরস নিঃসৃত হয়? 

উত্তরঃ যকৃৎ থেকে |


প্রশ্নঃ লাইকেন একপ্রকার কি জাতীয় উদ্ভিদের উদাহরণ ?

উত্তরঃ মিথোজীবী উদ্ভিদ |


প্রশ্নঃ পাকস্থলীর যে কোষ থেকে HCL নির্গত হয় তার নাম কি ?

উত্তরঃ অ্যাক্সন্টিক কোষ |


প্রশ্নঃ মানবদেহের কোন স্থানে অরনিথিন চক্র সম্পন্ন হয় ?

উত্তরঃ যকৃত |


প্রশ্নঃ পরিপাককৃত খাদ্য বস্তু শোসনের প্রধান অঙ্গ টির নাম কি ?

উত্তরঃ ভিলাই |


প্রশ্নঃ অ্যাগারিকাস একটি কোন জাতীয় উদ্ভিদ এর উদাহরণ ?

উত্তরঃ মৃতজীবী উদ্ভিদের |


প্রশ্নঃ পেনিসিলিয়াম একটি কোন জাতীয় উদ্ভিদ এর উদাহরণ ?

উত্তরঃ পূর্ণ মৃতজীবী |


প্রশ্নঃ মানবদেহে কিসের অভাবে রক্তাল্পতা রোগের সৃষ্টি হয় ?

উত্তরঃ লোহার অভাবে |


প্রশ্নঃ মানুষের দেহের কোন পাচকরসটিতে কোনো নীল লিটমাস কাগজ ডোবালে লাল হয়ে যাবে ?

উত্তরঃ পাকস্থলীর রস |


প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?

উত্তরঃ ভিটামিন ডি। |


প্রশ্নঃ শক্তির বিভিন্ন আকার কি কি? 

উত্তরঃ রাসায়নিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি ইত্যাদি |


প্রশ্নঃ জীবে প্রয়োজনীয় শক্তির আকার কি? 

উত্তরঃ জীব কেবলমাত্র রাসায়নিক শক্তি ও আলোক শক্তি গ্রহণ করতে পারে |


প্রশ্নঃ বিশ্বের সমস্ত শক্তির উৎস কি? 

উত্তরঃ সূর্য |


প্রশ্নঃ সবুজ উদ্ভিদের পাতা/ কান্ড সবুজ হওয়ার কারণ কি? 

উত্তরঃ ক্লোরোফিল এর উপস্থিতি।


প্রশ্নঃ ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের কোন কলায় থাকে? 

উত্তরঃ মেসোফিল কলা |


পুষ্টি বিজ্ঞান বইটি পিডিএফে রয়েছে নিচে লিংক


File Details::


File Name:- পুষ্টি বিজ্ঞান প্রশ্ন উত্তর বই PDF

File Format:- PDF

File Language:- Bengali

No. of Pages:- 183

File size:- 5 MB


Click Here to Download


No comments:

Post a Comment

11