নমস্কার বন্ধুরা,
আজকের প্রতিবেদনে ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করছি, যেটিতে প্রাচীন ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন-উত্তর রয়েছে। সরকারী চাকরীর পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য খুবই উপযোগী এই পিডিএফটি| WBCS, WBP, PSC, SSC-পরীক্ষার প্রস্তুতিতে অগ্রগণ্য ভুমিকা পালন করবে এটি। সুতরাং সময় নষ্ট না করে নীচের দেওয়া লিংকে ক্লিক করে সম্পূর্ণ ফ্রীতে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর
০১.প্রশ্ন: ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তর: সিন্ধু সভ্যতা।
০২.প্রশ্ন: সিন্ধু সভ্যতা কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল?
উত্তর: সিন্ধু নদ।
০৩.প্রশ্ন: হরপ্পা কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তানের পাঞ্জাবে।
০৪.প্রশ্ন: মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তানের সিন্ধ প্রদেশে।
০৫.প্রশ্ন: হরপ্পা আবিষ্কার করেন কে?
উত্তর: দয়ারাম সাহনি।
০৬.প্রশ্ন: মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে?
উত্তর: রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
০৭.প্রশ্ন: সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি?
উত্তর: লোথাল।
০৮.প্রশ্ন: সিন্ধু সভ্যতার লিপি কেমন?
উত্তর: অপাঠোদ্ধারিত।
০৯.প্রশ্ন: সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কী ছিল?
উত্তর: কৃষি।
১০.প্রশ্ন: সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে?
উত্তর: মহেঞ্জোদারো।
১১.প্রশ্ন: আর্যদের প্রধান ধর্মগ্রন্থ কী?
উত্তর: ঋগ্বেদ।
১২.প্রশ্ন: প্রাচীনতম বেদ কোনটি?
উত্তর: ঋগ্বেদ।
১৩.প্রশ্ন: মোট বেদের সংখ্যা কত?
উত্তর: ৪টি।
১৪.প্রশ্ন: সামবেদ মূলত কী নিয়ে রচিত?
উত্তর: সঙ্গীত।
১৫.প্রশ্ন: যজুর্বেদ কীসের সঙ্গে সম্পর্কিত?
উত্তর: যজ্ঞ।
১৬.প্রশ্ন: অথর্ববেদে কী রয়েছে?
উত্তর: মন্ত্র ও চিকিৎসা সংক্রান্ত বিষয়।
১৭.প্রশ্ন: আর্যদের ভাষা কী ছিল?
উত্তর: সংস্কৃত।
১৮.প্রশ্ন: আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করে?
উত্তর: সপ্তসিন্ধু অঞ্চলে।
১৯.প্রশ্ন: বর্ণব্যবস্থা কয়টি?
উত্তর: ৪টি।
২০.প্রশ্ন: মহাভারতের রচয়িতা কে?
উত্তর: ব্যাসদেব।
২১.প্রশ্ন: রামায়ণের রচয়িতা কে?
উত্তর: বাল্মীকি।
২২.প্রশ্ন: জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মহাবীর।
২৩.প্রশ্ন: মহাবীর ছিলেন কততম তীর্থঙ্কর?
উত্তর: ২৪তম।
২৪.প্রশ্ন: বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গৌতম বুদ্ধ।
২৫.প্রশ্ন: গৌতম বুদ্ধের জন্ম কোথায়?
উত্তর: লুম্বিনী।
২৬.প্রশ্ন: গৌতম বুদ্ধের পিতার নাম কী?
উত্তর: শুদ্ধোধন।
২৭.প্রশ্ন: গৌতম বুদ্ধের মাতার নাম কী?
উত্তর: মায়াদেবী।
২৮.প্রশ্ন: বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেন?
উত্তর: বোধগয়া।
২৯.প্রশ্ন: বুদ্ধের প্রথম ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়?
উত্তর: সারনাথ।
৩০.প্রশ্ন: বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় হয়?
উত্তর: কুশীনগর।
৩৭.প্রশ্ন: বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ কী?
উত্তর: ত্রিপিটক।
৩২.প্রশ্ন: জৈন ধর্মের পবিত্র গ্রন্থ কী?
উত্তর: আগম।
৩৩.প্রশ্ন: মগধের প্রথম বিখ্যাত রাজা কে?
উত্তর: বিম্বিসার।
৩৪.প্রশ্ন: বিম্বিসার কোন বংশের ছিলেন?
উত্তর: হর্যঙ্ক বংশ।
৩৫.প্রশ্ন: অজাতশত্রু কার পুত্র ছিলেন?
উত্তর: বিম্বিসার।
৩৬.প্রশ্ন: নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মহাপদ্ম নন্দ।
৩৭.প্রশ্ন: মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
৩৮.প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা কে ছিলেন?
উত্তর: চাণক্য (কৌটিল্য)।
৩৯.প্রশ্ন: অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: কৌটিল্য।
৪০.প্রশ্ন: মেগাস্থিনিস কার রাজসভায় এসেছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের।
৪১.প্রশ্ন: মেগাস্থিনিসের রচিত গ্রন্থের নাম কী?
উত্তর: ইন্ডিকা।
৪২.প্রশ্ন: অশোক কোন বংশের রাজা ছিলেন?
উত্তর: মৌর্য বংশ।
৪৩.প্রশ্ন: কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বে হয়?
উত্তর: ২৬১ খ্রিস্টপূর্বে।
৪৪.প্রশ্ন: কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্ম গ্রহণ করেন?
উত্তর: বৌদ্ধ ধর্ম।
৪৫.প্রশ্ন: অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা?
উত্তর: ব্রাহ্মী।
৪৬.প্রশ্ন: অশোকের রাজধানী কোথায় ছিল?
উত্তর: পাটলিপুত্র।
৪৭.প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: শ্রীগুপ্ত।
৪৮.প্রশ্ন: গুপ্ত যুগকে কী বলা হয়?
উত্তর: ভারতের স্বর্ণযুগ।
৪৯.প্রশ্ন: সমুদ্রগুপ্তকে কী বলা হয়?
উত্তর: ভারতের নেপোলিয়ন।
৫০.প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল?
উত্তর: বিক্রমাদিত্য।
সম্পূর্ণ পিডিএফের ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে
File Details::
File Name:- প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 13
File size:- 679

No comments:
Post a Comment