Breaking





Tuesday, June 9, 2026

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রেজিস্ট্রেশন || WB Panchayat Registration Process 2026

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রেজিস্ট্রেশন ২০২৬ ধাপে ধাপে সম্পূর্ণ গাইড || West Bengal Panchayat Registration Online 2026

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রেজিস্ট্রেশন ২০২৬ ধাপে ধাপে সম্পূর্ণ গাইড || West Bengal Panchayat Registration Online 2026

প্রিয় পাঠকেরা,

           আজ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রেজিস্ট্রেশন ২০২৬ শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রেজিস্ট্রেশন ২০২৬ ধাপে ধাপে সম্পূর্ণ গাইড লিপিবদ্ধ করা আছে। গুরুত্বপূর্ণ তথ্য - বর্তমানে পঞ্চায়েত পোর্টালে শুধুমাত্র One Time Registration এবং Profile Update-এর কাজ চলছে। এখনও কোনো পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়নি।

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রেজিস্ট্রেশন

Step 1:- অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন

প্রথমে WBPRMS-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। পোর্টালে গিয়ে Register Now অপশনে ক্লিক করুন আর রেজিস্ট্রেশন করুন | 

Step 2:- প্রাথমিক তথ্য প্রদান করুন

এবার নিম্নলিখিত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন— 

•    প্রার্থীর পূর্ণ নাম

•    মোবাইল নম্বর

•    ই-মেইল আইডি

•    পাসওয়ার্ড তৈরি করুন

•    পুনরায় পাসওয়ার্ড লিখুন

সব তথ্য দেওয়ার পর Submit বাটনে ক্লিক করুন। 


Step 3:- পাসওয়ার্ড তৈরি করুন

সব তথ্য পূরণ করার পর একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। ভবিষ্যতে লগইন করার সময় এই পাসওয়ার্ড ব্যবহার হবে।

Step 4:- OTP যাচাই করুন

এরপর Sent Otp বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর এবং ই-মেইল আইডিতে একটি OTP পাঠানো হবে। সেই OTP নির্দিষ্ট স্থানে লিখে Verify & Register বাটনে ক্লিক করুন।


Step 5:- লগইন করুন

রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর—

•    User ID / Mobile Number

•    Password

ব্যবহার করে লগইন করুন। 


Step 6: - ব্যক্তিগত তথ্য পূরণ করুন

প্রোফাইল সম্পূর্ণ করার জন্য নিচের তথ্যগুলো দিন—

•    পিতার নাম

•    মাতার নাম

•    জন্ম তারিখ

•    লিঙ্গ

•    জাতি 

•    বৈবাহিক অবস্থা

•    স্থায়ী ও বর্তমান ঠিকানা

সব তথ্য সরকারি নথি অনুযায়ী লিখুন।


Step 7:- শিক্ষাগত যোগ্যতা—

•    মাধ্যমিক

•    উচ্চ মাধ্যমিক

•    ITI / Diploma (যদি থাকে)

•    স্নাতক

•    স্নাতকোত্তর (যদি থাকে)


প্রতিটি পরীক্ষার—

•    বোর্ড/বিশ্ববিদ্যালয়

•    পাশের বছর

•    প্রাপ্ত নম্বর

•    শতাংশ

সঠিকভাবে লিখুন।

Step 8:- প্রয়োজনীয় নথি আপলোড করুন

সাধারণত নিম্নলিখিত নথি আপলোড করতে হয়—

•    পাসপোর্ট সাইজ ছবি

•    স্বাক্ষর

•    শিক্ষাগত যোগ্যতার নথি

•    পরিচয়পত্র

ফাইলের সাইজ ও ফরম্যাট পোর্টালের নির্দেশিকা অনুযায়ী আপলোড করুন।

Step 9:- তথ্য যাচাই করুন

একবার সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিন।

বিশেষভাবে দেখে নিন—

•    নামের বানান

•    জন্ম তারিখ

•    মোবাইল নম্বর

•    ই-মেইল

•    শিক্ষাগত তথ্য

ভুল থাকলে এখনই সংশোধন করুন।

Step 10:- Final Submit করুন

সব তথ্য সঠিক থাকলে Final Submit বাটনে ক্লিক করুন।সাবমিট হওয়ার পর একটি Registration Number / Application ID তৈরি হবে।এই নম্বরটি অবশ্যই সংরক্ষণ করে রাখুন।

গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন লিংক Click Here to Registration Online

নতুন গ্রাম পঞ্চায়েত অনলাইন রেজিস্ট্রেশন

অনলাইনে নতুন রেজিস্ট্রেশন করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

👉 Click Here to Registration Online

গুরুত্বপূর্ণ তথ্য
• মোবাইল নম্বর ও ই-মেইল আইডি অবশ্যই সক্রিয় রাখুন।
• সমস্ত তথ্য নথি অনুযায়ী পূরণ করুন।
• পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখুন। 
• মোবাইল নম্বর, ই-মেইল আইডি, নাম, জন্মতারিখ এবং লিঙ্গ রেজিস্ট্রেশনের পর পরিবর্তন করা যাবে না। তাই রেজিস্ট্রেশনের সময় তথ্যগুলি সতর্কতার সঙ্গে পূরণ করুন।


No comments:

Post a Comment

11