পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত জিকে প্রশ্ন উত্তর পর্ব-০৩ PDF || WB Gram Panchayat 100 + GK in Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত জিকে প্রশ্ন উত্তর PDF শেয়ার করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি + জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে। আপনারা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পিডিএফটি খুব উপযোগী হবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে নিচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নিন।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে ১০০+ পর্ব-০৩
➲ ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
Ans:– সৈয়দ আহমদ বেরেলভী।
➲ বক্সাইট কোন ধাতুর আকরিক?
Ans:– অ্যালুমিনিয়াম।
➲ পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
Ans:– ১৫২৬ সালে।
➲ বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?
Ans:– পশ্চিমবঙ্গে।
➲ আলেকজান্ডার কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
Ans:– পেল্লা নগরে।
➲ ভারতকে ‘নৃতাত্ত্বিক জাদুঘর’ কে বলেছিলেন?
Ans:– ভিনসেন্ট স্মিথ।
➲ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
Ans:– ১৯১৩ সালে।
➲ ভারতের নবীনতম রাজ্য কোনটি?
Ans:– তেলেঙ্গানা।
➲ ‘সবিতা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Ans:– সত্যেন্দ্রনাথ দত্ত।
➲ আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়?
Ans:– রাজা রামমোহন রায়কে।
➲ সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?
Ans:– জ্যোতিবা ফুলে।
➲ ভুটানের দীর্ঘতম নদীর নাম কী?
Ans:– মানস নদী।
➲ ২০২১ সালে বাংলাদেশ কততম স্বাধীনতা দিবস পালন করে?
Ans:– ৫০তম।
➲ World Theatre Day কবে পালিত হয়?
Ans:– ২৭ মার্চ।
➲ ভিটামিন C-এর বৈজ্ঞানিক নাম কী?
Ans:– অ্যাসকরবিক অ্যাসিড।
➲ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়?
Ans:– ২১ ফেব্রুয়ারি।
➲ তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Ans:– লন্ডনে।
➲ Father of Modern India নামে কাকে পরিচিত করা হয়?
Ans:– রাজা রামমোহন রায়কে।
➲ মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কী?
Ans:– মজুর মহাজন সংঘ।
➲ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ans:– চন্দ্রগুপ্ত মৌর্য।
➲ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে ‘কসাইখানার গণহত্যা’ বলে নিন্দা করেছিলেন কে?
Ans:– সি. এফ. অ্যান্ড্রুজ।
➲ ‘আজ বাংলা যা ভাবে, কাল ভারত তা ভাবে’— উক্তিটি কার?
Ans:– গোপালকৃষ্ণ গোখলে।
➲ কোষীয় শ্বসনে কোন প্রক্রিয়ায় সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়?
Ans:– ইলেকট্রন পরিবহন প্রক্রিয়ায়।
➲ সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
Ans:– ১৭৮২ সালে।
➲ ভারতের ‘বিক্রমাদিত্য’ নামে পরিচিত সম্রাট কে?
Ans:– স্কন্দগুপ্ত।
➲ জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
Ans:– উত্তরাখণ্ডে।
➲ তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
Ans:– ১৯৪৬ সালে।
➲ ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans:– নাগপুরে।
➲ টাইগার হিলের উচ্চতা কত?
Ans:– ৫৩০৭ মিটার।
➲ সিন্ধু সভ্যতার বর্তমান নাম কী?
Ans:– হরপ্পা সভ্যতা।
➲ ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে?
Ans:– মমতা বন্দ্যোপাধ্যায়।
➲ মূল মধ্যরেখার মান কত?
Ans:– ০°।
➲ ভারতীয় সাংবাদিকতার জনক কে?
Ans:– জেমস অগাস্টাস হিকি।
➲ গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
Ans:– লালা হরদয়াল।
➲ বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন?
Ans:– তিতুমীর।
➲ ক্লোরিন কে আবিষ্কার করেন?
Ans:– কার্ল উইলহেল্ম শীলে।
➲ ‘The Abilities of Man’ গ্রন্থটি কার লেখা?
Ans:– চার্লস স্পিয়ারম্যান।
➲ নাসিক কোন নদীর তীরে অবস্থিত?
Ans:– গোদাবরী নদীর তীরে।
➲ ভারতের “Rock Garden” কোথায় অবস্থিত?
Ans:– চণ্ডীগড়ে।
➲ ‘লীলাবতী’ গণিতশাস্ত্রের রচয়িতা কে?
Ans:– ভাস্করাচার্য (দ্বিতীয় ভাস্কর)।
➲ হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?
Ans:– ভারতের রাষ্ট্রপতি।
➲ গৌড়ীয় সমাজের প্রথম সভাপতি কে ছিলেন?
Ans:– রাধাকান্ত দেব।
➲ মাকড়সার রেচন অঙ্গের নাম কী?
Ans:– কক্সাল গ্রন্থি।
➲ মরফিন কোন উদ্ভিদজাত পদার্থ থেকে পাওয়া যায়?
Ans:– আফিং (Opium) থেকে।
➲ ‘সারে জাহাঁ সে আচ্ছা’ গানটির রচয়িতা কে?
Ans:– মুহাম্মদ ইকবাল।
➲ ‘My Experiments with Truth’ গ্রন্থটি কার লেখা?
Ans:– মহাত্মা গান্ধী।
➲ জলঢাকা নদীর দৈর্ঘ্য কত?
Ans:– প্রায় ১৯২ কিলোমিটার।
➲ বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত?
Ans:– দামোদর নদী।
➲ ‘ক্ষত্রিয় কুলাবতংস’ উপাধিটি কার?
Ans:– শিবাজী ভোঁসলে।
➲ ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গে মোট কতটি জেলা ছিল?
Ans:– ১৪টি।
➲ লোদী বংশের সূচনা কে করেন?
Ans:– বাহলুল লোদী।
➲ জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
Ans:– ঋষভনাথ।
➲ খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans:– জালালউদ্দিন ফিরোজ খিলজি।
➲ Sun Set Law কবে চালু হয়?
Ans:– ২২ মার্চ ১৭৯৩ সালে।
➲ ‘Exam Warriors’-এর নতুন সংস্করণের উদ্বোধন কে করেন?
Ans:– নরেন্দ্র মোদী।
➲ এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
Ans:– ১৭৮৪ সালে।
57. ‘গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির’— উক্তিটি কে করেছিলেন?
Ans:– উইনস্টন চার্চিল।
➲ আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়?
Ans:– ১৯৪২ সালে।
➲ E-mail-এর নির্মাতা কে?
Ans:– Ray Tomlinson।
➲ প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়?
Ans:– ১৬ আগস্ট ১৯৪৬।
➲ পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে?
Ans:– ২টি।
➲ দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
Ans:– ৭ সেপ্টেম্বর ১৯৩১ সালে।
➲ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
Ans:– উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (W. C. Bonnerjee)।
➲ ‘অপরিচিতা’ কবিতাটি কার লেখা?
Ans:– নরেন্দ্র দেব।
➲ জে.পি. নামে কে জনপ্রিয় ছিলেন?
Ans:– জয়প্রকাশ নারায়ণ।
➲ সহজানন্দ সরস্বতী কোন আন্দোলনের নেতা ছিলেন?
Ans:– কৃষক আন্দোলনের।
➲‘কালু’ কার ডাকনাম?
Ans:– সূর্যসেনের।
➲ ভারতে সর্বাধিক লবণ উৎপাদনকারী রাজ্য কোনটি?
Ans:– গুজরাট।
➲ পরেশনাথ পাহাড় কোন ধরনের পর্বত?
Ans:– ক্ষয়জাত পর্বত।
➲ তিমি মাছের শ্বাস অঙ্গের নাম কী?
Ans:– ফুসফুস।
➲ পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
Ans:– অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানায়।
➲ অন্নপূর্ণা-১ পর্বত কোথায় অবস্থিত?
Ans:– নেপালে।
➲ ভারত-চীন সীমান্তের দৈর্ঘ্য কত?
Ans:– ৩৪৮৮ কিলোমিটার।
➲ বিশ্বের প্রথম ‘শিপ টানেল’ কোথায় নির্মিত হচ্ছে?
Ans:– নরওয়েতে।
➲ International Day of Happiness কবে পালিত হয়?
Ans:– ২০ মার্চ।
➲ চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
Ans:– রাজেন্দ্র চোল।
➲ নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
Ans:– ৬ বছর।
➲ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans:– খিজির খাঁ।
➲ ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন?
Ans:– সুকুমার সেন।
➲ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের কয়টি পর্যায় রয়েছে?
Ans:– পাঁচটি।
➲ ‘স্বপনবুড়ো’ কার ছদ্মনাম?
Ans:– অখিল নিয়োগীর।
➲ ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল?
Ans:– ১৯১১ সাল পর্যন্ত।
➲ স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন?
Ans:– মহম্মদ আলি।
➲ কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন?
Ans:– দাদাভাই নওরোজি।
➲ Harijan Sevak Sangh কে প্রতিষ্ঠা করেছিলেন?
Ans:– মহাত্মা গান্ধী।
➲ IOB Trendy Savings Account কোন ব্যাংক চালু করেছে?
Ans:– Indian Overseas Bank (IOB)।
➲ মুম্বাইয়ের নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হন?
Ans:– হেমন্ত নাগরালে।
➲ Fresh Fruit Cake Movement কোন রাজ্যের কৃষকেরা শুরু করেন?
Ans:– মহারাষ্ট্রের কৃষকেরা।
➲ ভারতের ‘সিলিকন ভ্যালি’ বলা হয় কোন শহরকে?
Ans:– বেঙ্গালুরুকে।
➲ ‘উড়ন্ত মাছের দেশ’ নামে কোন দেশ পরিচিত?
Ans:– বার্বাডোস।
➲ ভারতের ‘গ্লাসগো’ নামে কোন শহর পরিচিত?
Ans:– হাওড়া।
➲ মুর্শিদাবাদের সদর শহরের নাম কী?
Ans:– বহরমপুর।
➲ World Trade Organization-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans:– জেনেভা, সুইজারল্যান্ড।
➲ ‘স্বদেশ বান্ধব সমিতি’ কে প্রতিষ্ঠা করেন?
Ans:– অশ্বিনী কুমার দত্ত।
➲ Driverless Metro-এর উদ্বোধন কে করেন?
Ans:– নরেন্দ্র মোদী |
➲পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত?
Ans:– তিনটি স্তর (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ) |
➲ পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কত সালে চালু হয়?
Ans:– ১৯৭৮ সালে |
➲ পশ্চিমবঙ্গের কোন জেলায় পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয়?
Ans:– ১৯৫৭ সালে বীরভূম ও মুর্শিদাবাদে|
➲ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে কী বলা হয়?
Ans:– সচিব (Secretary) বা পঞ্চায়েত কর্মী।
➲ পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান কে?
Ans:– বিডিও (BDO - Block Development Officer)।
সম্পূর্ণ পিডিএফের ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে
File Details::
File Name:- পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ১০০+ জিকে প্রশ্ন উত্তর PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 06
File size:- 544 KB

No comments:
Post a Comment