Breaking





Sunday, June 7, 2026

WB Gram Panchayat 100 + GK in Bengali part-02 PDF Download || গ্রাম পঞ্চায়েত জিকে প্রশ্ন উত্তর

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত জিকে প্রশ্ন উত্তর পর্ব-০২ PDF || WB Gram Panchayat 100 + GK in Bengali PDF  

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত জিকে প্রশ্ন উত্তর পর্ব-০২ PDF || WB Gram Panchayat 100 + GK in Bengali PDF

সুপ্রিয় বন্ধুরা,

         আজকের পোস্টে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত জিকে প্রশ্ন উত্তর PDF শেয়ার করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি + জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে। আপনারা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পিডিএফটি খুব উপযোগী হবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে নিচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নিন।


গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে ১০০+

➲ গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

Ans:– নক্রেক। 


➲ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?

Ans:– গুজরাট। 


➲শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?

Ans:–কর্ণাটক।  


➲কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় ?

Ans:–জাপানকে।

➲জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত ?

Ans:– ক্রিকেট।

➲রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় ?

Ans:–১৯৭১ সালে। 

➲অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত ?

Ans:– নেপাল।

➲কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় ? 

Ans:–মাদুরাইকে।

➲গান্ধিসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

Ans:–মধ্যপ্রদেশ।

➲মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল ?

Ans:–ইয়াঙ্গুন। 

➲কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?

Ans:–মেঘালয়।  

➲ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে? 

Ans:–স্কটল্যান্ড।

➲নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় ? 

Ans:–১৯৫৮ সালে।

➲ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় ?

Ans:–কৃষ্ণা নদীতে। 

➲ভাঙ্গরা কোন রাজ্যের নৃত্যকলা ?

Ans:–পাঞ্জাব।

➲ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী ?

Ans:–তিস্তা নদী।

➲রাইন নদীর উৎপত্তিস্থল কোথায় ?

Ans:–আল্পস পর্বত।

➲সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?

Ans:–জম্মু ও কাশ্মীর। 

➲জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয়?

Ans:–১০ই সেপ্টেম্বর। 

➲ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

Ans:–লিওপারগেল।

➲বানম কোন নদীর উপনদী ?

Ans:–চম্বল।

➲বানিহাল গিরিপথের অপর নাম কি ?

Ans:–জওহর সুড়ঙ্গ।

➲ব্রোঞ্জে কি কি থাকে ?

Ans:–তামা ও টিন।

➲সূর্য শিশির কোন ধরণের উদ্ভিদ ?

Ans:– পতঙ্গভুক।

➲মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয় ?

Ans:– অস্থি মজ্জা।

➲হিমোসায়ানিন নামক রক্ত রঞ্জকে কি থাকে ?

Ans:– কপার।

➲শল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় ?

Ans:–গ্রানাইট শিলায়। 

➲সবরমতী আশ্রম কে প্রতিষ্টা করেন ?

Ans:–মহাত্মা গান্ধী।

➲কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় ?

Ans:–১৮৫৯ সালে। 

➲আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত ?

Ans:– আজমির। 

➲গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন ?

Ans:– বুদ্ধগয়া।

➲কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে ?

Ans:–কার্বোনেশন প্রক্রিয়ায়। 

➲খলজি বিপ্লব হয়েছিল ?

Ans:–১২৯০ সালে।

➲নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?

Ans:– মহাপদ্ম নন্দ।

➲ব্লাকফুট ডিজিস হয়ে থাকে ?

Ans:–আর্সেনিকের প্রভাবে।

➲আধুনিক কোষ তত্ত্বের জনক "?

Ans:–ম্যাথিয়াস স্নাইডেন ও থিয়োডোর সোয়ান। 

➲অণুচক্রিকার প্রধান কাজ ?

Ans:–রক্ততঞ্চনে সহায়তা করা।

➲জলের অসমসত্ত্ব মিশ্রণকে বলা হয় ?

Ans:– প্রলম্বন।

➲পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে বলে ?

Ans:– কাইম। 

➲কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল ?

Ans:– আসামে।

➲গান্ধিজিকে মহত্মা নামে অভিহিত করেন ?

Ans:–রবীন্দ্রনাথ ঠাকুর।

➲এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ?

Ans:– ১৭৮৪ সালে।

➲উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন ?

Ans:–মার্কিন ভূবিজ্ঞানী।  

➲উদ্ভিদ হরমোনগুলির মধ্যে ফল পাকাতে সাহায্য করে ?

Ans:–ইথিলিন।

➲গমের মধ্যে মরিচা রোগ হয় ?

Ans:–পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাসের ফলে। 

➲স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন ?

Ans:–ড. এডওয়ার্ড জেনার।

➲মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি ?

Ans:–থাইমাস।

➲পতঙ্গের মাধ্যমে পরাগসংযোগ হলে তাকে বলে ?

Ans:–এন্টোমেফিলি।

➲সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে বলে ?

Ans:–ডিপ্লোজোম।

➲মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে ?

Ans:–প্রোটামিন।

➲হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছেন ?

Ans:– ফিরোজ শাহ তুঘলক।  

➲বঙ্গদেশে কৌলীন্য প্রথা প্রবর্তন করেছিলেন ?

Ans:–বল্লাল সেন।

➲পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ?

Ans:–অপরাজিত বর্মণ। 

➲গান্ধি আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় ?

Ans:–৫ই মার্চ ১৯৩১। 

➲প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন ?

Ans:–ডারউইন।

➲পেরেকের ওপর হাতুড়ি দিয়ে মারা কোন বলের উদাহরণ ?

Ans:–ঘাত বল। 

➲লাইসোজাইম কি ?

Ans:– এক প্রকার উৎসেচক। 

➲আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা ? 

Ans:–১৩টি।

➲শের শাহের বাল্য নাম ছিল ?

Ans:–ফরিদ খাঁ।

➲খানুয়ার যুদ্ধ সংঘটিত হয় ? 

Ans:– ১৫২৭ সালে।  

➲‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা প্রচলন করেন ? 

Ans:–আলাউদ্দিন খলজি। 

➲নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় ?

Ans:–অবনীন্দ্রনাথ ঠাকুর।

➲কোন লেন্সকে অভিসারী লেন্স বলে ?

Ans:–উত্তল।

➲কাবেরি নদীর একটি উপনদীর নাম ?

Ans:–ভবানী নদী।

➲রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে ?

Ans:–মুখ্যসচিব।

➲প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত ?

Ans:–দিল্লীতে ইন্ডিয়া গেটের কাছে।

➲দুজন কুস্তীগিরের নাম লেখো ?

Ans:–সুশীলকুমার ও যোগেশ্বর দত্ত।

➲উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি ?

Ans:–উত্তরকন্যা।

➲কারগিল যুদ্ধ কত সালে হয়েছিল ?

Ans:–১৯৯৯ সালে। 

➲আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক ?

Ans:–ক্যান্ডেলা।

➲হাওয়া মহল কে নির্মাণ করেন ?

Ans:–প্রতাপ সিংহ।

➲‘ওয়েটিং ফর দি মহাত্মা’ বইটির রচয়িতা কে ?

Ans:–আর কে নারায়ণ।

➲মোপলা বিদ্রোহ কত সালে হয় ?

Ans:–১৯২১ সালে।

➲আকবরনামার রচয়িতা কে ছিলেন ?

Ans:–আবুল ফজল।

➲বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত ? 

Ans:– ঢাকা, বাংলাদেশ।

➲নীল নদ কোন সাগরে পতিত হয়েছে ?

Ans:– ভূমধ্যসাগরে। 

➲কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

Ans:–অন্ধ্রপ্রদেশ।

➲জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক ?

Ans:–সিস্ট্রন। 

➲বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন ?

Ans:–বরদৌলির মহিলারা। 

➲কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ?

Ans:–অটোলিথ।

➲সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে ?

Ans:–প্যারিসে।

➲স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত ?

Ans:–কোমড়। 

➲সবচেয়ে বড় নার্ভের নাম কি ?

Ans:– সাইটিকা নার্ভ।

➲সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম ?

Ans:–ভেগাস।

➲টায়ালিন নিঃসৃত হয় ?

Ans:–মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে।

➲কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন ?

Ans:–সুনীল গঙ্গোপাধ্যায়।

➲সাহারায় প্রথম উট পোষে কোন উপজাতি ?

Ans:–বারবার উপজাতি। 

➲পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

Ans:–প্রফুল্ল চন্দ্র ঘোষ। 

➲খড়গপুর আইআইটি স্থাপিত হয় ?

Ans:–১৯৫১ সালে।

➲বাংলার নবজাগরণের জনক ছিলেন ?

Ans:–রাজা রামমোহন রায়।

➲ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয় ?

Ans:–১৯১১ সালে।

➲ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য সম্পন্ন হয় ?

Ans:–১৯২১ সালে।

➲অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন ?

Ans:– বিন্দুসার। 

➲পেরুর রাজধানীর নাম ?

Ans:–লিমা।

➲সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ?

Ans:– জম্মু ও কাশ্মীর  রাজ্যে।

➲ভারতের উদীয়মান শিল্প বলা হয় ?

Ans:–পেট্রো রসায়ন শিল্পকে।

➲ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় ?

Ans:–১৯৩৬ সালে।

➲TRAI -র সম্পূর্ণ নাম -?

Ans:–Telecom Regulatory Authority of India.

➲আকবরনামা কে লিখেছিলেন ?

Ans:– আবুল ফজল। 

➲পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী –?

Ans:– আন্দিজ। 


সম্পূর্ণ পিডিএফের ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে 
 
File Details::

File Name:- পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ১০০+ জিকে প্রশ্ন উত্তর PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 05
File size:- 396 KB


No comments:

Post a Comment

11