Breaking





Wednesday, May 6, 2026

জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF || সাল, স্থান ও সভাপতি

ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF || Indian National Congress Sessions

ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF || Indian National Congress Sessions

সুপ্রিয় বন্ধুরা,

               আজকের পোস্টে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন সমূহের তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে কোন সালে কোথায় জাতীয় কংগ্রেস অধিবেশন হয়েছিল ও সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন তার তালিকা দেওয়া আছে।বিভিন্ন পরীক্ষাতে ভারতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।


জাতীয় কংগ্রেসের অধিবেশন সমূহ

সাল অধিবেশন সভাপতি
1885 সাল বোম্বাই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
1886 সাল কলকাতা দাদাভাই নওরজি
1887 সাল মাদ্রাজ বদরুদ্দীন তৈয়বজি
1888 সাল এলাহাবাদ জর্জ ইউল
1889 সাল বোম্বে উইলিয়ম ওয়েডারবার্ন
1890 সাল কলকাতা ফিরোজ শাহ মেহতা
1891 সাল নাগপুর পি. চারলু
1892 সাল এলাহাবাদ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
1893 সাল লাহোর দাদাভাই নওরজি
1894 সাল মাদ্রাজ আলফ্রেড ওয়েব
1895 সাল পুনা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
1896 সাল কলকাতা রহিমতুল্লা সায়ানি
1905 সাল বেনারস গোপালকৃষ্ণ গোখলে
1906 সাল কলকাতা দাদাভাই নওরজি
1907 সাল সুরাট রাসবিহারী ঘোষ
1908 সাল মাদ্রাজরাসবিহারী ঘোষ
1909 সাল লাহোর মদনমোহন মালব্য
1910 সাল এলাহাবাদ উইলিয়ম ওয়েডারবার্ন
1911 সালকলকাতা বিষ নারায়ণ ধর
1916 সাল লখনউ অম্বিকাচরণ মজুমদার
1917 সাল কলকাতা অ্যানি বেসান্ত
1918 সাল (আগস্ট) বোম্বে সৈয়দ হাসান ইমাম
1918 সাল (ডিসেম্বর) দিল্লি সৈয়দ হাসান ইমাম
1919সাল অমৃতসর মোতিলাল নেহরু
1920 সাল (সেপ্টেম্বর) কলকাতা লালা লাজপত রায়
1920 সাল (ডিসেম্বর) নাগপুর সি. বিজয়রাঘবাচারিয়ার
1923 সাল কাকিনারা মহম্মদ আলি জওহর
1923 সাল দিল্লি মৌলানা আবুল কালাম আজাদ
1924 সাল বেলগাঁওমহাত্মা গান্ধী
1925 সাল কানপুর সরোজিনী নাইডু
1928 সাল কলকাতা মোতিলাল নেহরু
1929 সাল লাহোরজওহরলাল নেহরু
1931 সাল করাচি সর্দার বল্লভভাই প্যাটেল
1934 সাল বোম্বে ড. রাজেন্দ্র প্রসাদ
1936 সাল লাহোর জওহরলাল নেহরু
1937 সাল ফৈজপুর জওহরলাল নেহরু
1938 সাল হরিপুরাসুভাষচন্দ্র বসু
1939 সাল ত্রিপুরী সুভাষচন্দ্র বসু
1940 সাল রামগড় আবুল কালাম আজাদ
1946 সাল মিরাট জে. বি. কৃপালিনি
1948 সাল জয়পুর পট্টাভি সীতারামাইয়া


1885 সালে স্যার এ. ও. হিউম (অ্যালান অক্টাভিয়ান হিউম) এর দ্বারা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল।
✬জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন।
জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
✬জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি ছিলেন জর্জ ইউল।
জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত।
✬জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু।
জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দীন তৈয়বজি।
✬জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ।
জাতীয় কংগ্রেসকে তিনদিনের তামাশা বলে কটাক্ষ করেছিলেন অশ্বিনী কুমার দত্ত।
✬জাতীয় কংগ্রেসকে বার্ষিক তামাশা বলে কটাক্ষ করেছিলেন বাল গঙ্গাধর তিলক।
ভারত স্বাধীনতার পর জাতীয় কংগ্রেস ভেঙে দেওয়া হোক- বলেছিলেন মহাত্মা গান্ধী।
✬কংগ্রেস (Congress) শব্দটি উত্তর আমেরিকার ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে।
জাতীয় কংগ্রেসের সবথেকে বেশি অধিবেশন হয়েছিল কলকাতায়।
✬1911 সালে বাঁকিপুর অধিবেশন সবথেকে স্বল্পমেয়াদি জাতীয় কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়েছিল।


জাতীয় কংগ্রেসের অধিবেশন PDF ডাউনলোড লিঙ্ক নীচে

File Details::

File Name:-  জাতীয় কংগ্রেসের অধিবেশন
File Format:- PDF
No. of Pages:- 03
File Size:-527 Kb



No comments:

Post a Comment

11