Breaking





Sunday, July 26, 2020

পৌরাণিক তথ্যের বিভিন্ন কথা পর্ব-১ - mythological information episode-1 PDF Download

পৌরাণিক তথ্যের  বিভিন্ন কথা পর্ব-১ - mythological information episode-1 PDF Download
পৌরাণিক তথ্যের  বিভিন্ন কথা পর্ব-১
শিক্ষা সাথী,
নমস্কার বন্ধুরা;
                              আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, পৌরাণিক তথ্যের বিভিন্ন কথা পর্ব-১ - mythological information episode-1 PDF টি তোমাদের সবার সাতে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলা ভাষায় প্রদান করছি কারণ,  বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় পৌরাণিক তথ্যের থেকে প্রশ্ন আসতে দেখা গেছে তাই তোমরা  এই প্রশ্ন ও উত্তর  মুখস্থ করে রাখ আগত পরীক্ষার প্রস্তুতির জন্য|

সুতরাং সময় নষ্ট না করে নমুনা গুলো দেখে নাও  এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে mythological information episode-1 PDF Download করে নাও ,সম্পূর্ণ বিনামূল্যে|

কিছু নমুনা:-

✡ চার বেদ কী কী ?
উ:-ঋক, সাম, যজুঃ ও অথর্ব |

✡ দুই পক্ষ কী কী ?
উ:-কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ |

✡ রামায়ণের সাতটি কান্ড কী কী ?
উ:-আদিকান্ড, অযোধ্যাকান্ড, অরণ্যকান্ড, কিস্কিন্ধ্যাকান্ড, সুন্দরাকান্ড, লঙ্কাকান্ড, ও উত্তরাকান্ড |

✡ পঞ্চইন্দ্রিয় কী কী ?
উ:-চক্ষু, কর্ণ, নাসিকা, জ্বিহ্বা ও ত্বক |

✡ ষড় রিপু কী কী ?
উ:-কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য |

✡ দশ অবতার কে কে ?
উ:-মত্স্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি |
✡ দশ দিক কী কী ?
উ:-পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, উর্দ্ধ ও অধঃ |

✡ ত্রেতাযুগে সাগরে সেতুবন্ধন কে করেছিলেন ?
উ:-বিশ্বকর্মার পুত্র বানর স্থপতি নীল |

✡ কোন রূপে হনুমান প্রথম রাম ও লক্ষণের সাথে দেখা করেছিলেন ?
উ:-ব্রাহ্মণ |

✡ পঞ্চতন্ত্র কে রচনা করেন ?
উ:-বিষ্ণুশর্মা |

✡ অযোধ্যার প্রথম রাজার নাম কী ?
উ:-ইক্ষ্বাকু |

✡ দশ অস্ত্র কী কী ?
উ:-খড়ক, ত্রিশূল, চক্র, বান, শক্তি, ঢাল, ঘোটক, পুর্নচাপ, পাশ ও অঙ্কুর |

✡ ব্যাসদেবের মায়ের নাম কী ছিল ?
উ:-সত্যবতী |

✡ অস্ট বসু কে কে ?
উ:-ভব, ধ্রূব, সোম, বিষ্ণু, অনিল, অনথ, প্রত্যুষ ও প্রভাস |

✡ অস্ট ধাতু কী কী ?
উ:-স্বর্ণ, রৌপ্য, তাম্র, সীসা, লৌহ, পারদ, রাঙ ও খাদ |

✡ অষ্টম ঐশ্বর্য কী কী ?
উ:-অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রালিকামা, প্রাপ্তী, ঈশ্ব্ত্ব ও বশিত্ব |

✡ অষ্ট বজ্র কী কী ?
উ:-ত্রিশূল, অক্ষ, সুদর্শন, বজ্র, পাস, শশু,ও অসি |

✡ সপ্ত সমুদ্র কী কী ?
উ:-দধি, দুগ্ধ, ইক্ষু, লবণ, সুরা, ঘৃত ও স্বাদুদক |

✡ পঞ্চ অমৃত কী কী ?
উ:-দুগ্ধ, দধি, ঘৃত, মধু ও চিনি |

✡ পঞ্চরত্ন কী কী ?
উ:-মণি, মুক্তা, প্রবাল, স্বর্ণ ও রৌপ্য |

✡ ত্রিভুবন কী কী ?
উ:-স্বর্গ, মর্ত্য ও পাতাল |

✡ পঞ্চ কাষায় কী কী ?
উ:-জাম, কুল, বকুল, শিমুল ও বেড়েলা |

✡ সপ্ত স্বর্গ কী কী ?
উ:-ভুঃ, ভুবঃ, স্বঃ, জনঃ, মহঃ, তপঃ ও সত্য |

✡ সপ্ত পাতাল কী কী ?
উ:-তল, অতল, বিতল, পাতাল, তলাতল, মহাতল ও রসাতল |

✡ পঞ্চতীর্থ কী কী ?
উ:-গঙ্গা, কুরুক্ষেত্র, গয়া, প্রভাস ও পুস্কার |

✡ পঞ্চনদ কী কী ?
উ:-শতদ্রু, বিপাশা, বিতস্তা, ইরাবতী ও চন্দ্রভাগা |

✡ পঞ্চপল্লব কী কী ?
উ:-আম্র, আশ্বথ, বট, পাকুড় ও যজ্ঞ ডমুর |

✡ পঞ্চগব্য কী কী ?
উ:-দুগ্ধ, দধি, ঘৃত, গোময় ও গোমূত্র |

✡ ছয় ঋতু কী কী ?
উ:-গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত |
✡ সপ্ত রথী কে কে ?
উ:-দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা, শকুনি, জয়দ্রথ ও দুঃশাসন |

✡ পঞ্চপান্ডব কে কে ?
উ:-যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব |



File Details:

File Name:- mythological information episode-1 PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 03
File size:- 553 KB
Click Here to Download

No comments:

Post a Comment

11