বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ আবেদন পদ্ধতি | | Bikash Bhavan Scholarship 2022
শিক্ষা সাথী,
সুপ্রিয় বন্ধুরা
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর বিভাগ থেকে প্রতি বছর মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যেসব ছাত্রছাত্রীরা এই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন, তারা এই বিকাশ ভবন স্কলারশিপ 2022 -এর জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, কীভাবে আবেদন করবেন, এই স্কলারশিপের টাকার পরমাণ কত প্রভৃতি সমস্ত কিছু উল্লেখ করা আছে।
বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ
❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের যোগ্যতা:-
❍ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
❍ পশ্চিমবঙ্গের মধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাঠরত থাকতে হবে ।
❍ বিকাশ ভবন স্কলারশিপ 2022 -এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২,৫০,০০০ হাজার টাকা বা তার কম হতে হবে।
❍ যেসমস্ত ছাত্র ছাত্রীরা নবান্ন স্কলারশিপ -এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য কোনো সরকারি স্কলারশিপের সুবিধা পাচ্ছেন, তারা বিকাশ ভবন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
❍ যারা মাধ্যমিক পাস আবেদন করবেন তাদের মাধ্যমিকে ৬০% নাম্বার নিয়ে পাস করতে হবে।
❍ যারা উচ্চমাধ্যমিক পাস আবেদন করবেন তাদের উচ্চমাধ্যমিকে ৬০% নাম্বার নিয়ে পাস করতে হবে।
❍ স্নাতক পাস করে যারা আবেদন করবেন তাদের ৫৩% নম্বর নিয়ে পাস করতে হবে ।
❍ যে সমস্ত ছাত্র-ছাত্রী পলিটেকনিক/ ডিপ্লোমা কোর্স দিয়ে আবেদন করবেন তাদের ৬০% নাম্বার নিয়ে পাশ করতে হবে ।
❍ এই স্কলারশিপ পাওয়ার জন্য পরবর্তী ক্লাসে ভর্তি হওয়া বাধ্যতামূলক, তাছাড়া আপনি এই স্কলারশিপ পাবেন না ।
❍ যারা কন্যাশ্রী K1 & K2 পেয়েছে, তাদের মধ্যে যদি স্নাতকোত্তরে ৪৫% নাম্বার নিয়ে ভর্তি হয় তাহলে তারা ২৪ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে ।
❐ বিকাশ ভবন স্কলারশিপের টাকার পরিমাণ:-
কোর্স অনুযায়ী এই স্কলারশিপের টাকার পরিমাণ নির্ভর করে। নিম্নে কোর্স অনুযায়ী তালিকাকারে দেওয়া হল:-
❐ বিকাশ ভবন স্কলারশিপ আবেদন পদ্ধতি:-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করা যায় সরাসরি অনলাইনে। www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন।
1. প্রত্যেক ছাত্র-ছাত্রীদের সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে ‘Directorate’ নির্বাচন করতে হবে। কোন কোর্সের জন্য কোন ‘Directorate’ নির্বাচন করতে হবে তা নিম্নে দেওয়া হল-
উচ্চমাধ্যমিক স্তর : -Directorate of School Education
স্নাতক ও স্নাতকোত্তর স্তর :- Directorate of Public Instruction
মেডিকেল কোর্স :- Directorate of Medical Education
পলিটেকনিক কোর্স :- Directorate of Technical Education and Training
ইঞ্জিনিয়ারিং :- Directorate of Technical Education
2. ‘Directorate’ নির্বাচন করার পর আবেদনকারীকে নিজের নাম, Mobile Number, Email ID সহ বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর স্ক্রিনে একটি ‘Application ID’ আসবে সেটি যত্নসহকারে রাখবেন, যেটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে।
3. স্কলারশিপের স্থিতি জানতে ‘Application ID’ ও 'Password' দিয়ে Log In করে দেখুন।
❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রয়োজনীয় ডকুমেন্টস:-
বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট বা কাজগপত্র লাগে, সেগুলি নীচে দেওয়া হল -
❍ জন্মের শংসাপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)
❍ শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা কলেজ ইত্যাদি)
❍ শেষ পরীক্ষার এডমিট কার্ড
❍ সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের শংসাপত্র
❍ আবেদনকারীর আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
❍ ব্যাংক একাউন্টের প্রথম পাতার স্ক্যান কপি
❍ নতুন কোর্সে ভর্তির রশিদ
উপরের ডকুমেন্টস গুলি কে স্ক্যান করে PDF File করে Upload করতে হবে। এবং ডকুমেন্টস গুলির সাইজ 400 KB -এর বেশি হওয়া চলবে না।
❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু বা শেষ তারিখ :-
প্রতিবছর বিকাশ ভবন স্কলারশিপ -এর আবেদন শুরু হয় অক্টোবর মাস থেকে। আশা করা যায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপ শেষ তারিখ হল ফেব্রুয়ারি, ২০২৩
❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হেল্পলাইন নম্বর :-
:- ১৮০০১০২৮০১৪
❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইমেল আইডি :-
❐ বিকাশ ভবন স্কলারশিপ Apply Link :-
∎ Official Notice :- Download
∎ Apply Now :- Click Here


No comments:
Post a Comment