∎ কোঠারি কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : -কোঠারি কমিশন ১৪ই জুলাই, ১৯৬৪ সালে গঠিত হয় এবং এটি ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও উন্নয়নের সঙ্গে যুক্ত।
∎ ফ্রেজার কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর :- ১৯০২ সালে ব্রিটিশ ভারতে পুলিশ ব্যবস্থার সংস্কার ও পর্যালোচনার জন্য ফ্রেজার কমিশন বা ভারতীয় পুলিশ কমিশন গঠিত হয়।
∎ ড্রাফটিং কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৪৭ সালের ২৯ শে আগস্ট গঠিত এটি ভারতের সংবিধানের খসড়া রচনা সঙ্গে যুক্ত |
∎ নরসিমান কমিটি-১ ও ২ কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - নরসিমান কমিটি-১ গঠিত হয় ১৯৯১ সালে এবং নরসিমান কমিটি-২ গঠিত হয় ১৯৯৮ সালে। উভয় কমিটিই ভারতের ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কারের সঙ্গে যুক্ত।
∎ আবিদ হোসেন কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (SSI) উন্নয়ন ও সংস্কারের জন্য ১৯৯৫ সালে আবিদ হোসেন কমিটি গঠন করা হয় |
∎ আর্কওয়ার্থ কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯২০ সালে গঠিত হয় এবং এটি ভারতীয় রেলওয়ে ব্যবস্থার সঙ্গে যুক্ত।
∎ দিনেশ গোস্বামী কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৯০ সালে গঠিত হয়েছিল এটি মূলত নির্বাচনী সংস্কারের সঙ্গে যুক্ত |
∎ শ্রীকৃষ্ণ কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : -১৯৯৩ সালের ২৫ জানুয়ারি মহারাষ্ট্র সরকার শ্রীকৃষ্ণ কমিশন গঠন করে, মুম্বাই দাঙ্গা তদন্ত সঙ্গে যুক্ত |
∎ ঘোষ কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ব্যাঙ্ক জালিয়াতি ও দুর্নীতি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ১৯৯১-৯২ সালে গঠন করে।
∎ ভগবতী কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ভারত সরকার ১৯৭০ সালে ভগবতী কমিটি কর্মসংস্থান ও আয় বণ্টনের ওপর পর্যালোচনা এবং সুপারিশ প্রদানের জন্য গঠন করে।
∎ ওয়াংচু কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৭০ সালে গঠন করা হয় প্রত্যক্ষ করের সঙ্গে যুক্ত |
∎ সাচ্চার কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - সাচার কমিটি ২০০৫ সালে গঠিত হয় এবং এটি ভারতে মুসলিম সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অবস্থা পর্যালোচনার সঙ্গে যুক্ত।
∎ জৈন কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৯১ সালের ২৩শে আগস্ট গঠিত হয় | এটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পেছনের বৃহত্তর ষড়যন্ত্র তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল।
∎ চেলিয়া কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৯১ সালের আগস্ট মাসে গঠিত হয় এবং এটি ভারতের কর ব্যবস্থা বা কর কাঠামোর সংস্কারের সঙ্গে যুক্ত |
∎ রঙ্গরাজন কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ২০১২ সালে ভারত সরকার দেশে দারিদ্র্য পরিমাপের পদ্ধতি পর্যালোচনা ও উন্নত করার জন্য এই কমিটি' গঠন করে |
∎ ওয়াই. ভি. রেড্ডি কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ২০০১ সালে সুদের হার পর্যালোচনা এবং নির্ধারণের পদ্ধতি সম্পর্কিত সুপারিশ দেওয়ার জন্য গঠিত হয় |
∎ সারকারিয়া কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৮৩ সালের ৯ই জুন কেন্দ্র-রাজ্য সম্পর্ক পর্যালোচনা এবং ক্ষমতার ভারসাম্য পরীক্ষার জন্য সরকারিয়া কমিশন গঠন করে।
∎ বলবন্তরায় মেহতা কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : -১৯৫৭ সালে গঠিত হয় এবং এটি ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ও গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের সঙ্গে যুক্ত |
∎ মীরা শেঠ কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - মীরা শেঠ কমিটি ১৯৯৭ সালে ভারতের তাঁত শিল্পের উন্নয়নের জন্য গঠিত হয়।
∎ এস. পি. গুপ্ত কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : -২০০১ সালের ফেব্রুয়ারি মাসে মূলত গ্রামাঞ্চল, ক্ষুদ্র শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশ ও উন্নয়নের জন্য গঠিত হয়েছিল |
∎ অজিত কুমার কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৯৮ সালে অজিত কুমার কমিটি মূলত ভারতীয় সেনা বাহিনীর বেতন কাঠামো পর্যালোচনার উদ্দেশ্যে গঠিত হয়েছিল।
∎ শেকাতকর কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ২০১৫ সালে সশস্ত্র বাহিনীর ব্যয় সংকোচনের সঙ্গে যুক্ত
∎ হার্সেল কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৮৯২ সালে গঠিত হয় এবং এটি মূলত ব্রিটিশ ভারতের মুদ্রা ব্যবস্থার সংস্কার ও স্থিতিশীলতার সঙ্গে যুক্ত ছিল।
∎ ঠক্কর কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৮৪ সালের ২০শে নভেম্বর গঠিত হয় এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার কারণ নিরাপত্তা ত্রুটি এবং সম্ভাব্য ষড়যন্ত্র তদন্ত করার জন্য ঠক্কর কমিশন' গঠন করা হয়েছিল।
∎ওঙ্কার গোস্বামী কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৯৩ সালে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে গঠিত হয়। এটি মূলত শিল্প অসুস্থতা এবং কর্পোরেট পুনর্গঠন এর সঙ্গে যুক্ত।
∎ কংগ্রেস এগ্রিয়ান রিফর্মস কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৪৭ সালে গঠিত হয় এবং ১৯৪৯ সালে এর রিপোর্ট পেশ করে। এই কমিটি মূলত ভারতের কৃষিসংক্রান্ত সমস্যা, ভূমি সংস্কার এবং গ্রামীণ উন্নয়নের রূপরেখা তৈরির জন্য যুক্ত ছিল।
∎ মালহোত্রা কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : -ভারত সরকারের অধীনে ১৯৯৩ সালে মালহোত্রা কমিটি গঠিত হয় এবং এটি বীমা খাতের সংস্কারের সঙ্গে যুক্ত |
∎ ন্যাশনাল প্ল্যানিং কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৩৮ সালে গঠিত হয় এটি ভারতের অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনার সঙ্গে যুক্ত।
∎ ভার্মা কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর :-১৯৯৯ সালে গঠিত হয় এটি দুর্বল ব্যাঙ্কগুলির পুনর্গঠন সঙ্গে যুক্ত।
∎ যশপাল কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৯২ সালে গঠিত হয় এটি শিক্ষা (স্কুল ব্যাগের বোঝা কমানো)সঙ্গে যুক্ত।
∎ কেলকার কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ২০১৫ সালে গঠিত হয় কর কাঠামো সংস্কার সঙ্গে যুক্ত।
∎স্যাডলার কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯১৭ সালে গঠিত হয় এবং এটি মূলত ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থার (বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক শিক্ষা) সংস্কারের সঙ্গে যুক্ত।
∎ হান্টার কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৮৮২ সালে গঠিত হয় এবং শিক্ষা সংস্কার সঙ্গে যুক্ত |
∎ মন্ডল কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৭৯ সালে গঠিত হয় এবং এটি ভারতের সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণী বা ওবিসি (OBC) সম্প্রদায়ের শনাক্তকরণ এবং তাদের উন্নয়নের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের সুপারিশের সঙ্গে যুক্ত।
∎নরেশচন্দ্র কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ২০০২ সালে কর্পোরেট গভর্ন্যান্স (বা কর্পোরেট সুশাসন) ও অডিটর-কোম্পানি সম্পর্ক খতিয়ে দেখতে নরেশচন্দ্র কমিশন গঠন করেছিল।
∎ মুখার্জি কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : -১৯৯৯ সালে গঠিত হয়েছিল এবং এটি নেতাজি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান রহস্য ও মৃত্যুর তদন্তের সঙ্গে যুক্ত
∎ অশোক মেহতা কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৭৭ সালে গঠিত হয় এবং এটি ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত |
∎ জানকীরাম কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৯২ সালে গঠিত হয় এবং স্টক এক্সচেঞ্জ স্ক্যাম সঙ্গে যুক্ত |
∎ কোঠারি কমিশন কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৭২ সালে গঠিত হয়েছিল এবং এটি ভারতের প্রত্যক্ষ কর সংস্কার এর সঙ্গে যুক্ত।
∎ জিলানী কমিটি কত সালে গঠন হয় এবং কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : - ১৯৯৫ সালে গঠন করা হয় এটি ভারতের ব্যাংকিং খাতের সঙ্গে যুক্ত।
No comments:
Post a Comment