Breaking





Saturday, May 2, 2026

WBPSC Miscellaneous Syllabus 2026 in Bengali PDF || মিসলেনিয়াস সিলেবাস 2026

মিসলেনিয়াস সিলেবাস 2026 PDF || WBPSC Miscellaneous Syllabus 2026

মিসলেনিয়াস সিলেবাস 2026 PDF || WBPSC Miscellaneous Syllabus 2026

সুপ্রিয় বন্ধুরা,

          আজকের পোস্টে আপনাদের জন্য রইলো WBPSC Miscellaneous পরীক্ষার প্রস্তুতির জন্য সবার প্রথমেই সঠিক সিলেবাস পরিষ্কার সম্পর্কে ধারণা রাখা অবশ্যই দরকার তাই এই পোস্টে আমরা WBPSC Miscellaneous Syllabus 2026 in Bengali PDF শেয়ার করেছি ।

এখানে WBPSC Miscellaneous 2026 পরীক্ষার প্যাটার্ন, বিষয়ভিত্তিক সিলেবাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। যারা ২০২৬ সালের WBPSC Miscellaneous পরীক্ষার প্রস্তুতি জন্য সিলেবাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।


মিসলেনিয়াস সিলেবাস 2026 PDF

নিয়োগ পদ্ধতি:-


* প্রিলিমিনারি পরীক্ষা

* মেন পরীক্ষা

* পার্সোনালিটি টেস্ট


প্রিলিমিনারি পরীক্ষা:-


বিষয় প্রশ্ন সংখ্যা নম্বরসময়
জেনারেল স্টাডিজ৭৫ ১৫০১ ঘন্টা ৩০ মিনিট
পাটিগণিত ২৫ ৫০ ১ ঘন্টা ৩০ মিনিট
মোট ১০০ ১০০ ১ ঘন্টা ৩০ মিনিট


✪ মোট প্রশ্ন:- ১০০টি
✪ মোট নম্বর:- ২০০ 
✪ প্রতি প্রশ্নের মান:- ২ নম্বর
✪ নেগেটিভ মার্কিং:- প্রতিটি ভুল উত্তরের জন্য ২/৩ নম্বর কাটা হয় |
✪ প্রশ্নের ধরণ:- MCQ (Multiple Choice Questions)
✪ প্রশ্নপত্রের ভাষা:- বাংলা ও ইংরেজি 

মেন পরীক্ষা:-

পেপারের সংখ্যাবিষয়নম্বরসময়?
Paper-Iইংরেজি১৫০১ ঘণ্টা ৩০ মিনিট
Paper-IIবাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ১৫০১ ঘণ্টা ৩০ মিনিট
Paper-IIIজেনারেল স্টাডিজ ও পাটিগণিত১৫০২ ঘণ্টা ৩০ মিনিট

সলেনিয়াস মেন পরীক্ষাটি ৪৫০ নম্বরের হয় এবং প্রশ্নের ধরণ ডেসক্রিপটিভ টাইপ।  আর এই তিনটি পেপারের পরীক্ষা একই দিনে নেওয়া হয়।  প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মেন পরীক্ষা দেওয়ার সুযোগ পায়।

পার্সোনালিটি টেস্ট :-

পার্সোনালিটি টেস্টের জন্য জন্য নম্বর থাকে ১০০। মেন পরীক্ষায় মেরিট লিস্ট অনুযায়ী নির্বাচিত কিছু সংখ্যক প্রার্থীদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়। মেন পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।

মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস :-
 
জেনারেল স্টাডিজ (প্রিলিমিনারি ও মেন পরীক্ষা)―
✪ কারেন্ট অ্যাফেয়ার্স 
✪ ভারতের অর্থনীতি
✪ ভারতীয় সংবিধান
✪ ভারতের ইতিহাস
✪ ভারতের ভূগোল
✪ ভারতীয় সংস্কৃতি
✪ ভারতীয় সাহিত্য 
✪ বিজ্ঞান ও প্রযুক্তি
✪ খেলাধুলা
✪ পুরস্কার
✪ চলচ্চিত্র

পাটিগণিত (প্রিলিমিনারি ও মেন পরীক্ষা)―

✪ অনুপাত ও সমানুপাত
✪ অংশীদারি কারবার
✪ গড়
✪ সময় ও কার্য
✪ নল ও চৌবাচ্চা
✪ সময় ও দূরত্ব
✪ ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব
✪ নৌকা ও স্রোত
✪ শতকরা
✪ লাভ ও ক্ষতি
✪ সরল সুদ
✪ চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি বা হ্রাস
✪ মিশ্রণ
✪ ইত্যাদি

**** পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে পাটিগণিতের প্রশ্নসমূহ নির্ধারণ করা হয়।

Paper-I : ইংরেজি (মেন পরীক্ষা)―

✪ Drafting of a report from the points or material supplied;
✪ Translation from Bengali/ Hindi/ Urdu/ Nepali/ Santali, as the case may be, to English;
Condensing of a prose passage (Summary/ Precis);
✪ Correct use of words, correction of sentences, use of common phrases, synonyms and antonyms etc.

Paper-II : বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি (মেন পরীক্ষা)―

✪ রিপোর্ট রাইটিং 
✪ ইংরেজি ভাষা থেকে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষায় অনুবাদ
✪ সামারি/প্রেসি রাইটিং
✪ ব্যাকরণ

*** পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে পেপার ১ ও পেপার ২ এর প্রশ্নসমূহ নির্ধারণ করা হয়।

 মিসলেনিয়াস সিলেবাস 2026 PDF ডাউনলোড লিঙ্ক নীচে


File Details::

File Name:- WBJEE ANM GNM Syllabus 2026 in Bengali PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 03
File size:- 630kb

Download Link :- Click Here To Download

Official Syllabus Download Link Download


No comments:

Post a Comment

11