মাধ্যমিক রেজাল্ট 2026 কিভাবে দেখবেন || মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে | |WB Madhyamik Result Date 2026
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট কত তারিখে প্রকাশিত হবে | পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রীরা এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের প্রত্যেকের মনেই এখন একটাই প্রশ্ন— মাধ্যমিক রেজাল্ট 2026 কবে প্রকাশিত হবে? এই পোস্টে আমরা সেই তারিখ ও প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে জানাবো।
WB Madhyamik Result 2026
এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২রা ফেব্রুয়ারি থেকে শেষ হয়েছে ১২ই ফেব্রুয়ারি। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর ৯০ দিনের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হয় এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বছরও নির্ধারিত সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে।
মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে :-
বোর্ডের অফিশিয়াল নোটিশ অনুযায়ী, মাধ্যমিক ২০২৬-এর ফলাফল প্রকাশ করা হবে ৮ই মে ২০২৬ (শুক্রবার)। ওই দিনই পরীক্ষার্থীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পারবেন এবং সংশ্লিষ্ট স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন।
মাধ্যমিক রেজাল্ট প্রকাশের সময়:-
সকাল ৯টা ৪৫ মিনিট থেকে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।
এছাড়া, সকাল ১০টার পর থেকে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারে।
রেজাল্ট দেখার জন্য কি কি লাগেবে :-
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য প্রয়োজন হয়- Roll Number এবং Date of Birth। এই গুলি অ্যাডমিট কার্ডে দেওয়া আছে।
মাধ্যমিক রেজাল্ট অনলাইনে কিভাবে দেকবেন :-
অনলাইনে রেজাল্ট দেখার জন্য প্রথমে নিচে দেওয়া যেকোনো একটি ওয়েবসাইটে ভিজিট করুন, এরপর “Madhyamik Result 2026” অপশনটি ক্লিক করুন।এরপর পরীক্ষার্থীর Roll Number & Date of Birth সঠিকভাবে লিখুন।তারপর Submit বাটনে ক্লিক করুন তারপর আপনার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাযাবে।
মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট :-
wbbse.wb.gov.in
wbresults.nic.in
results.net
Official Notice :- Click to Download
আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন

No comments:
Post a Comment