শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব PDF || Primary TET
শিক্ষা সাথী,
নমস্কার বন্ধুরা,
আজ শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ পর্ব-২ PDF টি প্রকাশ করা হলো, যেটিতে Child Studies থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বাংলা ভাষায়। এগুলি WB Primary TET-এর সাথে সাথে Assam TET এবং Tripura TET-এর জন্যেও বেশ উপযোগী হবে। তাই দেরী না করে নীচ থেকে শিশুশিক্ষা প্রশ্ন গুলি পড়ে নিন এবং প্রয়োজনে সংগ্রহ করে নিন সম্পুর্ণ বিনামূল্যে।
শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব MCQ
1. আধুনিক অর্থে মনোবিজ্ঞান হল—
(A)চেতনার বিজ্ঞান
(B) আচরণের বিজ্ঞান
(C)আত্মার বিজ্ঞান
(D) মনের বিজ্ঞান
উত্তর:- B
2. শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয় কারণ—
(A) বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পৰ্কীয় তথ্য প্রত্যাশা করা যায়
(B) সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব
(C) প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব
(D) উপরের সবকটি
উত্তর:- D
3. প্রাণীর প্রতিটি কোশ সমসংখ্যক কোশ দিয়ে তৈরি যার—
(A) অর্ধেক আসে পিতার থেকে এবং অর্ধেক আসে মাতার থেকে
(B) শিশুটি যদি পুরুষ হয় সেক্ষেত্রে তিন-চতুর্থাংশ আসে পিতার থেকে এবং এক-চতুর্থাংশ আসে মাতার থেকে
(C) শিশুটি যদি কন্যা হয় সেক্ষেত্রে তিন-চতুর্থাংশ আসে মাতার থেকে এবং এক-চতুর্থাংশ আসে পিতার থেকে
(D) উপরের কোনোটিই নয়
উত্তর:- A
4. সামাজিকীকরণ হল –
(A) একটি শিখন প্রক্রিয়া
(B) একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া
(C) পরিণমনের ফলে সামাজিকীকরণ ঘটে
(D) উপরের কোনোটিই নয়।
উত্তর:- A
5. পিয়াজেঁর মতে ব্যক্তির অভিযোজনে যে প্রক্রিয়াগুলির সমন্বয় প্রয়োজন, সেগুলি হল—
(A) শিখন, আত্তীকরণ এবং সহযোজন
(B) শিখন, আত্তীকরণ এং সাংগঠনিকীকরণ
(C) আত্তীকরণ, সহযোজন এবং সাংগঠনিকীকরণ
(D) শিখন, সংরক্ষণ এবং সাংগঠনিকীকরণ
উত্তর:- C
6. শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন—
(A) ফ্রয়েবেল
(B) মাদাম মন্তেসরি
(C) রুশো
(D) জন ডিউই
উত্তর:- C
7. কোন্ ধরনের আচরণে বুদ্ধির প্রয়োজন হয় না?
(A) চেষ্টা ও ভ্রান্তি আচরণ
(B) প্রতিবর্ত প্রতিক্রিয়াজাত আচরণ
(C) অনুবর্তিত প্রতিক্রিয়াজাত আচরণ
(D) উপরের সবকটি
উত্তর:- B
8. চিন্তনের উপর ভাষার প্রভাবের উপর বিভিন্ন পরীক্ষায় সংগৃহীত তথ্যের বিচারে নীচের কোন্ সিদ্ধান্তটি সঠিক?
(A) চিত্তনের ভাষার উপরে গুরুত্বপূর্ণ প্রভাব আছে
(B) চিন্তনের ভাষার উপরে কোনো প্রভাব নেই
(C) চিন্তনের ভাষার উপর আংশিক প্রভাব আছে
(D) উপরের সবগুলি সঠিক
উত্তর:- D
9. সামাজিক আদর্শ, মূল্যবোধ এবং বিশ্বাস
(A) সামাজিক মর্যাদা লাভে সাহায্য করে।
(B) বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিস্তার লাভ করে।
(C) নারী ও পুরুষের ভূমিকা নির্ধারণে সাহায্য করে
(D) উপরের সবগুলি
উত্তর:- D
10. ব্যক্তিগত পার্থক্যের উপর বংশধারার প্রভাব অবহিত হতে গেলে
(A) প্রয়োজন হল সমকোশী যমজের উপর পরীক্ষা
(B) ভিন্নকোশী যমজের উপর
(C) প্রয়োজন হল সহোদর ভাইদের উপর পরীক্ষা
(D) প্রয়োজন হল সহোদর বোনেদের উপর পরীক্ষা
উত্তর:- A
11. নীচের কোনটি সঠিক নয়?
(A) অ্যাসেসমেন্ট শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ফিডব্যাক সরবরাহ করে
(B) অ্যাসেসমেন্ট কেবল শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে
(C) অ্যাসেসমেন্টে গঠনগত এবং সমষ্টিগত উভয় মূল্যায়নে ব্যবহৃত হয়
(D) অ্যাসেসমেন্ট শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়ে ব্যবহৃত হয়
উত্তর:- B
12. শিক্ষার্থীদের শ্রেণি শিখনে আগ্রহী করার জন্য—
(i) সহজ প্রশ্ন করা প্রয়োজন
(iii) কঠিন প্রশ্ন করা প্রয়োজন
(iv) মূর্ত প্রশ্ন করা প্রয়োজন
(ii) মাঝারি ধরনের প্রশ্ন করা প্রয়োজন
কোনটি সঠিক—
(v) বিমূর্ত প্রশ্ন করা প্রয়োজন
(A) i, ii এবং iv
(B) i, ii এবং v
(C) ii, iii এবং iv
(D) i, iii এবং iv
উত্তর:- A
13. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কোন্গুলি সঠিক
(i) শিক্ষা হবে বাধ্যতামূলক
(ii) সাধারণ বিদ্যালয় শারীরিক, বৌদ্ধিক, প্রাক্ষোভিক, সামাজিক এবং ভাষাগত চাহিদা অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করতে হবে
(iii)বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করতে হবে
(iv)এই শিক্ষাকে জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করতে হবে।
(A) i, ii এবং iii
(B) ii, iii এবং iv
(C) i, iii এবং iv
(D) i, ii, iii এবং iv
উত্তর:- B
14. 1953 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি নিয়োজিত ‘Backward Class Commission’-এর মতে ‘পশ্চাৎপদ শ্রেণি’ হল
(A) হিন্দুসমাজের জাতিভেদ প্রথায় যাদের সামাজিক মর্যাদার অবস্থান অতি নিম্নে
(B) যে জাতি বা কমিউনিটির অধিকাংশেরই সাধারণ শিক্ষার অভাব
(C) সরকারি চাকরির ক্ষেত্রে যাদের প্রতিনিধিত্ব খুব কম বা একেবারেই অনুপস্থিত
(D) উপরের সবগুলি
উত্তর:- D
15. শিখন সমস্যা বলতে বোঝায়—
(A) পঠন অক্ষমতা
(B) লিখন অক্ষমতা
(C) গাণিতিক অক্ষমতা
(D) সবগুলি
উত্তর:- D
16. সৃজনশীল এবং প্রতিভাবানের মধ্যে পার্থক্য হল—
(i) সৃজনশীল শিক্ষার্থী একটি বিশেষ দিকে অসাধারণত্ব দেখায় এবং সেই দিকে মৌলিক চিন্তাভাবনার প্রকাশ ঘটায়। প্রতিভাবানরা প্রায় সমস্ত বৌদ্ধিক কার্যাবলিতে অসাধারণত্ব দেখায়
(ii) সৃজনশীল ও প্রতিভাবান উভয়ের বুদ্ধ্যঙ্ক 140 এর উপর
(iii) সৃজনশীলের অপসারী বুদ্ধি অভিসারী বুদ্ধির তুলনায় অধিক দেখা যায়, প্রতিভাবানরা অভিসারী বুদ্ধিতে অনেক এগিয়ে থাকে
(iv) সৃজনশীল এবং প্রতিভাবান উভয়েই বিদ্যালয়ের পারদর্শিতার ক্ষেত্রে সাধারণের থেকে অনেক এগিয়ে থাকে
সঠিক উত্তরটি চিহ্নিত করো—
(A) i ও iii
(B) ii ও iii
(C) iii এবং iv
(D) i এবং iv
উত্তর:- A
17. কোনটি সঠিক?
শিখনের ফলে —
(A) আত্মসক্রিয়তা বৃদ্ধি পায়।
(B) আচরণে পরিবর্তন ঘটে
(C) অভিযোজনে সক্ষম হয়
(D) উপরের সবগুলি
উত্তর:- D
18. শিক্ষণ হল একটি বিজ্ঞান, কারণ—
(A) শিক্ষণের মধ্যে ধারাবাহিকতা বর্তমান
(B) শিক্ষণ একটি দক্ষতা যা অনুশীলনযোগ্য
(C) শিক্ষণকে মডেল আকারে রূপ দেওয়া যায়
(D) উপরের সবগুলি
উত্তর:- D
19. ব্রুনারের মতে জ্ঞানার্জনের ক্রমপর্যায় হল—
(A) অঙ্গ সঞ্চালনের স্তর (Enactive stage) → দৃশ্যরূপের স্তর (Iconic stage) → সাংকেতিক স্তর (Symbolic stage)
(B) দৃশ্যরূপের স্তর (Iconic stage) → অঙ্গ সঞ্চালনের স্তর ( Enactive stage ) → সাংকেতিক স্তর (Symbolic stage)
(C) অঙ্গ সঞ্চালনের স্তর (Enactive stage) → সাংকেতিক স্তর (Symbolic stage ) → দৃশ্যরূপের স্তর (Iconic stage)
(D) কোনোটিই নয়
উত্তর:- A
20. প্রথাবহির্ভূত শিক্ষার আন্দোলন শুরু হয়—
(A) উচ্চশিক্ষার ক্ষেত্রে
(B) মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে
(C) প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে
(D) পেশাগত শিক্ষার ক্ষেত্রে
উত্তর:- A
সম্পূর্ণ পিডিএফের ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে
:: File Details::
File Name:- শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ প্রশ্ন উত্তর PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 04
File size:- 295 KB

No comments:
Post a Comment