Breaking





Tuesday, October 11, 2022

নোবেল পুরস্কার 2022 তালিকা PDF || Nobel Prize 2022 Winners List

নোবেল পুরস্কার 2022 তালিকা PDF || Nobel Prize 2022 Winners 

নোবেল পুরস্কার 2022 তালিকা PDF || Nobel Prize 2022 Winners

শিক্ষা সাথী,

নমস্কার বন্ধুরা,

                 আজকের পোস্টে আপনাদের জন্য থাকছে Nobel Prize 2022 Winners List PDF; যেটির মধ্যে ২০২২ সালের নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম, বিভাগ এবং কোন অবদানের জন্য পুরস্কারটি দেওয়া হয়েছে, সেই সম্পর্কিত সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। আগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এই তালিকা থেকে প্রশ্ন আসবেই। সুতরাং সময় অপচয় না করে তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটি ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন।


নোবেল পুরস্কার সম্পর্কিত কিছু কথা  ....... ( ইতিহাস )

১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রদান করা শুরু হয়। সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। নোবেল মৃত্যুর পূর্বে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান। তাঁর উদ্দেশ্যকে বাস্তবায়িত করার লক্ষ নিয়ে ১৮৯৭ সালে নোবেল পুরস্কার প্রদানের জন্য “নরওয়েজীয় নোবেল কমিটি” নামক একটি সংস্থা তৈরি করা হয়। এর পর অন্যান্য সংস্থাগুলো প্রতিষ্ঠিত ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়।

প্রথমে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি এই চারটি বিষয়ে পারদর্শী এবং সফল ব্যাক্তি এবং সংস্থাকে এই পুরস্কার দেওয়া শুরু হয়ে যায়। তারপর ১৯৬৯ সালে অর্থনীতি বিষয়টি যুক্ত করা হয় এবং ১৯০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৬০৯ বার এবং ৯৭৫জন ব্যাক্তি এবং সংস্থাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।


চিকিৎসা বিজ্ঞান নোবেল পুরষ্কার ২০২২::

সুইডেনের সান্তে প্যাবো বিলুপ্ত হোমিন এবং মানব প্রজাতির জিনোম সম্পর্কিত গবেষণায় জন্য নোবেল বিজয়ী হলেন।

সান্তে প্যাবো


পদার্থবিজ্ঞন নোবেল পুরস্কার ২০২২ ::

আমেরিকার জন এফ ক্লোজার, ফ্রান্সের অ্যালেন অ্যাসপেক্ট এবং অস্ট্রেলিয়ার অ্যাটন জেলিঙ্গার কোয়ান্টাম মেকানিক্সের উপর গবেষনার সাফল্যের জন্য নোবেল পুরস্কার বিজয়ী হলেন। 

অ্যালেন অ্যাসপেক্ট , জন এফ ক্লোজার,  অ্যাটন জেলিঙ্গার


রসায়ন বিজ্ঞান নোবেল পুরস্কার ২০২২ ::

আমেরিকার ক্যারোলিন আর. বার্তোজী ও কার্ল ব্যারি সার্পলেশ এবং ডেনমার্কের মর্টেন মেন্ডল ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির বিকাশে কৃতিত্বের জন্যই নোবেল পুরস্কার বিজয়ী হলেন।

ক্যারোলিন আর বার্তোজী,  কার্ল ব্যারি শার্পলেস,  মর্টেন পি. মেলডাল

সাহিত্যে নোবেল পুরস্কার ২০২২ ::

ফরাসী লেখিকা অ্যানি এরনো সাহস ও নিখুঁত মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন করার জন্য নোবেল পুরস্কার বিজয়ী হলেন।

অ্যানি এরনো

❐  শান্তিতে নোবেল পুরস্কার ২০২২ ::

বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি , রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ এরা যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের বিষয় নথিভুক্তকরনের পাশাপাশি শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের তাৎপর্য প্রদর্শন করার জন্য নোবেল পুরস্কার বিজয়ী হলেন।

অ্যালেস বিয়ালিয়াতস্কি, মেমোরিয়াল মানবাধিকার সংস্থা,সেন্টার ফর সিভিল লিবার্টিজ

অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২২::

আমেরিকার তিন অর্থনীতিবিদ বেন এস. বারন্যাঙ্ক, ডগ্লাস ডব্লিউ. ডায়মন্ড এবং ফিলিপ এইচ. ডিবভিগ ব্যাঙ্ক এবং আর্থিক সংকটের উপর গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী হলেন।

বেন এস. বারন্যাঙ্ক, ডগ্লাস ডব্লিউ. ডায়মন্ড,  ফিলিপ এইচ. ডিবভিগ


নোবেল পুরস্কার 2022 তালিকা টির  পিডিএফে আছে


File Details::

File Name:- নোবেল পুরস্কার 2022 তালিকা PDF

File Format:- PDF

File Language:- Bengali

No. of Pages:- 01

File size:- 231 KB

Click Here to Download

No comments:

Post a Comment

11