Breaking





Sunday, June 28, 2026

বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ PDF || Fruits and their Edible Parts

Fruits and their Edible Parts PDF  || বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ PDF

Fruits and their Edible Parts PDF  || বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ PDF

প্রিয় পাঠকেরা,

            আজ বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন প্রকার ফলের ধরণ ও তাদের ভোজ্য অংশের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ

ফল ফলের ধরণ ভোজ্য অংশ
আঙুর বেরি পেরিকার্প ও অমরা
খেজুর বেরি পেরিকার্প
আপেল পোম থ্যালামাস
কমলালেবু হেসপেরিডিয়াম রসালো অমরা
স্ট্রবেরি এটারিও অ্যাকিন মাংসল থ্যালামাস
লিচু নাট আরিল
আনারস সোরোসিস বৃত্তি
কাঁঠাল সোরোসিস বৃত্তি, বীজ ও পেরিয়ান্থ
আম ড্রুপ মেসোকার্প
পেঁপে বেরি মেসোকার্প
ন্যাসপাতি পোম মাংসল থ্যালামাস
ছোলা লেগিউম বীজপত্র
গম শ্বেতসার যুক্ত এমব্রায়ো ও এন্ডোস্পার্ম
ভুট্টা শ্বেতসার যুক্ত ক্যারিওপমিস এন্ডোস্পার্ম
বাদাম লোমেন্টাম বীজ/কোটাইলেন্ডস
তরমুজপেপো মেসোকার্প, এন্ডোকার্প
কাজু নাট কোটাইলেডন এবং পেডানকল
নারকেলনারকেল এন্ডোস্পার্ম
পেয়ারাবেরি থ্যালামাস, পেরিকার্প, প্ল্যাকোন্টা
টমেটো বেরি পেরিকার্প, মেসোকার্প ও এন্ডোকার্প
ধান শ্বেতসার যুক্ত ক্যারিওপমিস এন্ডোস্পার্ম
শসা পেপোমেসোকার্প, এন্ডোকার্প, বীজ
সরিষা সিলিকূয়া বীজ
মটর লেগিউম বীজপত্র
কলা বেরি মেসোকার্প

বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ প্রশ্ন উত্তর

১. আমের ভোজ্য অংশের নাম কী?
উত্তর:- মেসোকার্প (Mesocarp) বা মধ্যত্বক।

২. আপেলের ভোজ্য অংশ কোনটি?
উত্তর:- থ্যালামাস (Thalamus) বা রসালো পুষ্পাক্ষ। (আপেল একটি ‘প্রকৃত ফল’ নয়, এটি ‘অপ্রকৃত ফল’)।

৩. কাঁঠালের কোন অংশটি আমরা খাই?
উত্তর:- মঞ্জরিপত্র (Bract), পেরিয়ান্থ (Perianth) এবং বীজ।

৪. কলার ভোজ্য অংশ কোনটি?
উত্তর:- মেসোকার্প (Mesocarp) বা মধ্যত্বক এবং এন্ডোকার্প (Endocarp) বা অন্তস্ত্বক।

৫. নারিকেলের কোন অংশটি ভোজ্য?
উত্তর:- এন্ডোস্পার্ম (Endosperm) বা শস্য (তরল পানি এবং সাদা শক্ত অংশ উভয়ই)।

৬. লিচুর ভোজ্য অংশের নাম কী?
উত্তর:- অ্যারিল (Aril) বা মাংসল উপবৃদ্ধি।

৭. টমেটোর কোন অংশ খাওয়া হয়?
উত্তর:- পেরিকার্প (Pericarp) বা ফলত্বক এবং প্ল্যাসেন্টা (Placenta) বা অমরা।

৮. পেয়ারার ভোজ্য অংশ কোনটি?
উত্তর:- থ্যালামাস (Thalamus) এবং পেরিকার্প (Pericarp)।

৯. লেবুর ভোজ্য অংশ কোনটি?
উত্তর:- রসালো রোম বা জুসি হেয়ার (Juicy hairs)।

১০. পেঁপের কোন অংশটি আমরা খাই?
উত্তর:- মেসোকার্প (Mesocarp) বা মধ্যত্বক।

১১. তরমুজের ভোজ্য অংশ কোনটি?
উত্তর:- মেসোকার্প (Mesocarp) এবং এন্ডোকার্প (Endocarp)।

১২. ডালিম বা বেদানার কোন অংশ খাওয়া হয়?
উত্তর:- রসালো বীজত্বক বা জুসি সীড কোট (Juicy seed coat / Testa)।

১৩. আনারসের কোন অংশটি ভোজ্য?
উত্তর:- অক্ষ (Axis) এবং মঞ্জরিপত্র (Bract)।

১৪. কমলার ভোজ্য অংশ কোনটি?
উত্তর:- অন্তস্ত্বকের রসালো রোম (Juicy placental hairs)।

১৫. নাশপাতির কোন অংশ খাওয়া হয়?

উত্তর:- রসালো পুষ্পাক্ষ (Fleshy Thalamus)।

১৬. আঙুরের ভোজ্য অংশ কোনটি?
উত্তর:- পেরিকার্প (Pericarp) এবং প্ল্যাসেন্টা (Placenta)।

১৭. কাজুবাদামের কোন অংশটি আমরা খাই?
উত্তর:- বীজপত্র (Cotyledons) এবং মাংসল পুষ্পবৃন্ত (Fleshy pedicel)।

১৮. গমের ভোজ্য অংশ কোনটি?
উত্তর:- এন্ডোস্পার্ম (Endosperm) বা শস্য এবং ভ্রূণ (Embryo)।

১৯. ধানের ভোজ্য অংশ কোনটি?
উত্তর:- এন্ডোস্পার্ম (Endosperm) বা শস্য।

২০. সুপারির কোন অংশটি ব্যবহৃত বা খাওয়া হয়?
উত্তর:- রূমিনেট এন্ডোস্পার্ম (Ruminate Endosperm) বা চর্বিত শস্য।

File Details::

File Name:- Fruits and their Edible Parts
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 02
File size:- 191 KB


No comments:

Post a Comment

11