ব্রিটিশ ভারতের বিভিন্ন পত্রিকার সম্পাদকের নাম PDF Download || ভারতের বিভিন্ন পত্রিকার সম্পাদক || পত্রিকার সম্পাদকের নাম
সফল;
Hi Aspirants,
আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, ব্রিটিশ ভারতের সংবাদপত্র ও পত্রিকার সম্পাদকের তালিকা PDF; যেটির মধ্যে ব্রিটিশ ভারতের সংবাদপত্র ও পত্রিকার সম্পাদকের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ আছে । যা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য খুবি গুরুত্বপূর্ণ বিষয় । তাই আর দেরী না করেতালিকা টি পড়ে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন ।
ব্রিটিশ ভারতের বিভিন্ন পত্রিকা ও সম্পাদক তালিকা
| সংবাদ পত্র/পত্রিকা | সম্পাদক |
|---|---|
| বন্দেমাতরম | অরবিন্দ ঘোষ |
| সন্ধ্যা | ব্রহ্মবান্ধব উপাধ্যায় |
| বেঙ্গল গেজেট | জেমস অগাস্টাস হিকি |
| হিন্দু পেট্রিয়ট | হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় |
| অমৃতবাজার | শিশির কুমার ঘোষ, মোতিলাল ঘোষ |
| যুগান্তর | ভুপেন্দ্রনাথ দত্ত |
| বেঙ্গল গেজেট | জেমস অগাস্টাস হিকি |
| দ্য বেঙ্গলি | সুরেন্দ্রনাথ ব্যানার্জি |
| সঞ্জীবনী | কৃষ্ণকুমার মিত্র |
| সমাচার দর্পণ | মার্শম্যান |
| ইয়ং ইন্ডিয়া | মহাত্মা গান্ধী |
| সোমপ্রকাশ | দ্বারকানাথ বিদ্যাভূষণ |
| সম্বাদ কৌমুদি | রামমোহন রায় |
| সংবাদ প্রভাকর | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
| ইনডিপেন্ডেন্ট | মতিলাল নেহরু |
| আল হিলাল | মৌলানা আবুল কালাম আজাদ |
| হরিজন | মহাত্মা গান্ধী |
| বাঙ্গাল গেজেট | গঙ্গাকিশোর ভট্টাচার্য |
| কেশরী | বাল গঙ্গাধর তিলক |
| আর্যদর্শন | যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ |
| তত্ববোধিনী | অক্ষয়কুমার দত্ত |
| সুলভ সমাচার | কেশবচন্দ্র সেন |
| তত্ত্ব-কৌমুদী | শিবনাথ শাস্ত্রী |
| সমাচার চন্দ্রিকা | ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় |
| ইন্ডিয়ান মিরর | কেশবচন্দ্র সেন |
| সন্দেশ | সুকুমার রায় |
| কমরেড পপ্রিকা | জিন্নাহ |
| সংবাদ ভাস্কর | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
| পাঞ্জাবি পিপলস | লালা লাজপত রায় |
| তেহজিব-উল-আখলাক | সৈয়দ আহমেদ খান |
| দিগদর্শন | জন মার্শম্যালন |
| ধূমকেতু | কাজী নজরুল ইসলাম |
■ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ■
১. প্রশ্ন: ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী এবং এর সম্পাদক কে ছিলেন?
উত্তর: বেঙ্গল গেজেট (Hicky's Bengal Gazette)। সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি (১৭৮০)।
২. প্রশ্ন: প্রথম বাংলা সাময়িকপত্র ‘দিকদর্শন’ এবং প্রথম বাংলা সাপ্তাহিক ‘সমাচার দর্পণ’ কার সম্পাদনায় প্রকাশিত হয়?
উত্তর: জন ক্লার্ক মার্শম্যান (১৮১৮)।
৩. প্রশ্ন: ‘সংবাদ কৌমুদী’ (১৮২১) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: রাজা রামমোহন রায় (ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়)।
৪. প্রশ্ন: রাজা রামমোহন রায় সম্পাদিত বিখ্যাত ফারসি সাপ্তাহিক পত্রিকাটির নাম কী?
উত্তর: মিরাত-উল-আখবার (১৮২২)।
৫. প্রশ্ন: ‘সমাচার চন্দ্রিকা’ (১৮২২) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
৬. প্রশ্ন: ‘বঙ্গদূত’ (১৮২৯) পত্রিকার সম্পাদনার সাথে কারা যুক্ত ছিলেন?
উত্তর: নীলমণি হালদার (প্রধান সম্পাদক)। এর সাথে রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুরও যুক্ত ছিলেন।
৭. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত বিখ্যাত পত্রিকাটির নাম কী?
উত্তর: সংবাদ প্রভাকর (১৮৩১)। এটিই পরবর্তীতে প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়।
৮. প্রশ্ন: ‘জ্ঞানান্বেষণ’ (১৮৩১) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং রসিককৃষ্ণ মল্লিক (ইয়ং বেঙ্গল গ্রুপ)।
৯. প্রশ্ন: দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত ‘তত্ত্ববোধিনী পত্রিকা’ (১৮৪৩)-র প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: অক্ষয়কুমার দত্ত।
১০. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও দ্বারকানাথ বিদ্যাভূষণের উদ্যোগে প্রকাশিত ‘সোমপ্রকাশ’ (১৮৫৮) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: দ্বারকানাথ বিদ্যাভূষণ।
১১. প্রশ্ন: ‘হিন্দু প্যাট্রিয়ট’ (Hindu Patriot) পত্রিকার প্রথম এবং সবচেয়ে বিখ্যাত সম্পাদক কে ছিলেন?
উত্তর: প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তবে সবচেয়ে বিখ্যাত সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
১২. প্রশ্ন: প্যারীচাঁদ মিত্র এবং রাধাকান্ত শিকদার সম্পাদিত সাধারণ মানুষের বোধগম্য পত্রিকার নাম কী?
উত্তর: মাসিক পত্রিকা (১৮৫৪)।
১৩. প্রশ্ন: ‘গ্রামবার্তা প্রকাশিকা’ (১৮৬৩) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: হরিনাথ মজুমদার (কাঙাল হরিনাথ)।
১৪. প্রশ্ন: ‘অমৃতবাজার পত্রিকা’ (১৮৬৮) কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: শিশির কুমার ঘোষ এবং মোতিলাল ঘোষ।
১৫. প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বিখ্যাত সাহিত্য পত্রিকাটির নাম কী?
উত্তর: বঙ্গদর্শন (১৮৭২)।
১৬. প্রশ্ন: ‘সুলভ সমাচার’ (১৮৭০) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: কেশবচন্দ্র সেন।
১৭. প্রশ্ন: ‘ইন্ডিয়ান মিরর’ (Indian Mirror) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: মনমোহন ঘোষ এবং দেবেন্দ্রনাথ ঠাকুর (পরে নরেন্দ্রনাথ সেন এটি পরিচালনা করেন)।
১৮. প্রশ্ন: কেশবচন্দ্র সেন সম্পাদিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটির নাম কী ছিল?
উত্তর: দি নিউ ডিসপেনসেশন (The New Dispensation)।
১৯. প্রশ্ন: ‘স্টেটসম্যান’ (The Statesman, ১৮৭৫) পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর: রবার্ট নাইট।
২০. প্রশ্ন: ‘বেঙ্গলী’ (The Bengalee) পত্রিকার সম্পাদক হিসেবে কে দেশজুড়ে বিখ্যাত হন?
উত্তর: রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৭৯ সালে তিনি এর মালিকানা ও সম্পাদনাভার নেন)।
২১. প্রশ্ন: শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু সম্পাদিত ‘তত্ত্বকৌমুদী’ কোন সমাজের মুখপত্র ছিল?
উত্তর: সাধারণ ব্রাহ্মসমাজ।
২২. প্রশ্ন: বাল গঙ্গাধর তিলক সম্পাদিত মারাঠি ও ইংরেজি পত্রিকা দুটির নাম কী?
উত্তর: মারাঠি ভাষায় ‘কেসরি’ (Kesari) এবং ইংরেজি ভাষায় ‘মারাঠা’ (Mahratta)।
২৩. প্রশ্ন: দক্ষিণ ভারতের বিখ্যাত ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’ (The Hindu, ১৮৭৮) পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর: জি. সুব্রামণিয়া আয়ার।
২৪. প্রশ্ন: ‘সুধারক’ (Sudharak) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: গোপাল গণেশ আগরকর।
২৫. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিখ্যাত পারিবারিক পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন?
উত্তর: সাধনা এবং ভারতী পত্রিকা।
২৬. প্রশ্ন: ‘সঞ্জীবনী’ (১৮৮৩) পত্রিকার সম্পাদক কে ছিলেন, যিনি লর্ড কার্জনের বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেন?
উত্তর: কৃষ্ণকুমার মিত্র।
২৭. প্রশ্ন: বিপিনচন্দ্র পাল সম্পাদিত বিখ্যাত ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটির নাম কী ছিল?
উত্তর: নিউ ইন্ডিয়া (New India, ১৯০১)।
২৮. প্রশ্ন: ‘বন্দে মাতরম্’ (ইংরেজি দৈনিক, ১৯০৬) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: অরবিন্দ ঘোষ (বিপিনচন্দ্র পাল এর প্রতিষ্ঠাতা ছিলেন)।
২৯. প্রশ্ন: যুগান্তর (Yugantar) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: ভূপেন্দ্রনাথ দত্ত এবং বারীন্দ্রকুমার ঘোষ।
৩০. প্রশ্ন: ব্রহ্মবান্ধব উপাধ্যায় সম্পাদিত বিখ্যাত চরমপন্থী পত্রিকাটির নাম কী ছিল?
উত্তর: সন্ধ্যা (Sandhya)।
৩১. প্রশ্ন: ‘হিতবাদী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: কালীপ্রসন্ন কাব্যবিশারদ।
৩২. প্রশ্ন: গদর (Ghadar, ১৯১৩) পত্রিকার সম্পাদক ও প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: লালা হরদয়াল (সান ফ্রান্সিসকো থেকে প্রকাশিত)।
৩৩. প্রশ্ন: মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় থাকার সময় কোন পত্রিকা সম্পাদন করতেন?
উত্তর: ইন্ডিয়ান ওপিনিয়ন (Indian Opinion, ১৯০৩)।
৩৪. প্রশ্ন: ভারতে ফেরার পর মহাত্মা গান্ধী সম্পাদিত প্রধান দুটি পত্রিকার নাম কী?
উত্তর: ইয়ং ইন্ডিয়া (Young India) এবং নবজীবন (পরে তিনি ‘হরিজন’ পত্রিকাও সম্পাদনা করেন)।
৩৫. প্রশ্ন: অ্যানি বেসান্ত সম্পাদিত দুটি বিখ্যাত পত্রিকার নাম কী?
উত্তর: নিউ ইন্ডিয়া (New India - দৈনিক) এবং কমনউইল (Commonweal)।
৩৬. প্রশ্ন: ‘আল-হিলাল’ (Al-Hilal, ১৯১২) উর্দু সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
উত্তর: মওলানা আবুল কালাম আজাদ।
৩৭. প্রশ্ন: ‘কমরেড’ (Comrade) এবং ‘হামদর্দ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: মওলানা মোহাম্মদ আলী।
৩৮. প্রশ্ন: জওহরলাল নেহেরু ১৯৩৮ সালে লখনউ থেকে কোন বিখ্যাত ইংরেজি পত্রিকা প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন?
উত্তর: ন্যাশনাল হেরাল্ড (National Herald)।
৩৯. প্রশ্ন: ‘সার্চলাইট’ (Searchlight) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: রাজেন্দ্র প্রসাদ (বিহার থেকে প্রকাশিত)।
৪০. প্রশ্ন: সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাশের কোন পত্রিকার সম্পাদনার দায়িত্বভার সামলেছেন?
উত্তর: ফরোয়ার্ড (Forward)। পরে সুভাষচন্দ্র নিজে ‘ফরওয়ার্ড ব্লক’ পত্রিকাও প্রকাশ করেন।
৪১. প্রশ্ন: ড. বি. আর. আম্বেদকর সম্পাদিত প্রথম মারাঠি পাক্ষিক পত্রিকার নাম কী?
উত্তর: মূকনায়ক (Mooknayak, ১৯২০)।
৪২. প্রশ্ন: ড. বি. আর. আম্বেদকর ১৯২৭ সালে কোন বিখ্যাত বহিস্কৃতদের মুখপত্র সম্পাদনা করেন?
উত্তর: বহিস্কৃত ভারত (Bahishkrit Bharat)।
৪৩. প্রশ্ন: ‘লিডার’ (The Leader) পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: মদন মোহন মালব্য।
৪৪. প্রশ্ন: কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক ধুমকেতু (১৯২২) পত্রিকার প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
উত্তর: এটি ব্রিটিশ রাজের বিরুদ্ধে পূর্ণ স্বাধীনতার দাবি জানিয়েছিল।
৪৫. প্রশ্ন: কাজী নজরুল ইসলাম, মুজফ্ফর আহমদ এবং কুতুবুদ্দিন আহমদ সম্পাদিত শ্রমিক-কৃষকদের পত্রিকার নাম কী ছিল?
উত্তর: লাঙল (পরে ‘গণবাণী’)।
৪৬. প্রশ্ন: মোতিলাল নেহেরু সম্পাদিত এলাহাবাদ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম কী?
উত্তর: দি ইন্ডিপেন্ডেন্ট (The Independent, ১৯১৯)।
৪৭. প্রশ্ন: ‘প্রতাপ’ (Pratap) পত্রিকার সম্পাদক কে ছিলেন, যিনি কানপুর থেকে এটি চালাতেন?
উত্তর: গণেশ শঙ্কর বিদ্যার্থী।
৪৮. প্রশ্ন: মোহাম্মদ আলী জিন্নাহর তত্ত্বাবধানে মুসলিম লীগের মুখপত্র হিসেবে প্রকাশিত ইংরেজি পত্রিকার নাম কী ছিল?
উত্তর: ডন (Dawn)।
৪৯. প্রশ্ন: ‘কীর্তি’ (Kirti) পত্রিকার সম্পাদক কে ছিলেন, যার সাথে ভগৎ সিংও যুক্ত ছিলেন?
উত্তর: সন্তোখ সিং।
৫০. প্রশ্ন: সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে-র সত্যশোধক সমাজের মুখপত্র ‘দীনবন্ধু’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: কৃষ্ণরাও পাণ্ডুরঙ্গ ভালেকর।
File Details::
File Name:- বিভিন্ন পত্রিকার সম্পাদকের নাম pdf
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 03
File size:- 506 kb

No comments:
Post a Comment