ইংরেজী থেকে বাংলা অনুবাদ পর্ব -২ English to Bengali Translation PDF Part - 02
শিক্ষা সাথী ,
Hi Aspirants,
ICDS, WBCS, Clerkship সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য English to Bengali Translation Part-2 PDF টি আপনাদের সাথে সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করছি | যেটির মধ্যে মোট ৫টি ইংরাজী থেকে বাংলা অনুবাদ দেওয়া আছে |
বর্তমান সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরাজী থেকে বাংলা বা বাংলায় থেকে ইংরেজী অনুবাদ করতে বলা হয় | আর সেই কথা মাথায় রেখে এই English to Bengali Translation PDFটি উপস্থাপন করা হলো |
সুতরাং সময় অপচয় না করে নমুনা গুলো দেখে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে- English to Bengali Translation Part-2 PDF করে নিন সম্পূর্ণ বিনামূল্যে |
1
Smoking is injurious to health. One smokes, one’s family. It may create breathing trouble, bronchial asthma and even cancer that causes death. Smoking incurs great expense and wastage of money. So giving up smoking means more saving of money, more expenses of family and better helth of all. The habit of smoking is a bad one, and the sooner it is given up the better.
বাংলা অনুবাদ :- ধূমপান স্বাস্থের পক্ষে ক্ষতিকর | একজন ধূমপান করে, আর তার পরিবার ক্ষতিগ্রস্ত হয় | আর ফলে শ্বাসকষ্ট হতে পারে, হাঁপানি হতে পারে এমনকি ক্যানসার হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে | ধূমপানের ফলে প্রচুর ব্যয় এবং অর্থের অপচয় ঘটে | সুতরাং ধূমপান ত্যাগ মানে আরো বেশি অর্থ সঞ্চয় করতে পারা | পরিবারের জন্য বেশি অর্থ ব্যয় করা এবং সকলের সুস্বাস্থ্য | ধুমপানের অভ্যাস ভালো নয় এবং যত তাড়াতাড়ি এটি ত্যাগ করা যায় ততই ভালো |
2 One of the greatest problems that our country has been facing since the aeventies is the problem of growing indisscipline among the students. These unrest among the students is confined not only to india, but also it has become a global phenomenon. This, if not chacked, would eat into the very fabric of our national entity. The prevalence of the mood of despondency and dejection among the students is nothing but a reflection of general dissatisfaction and discontentment prevailing among the masses.
বাংলা অনুবাদ :- সত্তরের দশক থেকে আমাদের দেশ যে সমস্ত গুরুতর সমস্যার সম্মুখীন হয়ে আসছে তার মধ্যে অন্যতম হল ছাত্রদের মধ্যে ক্রমবর্ধমান বিশৃঙ্খলা | ছাত্রদের মধ্যে এই অস্থিরতা যে কেবল ভারতবর্ষেই সীমাবদ্ধ তা নয় বরং এটা এক বিশ্বব্যাপী ঘটনায় পর্যবসিত হয়েছে | এটা যদি প্রতিহত না করা হয় তাহলে এটি আমাদের জাতীয় অস্তিত্বের কাঠামোটাই কুরে কুরে খাবে | ছাত্রদের মধ্যে বিষাদগ্রস্ত এবং উদাসীন মানসিকতার এই প্রকাশ কিন্তু জনমানবের অতৃপ্তি এবং অপ্রাপ্তিবোধের প্রতিফলন ছাড়া আর কিছুই নয় |
File Details:-
File Name:-English to Bengali Translation PDF Part -2
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 04
File size:- 356 kb

No comments:
Post a Comment