Breaking





Thursday, November 5, 2020

ইতিহাসের পাতায় আজকের দিনে ৫ নভেম্বর -Today is 5 November in the pages of history

 ইতিহাসের পাতায় আজকের দিনে ৫ নভেম্বর -Today is 5 November in the pages of history

ইতিহাসের পাতায় আজকের দিনে ৫ নভেম্বর -Today is 5 November in the pages of history

শিক্ষা সাথী

প্রিয় বন্ধুরা

                       আজ আপনাদের সাথে শেয়ার করবো ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনাবলী |যেটির মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পাঠকদের সামনে উপস্থাপনা করা হয় পাঠকদের বিভিন্ন সুবিধার্থে |

ঘটনাবলী :-

❐ ১৯০২ সালে গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয় আজকের দিনে |

❐ ১৫৫৬ সালে আজকের দিনে পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হিমু পরাস্ত হন।

❐ ১৯৯৬ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি বেনজির ভুট্টোর সরকারকে বরখাস্ত করেন এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন আজকের দিনে |

❐ ১৮৭৯ সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, আজকের দিনে মৃত্যুবহন করেন তিনি ছিলেন স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী।

❐ ১৯৫৫ সালে ভারতের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপার আজকের দিনে জন্মগ্রহণ করেন।

❐ ১৯১৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতার আজকের দিনে মৃত্যুবহন করেন |

❐ ১৯৯৩ সালে ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরো কর্পস গঠন করে আজকের দিনে |

❐ ১৯৩০ সালে খিস্টিয়ান ইজক্মান, আজকের দিনে মৃত্যুবহন করেন তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ চিকিৎসক ও রোগবিদ্যাবিৎ।

❐ ২০০২ সালে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান পার্টি বিজয় লাভ করে আজকের দিনে |

❐ ১৯১১ সাল্বে আজকের দিনে ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়। 

No comments:

Post a Comment

11