ইতিহাসের পাতায় আজকের দিনে-২৮শে সেপ্টেম্বর
শিক্ষা সাথী
প্রিয় বন্ধুরা
আজ আপনাদের সাথে শেয়ার করবো ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনাবলী |যেটির মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পাঠকদের সামনে উপস্থাপনা করা হয় পাঠকদের বিভিন্ন সুবিধার্থে |প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ বিনামূল্যে|
ঘটনাবলী :-
① ভারতের স্বনামধন্য কন্ঠশিল্পী লতা মঙ্গেশকর জন্মগ্রহন করেন ১৯২৯ সালে আজকের এই বিশেষ দিনে | তিনি এক হাজারের বেশি ভারতীয় চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছেন |
② স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষনা করেছিলেন ১৯২৮ সালে ২৮শে সেপ্টেম্বর |
③ ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী লুই পাস্তুরের মৃত্যু হয়েছিল ১৮৯৫ সালে আজকের এই দিনে |
④এলিজাবেথ গ্যারেট এন্ডারসন প্রথম শল্যাচিকিৎসক হিসেবে ব্রিটেনে নিবন্ধিত হয়েছিলেন ১৮৬৫ সালে ২৮শে সেপ্টেম্বর |
⑤ ১৫৭৩ সালে আজকের এই বিশেষ দিনে ইতালীয় অনন্য চিত্রশিল্পী মাইকেলাঞ্জেলোর জন্ম হয় |
⑥ ফরাসি ঔপন্যাসিক এমিল জোলার মৃত্যু হয়েছিল ১৯০২ সালে আজকের এই দিনে |
⑦ ১৯০৬ সালে ২৮শে সেপ্টেম্বর হংকং এ প্রবল ঘূর্ণিঝড়ে দশ হাজার লোকের মৃত্যু ঘটে |
⑧ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জন্মগ্রহন করেন ১৯৪৭ সালে ২৮শে সেপ্টেম্বর |
⑨ ১৯৯৬ সালে আজকের দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব পাশ করে মুসলমানদের প্রথম ক্বেবলা আল আকসা মসজিদের নীচে খননকাজ পরিচালনা বন্ধ করার জন্য ইহুদীবাদী ইসরাইলের প্রতি আহবান জানায় |
⑩ মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসের মৃত্যুবরণ করেন ১৯৭০ সালে আজকের এই
দিনে |

No comments:
Post a Comment