ইতিহাসের পাতায় আজকের দিনে-২৬শে সেপ্টেম্বর
শিক্ষা সাথী
প্রিয় বন্ধুরা
আজ আপনাদের সাথে শেয়ার করবো ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনাবলী |যেটির মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পাঠকদের সামনে উপস্থাপনা করা হয় পাঠকদের বিভিন্ন সুবিধার্থে |প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ বিনামূল্যে|
ঘটনাবলী :-
✪ খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেছিলেন আজকের দিনে ১৯৮৯ সালে | তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে পরিচিতি পেয়েছিলেন |
✪ উনিশ শতকের বিশিষ্ট বাঙালি সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহন করেন ১৮২০ সালে আজকের এই বিশেষ দিনে |
✪ ১৭৭৭ সালে ২৬শে সেপ্টেম্বর ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া ব্রিটিশ বাহিনী দখল করে নিয়েছিল |
✪ মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন ১৯৩২ সালে আজকের এই দিনে |
✪ ১৯৪৩ সালে ২৬শে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল জন্মগ্রহন করেনছিলেন |
✪ ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় ১৯৫০ সালে আজকের এই বিশেষ
দিনে |
✪ উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থাকে অকার্যকর ঘোষণা করা হয় ১৯৬২ সালে ২৬শে সেপ্টেম্বর |
✪ ১৯৫৯ সালে আজকের দিনে জাপানের হনসুতে দু দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটেছিল |
✪ মার্কিন টেনিস খেলোয়াড় সেরিনা উইলিয়ামস ১৯৮১ সালে আজকের দিনে জন্মগ্রহন
✪ স্যার ফ্রান্সিস ড্রেক তাঁর সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণ সমাপ্ত করে মাতৃভূমি ইংল্যান্ডে ফিরে আসেন ১৫৮০ সালে আজকের এই বিশেষ দিনে |

No comments:
Post a Comment