ইংরেজী থেকে বাংলা অনুবাদ পর্ব -১ - English to Bengali Translation PDF Part - 1
শিক্ষা সাথী ,
হ্যালো বন্ধুরা,
শিক্ষা সাথী ,
হ্যালো বন্ধুরা,
ICDS, WBCS, Clerkship সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য English to Bengali Translation Part-1 PDF টি আপনাদের সাথে সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করছি | যেটির মধ্যে মোট ৫টি ইংরাজী থেকে বাংলা অনুবাদ দেওয়া আছে |বর্তমান সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরাজী থেকে বাংলা বা বাংলায় থেকে ইংরেজী অনুবাদ করতে বলা হয় | আর সেই কথা মাথায় রেখে এই English to Bengali Translation PDFটি উপস্থাপন করা হলো | সুতরাং সময় অপচয় না করে নমুনা গুলো দেখে নিন এবং প্রয়োজনে নিচের দেওয়া লিংক থেকে- English to Bengali Translation Part-1 PDF করে নিন সম্পূর্ণ বিনামূল্যে |
কিছু নমুনা :-
কিছু নমুনা :-
১. The national flag is an emblem of a free country. Any dishonour or disrespect of the flag is a dishonour to the country. The colour and design of our national flag is of meaning. The lower green part stands for freshness and fervour, while the white middle part indicates truth and purity. The upper part is of saffnon colour. It stands for sacrifice and selfless devotion.
বঙ্গানুবাদ :- একটি স্বাধীন দেশের প্রতীক হল জাতীয় পতাকা | এই জাতীয় পতাকার প্রতি কোনো প্রকার অশ্রদ্ধা বা অমর্যাদা হলে তা দেশের প্রতি অমর্যাদা | আমাদের যে জাতীয় পতাকা আছে তার রং এবং বিন্যাস খুবই তাত্পর্যপূর্ণ | নীচের সবুজ অংশটি সজীবতা এবং উত্সাহের প্রতীক | মাঝখানের সাদা অংশটি সত্য ও শুদ্ধতার প্রতীক | উপরের অংশটি গৈরিক | অতি ত্যাগ এবং স্বার্থহীন আত্মনিবেদনের দ্যোতক |
২. Discipline is of great importance in student life. Students should be taught to realise that the observance of discipline is a sacred duty of theirs. They should respect their superiors. Work regularly and methodically and beheve properly at home as well as at school. They should also cultivate the habit of punctuality and good manners. If the students go without discipline at the preparatory stage of their life, they fall miserably in their struggle for existence and come to grief in the long run.
বঙ্গানুবাদ:- ছাত্রজীবনে শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম | শৃঙ্খলা পালন যে তাদের একান্ত কর্তব্য তা ছাত্রদের উপলব্ধি করতে শেখানো উচিত | তাদের উচিত বড়োদের শ্রদ্ধা করা, নিয়মিত ও নিয়মমাফিক কাজ করা এবং বাড়িতে ও বিদ্যালয়ে যথাযথ ব্যবহার করা | সময়নিষ্ঠা ও সদাচারের অভ্যাসও তাদের অনুশীলন করা কর্তব্য | যদি ছাত্ররা তাদের জীবনের প্রস্তুতিপর্বে শৃঙ্খলা ছাড়া চলে, তাহলে জীবনসংগ্রামে তারা শোচনীয়ভাবে ব্যর্থ হয় এবং পরিণামে দুঃখ পায় |
.................................................
File Details:
File Name:-English to Bengali Translation PDF Part - 1
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 04
File size:- 377 kb

No comments:
Post a Comment