৩ টি প্রতিবেদন রচনা পিডিএফ - Bengali Report Writing PDF for Competitive Exam
শিক্ষা সাথী
নমস্কার বন্ধুরা,
পরীক্ষার প্রস্তুতির জন্য ৩ টি প্রতিবেদন রচনা PDF - Bengali Report Writing টি আপনাদের সঙ্গে শেয়ার করছি| যেটির মধ্যে মোট ৩ টি প্রতিবেদন রচনা দেওয়া আছে | যেমন:-বিজ্ঞাপন ও আধুনিক সমাজ,শিক্ষায় বিজ্ঞানের প্রভাব, |পরবর্তী পর্ব তে এইভাবে আরো বিষয়ের উপর আমরা প্রতিবেদন রচনা দিতে থাকব|
ভুমিকা :-
নমস্কার বন্ধুরা,
পরীক্ষার প্রস্তুতির জন্য ৩ টি প্রতিবেদন রচনা PDF - Bengali Report Writing টি আপনাদের সঙ্গে শেয়ার করছি| যেটির মধ্যে মোট ৩ টি প্রতিবেদন রচনা দেওয়া আছে | যেমন:-বিজ্ঞাপন ও আধুনিক সমাজ,শিক্ষায় বিজ্ঞানের প্রভাব, |পরবর্তী পর্ব তে এইভাবে আরো বিষয়ের উপর আমরা প্রতিবেদন রচনা দিতে থাকব|
WBCS, PSC Clerkship,ICDS Main-সহ বিভিন্ন পরীক্ষাতে Bengali Report Writing আসে যা এর সিলেবাসের অন্তর্ভুক্ত| এই সমস্ত পরীক্ষাতে ভালো ফল লাভ করতে এই প্রতিবেদন রচনার পিডিএফ টি ডাউনলোড করে নিন| |
কিছু নমুনা :-
☖ বিজ্ঞাপন ও আধুনিক সমাজ ☖
ভুমিকা :-
□ “একটা দুটো সহজ কথা
□ বলব ভাবি চোখের আড়ে
□ জৌলুশে তা ঝলসে ওঠে
□ বিজ্ঞাপনে, রংবাহারে”| _ শঙ্খ ঘোষ
আধুনিক জীবনে বিজ্ঞাপনের গুরুত্ব ও মহিমা অপরিসীম | সংবাদপত্র, দূরদর্শনের পর্দা, পোস্টার, রেডিও, হোড্রিং, হ্যান্ডবিল, মাইক্রোফোন ইত্যাদি কত মাধ্যমের দ্বারা কতভাবেই না বিজ্ঞাপনী প্রচার আমরা আজকাল নিত্যই দেখতে অভ্যস্ত | এখন প্রশ্ন হল বিজ্ঞাপন আসলে কী ? “বিজ্ঞাপন” কথাটির পারিভাষিক অর্থ হল বিশেষভাবে জ্ঞাপন করা | বিজ্ঞাপন হল উৎপদক বা বিক্রেতার তরফ থেকে জনসাধারণের অবগতির জন্য গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত বিবরণ বা ইস্তাহার | শিল্পবিল্পবের প্র থেকে সারা পৃথিবী জুড়ে যখন বৃহদায়তন উৎপাদনব্যবস্থা চালু হয়, তখন থেকেই বিজ্ঞাপণ আমাদের সামাজিক জীবনকে নানাভাবে প্রভাবিত করেছে | মনে রাখা প্রয়োজন বিজ্ঞাপনের পিছনে প্রায়শই থাকে বাণিজ্যিক লক্ষ্য | কোনো বিশেষ পন্যের চাহিদা বাড়িয়ে অতিরিক্ত মুনাফা লাভ করাই হয়ে দাঁড়ায় বিজ্ঞাপনদাতাদের অভিপ্রায় | তবে শুধু ভোগ্যপণ্য কেন-শিক্ষা, সামাজিক ক্রিয়াকলাপ এমনকি রাজনৈতিক প্রচার আবার জনসচেতনতামূলক ঘোষণাও আজকাল বিজ্ঞাপনের দ্বারা সম্পন্ন হয়
|
বিজ্ঞাপনের স্বরূপ :-
আজকের পৃথিবীতে বিজ্ঞাপন বিভিন্ন মাধ্যমের দ্বারা প্রচারিত হয় | সর্বশ্রেনীর ক্রেতা ও উপভোক্তা বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত | রাস্তার ধারে, যানবাহনে, বাড়ির দেয়ালে, সংবাদপত্রে, সাময়িকপত্রে, প্রচারপত্রে, সাইনবোর্ডে, দেয়াললিখনে, দূরদর্শনে- সর্বত্রই বিজ্ঞাপনের ঝলমলে ছবি, যা চোখকে আকৃস্ট করে আবার কখনও মনকে স্পর্শ করে যায় | বিজ্ঞাপনের প্রয়োগ যত বেশি চিত্তাকর্ষক হয়, তত বেশি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে |
বিজ্ঞাপনের চোখধাঁধানো জগৎ :-
শিল্প ও সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ চিরদিনের | কারণ মানুষ সুন্দরের পুজারী | তাই প্রত্যেক বিজ্ঞাপনদাতাই তাদের উৎপাদিত দ্রব্যকে শ্রীমন্ডিত রূপ দান করতে চান | তাতে পণ্যের চাহিদা বেড়ে যায় | শিল্পনির্দেশক এবং ফোটোগ্রাফারের দক্ষতায় সুন্দরী মডেলদের মনোলোভা হাসি যখন কোনো পণ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়, তখন সেই পণ্যের আকর্ষণও হয়ে ওঠে সেই মডেলের সৌন্দর্যের মতোই অমোঘ | এভাবেই শুধুমাত্র বিজ্ঞাপনের প্রভাবে অনেক সময় পণ্যের প্রকৃত গুণাগুণ ও প্রয়োজনীয়তা বিচার না করে বিজ্ঞাপিত পন্য ক্রয় করেন উপভোক্তরা | এমন অনেক দ্রব্য আছে যেগুলি কেবল বিজ্ঞাপনের সুবাদেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে | ক্রেতাদের মধ্যে অনেক ক্ষেত্রেই এইসব দ্রব্যের প্রকৃত কোনো চাহিদা থাকে না |
বিজ্ঞাপনের চমকে বিভান্ত মানবসমাজ :-
বিজ্ঞাপন সাধারণত মানুষের প্রবৃত্তিকে কোনো না কোনো উপায়ে নাড়া দেয় | বিজ্ঞাপনদাতাদের প্রধান লক্ষ্য থাকে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের চেতনাকে প্রভাবিত করে বিজ্ঞাপিত পণ্যটির চাহিদা এবং বিক্রি বাড়ানো | বিজ্ঞাপনের জৌলুসে ভুলে মানুষ এমন অনেক দ্রব্য ক্রয় করে, যা তার কাছে অত্যাবশ্যক নয় | এক্ষেত্রে প্রত্যক্ষভাবে অর্থের অপচয় ঘটে থাকে | এই অর্থের অপব্যয় অনেক ক্ষেত্রেই মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অর্থনৈতিক ভিত্তিতে নাড়িয়ে দেয় | তাই দুদ্ধিমান ক্রেতা হিসেবে আমাদের কর্তব্য হল, কেবল চটকদার বিজ্ঞাপনের দ্বারা প্রলোভিত হয়ে কোনো দ্রব্য ক্রয় না করে চিন্তাভাবনা করে প্রয়োজনীয় দ্রব্যই ক্রয় করা |
বিজ্ঞাপনের ভালোমন্দ :-
আজকের অত্যাধুনিক যুগে সারা বিশ্বব্যাপী উৎপাদিত নিত্যনতুন পণ্যসম্ভারের খোঁজখবর পাওয়ার প্রশস্ত উপায় বিজ্ঞাপন | বিজ্ঞাপনই আমাদের জানতে সাহায্য করে পড়াশোনা সম্পর্কিত তথ্যাদি, হালফিলের চলচ্চিত্র, নাটক, সংগীত, সাহিত্য ইত্যাদির খবর | মনোরঞ্জন ও খেলাধুলা জগতের রকমারি ঘটনা ও অনুষ্ঠান সম্পর্কের আমাদের খবর জোগায় বিজ্ঞাপন | এর মাধ্যমে বহু মানুষের পেশার ও কর্মসংস্থানের ব্যবস্থাও হয় | জনবিনোদনের এক উৎকৃস্ট উপায় আজকের বিজ্ঞাপন | বর্তমানে যে কোনো উৎসবের জাঁকজমক ও ব্যাপ্তি বিজ্ঞাপনের দৌলতে অনেকগুণে বৃদ্ধি পেয়েছে | বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গণচেতনা তৈরি করতে বা জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও অন্যতম ভুমিকা পালন করে বিজ্ঞাপন |এসবই বিজ্ঞাপনের ভালোদিকের মধ্যে পড়ে | কিন্তু বিজ্ঞাপনের মন্দ দিকও আছে | প্রথমত বিজ্ঞাপন অনেক সময়েই বিজ্ঞাপিত বস্তু বা বিষয়টি সম্বন্ধে উপভোক্তার মনে মিথ্যে বা ভুল ধারনার ইন্ধন জোগায় | বিজ্ঞাপনের উপর প্রত্যেক দেশের নিজস্ব আইনানুগ বিধিনিষেধ থাকা সত্ত্বেও বহুক্ষেত্রে অশ্লীলতা বা বিকৃত রুচিত প্রকাশ ঘটে বিজ্ঞাপনে, যা জনমানসের উপর খারাপ প্রভাব ফেলে | উদ্দেশ্যপ্রণোদিতভাবে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে নানান অশুভ ব্যাপারে জনগণকে প্রভাবিত করার ঘটনা বিরল নয় | বিজ্ঞাপনের এই মন্দ দিকটিকে রুখতে দরকার মানুষের শুভ বুদ্ধির উদয় ও আইনি ব্যবস্থাগুলির সুষ্ঠু বাস্তবায়ন |
উপসংহার :-
আধুনিক সভ্যতা ও জীবনচর্যার এক অবিচ্ছেদ্য অঙ্গ বিজ্ঞাপন | একে অস্বিকার বা বর্জন করার প্রশ্নই ওঠে না | বিজ্ঞাপন বিভিন্ন ভুমিকা পালন করার সুবাদে প্রত্যেক দেশের সংস্কৃতির এক অভিন্ন অংশ হয়ে উঠেছে | সভ্যতা, সমাজ, সংস্কৃতি সবকিছুর অনুকুল, রুচিসম্মত, সুন্দর বিজ্ঞাপন আমাদের দৈনন্দিন জীবনযাপনের এমন একটি ব্যাপার, যার প্রয়োজন বহুমুখী |
File Details:
File Name:- Bengali Report Writing PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:- 08
File size:-708 KB

No comments:
Post a Comment