Breaking





Sunday, December 18, 2022

কোষ বিজ্ঞান ১০০ টি প্রশ্ন ও উত্তর -Cell Science 100 Questions and Answers PDF

কোষ বিজ্ঞান ১০০ টি প্রশ্ন ও উত্তর || জীবনবিজ্ঞান || Cell Science 100 Questions and Answers PDF
কোষ বিজ্ঞান ১০০ টি প্রশ্ন ও উত্তর || জীবনবিজ্ঞান || Cell Science 100 Questions and Answers PDF
শিক্ষা সাথী,
প্রিয় পাঠকেরা,
                   আজ কোষ বিজ্ঞান ১০০ টি প্রশ্ন ও উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে কোষ বিজ্ঞান থাকে ১০০+ প্রশ্ন ও উত্তর সুন্দর একটি পিডিএফ লিপিবদ্ধ করা আছে। তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে নমুনাগুলি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।
               

 কিছু  প্রশ্ন ও উত্তর নমুনা:-

  কোষ কাকে বলে ?
 উ:-জীবের ক্ষুদ্রতম সংগঠিত একক আত্ম প্রজননশীল প্রোটোপ্লাজমকে কোষ বলে | 

 ❒ কোষ(sell) কী?
 উ:-জীবনের চালক যন্ত্র |

  প্রণীকোষরমধ্যে সবচেয়ে বড় কী ?
 উ:-উটপাখীর ডিম আয়তনে সবচেয়ে বড় .প্রণীকোষ |

 ❒ মানুষের রক্তের শ্বেত কনিকার ব্যাস কত? 
 উ:-৭-১২মাইক্রমিটার |

  প্রোক্যারিওটস (prokaryotes) কী?
 উ:-যে জীবকোষে আদি নিউক্লিয়াস থাকে |

 ❒ ভাইরাসের দেহ কী কোষ দ্বারা গঠিত ?
 উ:-না |

  উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে  বড় কী ?
 উ:-রেমি গাছের বাকল –তন্ত |

 ❒ গোলাপি কমপ্লেক্স কী ?
 উ:-একক পদার্থযুক্ত যে সব কোষের উপাংশ কোষীয় ক্ষরণে যুক্ত থাকে তাকেই বলে গোলাপি কমপ্লেক্স| 

  প্লাষ্টিড কাকে বলে ?
 উ:-উদ্ভিদ কোষে দুটি পর্দা বেষ্টিত বিপাক কাজে নিযুক্ত অঙ্গানুকে প্লাষ্টিড বলে|

 ❒ কোষ প্রাচীর কী জড়, নাকি জীবিত ?
 উ:-জড় |
  DNA- এর চারটি বেস কী কী ?
 উ:-এডেনাইন,সুয়ানাইন.থাইমিন, এবং সাইটোসিন |

 ❒ RNA- এর চারটি বেস কী কী ?
 উ:- এডেনাইন,গুয়ানাইন,উরাসিল, এবং সাইটোসিন |

 ❒ সবচেয়ে দীর্ঘ প্রাণী কোষ কী ?
 উ:-নার্ভকোষ |

 ❒ মাইটোকনড্রিয়াকে কী বলে ?
 উ:-কোষের শক্তিঘর |

  কোষ – প্রাচীন কী দিয়ে গঠিত ?
 উ:-লিগনিন এবং সেলুলোজ |

 ❒ প্লাজমা পর্দা কী দিয়ে গঠিত ?
 উ:-লিপিক এবং প্রোটিন |

  কূপ-পর্দা কী ?
 উ:-দুটি কুপের মাঝখানের প্রাচীনকে কূপ পর্দা বলে |

 ❒ কোষ আবরক কাকে বলে ?
 উ:-প্রানীকলার কোষপর্দার বাইরে প্রোটিন শর্করা দ্বারা গঠিত যে একটা পাতলা নরম আবরণী থাকে তাকেই কোষ আবরক বলে |

  উদ্ভিদকোষে জলের পরিমান কত থাকে ?
 উ:- শতকরা প্রায় ৭৫ ভাগ |

 ❒ বড় নিউক্লিয়াসকে কী বলে ?
 উ:-বড় নিউক্লিয়াসকে মাইক্রোনিউক্লিয়াস বলে |

  নিউক্লিয়াসে সুতার ন্যায় অংশকে কী বলে ?
 উ:-নিউক্লিওলোনিমা (Nucleolonema) |

 ❒  পিনো সাইটোসিস কাকে বলে ?
 উ:-কোষের তরল খাদ্য গ্রহন প্রক্রিয়াকে |

  ফ্যাগো সাইটোসিস কাকে বলে ?
 উ:-কোষের কঠিন খাদ্য ভক্ষণ প্রণালীকে |  

 ❒ প্রোক্যারিওট ও ইউক্যারিওট নাম প্রবর্তন করেন কে ?
 উ:-ডগহার্টি |

  উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বড় কী ?
 উ:-রেমী গাছের বাকল তন্তু |

 ❒ অন্ধ কূপ কাকে বলে ?
 উ:-কোষ প্রাচীরের একদিকে কুপের সৃষ্টি হলে অপর দিকে যদি আর একটা কূপ সৃষ্টি না হয় |

  কোষ আবরক কাকে বলে ?
 উ:-প্রাণীকলার কোষপর্দার বাইরে প্রোটিন শর্করা দ্বারা গঠিত যে একটা পাতলা নরম আবরণী থাকে থাকেই কোষ আবরক বলে |

 ❒ টেনোপ্লাজম বা কোষ গহ্বর পর্দা কী ?
 উ:-ভ্যাকুওল বেষ্টিত সাইটোপ্লাজমের পাতলা ও স্বচ্ছ স্তরটিকে টেনোপ্লাজম বা কোষ গহ্বর পর্দা বলে |

  হাইলাম কাকে বলে ?
 উ:-শ্বেতসার স্তরগুলি যে বিন্দু থেকে বিস্ত্রিতি লাভ করে সেই বিন্দুটিকে হাইলাম বলে |

 ❒ তেঁতুল, হরিতকি, বহেড়া ইত্যাদি কী জাতীয় পদার্থ ?
 উ:-নাইট্রোজেন ঘটিত পদার্থ |

  নিউক্লিয়াসের সূত্রগুলি কিভাবে তৈরি হয় ?
 উ:-রাইবোনিউক্লিও প্রোটিন দ্বারা |

 ❒ কোষ রস কাকে বলে ?
 উ:-কোষ গহ্বর মধ্যস্থ তরল জলীয় পদার্থকে কোষ রস বলে |

  অভিস্রবন কী ?
 উ:-ইহা একটি ভৌত প্রক্রিয়া |

 ❒ গ্রানা কী ?
 উ:-পর্দা আবৃত চ্যাপটা থলির থাক |

  মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত ?
 উ:-২৩ টি |

 ❒ মানুষের স্বাভাবিক কোষে ক্রোমোজোমের সংখ্যা কত ?
 উ:-৪৬ টি |

  একটি কোষ বিভাজন পদ্ধতির নাম লেখো ?

 উ:-হেটারোসিস |

 ❒ কোষ বিভাজনের সময় DNA সংশ্লেসে হয় কিসে ?
 উ:-ইন্টারফেজে |

  কী DNA থেকে সরাসরি উৎপন্ন হয় না ?
 উ:-অ্যামাইনো অ্যাসিড |

 ❒ রেশম তন্তুর প্রধান উপাদান কী ?
 উ:-ফাইব্রোয়েন |

  সচেয়ে সরলতম অ্যামাইনো অ্যাসিড কী ?
 উ:-গ্লাইসিন |

 ❒ ক্রসিং ওভার কাদের মধ্যে হয় ?
 উ:-দুটি নন-সিস্টার ক্রোমাটিড এর মধ্যে |

  ইস্ট কী ?
 উ:-এককোষী ইউক্যারিওট |

 ❒ কোষচক্রের কোন দশায় DNA এর সংশ্লেষ ঘটে ?
 উ:-S দশায় |

  একটি অর্ধ স্বয়ংক্রিয় কোষ অঙ্গানুর উদাহরণ দাও ?
 উ:-ক্লোরোপ্লাস্ট |

 ❒ প্রাণীকোষে সাইটোকাইনেসিসের সাধারন পদ্ধতি কী ?
 উ:-ফারোইং |

  সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় যে উদ্ভিদ কোষে সেটি কী ?
 উ:-আফিওগ্লোসাম |

 ❒ কোন প্রাণী কোষে প্লাষ্টিড থাকে ?
 উ:-ইউগ্লিনা |

  উদ্ভিদ কোষে ফ্রগমোপ্লাস্ট কোথা থেকে উৎপন্ন হয় ?
 উ:-গলগিবডি থাকে |

 ❒ কোষপর্দার তরল মোজাইক মডেল টি কার ?
 উ:-সিঙ্গার নিকোলসন এর |

  একটি ক্ষুদ্রতম কোষ অঙ্গাণুর উদাহরণ দাও ?
 উ:-রাইবোজোম |

 ❒ উদ্ভিদকোষে গলগিবডি কে কী বলে ?
 উ:-ডিকওজোম |

  কোষের প্রোটোপ্লাজম অংশের নামকরন করেন কে ?
 উ:-পারকিনজী |

 ❒ কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিস্কার করেন ?
 উ:-ওয়ালডেয়ার |

  কোন কোষ বিভাজনটিকে অনুন্নত ধরা হয় ?
 উ:-প্রোমাইটোসিস |

 ❒ মিয়োসিসের দীর্ঘতম দশা কী ?
 উ:-প্রথম প্রফেজ |

         
File Details:

File Name:- Cell Science 100 Questions and Answers PDF
File Format:- PDF
File Language:- Bengali
No. of Pages:-05
File size:-580 kb

 Click Here to Download

No comments:

Post a Comment

close